Learn Physics with Sumon Sir

Learn Physics with Sumon Sir Lecturer in Physics
• Sylhet Central College, Sylhet
• Central Women's College, Sylhet

গুরুত্বপূর্ণ নোটিশ। দেখে নিও.....
12/12/2025

গুরুত্বপূর্ণ নোটিশ।

দেখে নিও.....

Let us realize that: the privilege to work is a gift, the power to work is a blessing, the love of work is success!
20/11/2025

Let us realize that: the privilege to work is a gift, the power to work is a blessing, the love of work is success!

22/10/2025

বর্তমান শিক্ষার্থীদের অবস্থা!

স্যার কত অসহায় হলে এমন ভিডিও করেন!!!


সবাই দেখে নিও
19/10/2025

সবাই দেখে নিও

শোনতে তিতা হলে আমি মনে করি কথাগুলো তুলে ধরা উচিতঃ-আপনার বাচ্চার এবিলিটি অনুযায়ী তাকে সাইন্স/আর্টস/কমার্সে ভর্তি করেন।তাক...
16/10/2025

শোনতে তিতা হলে আমি মনে করি কথাগুলো তুলে ধরা উচিতঃ-

আপনার বাচ্চার এবিলিটি অনুযায়ী তাকে সাইন্স/আর্টস/কমার্সে ভর্তি করেন।
তাকে দিয়ে যেটা সম্ভব সেটা করতে দেন। হাতের আংগুল ৫ টা যেমন সমান নয়, তেমনি সবাই সব বিভাগের জন্য পারফেক্ট নয়। ম্যাথ বুঝেনা তাকে সাইন্স পড়াবেন কেন?

মাধ্যমিকে সাইন্স পড়ে ৪ পয়েন্ট Above রেজাল্ট না আসলে তাকে সাইন্সে ভর্তি করেন কোন সাহসে!

বললেই তো আর ডাক্তার/ইঞ্জিনিয়ার/টিচার/ব্যাংকার বানাতে পারবেন না।

অভিভাবকদের সচেতন হতে হবে। আপনার সিদ্ধান্ত আপনার সন্তানের উপর কেন চাপিয়ে দিবেন?

এইচএসসি তে সাইন্স পড়ছেন, সাথে আবার অপশনাল নিলেন কৃষি শিক্ষা! ম্যাথ নিলেন না তো ফিজিক্স বুঝবেন কেমনে?

মাধ্যমিকে ৩.০০ Bellow পয়েন্ট নিয়ে সাইন্সে এডমিশন নেওয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই নয়। ভাব কমিয়ে নিজের এবিলিটি অনুযায়ী চিন্তা করার সময় এসেছে।

এবারের এসএসসি, এইচএসসি থেকে কী বুঝলেন?
--- উদ্দীপক লিখে দিয়ে, বাপ দাদার ইতিহাস লিখে ভালো রেজাল্টের দিন শেষ!!!

সবার চোখ ডাকসু নির্বাচন এর দিকে, আর আমি 'Electric Current' এর সার্কিট নিয়ে আছি।নির্বাচন বুঝার মতো জ্ঞান আমার মতো মূর্খের...
09/09/2025

সবার চোখ ডাকসু নির্বাচন এর দিকে, আর আমি 'Electric Current' এর সার্কিট নিয়ে আছি।

নির্বাচন বুঝার মতো জ্ঞান আমার মতো মূর্খের নাই 😊

ভরের আপেক্ষিকতা বলতে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে বর্ণিত সেই ধারণাকে বোঝায়, যেখানে ভর ও শক্তি একে অপরের সমতুল্য ...
15/08/2025

ভরের আপেক্ষিকতা বলতে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে বর্ণিত সেই ধারণাকে বোঝায়, যেখানে ভর ও শক্তি একে অপরের সমতুল্য (E = mc²)। কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গেলে তার কার্যকর ভর বেড়ে যায়, ফলে তাকে ত্বরান্বিত করা ক্রমশ কঠিন হয়। এ কারণে কোনো ভরযুক্ত বস্তু আলোর গতি কখনোই অতিক্রম করতে পারে না।

কুলম্বের সূত্রের কিছু সীমাবদ্ধতা হলো—1. এটি কেবল স্থির (স্থিরাবস্থায় থাকা) বিন্দু-আধানের জন্য প্রযোজ্য, চলমান আধানের ক্...
15/08/2025

কুলম্বের সূত্রের কিছু সীমাবদ্ধতা হলো—

1. এটি কেবল স্থির (স্থিরাবস্থায় থাকা) বিন্দু-আধানের জন্য প্রযোজ্য, চলমান আধানের ক্ষেত্রে নয়।

2. মাধ্যমটি সমজাতীয়, সমান প্রকৃতির এবং আধানগুলির মাঝে শূন্য বা সমবাহু মাধ্যম থাকার শর্ত থাকে।

3. আধানগুলির মধ্যে দূরত্ব তাদের আকারের তুলনায় অনেক বেশি হতে হবে, যাতে তাদের বিন্দু-আধান ধরা যায়।

4. আপেক্ষিক তত্ত্বের প্রভাবে (আলোর গতির কাছাকাছি) কুলম্বের সূত্র প্রযোজ্য থাকে না।

5. খুব ক্ষুদ্র দূরত্বে (পরমাণু বা উপপরমাণু স্তরে) কোয়ান্টাম প্রভাবের কারণে সূত্রটি সঠিক ফল দেয় না।

পদার্থবিজ্ঞান বেশ কঠিন সাবজেক্ট। আমরা যখন এসএসসি পাশ করে এইচএসসি প্রথম বর্ষে উঠি তখন পদার্থবিজ্ঞান এর স্যারেরা বলতেন আগে...
16/07/2025

পদার্থবিজ্ঞান বেশ কঠিন সাবজেক্ট। আমরা যখন এসএসসি পাশ করে এইচএসসি প্রথম বর্ষে উঠি তখন পদার্থবিজ্ঞান এর স্যারেরা বলতেন আগে থেকে Differentiation & Integration শিখে আসতে। আমাদের ম্যাথের স্যারেরা ও আগেই এই দুইটা টপিক ক্লিয়ার করে দিতেন, সেজন্য ফিজিক্স বুঝতে তেমন বেগ পেতে হয়নি। কারণ ক্যালকুলাস ছাড়া পদার্থবিজ্ঞান বুঝা প্রায় অসম্ভব।

কিন্তু বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা ইন্টিগ্রেশন, ডিফারেনসিয়েশন না বুঝে ক্লাস করে। এক্ষেত্রে ম্যাথের স্যারেরা কি করেন সেটা বুঝিনা। ম্যাথ ছাড়া ফিজিক্স অচল। ফিজিক্স বুঝতে হলে- বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, ক্যালকুলাস ইত্যাদি সব বিষয় নখদর্পনে থাকা লাগে। মুখস্থ করে সাইন্স পড়া হয়না।

যারা নতুন সাইন্স নিবে তারা এ বিষয়ে সতর্ক থাকবে।

এসএসসি-২০২৫ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের সেন্ট্রাল উইমেন্স কলেজ ও সিলেট সেন্ট্রাল কলেজে স্বাগতম ❤️শহীদুল আলম সুমন লেকচারার...
15/07/2025

এসএসসি-২০২৫ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের সেন্ট্রাল উইমেন্স কলেজ ও সিলেট সেন্ট্রাল কলেজে স্বাগতম ❤️

শহীদুল আলম সুমন
লেকচারার (পদার্থবিজ্ঞান)
• সিলেট সেন্ট্রাল কলেজ, সিলেট
• সেন্ট্রাল উইমেন্স কলেজ, সিলেট।

Address

Uposhohor
Sylhet
3100

Telephone

+8801517163597

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn Physics with Sumon Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learn Physics with Sumon Sir:

Shortcuts

Share

Category