03/07/2024
আজ ৩ জুলাই ২০২৪ নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান লিডারশীপ প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ সদস্য বিশিষ্ট প্রধান শিক্ষকের সমন্বয়ে একটি টিম আমাদের বিদ্যালয়ের ৫টি শ্রেণি কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দশটি খাতা পর্যবেক্ষণ করেন। টিমের সদস্যরা হলেনঃ জনাব হাফসা বেগম (প্রধান শিক্ষক) খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব ফাতেমা বেগম (প্রধান শিক্ষক) বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোঃ আব্দুল বাসিত (প্রধান শিক্ষক) কটুখালিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব সরওয়ার আলম (প্রধান শিক্ষক) ও টিম লিডার ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব আবু তারেক খান (প্রধান শিক্ষক) নওয়া গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান জনাব মোঃ আলাল উদ্দিন, অভিভাবক কমিটির সহ-সভাপতি জনাব মইনুদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব অর্চনা চক্রবর্তী এবং বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষকবৃন্দ পাঁচটি শ্রেণীর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তাছাড়া শিক্ষক বৃন্দ সাক্ষাৎকার গ্রহণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আলাল উদ্দিন, অভিভাবক কমিটির সহ-সভাপতি জনাব মইনুদ্দীন এবং বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকবৃন্দের। লিডারশীপ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকৃত শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। লিডারশীপ প্রশিক্ষণে অংশগ্রহণকৃত সকল প্রধান শিক্ষকবৃন্দকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক কমিটি, এবং সকল শিক্ষকবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।
৩ জুলাই ২০২৪