Edu-Aid School & College

Edu-Aid School & College

Share

আমাদের শিক্ষা সেবার ভূবনে আপনাকে স্বাগতম এডু-এইড স্কুল এন্ড কলেজ,শিবগঞ্জ,সিলেট।

13/12/2025

কবর
___জসীম উদ্‌দীন (কাব্যগ্রন্থ- রাখালী)

এইখানে তোর দাদীর কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা।
সোনালী ঊষায় সোনামুখে তার আমার নয়ন ভরি,
লাঙ্গল লইয়া ক্ষেতে ছুটিতাম গাঁয়ের ও-পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত,
এ কথা লইয়া ভাবি-সাব মোর তামাশা করিত শত।
এমন করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে,
ছোট-খাট তার হাসি-ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে।

বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা,
আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।
শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেড়ী,
পুঁতির মালা এক ছড়া নিতে কখনও হতনা দেরি।
দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে,
সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে !
হেস না–হেস না–শোন দাদু সেই তামাক মাজন পেয়ে,
দাদী যে তোমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, ‘এতদিন পরে এলে,
পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে।’

আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়।
হাত জোড় করে দোয়া মাঙ্ দাদু, ‘আয় খোদা, দয়াময়,
আমার দাদীর তরেতে যেন গো ভেস্ত নসিব হয়।’

তার পরে এই শুন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি,
যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।
শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি,
গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিনরাত জাগি।
এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে,
গাড়িয়া দিয়াছি কতসোনা মুখ নাওয়ায়ে চোখের জলে।
মাটিরে আমি যে বড় ভালবাসি, মাটিতে লাগায়ে বুক,
আয় আয় দাদু, গলাগলি ধরে কেঁদে যদি হয় সুখ।

এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা,
কাঁদছিস তুই ? কি করিব দাদু, পরান যে মানে না !
সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি,
বা-জান, আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি।
ঘরের মেঝেতে সপ্ টি বিছায়ে কহিলাম, বাছা শোও,
সেই শোওয়া তার শেষ শোওয়া হবে তাহা কি জানিত কেউ ?
গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে,
তুমি যে কহিলা–বা-জানেরে মোর কোথা যাও দাদু লয়ে?
তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে,
সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে!

তোমার বাপের লাঙল-জোয়াল দু হাতে জড়ায়ে ধরি,
তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন-মান ভরি।
গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে,
ফাল্গুনী হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে।
পথ দিয়ে যেতে গেঁয়ো-পথিকেরা মুছিয়া যাইতো চোখ,
চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক।
আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি,
হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি।
গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা,
চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গাঁ।

উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি,
কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি।
তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ,
হায় অভাগিনী আপনি পরিল মরণ-বিষের তাজ।
মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, ‘বাছারে যাই,
বড় ব্যথা র'ল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই;
দুলাল আমার, যাদুরে রে আমার, লক্ষ্মী আমার ওরে,
কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে।’
ফোঁটায় ফোঁটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন-জলে,
কি জানি আশিস্ করি গেল তোরে মরণ-ব্যথার ছলে।

ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল, ‘আমার কবর গায়,
স্বামীর মাথার ‘মাথাল’ খানিরে ঝুলাইয়া দিও বায়।’
সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে,
পরানের ব্যথা মরে না কো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে।
জোড়-মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু-ছায়,
গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়।
জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো,
ঝিঁঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেসে ভাল।
হাত জোড় করে দোয়া মাঙ দাদু,’রহমান খোদা, আয়,
ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মায়।'’

এইখানে তোর বু-জীর কবর, পরীর মতন মেয়ে,
বিয়ে দিয়েছিনু কাজীদের ঘরে বনিয়াদী ঘর পেয়ে।
এত আদরের বু-জীরে তাহারা ভালবাসিত না মোটে।
হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে।
খবরের পর খবর পাঠাত, ‘দাদু যেন কাল এসে,
দু দিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে।
শ্বশুর তাহার কসাই চামার, চাহে কি ছাড়িয়া দিতে,
অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে।
সেই সোনামুখ মলিন হয়েছে, ফোটে না সেথায় হাসি,
কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি।
বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন,
কে জানিত হায়, তাহারও পরানে বাজিবে মরণ-বীণ!
কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে,
এইখানে তারে কবর দিয়াছি দেখে যাও দাদু ধীরে।

ব্যথাতুরা সেই হতভাগিনীরে বাসে নাই কেউ ভাল,
কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাসগুলি কালো।
বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাতদিন,
পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বীণ।
হাত জোড় করে দোয়া মাঙ দাদু,’আয় খোদা দয়াময়!
আমার বু-জীর তরেতে যেন গো ভেস্ত নসিব হয়।’

হেথায় ঘুমায় তোর ছোট ফুপু, সাত বছরের মেয়ে,
রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে।
ছোট বয়সেই মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা,
অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা।
ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে,
তোমার দাদীর মুখখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে।
বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা,
রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা।

একদিন গেনু গজ্নার হাটে তাহারে রাখিয়া ঘরে,
ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে।
সেই সোনামুখ গোলগাল হাত সকলি তেমন আছে,
কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গ্যাছে।
আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি–
দাদু! ধর–ধর–বুক ফেটে যায়, আর বুঝি নাহি পারি।
এইখানে এই কবরের পাশে, আরও কাছে আয় দাদু,
কথা ক’স নাকো, জাগিয়া উঠিবে ঘুম-ভোলা মোর যাদু।
আস্তে আস্তে খুড়ে দেখ্ দেখি কঠিন মাটির তলে,
দীন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে।

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
এমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।
মজিদ হইছে আজান হাঁকিছে বড় সকরুণ সুর,
মোর জীবনের রোজকেয়ামত ভাবিতেছি কত দুর!
জোড় হাতে দাদু মোনাজাত কর্, ‘আয় খোদা, রহমান,
ভেস্ত নসিব করিও সকল মৃত্যু-ব্যথিত প্রাণ!’

13/12/2025

সন্ধ্যাতারা!

সন্ধ্যাতারার মতো মিটমিটিয়ে আপনি জ্বলবেন। আপনি জ্বলবেন একাকী নিঃসঙ্গ আঁধারে। বিশ্বাস করুন, এই পৃথিবীতে কেউ কারও নয়। আপনি কি দেখেননি? কেমন করে আকাশের বুকে মেঘ জমলে তারাগুলো হারিয়ে যায় চুপিচুপি! মানুষগুলোও ঠিক তাই, আপনি যাদেরকে আপনার ভীষণ মন খারাপের দিনে পাশে চাইবেন, দেখবেন তারাই অদৃশ্য কোনো এক ছুতোয় আপনাকে একা রেখে হারিয়ে গেছে। আপনি চাঁদ হতে যাবেন না যেন। আপনি ছোট করে হলেও সূর্যই হোন। অন্যের আলোয়, অন্যের দয়ায় স্বপ্ন পূরণের বায়না ধরবেন না। আপনি চাতক হোন। আপনি ফিনিক্স হোন। আপনি বিশালতার মধ্যখানে বিশাল মনের এক মানুষ হোন। আপনি সন্ধ্যাতারার মতো একা একা জেগে উঠুন। একাকী হারাতে কোনো আফসোস নেই। জন্ম থেকেই যে একা, তাকে একাকিত্ব ভয় দেখাতে পারে কি?

13/12/2025

আগমনী
-- কাজী নজরুল ইসলাম
একি রণ-বাজা বাজে ঘন ঘন–
ঝন রনরন রন ঝনঝন!
সেকি দমকি দমকি
ধমকি ধমকি
দামা-দ্রিমি-দ্রিমি গমকি গমকি
ওঠে চোটে চোটে,
ছোটে লোটে ফোটে
বহ্নি-ফিনিকি চমকি চমকি
ঢাল-তলোয়ারে খনখন!
একি রণ-বাজা বাজে ঘন ঘন
রণ ঝনঝন ঝন রণরণ!

হৈ হৈ রব
ঐ ভৈরব
হাঁকে, লাখে লাখে
ঝাঁকে ঝাঁকে ঝাঁকে
লাল গৈরিক-গায় সৈনিক ধায় তালে তালে
ওই পালে পালে,
ধরা কাঁপে দাপে।
জাঁকে মহাকাল কাঁপে থরথর!
রণে কড়কড় কাড়া-খাঁড়া-ঘাত,
শির পিষে হাঁকে রথ-ঘর্ঘর-ধ্বনি ঘররর!
'গুরু গরগর' বোলে ভেরী তূরী,
'হর হর হর'
করি চীৎকার ছোটে সুরাসুর-সেনা হনহন!
ওঠে ঝন্‌ঝা ঝাপটি দাপটি সাপটি
হু-হু-হু-হু-হু-হু-শনশন!
ছোটে সুরাসুর-সেনা হনহন!

তাতা থৈথৈ তাতা থৈথৈ খল খল খল
নাচে রণ-রঙ্গিণী সঙ্গিনী সাথে,
ধকধক জ্বলে জ্বলজ্বল
বুকে মুখে চোখে রোষ-হুতাশন!
রোস্ কোথা শোন্!

ঐ ডম্বরু-ঢোলে ডিমিডিমি বোলে,
ব্যোম মরুৎ স-অম্বর দোলে,
মম-বরুণ কী কল-কল্লোলে চলে উতরোলে
ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া
নাচিয়া রঙ্গে! চরণ-ভঙ্গে
সৃষ্টি সে টলে টলমল!

ওকি বিজয়-ধ্বনি সিন্ধু গরজে কলকল কল কলকল!
ওঠে কোলাহল,
কূট হলাহল
ছোটে মন্থনে পুন রক্ত-উদধি,
ফেনা-বিষ ক্ষরে গলগল!
টলে নির্বিকার সে বিধাত্রীরো গো
সিংহ-আসন টলমল!
কার আকাশ-জোড়া ও আনত-নয়ানে
করুণা-অশ্রু ছলছল!

বাজে মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁজর ঝম্‌ঝম,
নাচে ধূর্জটি সাথে প্রমথ ববম্ বম্‌বম্!
লাল লালে-লাল ওড়ে ঈশানে নিশান যুদ্ধের,
ওঠে ওঙ্কার রণ-ডঙ্কার,
নাদে ওম্ ওম্ মহাশঙ্খ বিষাণ রুদ্রের!
ছোটে রক্ত-ফোয়ারা বহ্নির বান রে!
কোটি বীর-প্রাণ
ক্ষণে নির্বাণ
তবু শত সূর্যের জ্বালাময় রোষ
গমকে শিরায় গম্‌গম্!
ভয়ে রক্ত-পাগল প্রেত পিশাচেরও
শিরদাঁড়া করে চন্‌চন্!
যত ডাকিনী যোগিনী বিস্ময়াহতা,
নিশীথিনী ভয়ে থম্‌থম্!
বাজে মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁঝর ঝম্‌ঝম্!

ঐ অসুর-পশুর মিথ্যা দৈত্য-সেনা যত
হত আহত করে রে দেবতা সত্য!
স্বর্গ, মর্ত, পাতাল, মাতাল রক্ত-সুরায়;
ত্রস্ত বিধাতা,
মস্ত পাগল পিনাক-পাণি স-ত্রিশূল প্রলয়-হস্ত ঘুরায়!
ক্ষিপ্ত সবাই রক্ত-সুরায়!

চিতার উপরে চিতা সারি সারি,
চারিপাশে তারি
ডাকে কুক্কুর গৃহিনী শৃগাল!
প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল!
প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল!!
আজ রণ-রঙ্গিণী জগৎমাতার দেখ্ মহারণ,
দশদিকে তাঁর দশ হাতে বাজে দশ প্রহরণ!
পদতলে লুটে মহিষাসুর,
মহামাতা ঐ সিংস-বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে–
শাশ্বত নহে দানব-শক্তি, পায়ে পিষে যায় শির পশুর!
‌‌'নাই দানব
নাই অসুর,–
চাইনে সুর,
চাই মানব!'–
বরাভয়-বাণী ঐ রে কার
শুনি, নহে হৈ রৈ এবার!

ওঠ্ রে ওঠ্,
ছোট্ রে ছোট্!
শান্ত মন,
ক্ষান্ত রণ!–

খোল্ তোরণ,
চল্ বরণ
করব্ মা'য়;
ডর্‌ব কায়?
ধরব পা'য় কার্ সে আর,
বিশ্ব-মা'ই পার্শ্বে যার?
আজ আকাশ-ডোবানো নেহারি তাঁহারি চাওয়া,
ঐ শেফালিকা-তলে কে বালিকা চলে?
কেশের গন্ধ আনিছে আশিন-হাওয়া!
এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ঐ,
সরসিজ-নিভ শুভ্র বালিকা
এল বীণা-পাণি অমলা ঐ!

এসেছে গনেশ,
এসেছে মহেশ,
বাস্‌রে বাস্!
জোর উছাস্!!
এল সুন্দর সুর-সেনাপতি,
সব মুখ এ যে চেনা-চেনা অতি!
বাস্ রে বাস্‌ জোর উছাস্!!

হিমালয়! জাগো! ওঠো আজি,
তব সীমা লয় হোক।
ভুলে যাও শোক– চোখে জল ব'ক
শান্তির– আজি শান্তি-নিলয় এ আলয় হোক!
ঘরে ঘরে আজি দীপ জ্বলুক!
মা'র আবাহন-গীত্ চলুক!
দীপ জ্বলুক!
গীত চলুক!!
আজ কাঁপুক মানব-কলকল্লোলে কিশলয় সম নিখিল ব্যোম্!
স্বা-গতম্!
স্বা-গতম্!!
মা-তরম্!
মা-তরম্!!
ঐ ঐ ঐ বিশ্ব কণ্ঠে
বন্দনা- বাণী লুণ্ঠে-'বন্দে মাতরম্!!!'

06/12/2025

১৯৯৬ শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ষষ্ঠ শ্রেনীর বাংলা বই চারুপাঠ থেকে নেয়া ;

29/11/2025

➲ দেখতে দাও। - Let me see. (লেট মি সি)
➲ এখনো না। - Not yet. (নট ইয়েট)
➲ এটা উপভোগ কর। - Enjoy it. (ইনজয় ইট)
➲ আমি আনন্দিত। - I am glad. (আই এম গ্ল্যাড)
➲ আমাকে নিয়ে যাও। - Take me away. (টেক মি অ্যাওয়ে)
➲ আর কিছু? - Anything else? (এনিথিং এলস?)
➲ আমাকে একা থাকতে দাও। - Let me alone. (লেট মি এলোন)
➲ শুভ সন্ধ্যা। - Good evening. (গুড ইভিনিং)
➲ সতর্ক থেকো। - Watch out. (ওয়াচ আউট)
➲ তাড়াতাড়ি বাড়ি যাও। - Go home early. (গো হোম আর্লি)
➲ আর একটু সময় দাও। - Give me some little time. (গিভ মি সাম লিটল টাইম)
➲ এখনো না। - Not yet. (নট ইয়েট)
➲ আমাকে বিরক্ত কর না। - Don't disturb me. (ডোন্ট ডিস্টার্ব মি)
➲ তাড়াতাড়ি এসো। - Come quickly. / Come fast. (কাম কুইকলি / কাম ফাস্ট)
➲ এটা আমার প্রয়োজন। - I need it. (আই নিড ইট)
➲ আমি একটু ব্যস্ত। - I'm a little busy. (আই এম আ লিটল বিজি)
➲ সাথে এসো। - Come along. (কাম এলং)
➲ আস্তে আস্তে। - Slow down. (স্লো ডাউন)
➲ এটা একদমই সাধারণ। - It's very normal. (ইটস ভেরি নরমাল)
➲ যত্ন নিও। - Take care. (টেক কেয়ার)
➲ তুমি একটা ভিতু। - You are a coward. (ইউ আর আ কাওয়ার্ড)
➲ নিজে চেষ্টা করো। - Try it yourself. (ট্রাই ইট ইয়োরসেলফ)
➲ আমি এখন চলে যাচ্ছি। - I am leaving now. (আই এম লিভিং নাও)
➲ দেখতে দাও। - Let me see. (লেট মি সি)
➲ আমার সাথে এসো। - Join me. (জয়েন মি)
➲ আপনার বয়স কত? - How old are you? (হাউ ওল্ড আর ইউ?)
➲ চলো যাই। - Let's go. (লেটস গো)
➲ এটা তোমার দোষ। - It's your fault. (ইটস ইয়োর ফল্ট)
➲ মাঝে মাঝে। - From time to time. (ফ্রম টাইম টু টাইম)
➲ কিছু প্রয়োজন? - Need anything? (নিড এনিথিং?)
➲ সামনে দেখুন। - See ahead. (সি এহেড)
➲ এটা খুবই ছোট। - It's too small. (ইটস টু স্মল)
➲ একসাথে যাও। - Go together. (গো টুগেদার)
➲ দয়া করে চুপ থাকুন। - Please be quiet. (প্লিজ বি কোয়াইট)
➲ অনেক দামি। - Too expensive. (টু এক্সপেন্সিভ)
➲ এখন যেও না। - Don't go now. (ডোন্ট গো নাও)
➲ ভদ্রভাবে কথা বলো। - Speak politely / Talk properly. (স্পিক পোলাইটলি / টক প্রপারলি)
➲ দূরত্ব রাখুন। - Keep distance. (কিপ ডিস্টেন্স)
➲ কাজ করো। - Do the work. (ডু দ্য ওয়ার্ক)
➲ এটা বাজে কথা। - That's nonsense. (দ্যাটস ননসেন্স)
➲ আমি ভালো আছি। - I am fine. (আই এম ফাইন)
➲ বই পড়ো। - Read the book. (রিড দ্য বুক)
➲ কিছু বলুন। - Tell anything. (টেল এনিথিং)
➲ তুমি কি অসুস্থ? - Are you ill? (আর ইউ ইল?)
➲ পর্যবেক্ষণ করো। - Observe it. (অবজার্ভ ইট)
➲ আমি কি ভালো? - Am I good? (অ্যাম আই গুড?)
➲ ঘুম থেকে উঠো। - Wake up. (ওয়েক আপ)
➲ কিছু খাও। - Eat something. (ইট সামথিং)
➲ ধাপে ধাপে। - Step by step. (স্টেপ বাই স্টেপ)
➲ খোদার রহমতে। - Grace of god. (গ্রেস অফ গড)
➲ দরিদ্র মানুষ। - Poor people. (পুর পিপল)
➲ তাকে জিজ্ঞাসা কর। - Ask him. (আস্ক হিম)
➲ অবশেষে। - Eventually. (ইভেনচুয়ালি)
➲ ধনী ব্যক্তি। - Rich man. (রিচ ম্যান)
➲ আমাকে ফোন করতে বলুন। - Tell me to call. (টেল মি টু কল)
➲ এটা আমার না। - It's not mine. (ইটস নট মাইন)
➲ একটি চিঠি। - A letter. (আ লেটার)
➲ তাকে ডাকো। - Call him. (কল হিম)
➲ আমি হতবাক। - I shocked. (আই শকড)
➲ বিপদের মধ্যে আছি। - I'm in danger. (আই এম ইন ডেঞ্জার)
➲ ফেলে দাও। - Throw it away. (থ্রো ইট অ্যাওয়ে)
➲ আমি কি যেতে পারি? - Can I go? (ক্যান আই গো?)
➲ একটু অপেক্ষা কর। - Wait a bit. (ওয়েট আ বিট)
➲ আমাকে বোঝো। - Understand me. (আন্ডারস্ট্যান্ড মি)
➲ আমি চেষ্টা করব। - I will try. (আই উইল ট্রাই)
➲ ফিরে এসো। - Come back. (কাম ব্যাক)
➲ জাহান্নামে যাও। - Go to hell. (গো টু হেল)
➲ আমি অবশ্যই আসব। - Definitely i will come. (ডেফিনেটলি আই উইল কাম)
➲ যে করেই হোক। - At any cost. (অ্যাট এনি কস্ট)
➲ এটা চেক করো। - Check it out. (চেক ইট আউট)
➲ আমি নির্দোষ। - I am innocent. (আই এম ইনোসেন্ট)

29/11/2025

স্বাধীনতার সুখ
___রজনীকান্ত সেন
বাবুই পাখিরে ডাকি' বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই?
আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে,
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”
বাবুই হাসিয়া কহে– “সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

29/11/2025

■There is no difficulty inTalking.
কথা বলায় কোন সমস্যা নেই।

■There is no difficulty in-- searching.
খোজায় কোন সমস্যা নেই।

■There is no difficulty in reserving.
সংরক্ষণ করায় কোন সমস্যা নেই

■There is no difficulty in saving.
রক্ষা করায় কোন সমস্যা নেই।

■There is no difficulty in cooking.
রান্না করায় কোন সমস্যা নেই।

■There is no difficulty in describing.
বর্ননা করায় কোন সমস্যা নেই।

28/11/2025
28/11/2025

➲ প্রবেশ নিষেধ। - No Entry. (নো এন্ট্রি)
➲ একটু দূরে। - A little far. (আ লিটল ফার)
➲ বিদায় হও। - Get lost. (গেট লস্ট)
➲ ভালো থেকো। - Be well. (বি ওয়েল)
➲ নিশ্চিত বা অবশ্যই। - For sure. (ফর শিয়োর)
➲ নিচের দিকে দেখো। - Look down. (লুক ডাউন)
➲ আমার থেকে একটু দূরে ছিল। - It was a little far from me. (ইট ওয়াজ আ লিটল ফার ফ্রম মি)
➲ তুমি মিথ্যা বলেছ। - You lied to me. (ইউ লাইড টু মি)
➲ উঠে দাঁড়াও। - Stand up. (স্ট্যান্ড আপ)
➲ এটা উপকারী। - It's beneficial. (ইটস বেনিফিসিয়াল)
➲ ধীর গতি। - Slow motion. (স্লো মোশন)
➲ খুঁজে দেখো। - Find out. (ফাইন্ড আউট)
➲ এটা একদমই অসম্ভব। - It is impossible. (ইট ইজ ইম্পসিবল)
➲ তোমাকে কে ডাকছে? - Who is calling you? (হু ইজ কলিং ইউ?)
➲ উনি কে? - Who is he? (হু ইজ হি?)
➲ আমি আশ্চর্য। - I wonder. (আই ওয়ান্ডার)
➲ বৃষ্টি হতে পারে। - It may rain. (ইট মে রেইন)
➲ আপনি কে? - Who are you? (হু আর ইউ?)
➲ আমি হতবাক। - I shocked. (আই শকড)
➲ আমি তোমাকে চিনি। - I know you. (আই নো ইউ)
➲ বয়স কত? - How old? (হাউ ওল্ড?)
➲ চলো দেখা করি। - Let's meet. (লেটস মিট)
➲ সে রান্না করছে। - She is cooking. (শি ইজ কুকিং)
➲ অনেক দূরে। - Far away. (ফার অ্যাওয়ে)
➲ খুলে ফেলো। - Take it off. (টেক ইট অফ)
➲ তুমি একটা মিথ্যাবাদী। - You are a liar. (ইউ আর আ লায়ার)
➲ প্রয়োজন ছিল। - Was needed. (ওয়াজ নিডেড)
➲ দৌড়ে পালাও। - Run away. (রান অ্যাওয়ে)

28/11/2025

Disaster (ডিজাস্টার) – বিপর্যয়
Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড়
Flood (ফ্লাড) – বন্যা
Eruption (এরাপশন) – আগ্নেয়গিরির বিস্ফোরণ
Tornado (টর্নেডো) – ঘূর্ণি-ঝড়
Storm (স্টর্ম) – ঝড়
Landslide (ল্যান্ডস্লাইড) – ভূমিধস
Fire accident (ফায়ার অ্যাকসিডেন্ট) – অগ্নিকাণ্ড
Tsunami (সুনামি) – জলোচ্ছ্বাস
Earthquake (আর্থকোয়েক) – ভূমিকম্প
Hurricane (হারিকেন) – তুফান
Crisis (ক্রাইসিস) – সঙ্কট
Explosion (এক্সপ্লোশন) – বিস্ফোরণ
Emergency (ইমার্জেন্সি) – জরুরি অবস্থা
Catastrophe (ক্যাটাস্ট্রফি) – ভয়াবহ বিপর্যয়
Bomb blast (বম্ব ব্লাস্ট) – বোমা বিস্ফোরণ
Drought (ড্রাউট) – খরা
Wildfire (ওয়াইল্ডফায়ার) – বন‌ে আগুন
Chaos (কেয়াস) – বিশৃঙ্খলা
Tragedy (ট্রাজেডি) – মর্মান্তিক ঘটনা
Devastation (ডেভাস্টেশন) – ধ্বংস
Collapse (কল্যাপ্স) – ধ্বংস/পতন
Danger (ডেঞ্জার) – বিপদ
Water crisis (ওয়াটার ক্রাইসিস) – পানি সংকট
Ruin (রুইন) – ধ্বংসস্তূপ
Breakdown (ব্রেকডাউন) – ভেঙে পড়া
Threat (থ্রেট) – হুমকি/বিপদ
Loss (লস) – ক্ষতি
Casualty (ক্যাজুয়াল্টি) – হতাহত
Shock (শক) – আকস্মিক আঘাত
Destruction (ডেস্ট্রাকশন) – ধ্বংস
Warzone (ওয়ারজোন) – যুদ্ধক্ষেত্র
Smoke hazard (স্মোক হ্যাজার্ড) – ধোঁয়ার বিপদ
Power outage (পাওয়ার আউটেজ) – বিদ্যুৎ বিভ্রাট
Hardship (হার্ডশিপ) – দুর্দশা
Hazard (হ্যাজার্ড) – ঝুঁকি
Windstorm (উইন্ডস্টর্ম) – প্রবল ঝড়
Overflow (ওভারফ্লো) – উপচে পড়া
Heavy rainfall (হেভি রেইনফল) – প্রচুর বৃষ্টি
Wreck (রেক) – ধ্বংসস্তূপ
Damage (ড্যামেজ) – ক্ষতি
Rescue needed (রেসকিউ নিডেড) – উদ্ধার প্রয়োজন
Misfortune (মিসফরচুন) – দুর্ভাগ্য
Suffering (সাফারিং) – কষ্ট
Blockage (ব্লকেজ) – অবরোধ
Disruption (ডিসরাপশন) – ব্যাঘাত
Blowout (ব্লোআউট) – ধ্বংসাত্মক বিস্ফোরণ
Whirlwind (হোর্লউইন্ড) – প্রচণ্ড ঝড়
Inferno (ইনফার্নো) – ভয়াবহ আগুন
Adversity (অ্যাডভার্সিটি) – দুর্যোগ/কঠিন পরিস্থিতি

আরো শব্দ লাগলে বলবেন ভাই ❤️

28/11/2025

➲ আস্তে হাঁটো। - Walk slowly. (ওয়াক স্লোলি)
➲ ফিরে যাও। - Go back. (গো ব্যাক)
➲ তা কি করে হয়? - How so? (হাউ সো?)
➲ পানি গরম কর। - Heat the water. (হিট দ্য ওয়াটার)
➲ আমার সাথে এসো। - Follow me. (ফলো মি)
➲ আমি ক্ষুধার্থ। - I'm hungry. (আই এম হাঙ্গরি)
➲ এখানে কি কেউ আছেন? - Is anybody here? (ইজ এনিবডি হেয়ার?)
➲ নিজের জিনিস। - Own things. (ওন থিংস)
➲ তাতে কি? - So what? (সো হোয়াট?)
➲ আমি দেখিনি। - I didn't see. (আই ডিডেন্ট সি)
➲ ওটা আমাকে দেখাও। - Show me that. (শো মি দ্যাট)
➲ এটা আমাকে দেখাও। - Show it to me. (শো ইট টু মি)
➲ বিশ্বাস কর। - Believe it. (বিলিভ ইট)
➲ কাউকে কখনও বলবে না। - Never tell anyone. (নেভার টেল এনিওয়ান)
➲ আমি বিবাহিত না। - I'm not married. (আই এম নট ম্যারিড)
➲ চুপি চুপি এসো। - Come quietly. (কাম কোয়াইটলি)
➲ তুমি কি আমাকে চেন? - Do you know me? (ডু ইউ নো মি?)
➲ এটা দেখো। - Look at this. (লুক অ্যাট দিস)
➲ অপচয় করো না। - Don't waste. (ডোন্ট ওয়েস্ট)
➲ ভিতরে গিয়ে বসুন। - Go inside and sit down. (গো ইনসাইড এন্ড সিট ডাউন)
➲ অবশ্যই না। - Definitely not. (ডেফিনিটলি নট)
➲ আমাকে জোর কর না। - Don't force me. (ডোন্ট ফোর্স মি)
➲ এটা সম্ভব না। - It is not possible. (ইট ইজ নট পসিবল)
➲ এটা কঠিন। - It's difficult. (ইটস ডিফিকাল্ট)
➲ আমি পাত্তা দিই না। - I don't care. (আই ডোন্ট কেয়ার)
➲ আমি ভুল শুনেছি। - I heard wrong. (আই হার্ড রং)
➲ আমার সৌভাগ্য! - My goodness! (মাই গুডনেস!)
➲ এটা হতে পারে না। - It can't be. (ইট কান্ট বি)
➲ আমি এটা মানি না। - I don't believe it. (আই ডোন্ট বিলিভ ইট)
➲ বলতে থাকো। - Keep saying. (কিপ সেইং)
➲ মনে হয় এটাই সেটা। - I think it is. (আই থিংক ইট ইজ)
➲ নিন্দা করো না। - Do not condemn. (ডু নট কনডেম)
➲ এটা জানতাম। - I knew it. (আই নিউ ইট)
➲ কিছু বলার নেই। - Nothing to say. (নাথিং টু সে)
➲ এ কথা বাদ দাও। - Exclude this. (এক্সক্লুড দিস)

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Tamabil Road, East Shibgonj
Sylhet
3100