এটিএসআই/টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • এটিএসআই/টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি

এটিএসআই/টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি কন‌স্টেবল হ‌তে এ‌টিএসআই প‌দে প‌দোন্ন‌তি পরীক্ষার প্রস্তু‌তিতে সহায়তার উ‌দ্দে‌শ্যে তৈরী।

03/07/2023

প্রশ্নঃ এখতিয়ারভূক্ত এলাকার বাহির হতে হৈ চৈ বিজ্ঞাপ্তি পাওয়া গেলে করণীয় কি? হৈ চৈ বিজ্ঞপ্তি ইস্যুর ক্ষেত্রসমূহ সম্পর্কে আলোচনা করুন।

উত্তরঃ পিআরবি-২৫০(ঙ)বিধি মোতাবেক এখতিয়ারভূক্ত এলাকার বাহির হতে হৈ চৈ বিজ্ঞপ্তি পাওয়া গেলে করণীয় সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো-

ক) বিষয়টি লাল কালি দিয়ে চিঠি প্রাপ্তির রেজিস্টারে-২ লিপিবদ্ধ করতে হবে।
পিআরবি-৩৭৬ বিধি।
খ) বিষয়টি লাল কালি দিয়ে জেনারেল ডায়েরীতে লিপিবদ্ধ করতে হবে।
ফৌজদারী কার্যবিধি আইনের-১৫৪, ১৫৫ ধারা।
পুলিশ আইনের-৪৪ ধারা।
পিআরবি-৩৭৭ বিধি।

গ) হৈচৈ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে খোঁজ-খবর নিতে হবে এবং তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

ঘ) স্থানীয় খারাপ চরিত্রের লোকদের গতিবিধি সম্পর্কে খোঁজ-খবর নিতে হতে এবং পর্যবেক্ষণ রিপোর্ট পরীক্ষা করতে হবে।

ঘ) বিজ্ঞপ্তির বিষয়বস্তু অধঃস্তন পুলিশ অফিসার, দফাদার এবং চৌকিদারদিগকে অবহিত করতে হবে এবং অপরাধী ও চুরি যাওয়া মালের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য নির্দেশ দিতে হবে।

ঙ) যে থানা থেকে হৈচৈ বিজ্ঞপ্তি এসেছে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কেস ডায়েরীর মাধ্যমে তার ফলাফল জানাতে হবে।

চ) গৃহীত সকল পদক্ষেপ নোটিসে স্পষ্টভাবে উল্লেখ করে পরবর্তী ক্রমিক নম্বর দিয়ে নথিভুক্ত করতে হবে।
পিআরবি-২৫০(ঙ)বিধি

পিআরবি-২৫০(ক)বিধি মোতাবেক হৈ চৈ বিজ্ঞপ্তি ইস্যুর ক্ষেত্রসমূহ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:-

(১) পেশাগত মাদকদ্রব্য পাচারকারী গ্রেফতারের জন্য;
(২) ডাকাতি এবং সকল সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে যাতে ভ্রাম্যমান দল, বিদেশী বা অন্য এলাকার বাসিন্দাদের জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হয়;
(৩) আইনানুগ হেফাজত হইতে আসামী পলায়নের ঘটনা ঘটলে;
(৪) পেশাগত অপরাধীদের দ্বারা প্রতারণার ঘটনা ঘটলে ;
(৫) ভ্রাম্যমান অপরাধী দল কর্তৃক পুলিশের তদারকী উপেক্ষা করার ক্ষেত্রে ;
(৬) গুরুত্বপূর্ণ মামলা যেখানে অপরাধ সংঘটনের পর অপরাধী পলাতক হয়েছে, অথবা সনাক্তকরণের মত প্রচুর মূল্যবান সামগ্রী চুরি হয়েছে, সেসকল ক্ষেত্রে হৈচৈ বিজ্ঞপ্তি ইস্যু করা হয়।

পিআরবি-২৫০(ক)বিধি

24/10/2022

রেজাল্ট যাই হোক না কেন ৷ হতাশ হওয়া যাবে না ৷ ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে ৷ এবার হয় নাই তাতে কি হয়েছে আগামীতে হবে ৷ আর নতুনরা এখনই মেইন বই আয়ত্ত্বে আনার চেষ্টা করুন ৷

17/10/2022

কনস্টেবল হতে এটিএসআই পরীক্ষা/২০২২ এর সম্ভব্য উত্তর

১.(ক)
এজাহার-Crpc ১৫৪, ১৫৫, Prb ২৪৩
সাধারণ ডাইরী-Prb ৩৭৭
পুলিশ আইন- ৪৪

(খ) সমন-crpc ৬৮(১), ৪৭১(ঘ) বিধি।
জারী-crpc ৬৮(২)

(গ) গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার
১. এফআইআর- ১৫৪/১৪৩
২. সাধারণ ডাইরী- ১৫৪,১৫৫/৪৪/৩৭৭
৩.গৃহীত ও প্রেরিত পত্রের রেজিস্ট্রার -পিআরবি ৩৭৬
৪.কনভিকশন রেজিস্ট্রার পিআরবি ৩৭৮
৫. সম্পত্তি রেজিস্ট্রার - পিআরবি ৩৭৯
৬. খতিয়ান পরিদর্শন রেজিস্ট্রার - পিআরবি ৩৮০
৭. জরিমানা ও ওয়ারেন্ট রেজিস্ট্রার - পিআরবি ৩৮২
৮. ভিসিএনবি-পিআরবি ৩৯১
৯. ডিউটি রেজিস্ট্রার -পিআরবি ৯০৮
১০. পরিদর্শন রেজিস্ট্রার - পিআরবি ১১১২
( ***আরও কয়েকটা আছ)

২. (ক)দঃ ১০৭/১০৮

(খ)দঃ ২৯৯/৩০০

(গ)মাদকদ্রব্য ১৯

৩.(ক) সড়ক,,, ৬(২)

(খ) সড়ক,,, ১১১ (১), ১১২ (১) (২), ১১৫ (১)

(গ) সড়ক ,,, ৫৯(১), ৬১ (১) (২) (৩)

৪.(ক) সড়ক,,, ২(৫৩)/২(৩৮)

(খ) সড়ক,,, ১১৭ (১) (খ)

(গ) Crpc- ৫৫০,৫২৩,৫২৪
পুলিশ আইন ২৫,২৬,২৭

৫.(ক) পুলিশ আইন- ৩৪, দন্ডবিধি -২৯০

(খ) Crpc ৫৫, ৫৭

(গ) PRB - ৩৪৪- ক

বিঃ দ্রঃ- এটা আমাদের ব্যক্তিগত অভিমত ৷ অন্যে কোন স্যারের সাথে উত্তর নাও মিলতে পারে ৷

17/10/2022

ব্যর্থতা একটা শিক্ষা মাত্র। এক একটা ব্যর্থতা এক একটা শিক্ষা। সুতরাং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোমে এগিয়ে যান।

চেষ্টা করুন, সফল হওয়ার মানসিকতা তৈরী করুন, আর আশা রাখুন, সফল হবেনই।

আপনি চেষ্টা করে সফল হলে আপনার চারপাশে থাকা মানুষগুলো অন্যদের নিকট আপনার সফলতার গল্প শুনাবে।

আর যথাযথ চেষ্টা করে যদি আপনি সফল না হন তাহলে মনে করবেন আপনি যেটার জন্য চেষ্টা করে সফল হন নাই সেটা আপনার জন্য না ৷ আপনার জন্য হয়তো আরও ভাল কিছু অপেক্ষা করছে ৷ সেটা হতে পারে অন্য কিছু ৷

অতঃপর, চেষ্টা করুন, চেষ্টা করুন আবারও চেষ্টা করুন।
ভুল ত্রুটি সংশোধন করে এগিয়ে যান, সৃষ্টিকর্তার কৃপায় সফলতা আসবেই ৷ #সংগৃহীত

পরীক্ষার আর সম্ভবত ২ মাস বাকি ৷ দেখেন পারেন কিনা ?
22/07/2022

পরীক্ষার আর সম্ভবত ২ মাস বাকি ৷ দেখেন পারেন কিনা ?

07/06/2022

আপনাকে একজন ATSI/ASI(AB) হিসেবে ঢাকা জেলার সাভার থানা এলাকায় ডিউটিতে নিযুক্ত করা হলে আপনি একজন ATSI/ASI(AB) হিসেবে সাভারের জনসাধারণের নিকট থেকে কোন কোন ক্ষেত্রে সাহায্য দাবী করতে পারবেন?

দেখেন উত্তর দিতে পারেন কি না ?
01/06/2022

দেখেন উত্তর দিতে পারেন কি না ?

আর এক থেকে দেড় মাস সময়ের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে ৷ পরীক্ষার আর বেশী দিন বাকি নাই৷ যারা এটিএসআই পদে পদোন্নতি...
31/05/2022

আর এক থেকে দেড় মাস সময়ের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে ৷ পরীক্ষার আর বেশী দিন বাকি নাই৷ যারা এটিএসআই পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা চাইলে আমাদের অনলাইন ক্লাসে যোগদান করতে পারেন ৷

30/05/2022

প্রশ্নঃ রমনা থানার অফিসার ইনচার্জ ১০-১২ জন লোকের একটি সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু সমাবেশে যোগদানকারীগণ ছত্রভঙ্গ হতে অস্বীকার করে। অধিকন্তু রহিম, করিম, শফিক বিষয়টি জানার পরও লাঠি-সোটা নিয়ে উক্ত সমাবেশে যোগদান করে। এক্ষেত্রে উক্ত সমাবেশে যোগদানকারীদের পরিণতি আলোচনা করুন।

চাইলে আপনিও উত্তর দিতে পারেন
06/05/2022

চাইলে আপনিও উত্তর দিতে পারেন

24/04/2022

আমাদের গত পরীক্ষার প্রশ্ন | আপনিও উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন ৷

কনস্টেবল হতে এটিএসআই পদে পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি
পরীক্ষা নং-১৪, তারিখ -২২/০৪/২০২২ খ্রিঃ
বিষয়ঃ আইন ও বিধির ব্যবহারিক জ্ঞান (পুস্তকসহ)
পূর্ণমাণ-৩৪, সময়-১ ঘন্টা ১০ মিনিট

১ নং প্রশ্ন

ক) অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চেকপোস্ট ডিউটি করাকালীন টিএসআই/আব্দুল মালেক ঢাকা মেট্রো খ-১২-১২২২ নাম্বারের একটি অ্যাম্বুলেন্সকে সিগনাল দিয়ে কাগজপত্র যাচাই করেন ৷ উক্ত অ্যাম্বুলেন্সের কাগজপত্র যাচাইকালে তিনি দেখতে পেলেন যে, অ্যাম্বুলেন্সটি মাইক্রোবাস হিসাবে রেজিস্ট্রেশন করা ৷ এক্ষেত্রে টিএসআই/আব্দুল মালেক উক্ত অ্যাম্বুলেন্স এর মালিকের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন? ৷ - ৫

খ) কোন কোন ক্ষেত্রে কোন চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা যায়? কোন চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হলে তাকে কোন ব্যক্তি মোটরযান চালক হিসেবে নিয়োগ করতে পারবেন কি ? - ৭

গ) আপনি ঢাকা মেট্রোপলিটন এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি পালনকালে আনুমনিক ০১:০০ ঘটিকার সময় এক ব্যক্তিকে হাতুরী-শাবলসহ ঘর ভাঙ্গার কিছু যন্ত্রপাতি নিয়ে যেতে দেখে তাকে উক্ত যন্ত্রপাতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন ৷ আপনার জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তির জবাব আপনার নিকট সন্তোষজনক মনে না হলে পুলিশ অফিসার হিসেবে আপনার করনীয় কি? ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী আলোচনা করুন। - ৫

২ - নং প্রশ্ন

ক) পুলিশ অফিসারকে কর্তব্য পালনের সময় জনসাধারণের সহিত কি ধরনের আচরণ করা উচিত ? পুলিশ প্রবিধান এর আলোকে আলোচনা করুন৷ - ৪

খ) আদেশপত্র কি ? একটি আদেশপত্রে কি কি বিষয় উল্লেখ থাকে ? আদেশপত্র ইস্যুর উদ্দেশ্য কি? - ৯

গ) কোন কোন ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না? - ৪

Address

Sylhet

Telephone

+8801725989482

Website

Alerts

Be the first to know and let us send you an email when এটিএসআই/টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to এটিএসআই/টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি:

Shortcuts

Share