Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna

Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna, Education, Sylhet.

09/07/2026

বরুণা মাদরাসার মসজিদে আবু বকর-এর জন্য ১ জন মুয়াজ্জিন ও ১ জন খাদিম আবশ্যক।
📞 01715086125

শিক্ষকতা একটি আর্ট। আদর্শ শিক্ষক একজন দক্ষ আর্টিস্ট। একজন শিক্ষক আদর্শ শিক্ষকে পরিনত হতে প্রয়োজন দক্ষ প্রশিক্ষকের হাতে স...
08/07/2026

শিক্ষকতা একটি আর্ট।
আদর্শ শিক্ষক একজন দক্ষ আর্টিস্ট।
একজন শিক্ষক আদর্শ শিক্ষকে পরিনত হতে প্রয়োজন দক্ষ প্রশিক্ষকের হাতে সুনিপুণ প্রশিক্ষণ গ্রহণ।

জামেয়া তাঁর ৯০ জন শিক্ষকের বিশাল কাফেলাকে আরও দক্ষ, অভিজ্ঞ ও আদর্শ শিক্ষকে পরিনত করতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে 'শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা'।
এতে প্রশিক্ষক হিসেবে আমন্ত্রিত ছিলেন দেশ বরেণ্য মুহাদ্দিস ও ফকিহ মাওলানা দেলাওয়ার হোসাইন হাফিজাহুল্লাহ।
ছিলেন দরগাহ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ও আমিনুল তা'লীম মাওলানা আতাউল হক জালালাবাদি হাফিজাহুল্লাহ সহ আরও অনেকে।

পাশাপাশি প্রতি বছরের ন্যায় গেল বছরও জামেয়ার যে সমস্ত তালিবুল ইলম বেফাক, হাইআ ও এদারার কেন্দ্রীয় পরিক্ষায় সিরিয়ালপ্রাপ্ত হয়ে ঈর্ষনীয় ফলাফল করেছে, সেই সমস্ত কৃতি শিক্ষার্থী ও তাদের পেছনে মেহনতকারী সম্মানিত আসাতিযায়ে কেরামকে জামেয়ার পক্ষ হতে প্রদান করা হয়েছে বিশেষ উৎসাহ ও সম্মাননামূলক পুরস্কার!

বোর্ডে সিরিয়ালপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়েছে ১,৮০,০০০.০০৳ (একলক্ষ আশি হাজার টাকা)
আর শিক্ষকদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে ১,২৩,২৫০.০০৳ (একলক্ষ তেইশ হাজার দুইশত পঞ্চাশ টাকা)

মোট: ৩,০৩,২৫০.০০৳ (তিন লক্ষ তিন হাজার দুইশত পঞ্চাশ টাকা)!

আল্লাহ তায়ালা জামেয়াকে উত্তরোত্তর আরও উন্নতি দান করুন! জামেয়ার আসাতিযা ও তালাবাদেরকে কবুল করুন! মকবুল করুন!!

জামেয়ার সম্মানিত প্রিন্সিপাল শাইখ মাওলানা বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ'র পক্ষ থেকে আজ ছিল এক খাস যিয়াফতের আয়োজন!যাতে ম...
14/06/2026

জামেয়ার সম্মানিত প্রিন্সিপাল শাইখ মাওলানা বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ'র পক্ষ থেকে আজ ছিল এক খাস যিয়াফতের আয়োজন!
যাতে মেহমান হিসেবে ছিলেন জামেয়ার সম্মানিত আসাতিযা, তালাবা এবং অন্যান্য কর্মচারীবৃন্দ।

মেহমানদারী হিসেবে ছিল- গরুর গোশত, মাছ, ডিম, ডাল, আম, লিচু ও কাঁঠাল।

মূল খাবার গ্রহণের পরে মেহমানরা যার যার ইচ্ছেমতো কাটা আম, লিচু ইত্যাদি ফ্রুটস গ্রহণ করেছেন।

অতঃপর বিকেলে ছাত্র উস্তাযদের রুমে রুমে আস্ত আম ও লিচুর হাদিয়া পৌঁছিয়ে দেয়া হয়েছে।
❣️❣️❣️

ঈদ পরবর্তী খোলার প্রথমদিনেই জামিয়া প্রাঙ্গণ উস্তায ছাত্রদের পদচারণায় মুখরিত। আলহামদুলিল্লাহ ❤️বাদ জোহর জামেয়ার মসজিদে আব...
06/06/2026

ঈদ পরবর্তী খোলার প্রথমদিনেই জামিয়া প্রাঙ্গণ উস্তায ছাত্রদের পদচারণায় মুখরিত। আলহামদুলিল্লাহ ❤️

বাদ জোহর জামেয়ার মসজিদে আবু বকর-এ ছাত্র উস্তাযদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন জামিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ। ❤️

আসসালামু আলাইকুম  ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্এতদ্বারা জামেয়া বরুণার সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগাম...
04/06/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্

এতদ্বারা জামেয়া বরুণার সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৫ ই জুন রোজ শুক্রবার ঐতিহ্যবাহি বরুণা মাদরাসা খোলবে।
অতএব, অত্যন্ত গুরুত্বের সহিত সকল শিক্ষার্থীকে মাগরিবের পূর্বে জামেয়ায় পৌঁছিয়ে দিবেন।
শনিবার থেকেই সকল বিভাগের ক্লাস যথারীতি চলবে। ইনশাআল্লাহ।

23/04/2026

আগামী ২৫ এপ্রিল শনিবার বাদ যোহর
আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ফলাফল প্রকাশ হবে।

20/04/2026

অদ্য বিকেল ৩:৫০ ঘটিকায় ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণায় আগমন করেন উস্তাযুল হুফ্ফাজ শাইখ আব্দুল হক হাফিজাহুল্লাহ। ❤️

তাঁর আগমন উপলক্ষে আয়োজন করা হয় এক 'মশকুল কুরআন মাজলিস'। মাজলিসে তার সামনে মশক ও তেলাওয়াত করে শুনায় জামেয়ার বেশ কিছু তালিবুল ইলম। তিনি তন্ময় হয়ে শুনেন সবার তেলাওয়াত ও মশক এবং ভূয়সী প্রশংসা করেন সবার। পরে কিছু জরুরি হিদায়াত দেন। অতঃপর সবাইকে নিয়ে মশক করেন অনেকক্ষণ যাবত!

জামেয়ার প্রতি বড়দের এই নেক নজরকে আল্লাহ তাআলা কবুল করুন! বড়দের দোয়া ও নেক নজরই আমাদের বড় প্রাপ্তি!

18/04/2026

পেইজের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বরুণা মাদরাসার অফিসিয়াল সকল আপডেট পেতে সাথে থাকুন।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Lutfia Anwarul Uloom Hamidnagar Boruna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category