গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় The page is only for jamians.

আলহামদুলিল্লাহ...গোলাপগজ্ঞ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী "সংবর্ধ...
18/10/2025

আলহামদুলিল্লাহ...

গোলাপগজ্ঞ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী "সংবর্ধনা অনুষ্ঠান" সফলভাবে সম্পন্নঃ

১৬ অক্টোবর রোজ বৃহস্পতিবার জামেয়া মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ ইখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস. এস.সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে এক " সংবর্ধনা অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।

মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিলটন চন্দ্র পাল -উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোলাপগঞ্জ,সিলেট।

প্রধান আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেন শাহজালাল জামেয়া ইসলামিযা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রিন্সিপাল ও দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুশ শাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন
সর্বজনাব -১।মোঃ তাজুল ইসলাম -সাবেক প্রধান শিক্ষক, গোলাপগজ্ঞ জামেয়া
২।চৌধুরী বখতিয়ার এহিয়া -বিশিষ্ট শিক্ষাবিদ ও চেয়ারম্যান -এহিয়া ট্রাস্ট
৩। ডাঃ ইসতেহাদ আবু জাফর চৌধুরী, মেডিকেল অফিসার, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও কৃতি শিক্ষার্থী এস.এস.সি-২০০৪ ব্যাচ,গোলাপগজ্ঞ জামেয়া।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন -বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কাদির, মোঃ আব্দুশ শাকুর সহ কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতিনিধি শিক্ষার্থীরা।

সর্বোপরি সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

29/08/2025

গোলাপগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ আমাদের সকলের প্রিয় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের চমৎকার এই ভিডিওচিত্র ধারণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অত্র বিদ্যালয়ের ২০১৭ ব্যাচের ছাত্র Chowdhury Ifaz কে❤️

আসসালামু আলাইকুম.......... আলহামদুলিল্লাহ..... গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ভাইস প্রিন্সিপালের দায়ি...
13/08/2025

আসসালামু আলাইকুম..........

আলহামদুলিল্লাহ.....
গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন শেষে গতকাল ১২/০৮/২০২৫ ইং রোজ মঙ্গলবার হতে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল এর দায়িত্ব গ্রহণ করায় মোঃ জিন্নুর আহমদ চৌধুরী'কে অত্র বিদ্যালয়ের (সাবেক/বর্তমান) সকল শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

[বিঃদ্রঃ আমাদের সাবেক প্রিন্সিপাল শ্রদ্ধেয় জনাব মোঃ তাজুল ইসলামের অবসরের পর (১৩/০৪/২৫ ইং হতে ১১/০৮/২৫ ইং পর্যন্ত) থেকে জনাব মোঃ জিন্নুর আহমদ চৌধুরী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন।]

উনার কর্মজীবন তথা ব্যক্তিগত জীবন আরো অনেক বেশি সফল ও স্বার্থক হউক এই কামনা করছি।

মহান আল্লাহ'তায়ালা যেন জনাবকে নেক হায়াতের সহিত দুনিয়া ও আখেরাতে মর্যাদাবান করেন।

আমিন

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম.... গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক জনাব মা...
17/07/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম....
গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক জনাব মাওলানা আব্দুল খালিক মহোদয় দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা থেকে অবসরগ্রহণ করে সুদূর যুক্তরাষ্ট্রে গমন করবেন।

উনার বিদায় উপলক্ষে অদ্য ১৭/০৭/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী,কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মহোদয়, সিলেট পল্লী বিদ্যুৎ-১, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মহোদয়, উক্ত বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মহোদয়, সংবর্ধিত শিক্ষক মহোদয় ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মোঃ জিন্নুর আহমদ চৌধুরী মহোদয়।

আমরা মহান আল্লাহ'তায়ালার নিকট দোয়া করি, তিনি যেন আব্দুল খালিক জনাব সহ আমাদের সকল শিক্ষক-শিক্ষিকাদের নেক হায়াত দান করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি,গোলাপগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মনোনীত হওয়ায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ...
29/05/2025

বাংলাদেশ শিক্ষক সমিতি,গোলাপগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মনোনীত হওয়ায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল জনাব মোঃ জিন্নুর আহমদ চৌধুরী'কে অভিনন্দন ও শুভেচ্ছা।

গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অফিস সহায়ক, রণকেলী উত্তর নিবাসী ও সাবেক ফুটবলার  মুহিব আলী ভাই অদ্য বুধব...
28/05/2025

গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অফিস সহায়ক, রণকেলী উত্তর নিবাসী ও সাবেক ফুটবলার মুহিব আলী ভাই অদ্য বুধবার রাত ৮.১৫ মিনিট এর সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২.০০ ঘটিকার সময় রণকেলী বনবাড়ী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

আমিন

12/05/2025

আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিন্সিপাল জনাবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

উক্ত অনুষ্ঠানে জামেয়ার সকল শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দ বিশেষভাবে আমন্ত্রিত।
10/05/2025

উক্ত অনুষ্ঠানে জামেয়ার সকল শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দ বিশেষভাবে আমন্ত্রিত।

23/04/2025

আসসালামু আলাইকুম...............

গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয়ের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী মে মাসের প্রথম সপ্তাহে (সম্ভাব্য তারিখ- ০৭ ই মে,২০২৫ ইং) অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নে জামেয়ার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলীর উপস্থিতি, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

সালামান্তে-
মোঃ জিন্নুর আহমদ চৌধুরী
প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত)
গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

আসসালামু আলাইকুম.......... আলহামদুলিল্লাহ..... গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ভাইস প্রিন্সিপালের দায়ি...
15/04/2025

আসসালামু আলাইকুম..........

আলহামদুলিল্লাহ.....
গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন শেষে গত ১৩/০৪/২০২৫ ইং রোজ রবিবার হতে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল(ভারপ্রাপ্ত) এর দায়িত্ব গ্রহণ করায় মোঃ জিন্নুর আহমদ চৌধুরী'কে অত্র বিদ্যালয়ের (সাবেক/বর্তমান) সকল শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

উনার কর্মজীবন তথা ব্যক্তিগত জীবন আরো অনেক বেশি সফল ও স্বার্থক হউক এই কামনা করছি।

মহান আল্লাহ'তায়ালা যেন জনাবকে নেক হায়াতের সহিত দুনিয়া ও আখেরাতে মর্যাদাবান করেন।

আমিন

আল'হামদু'লিল্লাহ উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ, সিলেট কর্তৃক আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ...
14/01/2025

আল'হামদু'লিল্লাহ

উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ, সিলেট কর্তৃক আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে (জুনিয়র গ্রুপ) প্রকল্প উপস্থাপনে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ১ম স্থান অর্জন করেছে।

উক্ত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদেরকে অনেক অনেক অভিনন্দন ও ভবিষ্যতের জন্য রইল শুভকামনা।

আল'হামদু'লিল্লাহ...... প্রথমেই মহান আল্লাহ'তায়ালার শুকরিয়া আদায় করছি।২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদেরকে পড়ালেখায় আরো ব...
21/11/2024

আল'হামদু'লিল্লাহ......
প্রথমেই মহান আল্লাহ'তায়ালার শুকরিয়া আদায় করছি।

২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদেরকে পড়ালেখায় আরো বেশি মনোযোগী ও নিয়োজিত রাখার প্র‍য়াসে আজ ২১/১১/২০২৪ ইং- রোজ বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উপস্তিতিতে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আদান-প্রদান হয়।

আশা রাখি উক্ত পরামর্শগুলো বাস্তবায়িত হলে বিদ্যালয় তথা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category