Madan Mohan College, Sylhet

Madan Mohan College, Sylhet

Share

This page use for on-line class

26/11/2025
Photos from Madan Mohan College, Sylhet's post 13/11/2025
02/10/2025

বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সরকারি মদন মোহন কলেজের পদার্থবিদ্যা বিভাগের অফিস সহায়ক আশীষ কুমার দাস গতকাল (০১.১০.২০২৫) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১.০০টার দিকে মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২.৩০ এ সরকারি মদন মোহন কলেজে মরদেহ আনা হবে।এ সময় আপনাদের উপস্হিতি কামনা করি।
সম্পাদক
শিক্ষক পরিষদ
সরকারি মদন মোহন কলেজ, সিলেট

01/10/2025

শোক সংবাদ

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সরকারি মদন মোহন কলেজের পদার্থবিদ্যা বিভাগের অফিস সহায়ক আশীষ কুমার দাস আজ (০১.১০.২০২৫) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১.০০টার দিকে মৃত্যুবরণ করেছেন। তার অকাল প্রয়ানে সরকারি মদন মোহন কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার, উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, শিক্ষক পরিষদ সম্পাদকসহ সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেছেন।

সম্পাদক
শিক্ষক পরিষদ
সরকারি মদন মোহন কলেজ, সিলেট

17/09/2025

ডিপ্লোমা-ইন -ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার) কোর্সে ভর্তি হয়ে "ইঞ্জিনিয়ার" হওয়ার স্বপ্ন পূরণ করুন।
ডিপ্লোমা-ইন -ইঞ্জিনিয়ার (কম্পিউটার) বিভাগে
সরকারি মদন মোহন কলেজ, সিলেট, সরাসরি ভর্তি চলছে।
১.বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা,এসএসসি (ভোকেশনাল),উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি তে জিপিএ মিনিমাম ২ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা ডিপ্লোমা-ইন -ইঞ্জিনিয়ার (কম্পিউটার) বিভাগে ভর্তি হতে পারবে।
২.নিয়মিত ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষা।
৩.বর্ষ মধ্য পরীক্ষার পর বিশেষ মূল্যায়ন ক্লাস ও পরীক্ষা।
৪.প্রতি বছর পাশের হার প্রায় ৯০-১০০%
৫.২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত যে কোন বছর এসএসসি পাস করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
৬.অনার্স বা ডিগ্রী পড়ুয়া শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
৭.অন্য সকল প্রতিষ্টান থেকে খরচ ৫০% কম।
আসন সংখ্যা সীমিত.... যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ডিপার্টমেন্টে এসে সরাসরি ভর্তি হওয়া জন্য বলা যাচ্ছে।
ফোন:০১৮৪৩৮৩৩৯৫৪ এবং ০১৭১২০৮৭৮৬০

29/08/2025

সরকারি মদন মোহন কলেজে
চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন- কম্পিউটার ইন্জিনিয়ারিং বিভাগে সরাসরি ভর্তি চলছে।
আসন সংখ্যা মাত্র ৫০।যারা অনার্স পড়ছেন,তারাও ইন্জিনিয়ার হয়ে স্বপ্ন পূরণ করুন।

22/08/2025

ভর্তি চলছে.......... ভর্তি চলছে
এইচ এস সি (বিএমটি) ও
ডিপ্লোমা-ইন -ইঞ্জিনিয়ার (কম্পিউটার) বিভাগে
সরকারি মদন মোহন কলেজ, সিলেট, সরাসরি ভর্তি চলছে।
১.এইচএসসি সমমান,ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়ন ৫০% নাম্বার।তাই ভাল ফলাফলের সুযোগ।
২. এস এস সি তে জি পি এ ২ বা ৩ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা এইচ এস সি (বিএমটি) ৪ বা ৫ পাওয়ার সুযোগ।
৩.নিয়মিত ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষা।
৪.বর্ষ মধ্য পরীক্ষার পর বিশেষ মূল্যায়ন ক্লাস ও পরীক্ষা।
৫.প্রতি বছর পাশের হার প্রায় ৯0-100%
৬.পাবলিক বিশ্ববিদ্যালয়,বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি সুযোগ।
৭.সহজে এইচ এস সি পাস করে উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করতে পারবে।

আসন সংখ্যা সীমিত.... যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ডিপার্টমেন্টে এসে সরাসরি ভর্তি হওয়া জন্য বলা যাচ্ছে।
ফোন:০১৮৪৩৮৩৩৯৫৪ এবং ০১৭১২০৮৭৮৬০

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Lamabazar, VIP Road
Sylhet
3100