Sylhet Polytechnic Institute

Sylhet Polytechnic Institute Sylhet polytechnic institute, Sylhet
(2)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রিত অন্যতম বৃহত্তর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম সুপরিচিত ও প্রাচীন এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। কারিগরি শিক্ষার প্রসার ও সেবা মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটি

দুটি পাতা একটি কুঁড়ির দেশ ও ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট শহরে ১৯৫৫ সালে ১৭.৮৩ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়ে বর্তমান পর্যন্ত কারিগরি শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

⚡ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স) শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির সুবিশাল সুযোগ!অনেকেই মনে করে...
15/07/2026

⚡ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স) শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির সুবিশাল সুযোগ!
অনেকেই মনে করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ সীমিত। বাস্তবে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স টেকনোলজির শিক্ষার্থীদের জন্য দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিদ্যুৎ ও জ্বালানি খাত, রেলওয়ে, প্রতিরক্ষা, বন্দর, বিমান চলাচল, স্থানীয় সরকার, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাসহ ৬০টিরও বেশি সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।
নিচে সেগুলো দেওয়া হলো -

১. সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD)
২. গণপূর্ত অধিদপ্তর (PWD)
৩. শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED)
৪. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)
৫. বাংলাদেশ রেলওয়ে (BR)
৬. ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
৭. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)
৮. আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (APSCL)
৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (NPCBL)
১০. ডিপিডিসি (DPDC)
১১. পল্লী বিদ্যুৎ (BREB)
১২. নেসকো (NESCO)
১৩. জিটিসিএল (GTCL)
১৪. কেজিডিসিএল (KGDCL)
১৫. বড় পুকুরিয়া কয়লা খনি
১৬. আরপিসিএল (RPCL)
১৭. পলিটেকনিক ইন্সটিটিউট (শিক্ষকতা ও প্রকৌশল বিভাগ)
১৮. প্রত্নতত্ত্ব অধিদপ্তর
১৯. বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA)
২০. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB)
২১. রাজউক/চউত/খউত/কউত (সকল উন্নয়ন কর্তৃপক্ষ)
২২. ওয়াসা (WASA - সকল)
২৩. ডেসকো (DESCO)
২৪. এল.জি.ই.ডি (LGED)
২৫. পৌরসভা ও সিটি কর্পোরেশন (সকল)
২৬. পিজিসিবি (PGCB)
২৭. ইজিসিবি (EGCB)
২৮. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
২৯. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
৩০. কৃষি মন্ত্রণালয়
৩১. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়
৩২. পরিবেশ ও বন মন্ত্রণালয়
৩৩. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন
৩৪. পানিসম্পদ মন্ত্রণালয়
৩৫. অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)
৩৬. প্রতিরক্ষা মন্ত্রণালয় (MES ও অন্যান্য)
৩৭. বেপজা ও ইপিজেড (BEPZA - সকল)
৩৮. বন্দর কর্তৃপক্ষ (চট্টগ্রাম, মোংলা, পায়রা ও সকল স্থল বন্দর)
৩৯. বি.টি.সি.এল (BTCL)
৪০. জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ
৪১. ইকোনোমিক জোন (BEZA)
৪২. মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর
৪৩. বাংলাদেশ সেনাবাহিনী (Civilian পদসমূহ)
৪৪. বাংলাদেশ বেতার
৪৫. বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)
৪৬. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (BSCIC)
৪৭. বাংলাদেশ ব্যাংক ও সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক (ইঞ্জিনিয়ারিং ইউনিট)
৪৮. বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
৪৯. বিএসটিআই (BSTI)
৫০. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR)
৫১. বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (BTMC)
৫২. বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় (ইঞ্জিনিয়ারিং সেকশন)
৫৩. হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI)
৫৪. বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC)
৫৫. পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর
৫৬. বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (BOF)
৫৭.Civil Aviation Authority of Bangladesh ( CAAB)
৫৮. স্থানীয় সরকার অধিদপ্তর ( LGD)
৫৯. বেসরকারি শিক্ষক নিবন্ধন ( NTRCA)
৬০. Br Power Generation Company limited
৬১. Electricity Generation Company Limited ( EGCB)

Md Sifat Ahamed
Moderetor
পলিটেকনিক নোটিশ বোর্ড

13/07/2026

📛নিউজ📛
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের (২০১৬ প্রবিধান) পরীক্ষা-২০২৫ এর সময়সূচি প্রকাশিত হয়েছে।
কমেন্ট এ লিংক

13/07/2026

📢 নিউজ 📢
যারা ফরম ফিলাব করছেন কিন্তু খাতায় স্বাক্ষর করেন নাই তাদের দ্রুত ডিপার্টমেন্ট এ গিয়ে স্বাক্ষর করতে বলা হলো।
১৫ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত করতে পারবেন ।

13/07/2026

📛ব্যবহারিক পরীক্ষার নোটিশ📛

📌২০২২ প্রবিধানের ২য় পর্ব ও ৫ম পর্বের পরীক্ষার্থীদের ব্যবহারিক সমাপনী পরীক্ষা ০১–০৪ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

📌 ২০২২ প্রবিধানভুক্ত ৩য়, ৭ম ও ৮ম পর্বের অনিয়মিত এবং ২০১৬ প্রবিধানভুক্ত সকল পর্বের পরীক্ষার্থীদের ব্যবহারিক সমাপনী পরীক্ষা ০৮–১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

13/07/2026

📛ব্রেকিং নিউজ📛

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের পরীক্ষা-২০২৫ এর সময়সূচি প্রকাশিত হয়েছে।
লিংক কমেন্ট এ

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচিগণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে স...
13/07/2026

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি

গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ কর্মসূচি গ্রহণ করেছে।

প্রকাশিত অফিস আদেশ অনুযায়ী, ১৯ জুলাই অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা, যেখানে "সামাজিক যোগাযোগ মাধ্যম ও জুলাই বিষয়ক" শীর্ষক বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ২০ জুলাই অনুষ্ঠিত হবে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, যার বিষয় "কেউটে"। এছাড়া ১৬ জুলাই "আমার চিত্রে ও তাৎক্ষণিক বক্তৃতা" শীর্ষক দেয়াল চিত্র অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। বিস্তারিত তথ্য ও সময়সূচি জানতে প্রকাশিত অফিস আদেশ অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

Md Sifat Ahamed
Moderetor
Sylhet Polytechnic Institute

09/07/2026

Sylhet Government Polytechnic Institute

07/07/2026

📢 জরুরি নির্দেশনা 📢

আগামীকাল জার্মানি থেকে আগত বিদেশি একটি প্রতিনিধি দল সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করবেন সে উপলক্ষে সকল শিক্ষার্থীকে ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম ও আইডি কার্ড পরিধান করে ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

🔹 ইউনিফর্ম ও আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।
🔹 ছেলে শিক্ষার্থীদের অবশ্যই কালো (Black) প্যান্ট পরিধান করতে হবে।
🔹 পর্দানশীল ছাত্রীদের পর্দা বজায় রেখে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে।

সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

📛 নতুন সিলেবাস ২০২৬ | সহজ সারসংক্ষেপ 📛বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ডিপ্লোমা...
02/07/2026

📛 নতুন সিলেবাস ২০২৬ | সহজ সারসংক্ষেপ 📛
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ম্যাথ-১, ম্যাথ-২, ম্যাথ-৩, ফিজিক্স-১, ফিজিক্স-২ এবং কেমিস্ট্রি বিষয়ের সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে।
এই পোস্টারে প্রতিটি বিষয়ের— পূর্বের ও বর্তমান অধ্যায়ের সংখ্যা
❌ বাদ দেওয়া অধ্যায়
✅ নতুন যুক্ত হওয়া অধ্যায়ের তথ্য
এক নজরে সহজভাবে তুলে ধরা হয়েছে।
📌 পড়াশোনা শুরুর আগে অবশ্যই নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিন এবং পোস্টটি সহপাঠীদের সঙ্গে শেয়ার করুন।
Md Sifat Ahamed
Moderator
পলিটেকনিক নোটিশ বোর্ড
Sylhet Polytechnic Institute

📛 নিউজ 📛বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম (প্রবিধান-২০২২)-এর আওতায় কিছু গুর...
02/07/2026

📛 নিউজ 📛
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম (প্রবিধান-২০২২)-এর আওতায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সিলেবাস পুনর্বিন্যাস করেছে।
পুনর্বিন্যাসকৃত বিষয়সমূহ: Mathematics-1, Mathematics-2 ও Mathematics-3
Physics-1 ও Physics-2
Chemistry
কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, পুনর্বিন্যাসকৃত এই সিলেবাস অনুযায়ীই পরবর্তী পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের নতুন সিলেবাস অনুসরণ করে প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

©️ Sylhet Polytechnic Institute

Address

Sylhet Polytechnic Institute
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sylhet Polytechnic Institute:

Shortcuts

Share