16/02/2024
বিল গেটসের চেয়ে ছয়গুন ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ ( রা:)
সাহাবীদের জীবনে শুধু কষ্ট আর কষ্ট, তারা না খেয়ে থাকছেন। তারা অনেক বেশি গরিব ছিলেন, আমরা একের পর এক এগুলোই শুনে আসছিলাম এতদিন।
অথচ সাহাবারা যে কোটিপতি ছিলেন। তারা যে তাদের জীবনে ব্যবসা করে ধনী হয়েছেন, সেগুলো কয়জন জানি। যে আবু হুরায়রা (রা:) সম্পর্কে আমরা গরিব সাহাবী ট্যাগ লাগিয়েছি, তিনি ও যে শেষ বয়সে কোটিপতি ছিলেন, সেটা কি আমরা জানি।
প্রকৃতপক্ষে সাহাবা তাদের প্রত্যেকের জীবনে বিজয়ী ছিলেন, সফল ছিলেন, তারা দুনিয়া ও আখিরাতে সফল ছিলেন। তারা ছিলেন ব্যবসায়ী। কিন্তু তারা এই দুনিয়ার সফলতাকে অন্তরে জায়গা দেননি। তাদের হাতে ছিল টাকা পয়সা, অন্তরে ছিলেন শুধুই আল্লাহ।
দুনিয়ার সফলতা, বিলাসিতার প্রতি তারা ফিলিংস রাখেন নি। যারজন্য আমরা তাদের প্রাথমিক জীবনের কিছু করুণ কাহিনী শুনে ধরেই নিয়েছি, তারা কষ্টে ছিলেন, গরিব ছিলেন ইত্যাদি।
বিশ্বের ধনী ব্যাক্তিদের মধ্যে বিলগেটসের সর্বমোট সম্পদের পরিমান ( $১০৪ বিলিয়ন মার্কিন ডলার )৷ আর আমাদের প্রিয় কোটিপতি সাহাবা আব্দুর রহমান ইবনে আওফ (রা:) এর সম্পদের পরিমান ছিল ( $৬০৬ বিলিয়ন মার্কিন ডলার ) -১
অর্থাৎ বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটসের চেয়ে ছয়গুন বেশি ধনী ছিলেন আমাদের ব্যবসায়ী কোটিপতি সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ (রা:)। সুবহানাল্লাহ
ইসলাম তাদেরকে দুনিয়া ও আখিরাতে বিজয়ী করেছে। তারা দুনিয়া ও আখিরাতে ছিলেন সফলকাম। পরিপূর্ণ মুমিনরা বিজয়ী হবেই হবে সেটা কোর'আনে আল্লাহ আমাদের সাথে ওয়াদাই করেছেন।
~ সূরা আল ইমরান, আয়াত - ১৩৯
আর আজ আমরা ইসলামের ভূল ব্যাখা করে মানুষকে ভুলভাবেই ইসলাম উপস্থাপন করছি। এতে মানুষরা দুনিয়ায় বিজয়ী হতে ইসলাম মানা বাদ দিয়ে তারা তাদের নিজস্ব সিস্টেম বানিয়েছে পৃথিবীতে কোটিপতি হতে।
অথচ প্রকৃতপক্ষে ইসলাম পরিপূর্ণ মানলে একজন মানুষের জীবনে প্রকৃত সুখ শান্তি অবধারিত। দুনিয়া ও আখিরাতে বিজয় সুনিশ্চিত।
আজ ও বর্তমান সময়ে যারা এই যুগেও পরিপূর্ণ ইসলাম মেনে জীবনযাপন করছেন, আপনি তাদের জীবনের চলাফেরা দেখুন, তারা কত সুন্দর উন্নত জীবনযাপন করতেছেন। তাদের জীবনে দুশ্চিন্তা বলতে কোনো শব্দই আপনি খুজে পাবেন না।
সালাফদের অনুসরণ করে পরিপূর্ণ ইসলাম মেনেই যদি পৃথিবীতে প্রশান্তিময় জীবন পরিচালনা করা যায়, তাহলে সাহাবারা কিরকম প্রশান্তিময় ছিলেন পৃথিবীতে কল্পনা করুন।
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন ❤️
তথ্যসূত্র কমেন্ট চেক করুন।