16/05/2026
নিজের কাছে কতটা যে ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। গুগল এআই তে আমার বাশুর কথা বলছে। যা আমি কল্পনাও করিনি। বাংলাদেশে একমাত্র আমরাই বলেছি শব্দ সংরক্ষণ মন্ত্রণালয় দরকার।
বানান নিয়ে কাজ করছে বাংলা একাডেমি, শুবাচ, বাবাচ, বানান আন্দোলন কিন্তু কারো নাম উল্লেখ করেনি গুগল বাশুকেই পেলো!
২০১৫ সাল থেকে একা একা লড়াই করে যাচ্ছি...
এসে গেছে অনেকে পাশে থাকেনি, গুরুত্ব দেয়নি বা দিচ্ছেও না।
কিন্তু গুগল, বাংলাপিডিয়া, উইকিপিডিয়াতে ঠিকই বাশু জায়গা পেয়ে যাচ্ছে!
সুবাহান আল্লাহ!
16/03/2026
২০২৬ এর অমর একুশে বইমেলাতে শেষ ২ দিনে বাশু'র কার্যক্রম-
ক) 'বাংলা পারদর্শী' ২জন বিজয়ী পেলাম। যারা নির্ধারিত সময়ে শুধুই বাংলা বাক্য বলতে পেরেছেন। তাদেরকে আমরা 'বাংলায় পারদর্শী সনদপত্র' প্রদান করব।
খ) বাংলা একাডেমির নানা ব্যানার পোস্টারে বানান ভুল খুঁজে পেলাম।
গ) শেষ দিনে মোড়ক উন্মোচিত বইয়ের লেখকের সাথে আলাপ করলাম।
ঘ) তরুণ কবির প্রকাশিত ১ম বই নিয়ে আলাপ করলাম ও তার আবৃত্তি শুনলাম।
ঙ) বইমেলাতে আগত দর্শনার্থীদের মতামত জানার চেষ্টা করলাম।
চ) ভিন্নরকম স্টলের অনুসন্ধান করলাম এবং তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানলাম।
ছ) আমাদের চোখে পড়া বইমেলাতে থাকা যে বইগুলো আপনি পড়তে পারেন সেগুলো খুঁজে বের করলাম৷
বইমেলা শেষ হয়েছে গতকাল। একদিকে রমজান অন্যদিকে শিলা বৃষ্টির তান্ডবে বইমেলার আমেজ কিছুটা ম্লান ছিলো। তবে শেষ দিনে বইপ্রেমীরা ইফতারের আগে ও পরে বেশ উচ্ছ্বাস নিয়েই বইমেলার এ-স্টল থেকে ও-স্টলে গিয়েছেন। পছন্দের বই কিনেছেন। আমরাও বইমেলার নানা খুটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি। শেষ ২দিন ঘুরে বেড়িয়েছি বইমেলাতে৷ চেষ্টা করেছি ভিন্নধর্মী স্টলগুলোর সম্পর্কে জানতে৷ সেসব নিয়েই বিস্তারিত ভিডিওচিত্রও আমরা প্রকাশ করতে থাকব।
ধন্যবাদ Most. Humira Samia Ava এবং Muhaiminul Islam Shamsকে আমাদের পাশে থাকার জন্য।
বাশু- Bangla Language Club,
আপনাদেরকে BASHU Bangladesh Foundation এবং বাশু বাংলাদেশ BASHU Bangladesh এর শব্দযোদ্ধা হিসেবে পেয়ে আমরা আনন্দিত।
#বইমেলা #ঢাকা #বই #লেখক #শাহবাগ #বাশু
26/02/2026
২০২৬ সালে এসে একুশে পদক পেলো দেশের অন্যতম দেশাত্মবোধক মিউজিক ব্যান্ড ওয়ারফেজ!
Warfaze Oni Hasanসহ আপনাদের সবাইকে অভিনন্দন!
আমাদের জানামতে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো মিউজিক ব্যান্ড একুশে পদক লাভ করলো। ওয়ারফেজ এর প্রতিটি এলবামের গানই ছিলো প্রতিবাদী, দেশাত্মবোধক, দেশ তাদেরকে মূল্যায়ন করলো অবশেষে!
আজ দুপুরে দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেন প্রধানমন্ত্রী। তারা হলেন– চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। এছাড়া, সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকে ভূষিত করা হয়।
17/08/2025
ভুল গুলো খুঁজে বের করুন.......!
06/05/2025
বাশু হিতাকাঙ্ক্ষী সাকির মাটি ভাই আর আমাদের মাঝে নাই 😭 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে তিনি স্ট্রোক করেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন 🤲 সবাই দোয়া করবেন।
আমরা গভীরভাবে শোকাহত ⬛️
05/05/2025
শিবুদার দুই চোখ দু'জন অন্ধ্যের চোখে প্রতিস্থাপন করা হয়। কর্নিয়া গ্রহনকারীদের একজন রংপুরের মশিউর রহমান, অন্যজন চাঁদপুরের আবুল কালাম।
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস কিছুদিন আগে চলে গেছেন। দান করে গেছেন তাঁর চোখ ও শরীর। কর্ণিয়া প্রতিস্থাপনের দ্বিতীয় দিন থেকেই এরা দেখতে পাচ্ছেন।
যারা দেশকে দিতে চান, ওঁরা কিছু না পেয়েও দিয়ে যান। অভিজিৎ রায়, তাঁর বাবা অজয় রায়, শিব নারায়ণ দাস... এরা জীবিত অবস্থায় দিয়ে গেছেন। প্রাণহীন শরীরও দেশের জন্য উৎসর্গ করেছেন।
শিব নারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা। তাঁর চোখে পৃথিবীর রঙ দেখতে পাওয়া মশিউর রহমান ও আবুল কালামের প্রতি ভালোবাসা।
ছবিতে কর্ণিয়া গ্রহীতা দু'জন।
゚
Tanveerul Islam এর টাইমলাইন থেকে।
12/04/2025
দেখেন বাংলাদেশের ট্যালেন্টরা ড্রোন শো করতেছে, এক্কেবারে পিক্সেল পার্ফেক্ট ড্রোন শো। যে কোন ইন্টারন্যাশনাল ড্রোন শো এর মতো শো হচ্ছে বাংলাদেশেই। শুধু চুরি না করে একবার দেশীয় ট্যালেন্টদের সম্মান করলে, আমাদের আর বাইর থেকে লোক আনা লাগবে না, নিজেরাই বেস্ট হয়ে উঠবো।
(সংগৃহীত)