Darus Sunnah Qawmi Madrasa

Darus Sunnah Qawmi Madrasa

Share

ইসলামি প্রতিষ্ঠান

19/03/2026
18/02/2026

- পবিত্র মাহে রমজান আমাদের জীবনে রহমত, বরকত ও মাগফিরাতের অফুরন্ত বার্তা নিয়ে আসে।
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا
হে আল্লাহ, আমাদের জন্য রমজানে বরকত দান করুন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন।

- পবিত্র রমজানুল মোবারক🌙🌙

15/08/2025

⚠️ সতর্কবাণী ⚠️

আগামীকাল হিন্দুদের পাঠা বলির দিন।
ব্রাহ্মণরা পাঠা বলি দেওয়ার পর পাঠার মাথা নিয়ে যায়। আর সেগুলি কম মূল্যে বাজারে কসাইদের কাছে বিক্রি করে। এজন্য অন্যদিনের তুলনায় ছাগলের মাথা সস্তা পাওয়া যায়। অনেকে সেই তারিখে ছাগলের মাথা কিনে খান।

📢 সতর্ক থাকুন — আগামীকাল বা পরশু দিন মুসলমানদের জন্য বাজার থেকে ছাগলের মাথা না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কারণ দেবদেবী বা মূর্তির নামে যে পাঠা বলি দেওয়া হয়, সেগুলি সম্পূর্ণ হারাম।

আসুন, হারামখানা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করি।
আল্লাহ আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুন।
এই বিষয়টি একে অপরকে জানিয়ে দিন — মোবাইলে, শেয়ার করে বা সরাসরি কথা বলে।

✒️ উৎস: মুহতারাম আ ফ ম আকরাম হুসাইন হাফি. এর ওয়াল থেকে

#সতর্কবার্তা #পাঠা_বলি #হিন্দু_পাঠা_বলি #ছাগলের_মাথা #হারাম #মুসলমান #ইসলামিক_বার্তা #শেয়ার_করুন #সতর্ক_থাকুন #তাওফিক #হারামখানা_থেকে_দূরে #ইসলামী_স্মরণিকা #মূর্তির_নামে_হারাম #দ্বীন #দাওয়াহ

15/08/2025

বাংলাদেশে পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে রাজনৈতিক অবস্থান ও উদ্দেশ্য

বাংলাদেশে পি-আর পদ্ধতি নিয়ে আলোচনা শুধু একটি নির্বাচনী প্রযুক্তি নয়; এটি মূলত রাজনৈতিক শক্তির ভারসাম্য, কৌশল, এবং ভবিষ্যৎ ক্ষমতার হিসাব-নিকাশের লড়াই।
এই আলোচনায় সবচেয়ে বেশি আলোচিত চারটি দল হলো—

1. ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর)
2. বাংলাদেশ জামায়াতে ইসলামী
3. জমিয়তে উলামায়ে ইসলাম
4. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

‌‌
✅চরমোনাই ও জামায়াত – কেন পিআর পদ্ধতির পক্ষে

1. রাজনৈতিক টিকে থাকার কৌশল
জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য ভোটশক্তি থাকলেও একক আসনে জেতা প্রায় অসম্ভব।
পিআর পদ্ধতিতে প্রাপ্ত ভোট সরাসরি আসনে রূপান্তরিত হয়ে আসন সংখ্যা বাড়বে।

2. সংখ্যালঘু ভোটকে আসনে রূপান্তর
বর্তমানে ৫–৮% জাতীয় ভোট থাকলেও FPTP ব্যবস্থায় আসন সংখ্যা খুব কম বা শূন্য। পিআর পদ্ধতিতে সেই ভোট সংসদে প্রতিনিধিত্বে পরিণত হবে।

3. ইসলামপন্থী ব্লকের সংসদে ওজন বৃদ্ধি
ছোট ইসলামিক দলগুলো মিলে সংসদে শক্তিশালী ব্লক গঠন সম্ভব।

4. রাজনৈতিক প্রান্তিকতা কাটানো
ক্ষমতার বাইরে থাকা ইসলামপন্থী দলগুলো সংসদে প্রবেশ করে রাজনৈতিক এজেন্ডা তুলে ধরতে পারবে।

✅জমিয়ত ও বিএনপি – কেন বিরোধিতা

জমিয়তের বিরোধিতা
ইসলামিক দল হয়েও আলাদা অবস্থান

☞জমিয়ত ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম উলামা আন্দোলনের ধারক এবং রাসূল ﷺ এর আদর্শের অনুসারী।
তাদের মতে, পিআর ব্যবস্থায় বহু ছোট দল সৃষ্টি হয়ে রাজনৈতিক অস্থিরতা বাড়াবে।
অনেক ইসলামবিরোধী ও ‘বাতিল’ দলও সংসদে ঢুকে ইসলামি নীতি বাস্তবায়নে বড় বাধা তৈরি করতে পারে।

রাজনৈতিক জোটের বাস্তবতা
জমিয়ত সাধারণত বিএনপির সাথে জোটে অংশ নেয়।
সমালোচকরা মনে করেন বিএনপির প্রভাবে তারা পিআর বিরোধিতা করে।
তবে জমিয়তের দাবি—তাদের বিরোধিতা মূলত ইসলাম, দেশের স্থিতিশীলতা এবং নিজেদের আদর্শ রক্ষার জন্য।

✅বিএনপির বিরোধিতা
1. বড় দল হিসেবে সুবিধা হারানোর ভয়
FPTP ব্যবস্থায় কম ভোটেও বেশি আসন পাওয়া সম্ভব।
পিআর এ গেলে সেই বাড়তি সুবিধা হারাবে।

2. রাজনৈতিক স্থিতিশীলতার যুক্তি
ছোট দলের উত্থান জোট সরকারকে বাধ্য করবে, যা স্থিতিশীলতা কমাতে পারে।

3. দুই মেরুকরণের কৌশল
বিএনপি চায় রাজনীতি দুই বড় দলের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ থাকুক, যাতে ছোট দলের প্রভাব কম থাকে।

∞ সংক্ষেপে অবস্থান ∞

দল অবস্থান প্রধান কারণ
✰চরমোনাই পক্ষে ভোটের অনুপাতে আসন পেলে ইসলামপন্থী ব্লকের প্রভাব বাড়বে
✰জামায়াত পক্ষে জাতীয় ভোট সরাসরি আসনে রূপান্তর করে সংসদে ফেরা।
✰জমিয়ত বিপক্ষে ছোট দলের উত্থান ইসলামের জন্য ঝুঁকি, স্থিতিশীলতা হারানোর আশঙ্কা।
✰বিএনপি বিপক্ষে বড় দলের বাড়তি সুবিধা হারানোর ভয়, স্থিতিশীলতার যুক্তি

📌পক্ষে যুক্তি

1. সবার কণ্ঠস্বর প্রতিফলিত হয় — ভোটের অনুপাতে আসন বণ্টন হওয়ায় ছোট দল বা সংখ্যালঘু গোষ্ঠীরও সংসদে প্রতিনিধিত্ব হয়।
2. ভোটের অপচয় কমে যায় — “হারার ভয়” কমে গিয়ে মানুষ নিজের পছন্দের দলকেই ভোট দিতে উৎসাহিত হয়।
3. রাজনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি — বিভিন্ন মতাদর্শ, অঞ্চল ও সম্প্রদায়ের প্রতিনিধি উঠে আসে।
4. জনগণের আস্থা বাড়ে — যারা জেতেনি তারাও সংসদে যায়, ফলে রাজনৈতিক বঞ্চনা কমে।

📌বিপক্ষে যুক্তি

1. সরকার গঠনে জটিলতা — সংখ্যাগরিষ্ঠ দল কম পাওয়া গেলে জোট সরকার হয়, যা সিদ্ধান্ত গ্রহণ ধীর করে।
2. ক্ষুদ্র দলগুলোর অতিরিক্ত প্রভাব — জোটে ছোট দলের সমর্থন ধরে রাখতে বড় দলকে নীতিতে ছাড় দিতে হয়।
3. স্থিতিশীলতার অভাব — সরকার ভেঙে যাওয়ার ঝুঁকি ও বারবার নির্বাচন হতে পারে।
4. দলীয় বিভাজন বৃদ্ধি — অনেক ছোট দল তৈরি হয়ে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে।

✍️কলমেঃ আদিলুর রহমান (জামিল)
শিক্ষার্থীঃ- জামিয়াতুন নুর আল কাসেমিয়া উত্তরা,ঢাকা।

Photos from Darus Sunnah Qawmi Madrasa's post 11/08/2025

🌊 ভোলাগঞ্জ সাদা পাথর – এক হারানো স্বপ্ন 🌊
একসময় এখানে ছিল নীল আকাশের নিচে ঝলমলে সাদা পাথর, স্বচ্ছ জল, পাহাড়ের কোলে শান্তির নীড়।
এখন সেখানে শুধু খোঁড়াখুঁড়ি, ধুলো-মাটি, আর নদীর বুক চিরে পাথর তোলার শব্দ।

যেখানে মানুষ আনন্দ খুঁজতে আসতো, আজ সেখানে প্রকৃতি কাঁদছে—
পাথর নেই, স্বচ্ছ পানি নেই, নেই সেই নীলাভ সৌন্দর্যের শীতল স্পর্শ।

আমরা হারাচ্ছি আমাদের প্রকৃতি, হারাচ্ছি পর্যটনের স্বর্গভূমি।

আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর একসময় ছিল প্রকৃতির এক অনন্য উপহার—
আজ সেটা দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপে।

যারা উপদেষ্টা, নীতি-নির্ধারক, দায়িত্বপ্রাপ্ত—
তারা চুপচাপ দেখেছে,
কেউ থামানোর চেষ্টা করেনি, কেউ সুরক্ষা দেয়নি।
এটাই তাদের ব্যর্থতা—যা ক্ষমার অযোগ্য।

আর যারা দিনের আলোয় লুট করেছে,
নদীর বুক চিরে পাথর-বালু তুলে নিয়ে গেছে—
আমরা তাদের বিচার চাই।
টাকার লোভে প্রকৃতিকে হত্যা করা মানুষ আসলে অপরাধী—
যাদের কাছে পাহাড়, নদী, পাখি—কিছুই মূল্যবান নয়।

আজ সাদা পাথর নেই, নেই সেই স্বচ্ছ জলের ধারা—
থাকল শুধু লজ্জা আর আফসোস।
যদি এখনো আমরা না জাগি,
কালকে হয়তো এই দেশেই আর কোনো ভোলাগঞ্জ থাকবে না… 💔

☞লেখা:আদিলুর রহমান (জামিল)
শিক্ষার্থীঃ-জামিয়াতুন নূর আল-কাসেমিয়া,ঢাকা।

📍 ভোলাগঞ্জ সাদা পাথর, সিলেট
সংরক্ষণ করুন, নাহলে একদিন শুধু ছবিই থাকবে…

11/08/2025

আজকের মরহুমের জানাযার নামায,আজ বাদ আছর।
স্থান:-ছাতারখাই শাহি ঈদগাহ মাঠ।

11/08/2025

☞ একটি শোক সংবাদ
🖤 إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ 🖤
📍ছাতারখাই উত্তর মহল্লা নিবাসী
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত মো: আব্দুল ওয়াদুদ ভাই আজ কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। 😭😭😭

✅জানাযা: আজ বাদ আছর
স্হান: ছাতারখাই শাহী ঈদগাহ মাঠ

📿 দোয়া:
আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ মাফ করুন, কবর প্রশস্ত করুন, নূরের আলোয় ভরে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
🤲 পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের ধৈর্য ও উত্তম প্রতিদান দান করুন।

🕋 মৃত্যুর শিক্ষা:
“প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।” (সূরা আলে ইমরান: ১৮৫)

09/08/2025

নারী নির্যাতনের সবচেয়ে বর্বরতম রূপ—"ধর্ষণ"।
এতে ভিকটিম শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ভেঙে পড়ে।পুরো পৃথিবী থেকে একা হয়ে যায় সে।তখন তার পাশে থাকা,সাহস দেওয়া,ভরসা দেওয়া আমাদের কর্তব্য।কিন্তু বাস্তবে আমরা কতজন করি?
সম্মানহানির ভয়ে ঘটনাগুলো চাপা দিয়ে দিই।আর মেয়েটিকে যতোটা সাপোর্ট দেওয়া দরকার, সেটা দিতে ব্যর্থ হই।ফলে সেই সম্মানের ভয়ে অনেক ভিকটিমই জীবন দিয়ে দেয়, অপরাধী থেকে যায় শাস্তিহীন।
এ দায় কিন্তু আমাদের সবার। আমরা ভিকটিমকে দোষারোপ করি, তার দুর্বলতা নিয়ে খোঁচা দিই—কখনো প্রতিবেশী, কখনো আত্মীয়-স্বজন,আবার কখনো নিজের পরিবার থেকেও।
অন্যায়ের শাস্তি নিশ্চিত করাই আমাদের সবার দায়িত্ব।আমাদের দৃষ্টিভঙ্গি যদি না বদলায়, তাহলে ভিকটিমরা এই বর্বরতার শাস্তি নিজের জীবন দিয়ে দিতে থাকবে।
আমাদের মেয়ে, বোন, মা—তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করাই আসল কথা।

লেখা:আদিলুর রহমান (জামিল)

#নারী_সুরক্ষা #ভিকটিম_সাপোর্ট #ধর্ষণ_রোধ

09/08/2025

'জুলাই ঘোষণাপত্রে ৭১, ৭৫ এর সাত নভেম্বর ও ৯০ এর আন্দোলন সহ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করা হলেও আমাদের স্বাধীনতার প্রথম অধ্যায় ৪৭ এবং পতিত ফ্যাসিস্ট আমলের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড শাপলা হত্যাকান্ড, পিলখানা হত্যাকান্ড ও আলেম-উলামাদের প্রতি নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ না করে ইতিহাসের তাৎপর্যপূর্ণ অংশ এড়িয়ে যাওয়া হয়েছে। দারুস সুন্নাহ ছাতারখাই ক্বওমী মাদ্রাসা কর্তৃপক্ষ মনে করে, এতে ইতিহাসের প্রতি বৈষম্য করা হয়েছে।' এবং তারই সাথে এ-র তীব্র নিন্দা জানিয় ২৪ এর অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখান করে।

-এডমিন

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


দরবস্ত বাজার, জৈন্তাপুর, সিলেট।
Sylhet
3100