Hridoy Dey

Hridoy Dey Hey, Iam HRIDOY

13/12/2025

সকল শহিদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা ❤️

বিশ্বব্যাপী প্রকৌশলী আর টেকনিশিয়ানের পার্থক্য একেবারেই স্পষ্ট। প্রকৌশলীরা (যারা অন্তত স্নাতক ডিগ্রি অর্জন করেছে) প্রশিক...
27/08/2025

বিশ্বব্যাপী প্রকৌশলী আর টেকনিশিয়ানের পার্থক্য একেবারেই স্পষ্ট। প্রকৌশলীরা (যারা অন্তত স্নাতক ডিগ্রি অর্জন করেছে) প্রশিক্ষিত হয় নকশা, সমস্যা সমাধান আর নতুন উদ্ভাবনে। তাদের কাজ হলো পরিকল্পনা করা, তত্ত্বাবধান করা এবং নেতৃত্ব দেওয়া। আর টেকনিশিয়ানরা (যারা সাধারণত ডিপ্লোমা বা অ্যাসোসিয়েট ডিগ্রিধারী) প্রশিক্ষিত হয় যন্ত্রপাতি চালানো, রক্ষণাবেক্ষণ আর বাস্তবায়নের কাজে। উভয়েই গুরুত্বপূর্ণ, কিন্তু এক নয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান কিংবা ভারত—সব দেশেই এই পার্থক্যকে আইন দ্বারা সুরক্ষিত করা হয়েছে। সেখানে “ইঞ্জিনিয়ার” উপাধি ব্যবহার করার অধিকার কেবলমাত্র ডিগ্রিধারী ও স্বীকৃত প্রকৌশলীদের।

প্রতিবছর বাংলাদেশে সেরাদের সেরা ১২০০ জন শিক্ষার্থী ভর্তি হয় বুয়েটে। তাদের মধ্যে প্রায় সবাই উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে, বহুজাতিক কোম্পানিতে কাজ করবে, অথবা বিসিএসের জন্য প্রস্তুতি নেবে। বাস্তবে খুব কম জনই সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করবে। তবুও তারা আন্দোলনে নেমেছে—নিজেদের স্বার্থে নয়, বরং বাংলাদেশের প্রকৌশল পেশার বৃহত্তর স্বার্থে। কারণ সত্য হলো, বাংলাদেশের সব শিক্ষার্থীর কাছে বুয়েটের শিক্ষার্থীদের মতো সুযোগ-সুবিধা নেই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর হাজার হাজার তরুণ-তরুণী প্রকৌশলে স্নাতক শেষ করছে, কিন্তু তাদের অনেকেই ভালো চাকরির সুযোগ পাচ্ছে না। সরকারি প্রকৌশল পদগুলো তাদের জন্য একমাত্র ভরসা। তাই এসব পদ ডিগ্রিধারী প্রকৌশলীদের জন্য সংরক্ষিত হওয়াটাই ন্যায্য।

কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের অনেক সরকারি প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে কোটা আর পদোন্নতির জোরে এসএসসি বা ডিপ্লোমা পাস কর্মচারীরা উঠে গিয়েছে ম্যানেজার, ডেপুটি ম্যানেজার বা সিনিয়র ম্যানেজারের মতো পদে। এদের মধ্যে অনেকেই প্রকৃতপক্ষে কাজ জানে না, বরং দুর্নীতি, রাজনৈতিক যোগসাজশ আর সিন্ডিকেটই তাদের মূল শক্তি। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বের হলেই এরা মামলা দিয়ে প্রক্রিয়া বন্ধ করে দেয়।

আজ যারা আন্দোলনে নেমেছে, তারা এই বৈশ্বিক মানদণ্ডকে বাংলাদেশে ফিরিয়ে আনতে লড়ছে। তাদের দাবি একেবারেই যুক্তিসঙ্গত, প্রকৌশলীর পদ কেবল ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করতে হবে, ডিপ্লোমাধারীদের আলাদা টেকনিশিয়ান ক্যারিয়ার ট্র্যাক তৈরি করতে হবে, সরকারি প্রতিষ্ঠানের সিন্ডিকেট সংস্কৃতি ভেঙে দিতে হবে এবং আন্তর্জাতিক মান অনুযায়ী প্রকৌশল পেশাকে সুসংহত করতে হবে। উল্লেখযোগ্য হলো, এই আন্দোলন কোনোভাবেই বুয়েট শিক্ষার্থীদের ব্যক্তিগত লাভের জন্য নয়। তারা তো এমনিতেই এসব চাকরির জন্য আবেদন করে না। তারা দাঁড়িয়েছে তাদের সহপাঠী, জুনিয়র আর দেশের হাজার হাজার স্নাতক প্রকৌশলীর পাশে, যারা প্রকৃতপক্ষে এসব পদের যোগ্য এবং যাদের ভবিষ্যৎ এই ব্যবস্থার উপর নির্ভরশীল।

আমি বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনকে সম্পুর্ণ সমর্থন করি।

Kamruzzaman Kamrul Bhaia
Engineer at GeoCal. Inc.
Georgia State University | BUET (Civil) | IBA (DU)

09/08/2025

প্রয়োজনের অভিঘাতে অনেক সময় শব্দের বিন্যাসে পরিবর্তন আনতে হয়, যাতে ভাবের গভীরতা ও বক্তব্যের স্বচ্ছতা আরও সুন্দরভাবে প্রকাশ পায়।

31/07/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

তোমার প্রত্যাবর্তনের আশায়  অসংখ্য যুগ পেরিয়ে যাবো নিঃশব্দ প্রতীক্ষায় —  অদৃশ্য সময়ের সীমানায়ও  আমি তোমারই অপেক্ষায় থাকবো...
27/07/2025

তোমার প্রত্যাবর্তনের আশায়
অসংখ্য যুগ পেরিয়ে যাবো নিঃশব্দ প্রতীক্ষায় —
অদৃশ্য সময়ের সীমানায়ও
আমি তোমারই অপেক্ষায় থাকবো।
❤️🥰

Memories
21/07/2025

Memories

বাংলাদেশের তরুণ বিজ্ঞানী প্রমিত ঘোষ এক দারুণ সাফল্য অর্জন করেছেন, যা এখন আন্তর্জাতিকভাবে আলোচিত। তাঁর গবেষণা সম্প্রতি প্...
15/07/2025

বাংলাদেশের তরুণ বিজ্ঞানী প্রমিত ঘোষ এক দারুণ সাফল্য অর্জন করেছেন, যা এখন আন্তর্জাতিকভাবে আলোচিত। তাঁর গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত Physical Review Letters জার্নালে এবং এটি অনেক আন্তর্জাতিক মিডিয়ায় ফিচার হয়েছে।

প্রমিত ও তাঁর টিম যুক্তরাষ্ট্রের Penn State University-তে গবেষণা করছেন। তারা এমন একটি বিশেষ পাতলা পদার্থ (metamaterial) তৈরি করেছেন, যা দিয়ে Kirchhoff’s Law of Thermal Radiation ভেঙে ফেলা সম্ভব হয়েছে। ১৮৬০ সালে তৈরি হওয়া এই সূত্রে বলা হয়েছে—যেকোনো বস্তু যতোটা তাপ ছাড়ে, ঠিক ততটাই তাপ সে শোষণ করে, যদি সবকিছু একইরকম থাকে।

কিন্তু প্রমিতদের তৈরি করা পাতলা মেটেরিয়াল একদিকে বেশি তাপ ছাড়তে পারে, কিন্তু শোষণ করে কম। এই জিনিসটা আগে কখনো দেখা যায়নি। এই পদার্থের পুরুত্ব মাত্র ২ মাইক্রোমিটার, আর এটি তৈরি হয়েছে পাঁচটি বিশেষ সেমিকন্ডাক্টর লেয়ার দিয়ে।

তারা একটি নতুন ধরনের যন্ত্র বানিয়েছেন, যেটির নাম ম্যাগনেটিক থার্মাল স্পেকট্রোফটোমিটার। সেই যন্ত্র আর শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহার করে এই পরীক্ষাগুলো সফল হয়েছে।

এই আবিষ্কার ভবিষ্যতে solar panel, infrared sensor, thermal battery, আর heat controlling device-এ অনেক উন্নয়ন এনে দিতে পারে। এমনকি এমন জিনিস বানানো সম্ভব হতে পারে, যেগুলো এখন পর্যন্ত শুধু কল্পনায় ছিল।

প্রমিত ঘোষের মতো একজন বাংলাদেশি বিজ্ঞানীর এমন সাফল্য আমাদের জন্য অনেক গর্বের। এটি আমাদের দেশের তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা।

09/07/2025

১০/০৭/২৫ তারিখের সিলেট বোর্ডের HSC পরীক্ষা হবে।

কারো রিজাল্ট নিয়ে সমালোচনা করার আগে ভেবে নিবেন তার তথাকথিত ভালো রেজাল্ট এর জন্য আপনি কী করেছেন!?  🛑কারো রেজাল্ট নিয়ে অযা...
09/07/2025

কারো রিজাল্ট নিয়ে সমালোচনা করার আগে ভেবে নিবেন তার তথাকথিত ভালো রেজাল্ট এর জন্য আপনি কী করেছেন!?

🛑কারো রেজাল্ট নিয়ে অযাচিত মন্তব্য করে কাউকে মানষিকভাবে বিপর্যস্ত করার অধিকার আপনাকে কেউ দেয়নি।

27/06/2025

These blood-stained wounds in the heart will be written on the pages of history!!! The government used bulldozers to demolish the idols of Goddess Durga and Kali at the Khilkhet temple.

এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি
17/06/2025

এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি

না ফেরার দেশে চলে গেলেন-৭১এর বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম- অনন্ত লোকে ভালো থাকবেন মা। তিনি ৭১এর মুক্তিযুদ্ধের সময় কিশোরগ...
17/06/2025

না ফেরার দেশে চলে গেলেন-৭১এর বীর মুক্তিযোদ্ধা
সখিনা বেগম- অনন্ত লোকে ভালো থাকবেন মা।
তিনি ৭১এর মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জে বসু বাহিনীর ক্যাম্পে রান্নার কাজ করতেন মুক্তিযোদ্ধাদের খাদ্য সরবরাহ করতেন,এবং রাজাকারদের গতিবিধি সম্পর্কে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন,স্বাধীনতা যুদ্ধের পর তাঁর গ্রামে পাঁচ রাজাকারকে একাই দা দিয়ে কুপিয়ে মেরে ছিলেন।স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ৭১এর মুক্তিযোদ্ধার বীর খেতাব পান-এমন বীরাঙ্গনা মা কে লাল সালাম।।

Address

Sylhet

Telephone

+8801729640488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hridoy Dey:

Shortcuts

Share