23/09/2023
Study in Denmark from Bangladesh
*আগামী সেপ্টেম্বর 2024 ইনটেকের জন্য, এখন থেকেই প্রস্তুতি নিন।
ডেনমার্কে উচ্চশিক্ষার খুটিনাটি।
বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য ডেনমার্কের স্টাডি ভিসা পাওয়া কতটা ঝামেলামুক্ত?
১)কোন কাগজপত্র সত্যায়িত বা নোটারী করতে হয় না!
২)পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন নেই!
৩)হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই!
৪)ব্যাংক সল্ভেন্সী ও স্টেট্মেন্টের প্রয়োজন নেই!
৫)ঢাকাস্থ ভিএফএস-এ ফাইল জমা এবং এম্ব্যাসীতে সাধারণ ইন্টারভিউ!
৬)বছরে দুইটি সেশনে আবেদনের সুযোগ রয়েছে!
৭)এক সেমিস্টারের টিউশন দিয়ে যাওয়ার সুযোগ আছে!
৮)ডেনিশ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে!
৯)রয়েছে স্কলারশিপের ব্যবস্থা!
১০)আন্তর্জাতিক ছাত্রদের জন্য রয়েছে খন্ডকালীন চাকুরীর সুযোগ!
১১)এছাড়াও, ভ্যাকেশনে ফুলটাইম চাকুরীর সুযোগ আছে!
IELTS requirement: Academic 6.5(overall)/6(no band less than 5.5)
Programs Available:
৩-৪ বছরের ব্যাচেলর এবং ১-২ বছরের মাস্টার্স প্রোগ্রাম, এম বি এ প্রোগ্রাম, এপি ডিগ্রি, টপ আপ ডিগ্রি
সেপেটেম্বর সেশনে আবেদনের শেষ তারিখঃ ১৫ই জানুয়ারি, ১লা ফেব্রুয়ারি, ১৫ই মার্চ। এর পরেও কিছু কিছু ইউনিভার্সিটিতে আবেদন করা যায়।
টিউশন ফীঃ ছয় মাসের এক সেমিস্টারের টিউশন ফি বাংলাদেশ থেকে পাঠিয়ে দিতে হবে( ৪০০০- ৭০০০ইউরো)
যেসব ডক্যুমেন্টস লাগবেঃ
*সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট
*সিভি
*পাসপোর্ট
*মোটিভেশন লেটার
*রিকমেন্ডেশন লেটার
*IELTS Test Report
*কোর্স ডিটেইলস
*গ্রেডিং সিস্টেম
*স্টাডি কন্টিনিউয়েশন লেটার (ব্যাচেলর লেভেলে এপ্লাই করার জন্য)
আগামী সেপ্টেম্বর সেশনে আবেদন করার জন্য যেসব ইউনভার্সিটি রয়েছেঃ
University of Copenhagen
University of Southern Denmark
Aalborg University
Aarhus University
Roskilde University
Technical University Denmark
IT University Copenhagen
ZIBAT
KEA
Copenhagen Business School
CPH Business College
University College Northern Denmark
International Business Academy
Niels Brock Copenhagen Business College
Business Academy Aarhus
University College Lillebaelt
Royal Danish Academy
Dania University College
VIA University College
এপ্লিকেশন ফীঃ
ব্যাচেলর লেভেলে আবেদনের ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটিতে এপ্লিকেশন ফী লাগে না। তবে অধিকাংশ ইউনিভার্সিটি ১০০ ইউরো এপ্লিকেশন ফী নিয়ে থাকে। এপ্লিকেশন ফি পাঠাতে হয় ব্যাংকের মাধ্যমে অথবা মাস্টার কার্ডে।
যেসব বিষয়ে ডেনমার্কে পড়া যায়ঃ
Arts
Humanities
Social Sciences
Health & Medical Sciences
Science & IT
Theology
Business
Natural Sciences
Communication
Culture Studies
Politics
Law
Computer Sciences
Mathematics and Sciences
Technology
Economics
Global Studies
Development Studies
Environment
Information Sciences
Biology
Physics
Chemistry
Microbiology
Biotechnology
Electronics
Public Administration
Literature
Accounting
Finance
Marketing Tourism
Management
International Business
Journalism
Scholarship Opportunity:
Regarding scholarships, priority will be given to applicants with excellent academic qualifications.
*Danish Govt. Scholarships
*Erusmus Mundus
*University Specific Scholarships
বছরে সেপ্টেম্বর সেশনেই স্কলারশিপ দেওয়া হয়। এইজন্য ৮০ শতাংশ জিপিএ অধিকতর গ্রহণযোগ্য। মোটিভেশন লেটারে স্কলারশিপ এর Eligibility মেনশন করা বাঞ্ছনীয়।
ভিসা সংক্রান্ত কিছু তথ্যঃ
ঢাকার গুলশানে ডেনমার্ক এম্বাসী অবস্থিত। এম্বাসীতে ফাইল প্রসেসিং হতে প্রায় ১-১.৫ মাস সময় লাগে, তাই সময় হাতে রেখেই ভিএফএস-এ ফাইল সাবমিট করতে হয়। এম্বাসী এপ্লিক্যান্টকে ইন্টারভিউ এর জন্য কল করে, প্রায় ১ ঘন্টার একটি ইন্টারভিউ নিয়ে থাকে। তারপর, এম্বাসী ফাইনাল ডিসিশন জানালে, ভিএফএস থেকে ভিসা স্টিকারযুক্ত পাসপোর্ট কালেক্ট করা যায়।
ব্যাংক সল্ভেন্সী এবং স্টেটমেন্ট সংক্রান্ত কিছু তথ্যঃ
ডেনমার্কে স্টাডি ভিসা আবেদনের ক্ষেত্রে স্টুডেন্ট কে কোন ব্যাংক সল্ভেন্সী বা স্টেট্মেন্ট দেখাতে হয় না। উল্লেখ্য যে, ডিপে্নডেন্টসহ আবেদন আবেদন করলে স্টুডেন্টের ব্যাংক একাউন্টে 13 লাখ টাকার ব্যালেন্স এবং স্টেটমেন্ট দেখাতে হয়। একাধিক ডিপেন্ডেন্ট থাকলে তাদের প্রত্যেকের জন্যই সমপরিমাণ ব্যাংক ব্যালেন্স যোগ করে দেখাতে হবে।