HeadMistress Azad Choudhury Kindergarten

HeadMistress Azad Choudhury Kindergarten Change The World through Education...

15/12/2025

তারিখঃ১৫/১২/২০২৫

বিশেষ বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা আজাদ চৌধুরী কিন্ডারগার্টেন শাখার সকল সম্মানিত অভিভাবকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার এবং সরকারী ছুটি ব্যতিত প্রতিদিন সকাল ১১:০০ ঘটিকা হতে ০১:০০ ঘটিকা পর্যন্ত ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি ফরম আমাদের অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ রইল।
অনুরোধক্রমে,
ফাতেমা তুজ জোহরা
প্রধান শিক্ষিকা
আজাদ চৌধুরী কিন্ডারগার্টেন

24/12/2024

আজাদ চৌধুরী একাডেমী কিন্ডারগার্টেন – উজ্জ্বল ভবিষ্যতের পথে প্রথম পদক্ষেপ!

আজাদ চৌধুরী কিন্ডারগার্টেনে আমরা শিশুদের সার্বিক বিকাশে বিশ্বাস করি:
🌟 সৃজনশীল শিক্ষা পদ্ধতি – আমাদের উদ্ভাবনী শেখার কৌশল শিশুরা যেন আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে তা নিশ্চিত করে।
👩‍🏫 যোগ্য ও আন্তরিক শিক্ষকগণ – আমাদের যত্নশীল শিক্ষকদের দল প্রতিটি শিশুর জন্য প্রয়োজনীয় মনোযোগ ও দিকনির্দেশনা প্রদান করে।
🕌 নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ – আমরা নৈতিক ভিত্তি শক্তিশালী করি এবং ধর্মীয় আচার ও ধার্মিকতার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলি।
💡 সার্বিক উন্নয়ন – শুধু পড়াশোনাই নয়, আমরা চরিত্র গঠন, সদয়তা এবং সম্মানের গুরুত্বও শেখাই।

আপনার শিশুর সফলতা ও নৈতিকতার পথযাত্রার সেরা শুরু নিশ্চিত করুন। আজই আজাদ চৌধুরী কিন্ডারগার্টেনে ভর্তি হন – যেখানে শিক্ষা এবং মূল্যবোধের সমন্বয় ঘটে!

যোগাযোগ করুন বিস্তারিত জানতে বা আমাদের স্কুল পরিদর্শনের জন্য।

24/11/2024

Welcome to Azad Choudhury Kindergarten – Building Bright Futures!

At Azad Choudhury Kindergarten, we believe in nurturing the whole child through:
🌟 Creative Learning Styles – Our innovative teaching methods make learning exciting, interactive, and fun for young minds.
👩‍🏫 Dedicated and Skilled Teachers – Our team of compassionate educators ensures every child gets the attention and guidance they need.
🕌 Moral and Religious Values – We instill strong ethical foundations and foster a love for faith and piety.
💡 Holistic Development – Beyond academics, we focus on character building, kindness, and respect.

Give your child the perfect start to a lifelong journey of success and virtue. Enroll now at Azad Choudhury Kindergarten – where learning meets values!

Contact us today to learn more or schedule a visit.

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।এই গল্পের আরো ৩ টি অধ্য...
01/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।
এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নেই তাহলে🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

02/02/2024
22/12/2023

এ যুগের প্রতিটি বাবা-মা চান যেন তার সন্তান দুনিয়াবি শিক্ষায় উচ্চশিক্ষিত হওয়ার সাথে সাথে যেন তাদের প্রতি আনুগত্যশীল সচ্চরিত্রবান একজন সুসন্তান হিসেবে গড়ে উঠুক। আল্লাহর ভয় ও ইসলামের শিক্ষাই একজন মানুষকে প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তোলে।
এজন্য জেনারেল এডুকেশনের সাথে প্রতিটি বাচ্চাকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইসলামের বেসিক ফরজ জ্ঞান দেয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।এতে আল্লাহ ও খুশি হবেন এবং জেনারেল এডুকেশনের সাথে আপনার সন্তানের দ্বীনি শিক্ষা নিশ্চিত হবে।

প্রধান শিক্ষিকা
আজাদ চৌধুরী কিন্ডারগার্টেন
মোবাইল:01855835947

28/09/2023
সবাই আমন্ত্রিত
05/02/2023

সবাই আমন্ত্রিত

Address

Ramdabazar, Beanibazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when HeadMistress Azad Choudhury Kindergarten posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to HeadMistress Azad Choudhury Kindergarten:

Shortcuts

Share

Category