26/06/2023
ফ্রিল্যান্সিং অন্যান্য চাকরির মতই। তবে এর কিছু বিষয় একদম নিয়মিত অফিসের চাকরির মত নয়। প্রথম পার্থক্য হল সময়ের। এক্ষেত্রে আপনাকে ৯টা থেকে ৫টা কাজ করতে হয় না। বরং আপনি আপনার সময় মত কাজ করতে পারেন। এছাড়া, এটি অ্যাকাডেমিক্স এর ওপর নির্ভরশীল নয় বরং স্কিল সেটের ওপর নির্ভরশীল। কাজ করতে পারবেন যেকোনোভাবে, যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে। অর্থাৎ
আপনার কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করবেন। এছাড়াও এ ধরনের কাজের জন্য আপনার বিশাল অফিসেরও কোন প্রয়োজন নেই। স্বল্পপরিসরে অল্প কিছু দরকারি জিনিস নিয়েই মূলত নিজের দক্ষতাকে কাজে লাগিয়েই আপনি হতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার।