IELTS Center Sylhet

IELTS Center Sylhet

Share

IELTS(AC/GT)
SPOKEN ENGLISH
LIFE SKILLS
BASIC GRAMMAR

Learn through the clever way!

29/04/2026

কম্পিউটার-ডেলিভারড আইইএলটিএস (CD-IELTS) এর প্রস্তুতি সাধারণ কাগজের পরীক্ষার চেয়ে কিছুটা ভিন্ন। স্ক্রিনে পড়া এবং টাইপিংয়ের দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করে। আপনার প্রস্তুতিকে সহজ করতে সেরা সাইটগুলো নিচে দেওয়া হলো:

প্র্যাকটিস ও অটোমেটেড ফিডব্যাকের জন্য

• Jumpinto. com: যারা কেমব্রিজের ১ থেকে ২০ নম্বর বইগুলো অনলাইনে সলভ করতে চান, তাদের জন্য এটি সেরা। পরীক্ষা শেষ করার সাথে সাথেই রেজাল্ট পাওয়া যায়, যা সময় বাঁচায়।

• Miniielts. com: এখানে মূল বইয়ের বাইরেও প্রচুর রিডিং প্যাসেজ এবং লিসেনিং টেস্ট আছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে বেশি পাওয়া যায়।

• Ieltsmate. net: রিয়েল এক্সাম এনভায়রনমেন্টে মক টেস্ট দেওয়ার জন্য এটি দারুণ। আপনি চাইলে পুরো পরীক্ষা না দিয়ে শুধু একটি নির্দিষ্ট সেকশনেও প্র্যাকটিস করতে পারেন।

অফিসিয়াল গাইডলাইন ও মক টেস্ট

• British Council (Take IELTS): বিসি-র অফিসিয়াল রিসোর্সগুলো সবসময়ই নির্ভরযোগ্য। তাদের ফুল-লেংথ মক টেস্টগুলো দিলে পরীক্ষার দিন ঘাবড়ে যাওয়ার ভয় থাকে না।

• Ieltsidp. org: আইডিপি-র এই পোর্টালে কম্পিউটার-বেসড পরীক্ষার ডেমো ভিডিও এবং গাইড পাওয়া যায়, যা নতুনদের জন্য খুবই সহায়ক।

রাইটিং ও স্পিকিং টিপসের মাস্টারক্লাস

• Ieltsliz. com: লিজের ব্যাখ্যাগুলো খুবই সহজবোধ্য। বিশেষ করে রাইটিং টাস্ক-১ ও ২ এর স্ট্রাকচার বোঝার জন্য এর বিকল্প নেই।

• Ielts-simon. com: সাবেক এক্সামিনার সাইমনের ওয়েবসাইটটি তাদের জন্য যারা খুব কম কথায় কিন্তু মানসম্মত উত্তর লিখতে চান। তার 'ডেইলি লেসন' গুলো নিয়মিত ফলো করা উচিত।

• Ielts-blog. com: এখানে অন্য শিক্ষার্থীদের খাতা রিভিউর স্যাম্পল পাওয়া যায়। অন্যের ভুল থেকে শেখার জন্য এটি একটি অসাধারণ জায়গা।

দক্ষতা বৃদ্ধির বাড়তি টুলস

• Ieltsonlinetests. com: বিশাল এক প্রশ্ন ব্যাংক। এখানে আপনি হাজার হাজার ফ্রি টেস্ট পাবেন এবং অন্যান্য পরীক্ষার্থীদের সাথে নিজের স্কোরের তুলনা করতে পারবেন।

• Ieltspracticeonline. com: শুধু কেমব্রিজ নয়, এখানে ব্যারনস বা কলিন্সের মতো নামী প্রকাশনীর বইগুলোও প্র্যাকটিস করার সুবিধা আছে।

• 10fingers. com: এটি কোনো আইইএলটিএস সাইট নয়, তবে সিডি-আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য আশীর্বাদ। টাইপিং স্পিড না বাড়ালে রাইটিং সেকশনে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে।

কিছু প্রো-টিপস:

• শুরুটা হোক অফিসিয়াল দিয়ে: প্রথমে IDP বা British Council-এর ডেমো দেখে ইন্টারফেসটা বুঝে নিন।

• রুটিন মাফিক প্র্যাকটিস: প্রতিদিন অন্তত ১৫ মিনিট 10fingers-এ টাইপিং প্র্যাকটিস করুন।

• পার্থক্য বুঝুন: রিডিং ও লিসেনিংয়ের জন্য Jumpinto বা Miniielts ব্যবহার করুন, কারণ এগুলোর ইন্টারফেস পরীক্ষার হলের সাথে বেশ মিলসম্পন্ন।

• ভুল সংশোধন: শুধু টেস্ট দিলেই হবে না, IELTS Liz বা Simon-এর সাইট থেকে ভুলের কারণগুলো বিশ্লেষণ করুন।

Credit :PE

28/03/2026

সতর্কবার্তা: ফিশিং লিংক, ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

Shwapno supper Shop, ২২ লাখ ভোক্তার মোবাইল নম্বর, ব্যাংক কার্ড ও কেনাকাটার সব তথ্য প্রকাশ হয়ে যাওয়ার পর 'স্বপ্ন' কিছুক্ষণ আগে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা মূলত দুটি বিষয় বলতে চেয়েছে:

১. সিস্টেম হ্যাক হয়েছে এবং হ্যাকাররা টাকা দাবি করায় স্বপ্ন আপস করেনি।
২. হ্যাক হওয়ার পর স্বপ্ন তাদের আইটি বিভাগ উন্নত করার পদক্ষেপ নিয়েছে।

প্রশ্ন হলো, হ্যাকারকে আপনি টাকা দেবেন কি না, সেটা আপনার বিষয়। কিন্তু ভোক্তার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব। ঘটনা তিন মাস আগের। এর মধ্যে আপনারা সমাধান করলেন না! দস্যুরা যখন জাহাজ বা বিমান জিম্মি করে, তখন রাষ্ট্র পর্যন্ত তার নাগরিকের প্রাণ রক্ষায় দস্যুদের সঙ্গে আপস করে। আপনি বলছেন আপনি আপস করেননি। সেটা ভালো কথা। কিন্তু ভোক্তার তথ্য আপনি রক্ষা করতে পারেননি। হ্যাকিং হয়েছে এবং হ্যাকারের সঙ্গে যোগাযোগ হয়েছে—এটি নিশ্চিত হওয়ার পরও আপনি ভোক্তার তথ্যের সুরক্ষা দিতে পারেননি।

দ্বিতীয়ত, হ্যাকিংয়ের পরে আপনারা আইটি ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করেছেন।

প্রশ্ন হলো, লাখ লাখ গ্রাহকের তথ্য নিয়ে এতদিন কি আপনারা ভাঙাচোরা আইটি ব্যবস্থা দিয়ে কাজ চালিয়েছেন? এটা পরিস্কার অবহেলা। ভোক্তার তথ্যের নিরাপত্তায় আপনারা অবহেলা করেছেন। যা আইনে অনেক বড় অপরাধ। ভোক্তাদের প্রতি আপনাদের দায়িত্ববোধ কি এমনই ছিল? ভোক্তারা আপনাদের বিশ্বাস করেছে, ভরসা করেছে। কিন্তু আপনারা তাদের তথ্য নিম্নমানের সফটওয়্যারে রেখেছেন কেন?

সবচেয়ে হতবাক করা বিষয় হলো, সকল তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর আপনারা বিবৃতি দিয়েছেন যে, “আপনাদের তথ্য সুরক্ষিত রাখতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি”। মানে কত বড় ধোঁকাবাজি! তথ্য তো ইতিমধ্যেই সব ফাঁস, তাহলে আপনারা কী সুরক্ষিত রাখার চেষ্টা করছেন?

আপনাদের এই বিবৃতির মাধ্যমেই আপনারা স্বীকার করে নিয়েছেন যে, আপনাদের আইটি ব্যবস্থা উন্নত ছিল না। ভোক্তাদের প্রতি আপনাদের এই তাচ্ছিল্য কেন, স্বপ্ন? ছিঃ!

- এ বিষয়ে ভোক্তাদের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া যায়? সবাই পরামর্শ দিন। স্বপ্নকে ট্যাগ দিন।

# swapnohack

27/03/2026

Nothing to say...

19/03/2026

আপনার জীবনে যতই ডাউনফল আসুক কখনো সুইসাইড বেছেঁ নিয়েন না। পড়াশুনার অবস্থা যতই খারাপ হোক, কারো কাছ থেকে যত বড় heartbreak ই পান, যত দিন ই বেকার থাকেন না কেন, কখনো এই পথ বেঁছে নিয়েন না।

সব সময় মনে রাখবেন, আপনার থেকে বাজে অবস্থায়ও মানুষ টিকে আছে। আপনি university intake exam গুলাতে ফেইলিওর? আপনার ব্যাচ এর অনেকে তো HSC ই পাস করতে পারে নাই।

আপনার পার্টনার আপনার উপর চিট করসে? তাকে রিপ্লেস করার জন্য পৃথিবীতে আরও ৪ বিলিয়ন মানুষ আছে।

অনেকদিন ধরে বেকার থাকায় আপনার প্যারেন্টস আপনাকে আগের মতো আদর করে না? অনেকের জন্মের আগেই তাঁদেরকে তাদের গর্ভধারিণী মা আবর্ট করসে।

আপনার জীবন আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ দিসে, আল্লাহ নিবে।

“And do not kill yourselves, Allah is, without a doubt, most merciful to you” (Surah al‐Nisa, 4:29)

May Allah forgive his soul. Ameen.

~Caspian

18/03/2026

Speechless

15/03/2026

10 Sophisticated English Words that make you sound like a native speaker 🗣️✨

1. Articulate → Able to express ideas clearly.
2. Astute → Sharp and quick to notice details.
3. Auspicious → Favorable, showing promise of success.
4. Belligerent → Aggressive or hostile.
5. Benevolent → Kind and generous.
6. Candid → Honest and straightforward.
7. Coherent → Logical and easy to follow.
8. Composed → Calm and in control.
9. Concise → Brief but clear.
10. Conspicuous → Easily noticed, standing out.

15/03/2026
13/03/2026

Can or Get to

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Sylhet