Talimuddin Academy Sylhet

Talimuddin Academy Sylhet

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Talimuddin Academy Sylhet, School, মোহিনী ২, লামাপাড়া, (লামাপাড়ার গলিতে প্রবেশ করে ডান দিকে প্রথম বাসা) শিবগঞ্জ, সিলেট।, Sylhet.

দেশের শীর্ষ দীনী বিদ্যাপীঠ মারকাযুদ দাওয়াহ আল‌ইসলামিয়া ঢাকা এর তত্ত্বাবধানে পরিচালিত সকল শ্রেণীর মানুষের সহিহ শুদ্ধ কুরআন মাজীদ শিক্ষা ও দীন শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

18/05/2026

عن أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الْحِجَّةِ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ.

অর্থ : উম্মে সালামা রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যিলহজ্বের দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কুরবানী করবে সে যেন তার চুল নখ না কাটে।

-সহীহ মুসলিম, হাদীস ১৯৭৭; জামে তিরমিযী, হাদীস ১৫২৩

এই হাদীসের উপর ভিত্তি করে ফকীহগণ কুরবানীকারীরর জন্য নখ-চুল না কাটাকে মুস্তাহাব বলেছেন। তবে এ হুকুম তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা যিলকদের শেষে নখ-চুল কেটেছে। অন্যথায় নখ-চুল বেশি লম্বা হয়ে যাবে। যা সুন্নাতের খেলাফ। আর যে ব্যক্তি কুরবানী করবে না তার জন্য এ হুকুম প্রযোজ্য কি না এ ব্যাপারে কেউ কেউ বলেছেন, এ হুকুম শুধুমাত্র কুরবানীকারীদের জন্য প্রযোজ্য। তাদের দলীল পূর্বোক্ত হাদীস। আর কেউ কেউ বলেন, কুরবানী যারা করবে না তাদের জন্যও। তাদের দলীল হল :

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى عِيدًا جَعَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ الْأُمَّةِ، فَقَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا مَنِيحَةً أُنْثَى أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ، وَتُقَلِّمُ أَظْفَارَكَ، وَتَقُصُّ شَارِبَكَ، وَتَحْلِقُ عَانَتَكَ، فَذَلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ.

অর্থ : আব্দুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কুরবানীর দিবসে ঈদ (পালনের) আদেশ করা হয়েছে। যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে (অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উটনী) আমি কি তা কুরবানী করতে পারি? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি চুল, নখ ও মোঁচ কাটবে এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানী বলে গণ্য হবে।
-সুনানে আবু দাউদ, হাদীস ২৭৮৯; সুনানে নাসায়ী, হাদীস ৪৩৬৫

16/05/2026

তালীমুদ্দীন একাডেমি (শিবগঞ্জ শাখা) আয়োজিত #বিশেষ_দারস
ঈমান, আমল ও ইলমের এক অনন্য সৌরভে আপনাকে আমন্ত্রণ—

বিষয়: কুরবানী ইসলামী শিআর: তাৎপর্য ও যৌক্তিকতা
আলোচক: উস্তায মাওলানা মারুফ আহমদ
তারিখ: ১৭ মে ২০২৬, রবিবার
সময়: বাদ ইশা
স্থান: তালীমুদ্দীন একাডেমি সিলেট। [শিবগঞ্জ শাখা]
ঠিকানা: মোহিনী ২, লামাপাড়ার গলিতে প্রবেশ করে ডান দিকে প্রথম গেট, লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট।
যোগাযোগ: 01912915109, 01732755391

প্রিয় দ্বীনপ্রেমী ভাই!!!
কুরবানী—ইসলামের একটি মহান বিধান, যা সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান,
“যার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানী করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।” সুনানে ইবনে মাজাহ: ৩১২৩

11/04/2026
11/04/2026

খুবই গুরুত্বপূর্ণ একটি মজলিস। যাদের সময় ও সুযোগ আছে উপস্থিত হওয়ার চেষ্টা করি।

#দ্বীনী_মজলিস

Photos from Talimuddin Academy Sylhet's post 18/02/2026
23/01/2026

মাহে রামাযানের বিশেষ কোর্স

রামাযান—শুধু একটি মাস নয়, বরং নিজেকে নতুন করে গড়ে তোলার এক অপূর্ব সুযোগ।
আত্মশুদ্ধি, আমল বৃদ্ধি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের এক মহামূল্যবান মাহেন্দ্রক্ষণ।

এই বরকতময় সময়কে আরও অর্থবহ করে তুলতে—
তালীমুদ্দীন একাডেমি সিলেট আয়োজন করেছে—
🗓 ১০ ফেব্রুয়ারি থেকে ২০ রামাযান পর্যন্ত
📖 মাসব্যাপী বিশেষ দ্বীনি কোর্স
—সুপরিকল্পিত, বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ দ্বীনি প্রশিক্ষণ।

🤍 এই কোর্স আপনার জন্য, যদি—
আপনি সত্যিই নিজেকে বদলাতে চান,
রামাযানকে শুধু সময় কাটানোর মাস নয়,
বরং জীবন বদলে দেওয়ার মাস বানাতে চান।
যদি আপনি চান—
👉 দ্বীনের বুনিয়াদি বিষয়গুলো সহীহ ও শুদ্ধভাবে শিখতে
👉 ইলমের সাথে সাথে আমলের অভ্যাস গড়ে তুলতে
👉 নিজের ও পরিবারের দ্বীনি জীবনকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও আলোকিত করতে
তাহলে—এই কোর্স আপনার জন্যই।
🌙 আসুন, রামাযানের আলোয় নিজেকে আলোকিত করি।

🌱 কোর্সে যা থাকছে—

▪️ আরবী হরফের মশক
—শুদ্ধ উচ্চারণের মাধ্যমে সহীহ কুরআন তিলাওয়াতের বুনিয়াদি প্রস্তুতি
▪️ নামাযে প্রয়োজনীয় সূরা ও দুআর মশক
—দৈনন্দিন নামাযে পাঠযোগ্য সূরা ও দুআ শুদ্ধভাবে শেখানো
▪️ নামাযের আমলী প্রশিক্ষণ ও জরুরি মাসআলা
—ওযু থেকে নামায পর্যন্ত প্রতিটি আমল হাতে-কলমে অনুশীলন
▪️ মৌলিক ও জরুরি ইসলামী আকীদা
—সঠিক বিশ্বাস গঠন ও ভ্রান্ত চিন্তা থেকে নিরাপদ থাকার সুস্পষ্ট দিকনির্দেশনা
▪️ রোযা ও যাকাতের জরুরি মাসআলা
— রামাযান ও রোযা সংশ্লিষ্ট প্রয়োজনীয় মাসআলার সহজ ও বাস্তবভিত্তিক আলোচনা
▪️ বাস্তব জীবনের প্রয়োজনীয় দ্বীনি দিকনির্দেশনা
—ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামকে সুন্দরভাবে বাস্তবায়নের পথ-নকশা।

এই কোর্স কেবল কিছু তথ্য শেখানোর আয়োজন নয়;
বরং ইলম, আমল, শুদ্ধতা ও তাকওয়ার পথে এগিয়ে যাওয়ার একটি আন্তরিক প্রচেষ্টা।

✨ আসুন, রামাযানুল মোবারককে গনীমত মনে করি
✨ এই বরকতময় আয়োজনের অংশ হয়ে
নিজের ও পরিবারের দ্বীনি জীবনকে নতুনভাবে গড়ে তুলি

তালীমুদ্দীন একাডেমি, সিলেট
আপনার দ্বীনি পথে এক বিশ্বস্ত সঙ্গী

04/01/2026

আমরা সন্তানকে ডাক্তার–ইঞ্জিনিয়ার ও আরো কতকিছু বানাতে চাই, কিন্তু তাকে প্রকৃত মুসলমান বানাতে ভুলে যাই।
ঈমান, কুরআন ও আদব না শেখালে—
আপনার মৃত্যুর পর তার সেই অক্ষমতাই হবে আপনার চরম দুর্ভাগ্য এবং আপনার ব্যর্থতার নীরব প্রমাণ।

11/11/2025

গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ

আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত দায়ী ও মোটিভেশনাল স্পিকার,
শায়খ ড. মুফতি আব্দুর রহমান বিন ইউসুফ মাঙ্গেরা (যুক্তরাজ্য) হাফিযাহুল্লাহ-


📅 তারিখ: ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

🕋 স্থান: সৈয়দ হাতিম আলী রহ. মাজার জামে মসজিদ, শিবগঞ্জ, সিলেট

🎓 আয়োজনে: তালীমুদ্দীন একাডেমি সিলেট Talimuddin Academy Sylhet

🔸 আত্মার প্রশান্তি ও দ্বীনের মর্ম উপলব্ধির এক অনন্য সুযোগ —
আপনিও সবান্ধবে অংশ নিন এই মুবারক মাহফিলে!

05/11/2025

*দীনী মাহফিল*
আয়োজনে, তালীমুদ্দীন একাডেমি সিলেট।

মেহমান:
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সম্মানিত খতিব, মারকাযুদ দাওয়াহ আল‌ইসলামিয়া ঢাকা এর শিক্ষা সচিব।
মাওলানা আব্দুল মালেক
হাফিজাহুল্লাহ

সময়: ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ বাদ ফজর
স্থান:*শিবগঞ্জ সৈয়দ হাতিম আলি রহ. মাজার মসজিদ*

আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

যোগাযোগ: 01302905958

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


মোহিনী ২, লামাপাড়া, (লামাপাড়ার গলিতে প্রবেশ করে ডান দিকে প্রথম বাসা) শিবগঞ্জ, সিলেট।
Sylhet
3100