27/11/2025
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করুন '৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬' পর্যন্ত।
সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদন করতে টেলিটক প্রিপেইড সিম দ্বারা ১৬২২২ নম্বরে বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে এসএমএস করুন। User ID এবং Password প্রাপ্তি সাপেক্ষে https://sainik.teletalk.com.bd এ লগ ইন করে অনলাইন আবেদন সম্পূর্ণ করুন।
সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। যে কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোন সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোন পর্যায়ে বহিষ্কার করা হবে।