Jamia Qasimul Ulom Dorgah Hazrat Shahjalal R. Sylhet Bangladesh

Jamia Qasimul Ulom Dorgah Hazrat Shahjalal R. Sylhet Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamia Qasimul Ulom Dorgah Hazrat Shahjalal R. Sylhet Bangladesh, Educational Research Center, Sylhet.

15/05/2024
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। বিগত ০২ ফেব্রুয়ারি ২০২৩ ঈসায়ী রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ক্বাসিম...
21/02/2023

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

বিগত ০২ ফেব্রুয়ারি ২০২৩ ঈসায়ী রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রাহ. সিলেটের ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত ফুযালা সম্মেলনে "জামিয়া ক্বাসিমুল উলুম" থেকে শিক্ষা সমাপ্তকারী আলিমদের সংগঠন আল ক্বাসিম ফুযালা পরিষদ—এর আগামী ৩ বছরের জন্য উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়।

কার্যনির্বাহী পরিষদের সভাপতি মনোনীত হন জামেয়ার নাইবে মুহতামিম মাওলানা আছাদ উদ্দীন রানাপিংগি হাফি.।
সাধারণ সম্পাদক মনোনীত হন জামেয়ার নাইবে নাজিমে তালিমাত মুফতী আবুল খায়ের বিথঙ্গলি হাফি.।

বিগত ১১ ফেব্রুয়ারী ২০২৩ ঈসায়ী রোজ শনিবার কার্যনির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বিভিন্ন সিদ্বান্ত গৃহীত হয়।

গৃহীত সিদ্ধান্তাবলী সমূহের মধ্যে অন্যতম হচ্ছ।
১.গঠনতন্ত্র প্রণয়ন। এ লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়।এবং আগামী ১০ মার্চ ২০২৩ ঈসায়ীর মধ্যে "খসড়া গঠনতন্ত্র" পেশ করার জন্য সাব কমিটিকে অনুরোধ জানানো হয়।
পাশাপাশি ফুযালা পরিষদের ফান্ড গঠনের জন্য কার্যনির্বাহী পরিষদের উপস্থিত সদস্যদের কাছ থেকে অনুদান গ্রহণ করা হয়। তাৎক্ষনিক এই অনুদান প্রজেক্টে সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন এবং লক্ষাধিক টাকা চাঁদা উত্তোলন হয়।

২.ফাযিলদের নিবন্ধন করার সিদ্ধান্ত গৃহীত হয়।অনলাইন অফলাইন উভয়ভাবে নিবন্ধন কার্যক্রমের সুযোগ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। যা আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করা হবে।
(নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে জামেয়ার ওয়েবসাইটে "ফাযিল কর্ণার" সংযুক্ত করার কাজ চলমান রয়েছে।অল্প কিছুদিনের মধ্যেই অনলাইন এবং অফলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ইনশা আল্লাহ।)

তাছাড়া আল ক্বাসিম ফুযালা পরিষদের ব্যাংক একাউন্ট খোলা,,উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের বার্ষিক ফি,, ফুযালা পরিষদের নামে ফেইসবুক গ্রুপ খোলা সহ বিভিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সবগুলো সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ।

প্রচার বিভাগ
আল ক্বাসিম ফুযালা পরিষদ।

জামেয়ার বিদায়ী অনুষ্ঠানের একাংশ।
20/02/2022

জামেয়ার বিদায়ী অনুষ্ঠানের একাংশ।

সবাই আমন্ত্রিত
17/02/2022

সবাই আমন্ত্রিত

মুসলিম সবে এক হয়ে ফের ধ্বনি তোলো, বারবার;বজ্র কণ্ঠে হাঁকো-আল্লাহ আকবার,আল্লাহু আকবার!! ♥
09/02/2022

মুসলিম সবে এক হয়ে ফের ধ্বনি তোলো, বারবার;
বজ্র কণ্ঠে হাঁকো-আল্লাহ আকবার,আল্লাহু আকবার!! ♥

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Qasimul Ulom Dorgah Hazrat Shahjalal R. Sylhet Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share