22/04/2025
জুলাই আন্দোলনে হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির নেতাকে গ্রেফতার না করতে সুপারিশ করেছে ডিএমপি কমিশনার সাজ্জাদ। সাজ্জাদের অনুমতি ছাড়া উক্ত ব্যক্তিকে হয়রানি করা যাবে না।
আচ্ছা, এই সাজ্জাদ আলীর স্বৈরাচার পতনের ভূমিকা কি? এই উচ্ছিষ্টভোগী সাজ্জাদ কি ঢাকার মাত্র একটা এলাকা মোহাম্মদপুরের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে?
এদেরকে পুলিশে বসিয়ে স্বৈরাচারদের সুরক্ষা দেয়া হচ্ছে। আদালতে গ্রেফতারি পরোয়ানা থাকলেও সাজ্জাদের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। তার মানে, সাজ্জাদরা এখন নিজেরােই আদালত বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের হুকুম ন্যাস্ত করছে।
স্বৈরাচারের দোসরদের সুরক্ষার বিনিময়ে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। আপনারা যারা সাংবাদিক আছেন, তারা চেষ্টা করে দেখেন, কোনভাবে আপনার এই ডিএমপি কমিশনারকে ফোনে রিচ করতে পারবেন না। তিনি কারো ফোন ধরেন না। কিন্তু গোপনে লীগের লোকদের প্রোটেকশ দেন। তিনি ব্যস্ত থাকেন কাকে সুপারিশ করবেন, কার থেকে কত মাল কামাবেন।
সাজ্জাদ এবং নাসিমুল গনির প্রোটেকশন বিজনেস নিয়ে বিস্তারিত পাবেন কাল পরশু।
© জাওয়াদ নির্ঝর
শোনা যায় আগের কমিশনারকে সরিয়ে তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশে নতুন এই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়। পোশাসনকে অবশ্যই বিএনপি মুক্ত করতে হবে, নাইলে লীগ পুনর্বাসনের কাজ হবে কিভাবে!