MAWA ICT

MAWA ICT

Share

Welcome to MAWA ICT. Grow your skill with us. We are Freelancing & Outsourcing Service.

18/04/2022

ই-কমার্স প্রশিক্ষণ কোর্স
----------------------
কোর্সে যা কিছু আছে:
----------------------
ই-কমার্স মার্কেট রিসার্চ, প্লানিং ও স্ট্রাটেজি, প্রডাক্ট নিশ, বিজনেস মডেল, মারকেটিং, সেলস ফানেল, মার্কেট ব্যবসা (দারাজ, ই-ভ্যালি), শপআপ (রিসেলার/ড্রপ শিপিং), অর্ডার ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট, প্রাইসিং স্ট্রাটেজি, সোরসিং, ডেলিভারি, সোশ্যাল মিডিয়া মারকেটিং, ডিজিটাল মারকেটিং ফর ই-কমার্স, ফেসবুক মার্কেটিং, ফেসবুক এ্যাড, কাস্টম অডিয়েন্স, লুক-এলাইক, অডিয়েন্স, পিক্সেল, রিটারগেটিং, সিক্রেট টিপস, বোনাস কন্টেন্ট।
----------------------
কোর্সটি কাদের জন্য?
----------------------
ই-কমার্স উদ্যোক্তা, ব্যবসায়ী, ম্যানেজার যারা একটি টেকসই লাভজনক ব্যবসা গড়ে তুলতে চান। গৃহিণী, চাকুরিজীবী, ছাত্র যারা পড়াশুনার পাশাপাশি আয় করতে চান। যারা ঘরে বসে কাজ করে ইনকাম করতে আগ্রহী। যারা কোন রকম পুজি ছাড়া রিসেলিং পদ্ধতিতে মাসে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা ইনকাম করতে চান। রিটেইলার, কর্পোরেট, বিটুবি, সার্ভিস কোম্পানি, যারা অফলাইন এ ব্যবসার পাশাপাশি অনলাইন ব্যবসা শুরু করবেন। যারা পুজি অথবা সময় স্বল্পতার কারনে বিজনেজ শুরু করতে পারছেন না কিন্তু বিজনেজ করতে আগ্রহী। যারা বিকল্প আয়ের মাধ্যম খুজছেন অথবা ই-কমার্স সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন।
----------------------
কোর্সটির সুবিধা?
----------------------
• ই-কমার্স ব্যবসার প্রস্ততি থেকে শুরু সফলভাবে পরিচালনা এবং কম খরচে কিভাবে বিক্রয় বাড়ানো যায় তা শিখতে পারবেন।
• ভিডিও লেকচার, ক্লাস নোট ও প্র্যাকটিস ফাইলের মাধ্যমে কমপ্লিট প্যাকেজে শেখার পাশাপাশি প্রশ্নোত্তর করার সুযোগও পাবেন।
• জিরো থেকে একটি লাভজনক ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারবেন। যা আপনার একটি কার্যকর আয়ের উৎস হয়ে উঠবে।
• আধুনিক ও কার্যকর পদ্ধতিতে অনলাইন মার্কেটিং, ই-কমার্স ব্যবসা ও ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন।
• ড্রপ শিপিং/রিসেলিং ব্যবসায়ের মাধ্যমে ঘরে বসে কোন পন্য ছাড়াই নিয়মিত আয় করতে পারবেন।
• নিজস্ব একটি ব্যবসায় শুরু করতে পারবেন। যা আপনার বর্তমান আয়ের ব্যকআপ ও নিরাপত্তার উৎস হয়ে উঠবে।
• কোর্সটি করা যাবে যেকোনো সময়, যেকোনো জায়গায় নিজের ফোন/কম্পিউটার থেকেই।
----------------------
এই কোর্স থেকে কি কি শিখতে পারবেন?
----------------------
মার্কেটিং:
----------------------
• মার্কেটিং স্ট্রাটেজি
• প্রডাক্ট স্ট্রাটেজি
• প্রডাক্ট নিশ সিলেকশন টেকনিক
• কাস্টমার সিলেকশন
• মার্কেটিং বাজেট
• ব্র্যান্ড ম্যানেজমেন্ট
• প্রাইসিং স্ট্রাটেজি
• লিড জেনারেশন
• এফ কমার্স মার্কেটিং
----------------------
ই-কমার্স অপারেশন:
----------------------
• সাপ্লাই চেইন
• প্রসেস ম্যাপিং ও এসওপি
• আলিবাবা থেক পন্য আনা
• সিএনএফ ডিলিংস
• হোল-সেল মার্কেট সোরসিং
• প্রডাকশন
• ইনভেন্টোরি
• অর্ডার ম্যানেজমেন্ট
• ডেলিভারি সল্যুশন
----------------------
ফেসবুক মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং:
----------------------
• অনলাইন মার্কেটিং ফ্রেমওয়ার্ক
• ডিজিটাল মার্কেটিং ফর ই-কমার্স
• অডিয়েন্স সিলেকশন
• গুগল এনালাইটিক
• ফেসবুক এ্যাড
• পিক্সেল কিভাবে কাজ করে
• রিটারগেটিং ও রিমারকেটিং
• মেসেঞ্জার মার্কেটিং
• ই-মেইল মার্কেটিং
• সোশ্যাল মিডিয়া মার্কেটিং
• ওয়েবসাইট স্ট্রাটেজি
• পিক্সেল ব্যবহার করে কনভার্সন ক্যাম্পেইন

আগ্রহী হলে নিচের ফরমটি পূরণ করুন :
https://docs.google.com/forms/d/1vQZtOl2jolbJioXMeL3KmBlhJqyIJFoWTec4qlSJ9JQ/

বিস্তারিত জানতে যোগাযোগ করুন : 01842268680

Photos from MAWA ICT's post 07/04/2022

Freelancing Free course orientation.

Photos from MAWA ICT's post 06/04/2022

Freelancing Skill Development Private Batch.

Photos from MAWA ICT's post 02/04/2022

আলহামদুলিল্লাহ মুনাজাত দিয়ে শুরু হল MAWA ICT.

Photos from MAWA ICT's post 31/03/2022

MAWA ICT Classroom.

30/03/2022

আমি ফ্রিল্যান্সিং করতে চাই। এখন আমার করণীয় কী?

আজ, ইন্টারনেট এবং এর ব্যবহার প্রায় সব জায়গায় হচ্ছে বলে আমি ভাবি। এবং, freelancing এর কাজ করার জন্য, সবচে প্রথম জিনিস যেটা আপনার লাগবে, সেটা হলো “Internet“.

কারণ, নিজের জন্য কাজ খোঁজার থেকে আরম্ভ করে, কাজটি তৈরি করে আপনার ক্লায়েন্ট (client) কে জমা দেয়া, সবটাই ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলিতে গিয়ে, আপনার করতে হবে।

তাছাড়া, এই মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার প্রচুর নতুন নতুন কাজ বা প্রজেক্টস (projects) এর প্রয়োজন হবে।

তার জন্য আপনাকে, নিজের কাজ বা দক্ষতার (skills) প্রচার বা মার্কেটিং ইন্টারনেটের দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (platform) গুলিতে গিয়ে করতে হবে। যেমন, social media websites, social media groups, freelancing marketplace আরো অনেক।

নিজের দক্ষতা (skills) প্রচার বা মার্কেটিং করলে, লোকেরা জানতে পারবেন যে আপনি কোন কাজের বিশেষজ্ঞ বা এক্সপার্ট এবং কোন কাজ আপনি তাদের জন্য করতে পারবেন।

এতে, ভবিষ্যতে আপনার দক্ষতার (skills) সাথে জড়িত বিভিন্ন project বা কাজ অনলাইন পেয়ে যাওয়ার সুযোগও বেড়ে যাবে।

উদাহরণ স্বরূপে, আমি blogging, SEO এবং Website তৈরি করতে এক্সপার্ট। এক্ষেত্রে, আমি যদি লোকেদের আমার দক্ষতার (skills) বা নলেজের ব্যাপারে না জানাই, তাহলে তারা জানবেন কিভাবে যে আমি তাদের জন্য SEO বা website এর সাথে জড়িত কাজ গুলি করে দিতে পারবো। তাই তো….?

তাই, ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার শুরু করার সাথে সাথে, নিজের কাজের নলেজ, অভিজ্ঞতা, দক্ষতার অনলাইন প্রচার বা মার্কেটিং করাটা অনেক জরুরি।

মনে রাখবেন, অনলাইন যেকোনো মাধ্যমে যখন লোকেরা আপনাকে কোনো কাজ বা project দিবেন, তখন তারা আপনার ওপরে অনেক ভরসা করেই সেই কাজটি দিবেন।

তাই, আপনার কাজের ভালো নাম, কাজের অভিজ্ঞতা, ভালো দক্ষতা এগুলি হবে আপনার ব্র্যান্ড (brand) বা নামের পরিচয়। এবং, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, একটি ভালো ব্র্যান্ড বা নাম তৈরি করতে পারলেই, অধিক লোকেরা সহজে আপনার ওপরে ভরসা করে কাজ বা প্রজেক্ট দিবেন।

কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার (career) আরম্ভ করবো (step by step)

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার (career) শুরু করার জন্য আপনি নিচে দেয়া স্টেপস গুলি এক এক করে জেনেনিতে পারেন।

১. নিজের লক্ষ্য (Goal) সঠিক ভাবে সেট করুন

সবচে আগেই, আপনার কিছু জিনিস বা লক্ষ্য (goals) সঠিক ভাবে সেট করে নিতে হবে। যেমন, আপনি এই মাধ্যমে কতটুকু কাজ করতে চান ? কতটা সময় দিতে চান ? আপনি কি, নিজের চাকরির সাথে সাথে এই কাজ চালিয়ে যাবেন এবং পার্ট-টাইম ইনকাম করবেন না কি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং করবেন।

এগুলি ব্যাপারে, প্রথমেই ঠিক কোরে নিতে হবে। এতে, পরে আপনি আপনার লক্ষ হিসেবে এগিয়ে যেতে পারবেন।

২. কোন বিষয় (niche) নিয়ে কাজ করবেন ?

দ্বিতীয়তে আপনার, নিজের কাজের টপিক, সাবজেক্ট বা niche কি হবে সেটা নিয়ে ভাবতে হবে। আপনি, যেকোনো একটি বিষয় নিয়ে কাজ খুঁজতে ও করতে পারবেন। যেমন, content writing, web designing, coding এর কাজ, Logo designing, SEO services, Video creating, video editing, content marketing বা আরো অনেক কাজ নিয়ে আপনি শুরু করতে পারবেন।

কিন্তু, আপনি যেই niche বা টপিক নিয়ে ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন, সেই বিষয় বেঁচে নেয়ার আগেই ৪ জিনিস অবশই দেখবেন।

আপনার বেঁচে নেয়া টপিক এমন হতে হবে যার বিষয়ে আপনার পুরো অভিজ্ঞতা, দক্ষতা এবং জ্ঞান রয়েছে।
যেই কাজ করে এবং যার বিষয়ে নতুন নতুন জিনিস শিখে আপনি ভালো পান সেই কাজ করবেন।
আপনি যেই niche বা টপিক টার্গেট করে ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন, সেই niche এর মার্কেটে কতটা প্রয়োজন এবং চাহিদা আছে সেটা জানা জরুরি।
এমন বিষয় বা niche নিয়ে কাজ করতে হবে, যেই বিষয়ে আপনার আবেগ (passion) রয়েছে। এতে, কাজ করে আপনি বিরক্ত (bore) হবেননা এবং, বেশি সময় কাজ করতে পারবেন।
তাহলে, freelancing business এর জন্য কোন বিষয় নিয়ে কাজ করবেন, সেটার সিদ্ধান্ত নেয়ার আগেই ওপরে বলা ৪ টি পয়েন্ট অবশই মনে রাখবেন।

৩. কোন কোন freelancing platform বা site এ কাজ করবেন ?

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য আপনি বিভিন্ন অনলাইন freelancing সাইট বা মার্কেটপ্লেস গুলিতে গিয়ে কাজ শুরু করতে পারবেন।

এই ধরণের সাইট গুলিতে বিভিন্ন employer বা clients রা বিভিন্ন ধরণের কাজ করানোর জন্য ফ্রিল্যান্সার দেড় খুজেঁন। এবং, ফ্রিল্যান্সার রা নতুন নতুন কাজ খোঁজার জন্য এই সাইট গুলিকে ব্যবহার করেন।

মনে রাখবেন, এই সাইট গুলিতে হাজার হাজার লোকেরা বিভিন্ন ধরণের কাজ করানোর জন্য বিশ্বাসী freelancer দেড় খুজেঁন। এবং, আপনি যদি প্রথমেই নিজের ক্লায়েন্ট (client) এর জন্য সময় মতো ভালো ভাবে কাজ করে দিতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ারে এ অনেক ভালো প্রভাব ফেলবে।

আমি আগেই বলেছি, এই কাজে পুরোটাই বিশ্বাসের ওপরে নির্ভর। তাই, আপনি যদি সত্যি কথা বলে সঠিক সময়ে নিজের কাজ ভালো করে পুরো করে client কে জমা দেন, তাহলে এতে সহজে টাকা পেয়ে যাওয়ার সাথে সাথে আপনার প্রতি অন্যদের ভরসাও বেড়ে যাবে।

এতে, আপনার একটি ভালো পরিচয় তৈরি হয়ে যাবে এবং পরের বারের জন্য আপনাকে কাজ দিতে লোকেরা ভাববেননা।

তাহলে, এখন আমরা নিচে দেখে নেই, ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আমরা কোন কোন সাইট ব্যবহার করতে পারি।

৫ টি ফ্রিল্যান্সিং সাইট ঘরে বসে কাজ করার জন্য

Fiverr – Fiverr অনেক পুরোনো, বিশ্বাসী এবং অনেক প্রচলিত ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেখানে আপনি অনেক ধরণের কাজ করতে পারবেন। প্রত্যেকটি কাজ এখানে ৫ ডলার থেকে শুরু হয়। Graphic designing, Digital marketing, content writing, programming বা video & animation এরকম অনেক ধরণের বিষয় নিয়ে কাজ করতে পারবেন।
Upwork – upwork আজকের দিনে অনেক নাম করা একটি ফ্রিল্যান্সিং সাইট, যেখানে ১২ মিলিয়ন ফ্রিল্যান্সাররা কাজ করছে এবং টাকা আয় করছেন। প্রত্যেক বছর এখানে ৩ মিলিয়নের অধিক কাজ পোস্ট করা হয়। এখানে প্রায়, সব ধরণের কাজের জন্য লোকেরা freelancer দেড় খুজেঁন।
Freelancer – এখানে আপনারা প্রায় সব ধরণের কাজের জন্য ক্লায়েন্ট (clients) পেয়ে যাবেন। ১৩৫০ টি আলাদা আলাদা ক্যাটাগরিতে (category) এখানে লোকেরা কাজ করছেন। এবং, সেগুলির মধ্যে কিছু হলো – accounting, finance, internet marketing, SEO, PHOTOSHOP, graphic designing, web design, mobile app এবং আরো অনেক অনেক বিষয় নিয়ে এখানে কাজ পেয়ে যাবেন।
Guru – ৩০ লক্ষ লোকেরা guru ওয়েবসাইটের সাথে জড়িত এবং এখন অব্দি ১০ লক্ষ কাজ এখানে করানো হয়েছে। এখানেও আপনারা, প্রায় সব ধরণের বিষয় বা niche নিয়ে কাজ খুঁজতে পারবেন। নিজের একটি প্রোফাইল বানিয়ে, তাতে নিজের কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং জ্ঞানের ব্যাপারে সবটাই দিয়ে দিন। তারপর, লোকেরা আপনার প্রোফাইল এবং কাজের ব্যাপারে দেখে তাদের প্রয়োজন হিসেবে আপনাকে কাজ দিবে।
তাই, আপনি যদি নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার কথা ভাবছেন, তাহলে ওপরে দেয়া ওয়েবসাইট গুলিতে গিয়ে কাজ শুরু করতে পারবেন।

30/03/2022

💯বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এর প্রশিক্ষণ‼️📣
✔️MAWA ICT দিচ্ছে ‘ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজািইনের’ এর উপর ফ্রি কোর্স করার সুযোগ।
✔️এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন খুব সহজেই। প্রশিক্ষণ কর্মসূচি শেষ করার পর, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন পেশাদার হিসাবে যে কোনও সংস্থায় কাজ করতে সক্ষম হবেন। অথবা, ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারবেন এবং আউটসোর্সিং মার্কেটেও কাজ করতে পারেন।
➡প্রশিক্ষন চলবে ১ মাস।
➡প্রশিক্ষণ শেষে MAWA ICT সনদ এবং সাথে বৃত্তি-ও পাবেন।
➡আগ্রহীদের অনলাইন আবেদন করার জন্যে আহবান করা হচ্ছেঃ
https://docs.google.com/forms/d/1lxLZm9X9GWthPCJWm5-ZpeMqcDTPvutRuYAMi5mKFqU/

বিস্তারিত জানতে সরাসরি MAWA ICT অফিসে যোগাযোগ করুন।
✔️ঠিকানাঃ ৩৩ পয়েন্টভিউ শপিং সেন্টার, আম্বরখানা, সিলেট।
অথবা ফোন করুনঃ +8801842268680

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Amberkhana
Sylhet
3100