E.A. Chaudhury Technical Institute

E.A. Chaudhury Technical Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from E.A. Chaudhury Technical Institute, School, E. A. Chaudhury Technical Institute, Sylhet.

ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউট (EACTI) একটি বৃহৎ এবং অলাভজনক আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। মরহুম ই. এ. চৌধুরী, অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং প্রাক্তন চেয়ারম্যান পূবালী ব্যাংক পিএলসি-এর স্বরণে প্রতিষ্ঠিত। ই.এ. চৌধুরী ফ্যামিলি ফাউন্ডেশন
এমাদ উদ্দিন আহমদ চৌধুরী, যিনি সর্ব সাধারণের কাছে ই. এ. চৌধুরী নামে পরিচিত, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গ্রামে ৩১/১২/১৯২৮ ইং

এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খান বাহাদুর গৌছ উদ্দিন আহামদ চৌধুরীর এবং সারা খাতুন চৌধুরীর তৃতীয় পুত্র।
সিলেট গভর্নমেন্ট হাই স্কুল থেকে মাধ্যমিক ও মুরারিচাঁদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বি. এ. অনার্স (ইতিহাস) সাফল্যের সাথে সমাপ্ত করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. (আন্তর্জাতিক সম্পর্ক) ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনে সাহিত্য ও সাংবাদিকতায় তাঁর ছিলো বিশেষ অনুরাগ। তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, কর্মমুখি এবং নিবেদিত প্রাণ একজন সমাজসেবী।
১৯৫১ সালে তাঁর কর্ম জীবন শুরু হয় ফেনী কলেজ এর প্রভাষক হিসেবে। এরপর ১৯৫৪ সালে তিনি পুলিশ বিভাগে যোগদান করেন এবং দীর্ঘ ৩২ বৎসর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের মেট্রোপলিটন পুলিশ এবং মহিলা পুলিশ বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৫ সালে তিনি আই. জি. পুলিশ হিসেবে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে, ১৯৮৬ সাল থেকে প্রায় দুই যুগ পুবালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দিকনির্দেশনা দেন।
ব্যস্ত কর্ম জীবনের পাশাপাশি, তিনি অসংখ্য জনকল্যানমুখী কাজে যুক্ত ছিলেন। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, জালালাবাদ এসোসিয়েশন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা গঠনে ও সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি তার কর্মের মাধ্যমে সর্বস্তরের অগানিত মানুষের জীবন ছুঁয়ে গেছেন।
ব্যাক্তিগত, সামাজিক ও কর্ম জীবনে, ই. এ. চৌধুরীর সততা, কর্তব্যনিষ্ঠা ও পরোপকার, সকলের জন্য এক অনন্যসাধারণ দৃষ্টান্ত। এই মহান ব্যাক্তিত্ব ২৮/১/২০০৯ ইং তারিখে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে হজরত শাহজালাল (রঃ) এর দরগাহ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়। "এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান।"
ই. এ. চৌধুরী এবং তার বৃহত্তর পরিবারের যাঁরা পরলোক গমন করেছেন তাদের আত্নার শান্তি এবং তাদের স্মৃতিকে চিরঅম্লান রাখার উদ্দেশ্যে, তার কন্যা রুমানা শরীফ এবং পুত্র রিয়াজ আহমেদ চৌধুরী জনকল্যাণমুখী ই. এ. চৌধুরী ফ্যামিলি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

04/08/2026

রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং কোর্স এ মাত্র তিন দিনে সার্টিফিকেট অর্জনের সুযোগ অতি দ্রুত অফিসে যোগাযোগ করুন। রেজিস্ট্রেশন চলমান।

প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ট্রেড।প্রীতি ফুটবল ম্যাচ।
29/07/2026

প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ট্রেড।
প্রীতি ফুটবল ম্যাচ।

26/07/2026
ক্যারিয়ার গড়ুন টেকনিক্যাল সেক্টরে! 🛠️❄️হাতে-কলমে কাজ শিখে নিজেকে দক্ষ তৈরি করুন।
18/07/2026

ক্যারিয়ার গড়ুন টেকনিক্যাল সেক্টরে! 🛠️❄️

হাতে-কলমে কাজ শিখে নিজেকে দক্ষ তৈরি করুন।

🤖 BRAC এবং EACTI-এর যৌথ আয়োজনেArtificial Intelligence (AI) এর উপর ফ্রি প্রশিক্ষণ! 🚀কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে নিজেক...
16/07/2026

🤖 BRAC এবং EACTI-এর যৌথ আয়োজনে
Artificial Intelligence (AI) এর উপর ফ্রি প্রশিক্ষণ! 🚀

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে নিজেকে এগিয়ে রাখতে এখনই যুক্ত হন আমাদের ২ দিনব্যাপী সম্পূর্ণ ফ্রি অফলাইন প্রশিক্ষণে।

এই প্রশিক্ষণে আপনি শিখবেন:

✅ AI-এর মৌলিক ধারণা
✅ ChatGPT, Claude, NotebookLMসহ জনপ্রিয় AI টুলের ব্যবহার
✅ বাস্তব জীবনে AI-এর প্রয়োগ
✅ Hands-on Practical Session
✅ AI দিয়ে পড়াশোনা, চাকরি ও ক্যারিয়ারে দক্ষতা বৃদ্ধি
✅ সফল অংশগ্রহণকারীদের জন্য BRAC-এর সার্টিফিকেট

📅 তারিখ: ১৮ ও ১৯ জুলাই ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০টা – দুপুর ১:০০টা
📍 স্থান: E A Chaudhury Technical Institute (EACTI), দাউদপুর, চৌধুরীবাজার, দক্ষিণ সুরমা, সিলেট
👥 ব্যাচ: মাত্র ৫০ জন

যা সঙ্গে আনতে হবে:
📱 ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন
🖊️ কলম
📒 নোটবুক

⚠️ আসন সংখ্যা সীমিত। আগে নিবন্ধন করলে আগে সুযোগ।

BRAC এবং EACTI-এর যৌথ আয়োজনে এই প্রশিক্ষণের মাধ্যমে AI-এর শক্তিকে কাজে লাগিয়ে গড়ে তুলুন আপনার ভবিষ্যৎ।

13/07/2026

🔥 ৫০% ছাড়ে ভর্তি চলছে!🔥৫০% ছাড়ে ভর্তি চলছে!
❄️🌡️ কোর্স: রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশন
✅ প্রফেশনাল ট্রেনার দ্বারা ক্লাস
✅ আধুনিক ল্যাবে প্র্যাকটিক্যাল ট্রেনিং
✅ প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ
📍 ঠিকানা: ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউট
📞 যোগাযোগ: 01323-555555/01735098521
🌐 ওয়েবসাইট: eacti.bd
🕐 সীমিত আসন — আজই ভর্তি হয়ে ভবিষ্যৎ গড়ুন!

📢 ফ্রি AI প্রশিক্ষণের সুযোগ! 🤖🎓বর্তমান সময়ে Artificial Intelligence (AI) শুধু একটি প্রযুক্তি নয়, এটি পড়াশোনা, চাকরি এ...
11/07/2026

📢 ফ্রি AI প্রশিক্ষণের সুযোগ! 🤖🎓

বর্তমান সময়ে Artificial Intelligence (AI) শুধু একটি প্রযুক্তি নয়, এটি পড়াশোনা, চাকরি এবং দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার।

এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে জানতে পারবেন কীভাবে AI ব্যবহার করে: ✅ পড়াশোনাকে সহজ ও কার্যকর করা যায়
✅ অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও রিপোর্ট দ্রুত প্রস্তুত করা যায়
✅ CV, চাকরির আবেদন ও ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া যায়
✅ নতুন দক্ষতা অর্জন করে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায়
✅ দৈনন্দিন কাজ আরও দ্রুত ও স্মার্টভাবে সম্পন্ন করা যায়

BRAC EDUCATIONAL PROGRAM এবং E A CHAUDHURY TECHNICAL INSTITUTE এর যৌথ আয়োজনে দ্বিতীয় বারের মত আমরা আয়োজন করতে যাচ্ছি
AI BASIC COURSE এর উপর দুইদিন ব্যাপী ফ্রি প্রশিক্ষণ।
সময়= সকাল ১১ ঘটিকা ।

🎯 যারা ভবিষ্যতের চাকরির বাজারে এগিয়ে থাকতে চান, তাদের জন্য AI শেখা এখন সময়ের দাবি।

📚 সম্পূর্ণ বিনামূল্যে AI প্রশিক্ষণ সুযোগটি কাজে লাগান এবং প্রযুক্তির সঙ্গে নিজেকে এক ধাপ এগিয়ে নিন।

📍 আসন সীমিত। তাই দ্রুত নিবন্ধন করুন।

আপনার আজকের AI শেখা, আগামী দিনের সফল ক্যারিয়ারের শক্ত ভিত্তি। 💡🚀

🌟 সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী AI প্রশিক্ষণ কর্মশালা! 🌟BRAC Educational Programme এবং E. A. Chaudhury Technical Ins...
22/06/2026

🌟 সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী AI প্রশিক্ষণ কর্মশালা! 🌟

BRAC Educational Programme এবং E. A. Chaudhury Technical Institute (EACTI)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত “Artificial Intelligence (AI) Essentials for TVET Students” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলতার সাথে সম্পন্ন হয়েছে।

এই কর্মশালায় প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ এবং আলোড়নের সৃষ্টি করে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কে জানার ও শেখার এমন সুযোগ শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবমুখী।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা AI-এর মৌলিক ধারণা, বিভিন্ন AI Productivity Tools-এর ব্যবহার, Prompt Engineering, Responsible AI Use (নীতি ও নৈতিকতা), AI-এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ, কর্মক্ষেত্রে AI-এর বাস্তব প্রয়োগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়নে AI-এর ভূমিকা সম্পর্কে হাতে-কলমে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে।

শিক্ষার্থীরা AI-এর উপকারিতা, সীমাবদ্ধতা, ঝুঁকি এবং দায়িত্বশীল ব্যবহারের বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। ফলে তারা ভবিষ্যতে শিক্ষা, কর্মজীবন এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে AI-কে কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতা অর্জন করেছে, যা তাদের সফলতার নতুন মাইলফলক স্পর্শ করতে সহায়তা করবে।

🎓 সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ✅ ইঞ্জিনিয়ার আসিফ আজিজ, মাননীয় প্রিন্সিপাল, Sylhet Mohila Technical Training Center (TTC), Sylhet
✅ প্রিন্সিপাল, E. A. Chaudhury Technical Institute (EACTI)
✅ ভাইস প্রিন্সিপাল, EACTI
✅ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ

এই সফল উদ্যোগ বাস্তবায়নে BRAC Educational Programme, AVPN, Google.org, ADB এবং EACTI-এর সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

🚀 AI শিখুন, দক্ষতা বাড়ান, ভবিষ্যৎ গড়ুন।
প্রযুক্তিনির্ভর আগামী বিশ্বের জন্য নিজেকে প্রস্তুত করুন।

Address

E. A. Chaudhury Technical Institute
Sylhet

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801323555555

Alerts

Be the first to know and let us send you an email when E.A. Chaudhury Technical Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to E.A. Chaudhury Technical Institute:

Shortcuts

Share

Category