30/10/2016
@ অ্যাবাকাস লার্নিং হোমে জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা @
জকিগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র কোচিং সেন্টার অ্যাবাকাস লার্নিং হোমে ২০১৬ সালের জে.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ ২৮ অক্টোবর অ্যাবাকাস লার্নিং হোম ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মদনমোহন কলেজের ছাত্র এখতিয়ার হোসেনের পরিচালনায় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অ্যাবাকাসের এম.ডি কাজি আব্দুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতীতী হিসেবে উপস্তিত ছিলেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের মহাসচিব ও জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি জনাব আলহাজ্জ লোকমান উদ্দিন চৌ:। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান তেলাওয়াত করে অ্যাবাকাসের শিক্ষার্থী এবাদুর রহমান ও গীতা পাঠ করে অ্যাবাকাসের শিক্ষার্থী অর্ণ পাল। ইসলামী সংগীত পরিবেশন করে বিদায়ী শিক্ষার্থী ফাতেহা ফেরদাউস কলি। স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তানভীর আল হাসান। বিদায়ি ছাত্রদের মধ্যে বক্তব্য রাখে তাহেরা ইয়াসমিন চৌ: ও নাসির হোসাইন। বিশেষ অতীতীর বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোস্তাকিম আলী হায়দার, জনাব টিটু চৌ:, আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ, শিক্ষদের মধ্যে বক্তব্য রাখেন আফরুজ জামান, এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক জনাব আহমেদুল হক চৌ: বেলাল, সংবাদকর্মী শাহিন আহমদ,ডাঃ মোয়াজ্জেম ইসলাম , মোস্তফা উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন এমদাদুর রহমান, পিয়ার মাহমুদ, সুলতানা আহমদ, রুবেল আহমদ চৌ:, আশিকুর রহমান চৌ:, হারুন আহমদ, সরজিৎ বিশ্বাষসহ আরো অনেক। প্রধান অতীতীর বক্তব্যে লোকমান উদ্দিন চৌ:, বলেন অ্যাবাকাস লার্নিং হোম একটি জ্ঞান অর্জনের বাড়ি, এখানে সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে শিক্ষা দেয়া হয়। জকিগঞ্জের শিক্ষার মান উন্নয়নে কাজ করবে বলি তিনি আশা করেন এবং অ্যাবাকাসের উন্নয়নে তার সহযেগিতা থাকবে বলে কথা দেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন লোকমান উদ্দিন চৌধরী।
28/10/2016
13/10/2016
10/10/2016