জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট সিলেট।

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট সিলেট।

জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট সিলেট। অফিসিয়াল পেইজ

05/06/2025

আলহামদুলিল্লাহ!

জামিয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদীস কানাইঘাট এর নতুন ওয়েবসাইট [ www.darululoomkanaighat.com ] চালু করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম, সেবা ও অন্যান্য তথ্য সহজেই সবাই পাবেন। কিন্তু এই পথ চলা সম্ভব হয় আপনার মূল্যবান দান ও সহযোগিতার মাধ্যমে। ওয়েবসাইটে অনলাইনে চাঁদা গ্রহন করা হচ্ছে। আপনি চাইলে ঘরে বসে বিকাশের মাধ্যমে দান করতে পারবেন।

আপনার দান কেন গুরুত্বপূর্ণ?
- মাদরাসার পরিচালনা ও উন্নয়ন
- গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- শিক্ষাসামগ্রী ও সুযোগ-সুবিধা বৃদ্ধি
- দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া

যেভাবে দান করবেন:
সরাসরি দানের লিংক।
https://darululoomkanaighat.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8/

অথবা সরাসরি যোগাযোগ করুন।
https://pay.darululoomkanaighat.com/callback/e55d9979c0a8812447c3415a2cd3c0f13def69b7

🤲 আপনার ছোট্ট দানই পারে এই মহৎ কাজকে বেগবান করতে। আল্লাহ তাআলা আপনার দান কবুল করুন, দুনিয়া ও আখিরাতে বারাকাহ দান করুন। আমিন!

জাযাকুমুল্লাহু খাইরান!

01/03/2025
কাল আসুন পারিবারিক মিলন সভায়....
01/01/2025

কাল আসুন পারিবারিক মিলন সভায়....

28/07/2024

আগামীকাল থেকে জামিয়ার প্রথম সাময়িক পরিক্ষা শুরু।

প্রকাশক,সম্পাদক,গবেষক শ্রদ্ধেয় মাওলানা Abul Kalam Azad ভাই। অমায়িক পরোপকারী একজন মানুষ। তিনি শায়খুল ইসলাম আল্লামা মুশাহি...
19/05/2024

প্রকাশক,সম্পাদক,গবেষক শ্রদ্ধেয় মাওলানা Abul Kalam Azad ভাই। অমায়িক পরোপকারী একজন মানুষ। তিনি শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ.এর স্মৃতিধন্য জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট,সিলেট এর ছাত্র সংসদ পাঠাগারের জন্য একসেট কালান্তর হাদিয়ার ইন্তেজাম করলেন। কৃতজ্ঞতা তার প্রতি।

আমাদের পাঠাগারের জন্য প্রচুর কিতাব প্রয়োজন। আল-মুশাহিদ পাঠাগারের উন্নতি-অগ্রগতি তালিবুল ইলমদের জন্য সুসংবাদও বটে। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন

আগামীকাল থেকে যথারীতি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।
23/04/2024

আগামীকাল থেকে যথারীতি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

08/04/2024

কানাইঘাটে আল্লামা মুশাহিদ ফাউন্ডেশন এর ব্যাবস্থাপনায় আল্লামা মুশাহিদ রহ. এর পুত্র, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের .....

আগন আর ফাগুনের দ্বিতীয় বুধবার পূর্ব সিলেটের মানুষের কাছে আনন্দের দিন। আগনের মাঝে আগমন হয় শীতের। এবং আগনে আমরা ফসলাদি ঘরে...
27/11/2023

আগন আর ফাগুনের দ্বিতীয় বুধবার পূর্ব সিলেটের মানুষের কাছে আনন্দের দিন। আগনের মাঝে আগমন হয় শীতের। এবং আগনে আমরা ফসলাদি ঘরে তুলি। এই অগ্রাহায়ণ মাসের দ্বিতীয় বুধবার প্রতি বছর সিলেটের কানাইঘাট উপজেলার সুরমার পাদদেশে সবুজ শ্যমলা পরিবেশে অবস্থিত শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ সিলেটির প্রতিষ্ঠিত বিদ্যাপিঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কাননের সালানা ইজলাস অনুষ্ঠিত হয়।

সিলেটের ঐতিহ্যবাহি দীনি দরসগাহ,বেসরকারি ইসলামি বিশ্ববিদ্যালয় জামিয়া দারুল উলুম একটি স্বতন্ত্র ঐতিহ্য নিয়ে স্বমহিমায় উদ্ভাসিত একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মারকাজি হাইসিয়ত ও জনমানুষের মাঝে দারুল জামিয়ার প্রভাব-প্রতিপত্তি রাব্বে কারিমের দান। শায়খুল ইসলামের পদস্পর্শে এলাকায় দীনি পরিবেশ তৈরি হয়েছে এমনভাবে যে, দেশের যেকোনো প্রান্থের যেকেউ এখনো আমাদের আঙিনা পদচারণ করে আবিভূত হয়। এবং প্রশংসা করে যায়। শায়খুল ইসলামের প্রতিষ্ঠিত জামিয়া দারুল উলুমের অভিভাবকত্ত্ব এই এলাকার জন্য অনেক বড় নিয়ামত।

প্রশংসিত,সুপ্রতিষ্ঠ আমাদের প্রেম জামিয়া দারুল উলুম। মারহুম মাগফুর শায়খেগণের স্মৃতিধন্য প্রিয় প্রতিষ্ঠানের হিসাব ও এনামের জলসা আগামি ২৯ নভেম্বর বুধবার। জামিয়ার জলসামঞ্চে জলমল করে আলোকস্তম্ভ হয়ে মাহফিল প্রদীপ্ত করে দিন-রাত সভাপতির আসনে আসীন থাকবেন শায়খুল মাশায়েখ, ইমামুল উলামা আল্লামা শায়খ লক্ষিপুরি হাফিজাহুল্লাহ। মাহফিলের সৌন্দর্যের একাংশ আমাদের শায়েখ। এছাড়া আমাদের শায়খে খামছাহ ও বর্তমান সময়ের প্রতিযশা আলেমগণ দীনি আলোচনা উপস্থাপন করবেন।
প্রেম-মায়া ও ভালোবাসার ঠিকানা জামিয়া দারুল উলুমের এনামি ওয়াজ মাহফিলে আপনার উপস্থিতি কামনা করছি। আমার ও জামিয়ার তরফ থেকে নিমন্ত্রন পেশ করছি। আসবেন বয়ান শুনবেন বারাকাত-ফুয়ুজাত গ্রহণ করবেন। এবং আমাদের মেহমানদারি করার সুযোগ দেবেন।

Address

Kanaighat
Sylhet
3180

Telephone

+8801719696438

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট সিলেট। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category