23/10/2025
নোটিশ:
এতদ্বারা ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গভর্ণিংবডি নির্বাচনের জন্য অদ্য ২২-১০-২০২৫খ্রি. বুধবার সরকারি নির্দেশনা মোতাবেক সকল প্রকার খসড়া ভোটার তালিকা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রদর্শনপূর্বক প্রকাশ করা হলো। প্রকাশিত ভোটার তালিকায় কারো নামে ভুল পরিলক্ষিত হলে অথবা নাম সংশোধন, বিয়োজন বা সংযোজন করার প্রয়োজন হলে আগামী ০৫(পাঁচ) কর্মদিবসের মধ্যে উপযুক্ত প্রমাণ সহকারে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো প্রকার আবেদন বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ