20/05/2025
আল-আশরাফ ফুযালা পরিষদ
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া বিশ্বনাথ সিলেট।
20/05/2025
14/12/2024
জামিয়া মাদানিয়া বিশ্বনাথের বার্ষিক মাহফিলের ফেসবুক প্রোফাইল পিকচার যেভাবে তৈরি করবেন।
১. এই লিংকে ক্লিক করুন:
https://twibbo.nz/junedgraphicglarry
২. বিজ্ঞাপন আসলে "Close Ad"-এ ক্লিক করুন
৩. একটু নিচে এসে "Choose a Photo"-তে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি থেকে কাঙিক্ষত ছবিটি সিলেক্ট করুন
৪. ছবিটাকে বড়-ছোট করে ফ্রেমে এডযাস্ট করে নিন
৫. এরপর নিচে থাকা "Download" বাটনে ক্লিক করলে প্রোসেসিং হবে
৬. এরপর আবার "Download" বাটনে ক্লিক করলে প্রোফাইল ফ্রেমটি আপনার গ্যালারিতে সেভ হবে
এবার আপনার ফ্রেমটি আপনার ফেইসবুক প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করে দিন।
11/09/2024
সনদের কার্যকারিতা নিয়ে জোরেশোরে আওয়াজ না ওঠা কিংবা কোনধরনের কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ না করার কারণ কী হতে পারে বলে মনে করেন?
23/08/2024
মানবতার ডাকে সাড়া দিয়ে বন্যায় বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন! যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে পাশে দাঁড়াবে, আল্লাহ তায়ালা তার প্রয়োজনে পাশে থাকবেন। (সহীহ বুখারী ও মুসলিম)।
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! দেশবিদেশে অবস্থানরত আমার শ্রদ্ধেয় শুভাকাঙ্ক্ষী ও স্নেহের শুভাশিসরা আশাকরি ভালো আছেন। বর্তমান আকস্মিক বন্যার কবলে পড়ে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ দিশেহারা। এমন পরিস্থিতিতে সবাই তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দ্বায়িত্ব।
আপনারা অবগত আছেন যে, বিগত ২২ সালে যখন সিলেট ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছিল তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছিলেন মানবতা দরদী প্রিয় ভাইয়েরা। শুরু থেকে ২২ সালের বন্যার্ত মানুষের পাশে ছিলাম আমরা। তখন ফেনী/ কুমিল্লা থেকে কিছু ভাইয়েরা আমার সাথে সমন্বয় করে কয়েক লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছিলেন আমাদের এলকায়। যেগুলোর সম্পূর্ণ রিপোর্ট আমার কাছে আছে। আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম। যাইহোক।
সেই দায়বদ্ধতা থেকে আমি আগামীকাল বন্যার্ত এলাকায় যাওয়ার নিয়ত করেছি। সেখানে গিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে যতটুকু সম্ভব উপযুক্ত স্থানে নিজ হাতে আপনাদের সহযোগিতা পৌঁছে দিব। ইনশাআল্লাহ সৌদিআরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ভাগনা সারওয়ার হোসেন সাকিব ইতিমধ্যেই ১০ হাজার টাকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাদের প্রবাসীসহ আমার পরিচিত /অপরিচিত সকলের প্রতি সহযোগীতার হাত প্রসারিত করার অনুরোধ রইলো।
সহযোগিতা পাঠানোর মাধ্যম—
০১। বিকাশ/ নগদ পার্সোনাল —01792-117500
এইচ এম জিয়াউর রহমান।
০২। Holder Name : MD JIAUR ROHMAN
Bank account no: 159 158 000 1366
Dutch-Bangla Bank limited
নোট: আস সুন্নাহ ফাউন্ডেশনে অনেকেই ডোনেশন পাঠাচ্ছেন আমিও অনেককে আহবান করেছি। কিন্তু, শুধুমাত্র আস সুন্নাহ ফাউন্ডেশন এই মূহুর্তে যথার্থ হবে না। ত্রান কার্যক্রম পরিচালনা করার জন্য হলেও বহু স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। তবেই সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে। আল্লাহ তায়ালাই একমাত্র সহায়ক। সামর্থ্যবান একজন মানুষও সহায়তা করতে কার্পণ্য করবেন না। আল্লাহ তায়ালা আমাদের সকলের খয়রাতকে কবুল করুন।
11/01/2024
আল-আশরাফ ফুযালা পরিষদের বৈঠক অনুষ্ঠিত।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার ফুযালাদের সংগঠন আল আশরাফ ফুযালা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী। বৈঠকে জামিয়ার আসন্ন ৩০ জানুয়ারী ২০২৪ ইং মঙ্গলবারে অনুষ্ঠিতব্য ৬৫ তম বার্ষিক মাহফিল সফলের লক্ষ্যে পরিষদের পক্ষ থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়। জামিয়ার সাবেক মুহাদ্দিস মাওলানা গোলাম মোস্তফা লহরছপুরী রাহ.ও জামিয়ার ফাযিল হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ রাহ’র ইন্তেকালে শোক ও তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আগামী শিক্ষাবর্ষে ২য় দস্তারবন্দি সম্মেলন আয়োজনের প্রস্তাব (পর্যালোচনা সাপেক্ষে) গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা নূরুল ইসলাম শাহজিরগাঁও, সহসভাপতি মাওলানা শাহ মুসলেহ উদ্দীন,মাওলানা ইসমত উল্লাহ সিদ্দীকি, মাওলানা ওমর ফারুক, মাওলানা ইয়াহইয়া নোমানী, সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা এহতেশামুল হক তোফায়েল, মাওলানা সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বাসিম উদ্দীন উজ্জল,অর্থ সম্পাদক মাওলানা জিয়াউল হক, সাহিত্য সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল জামীল, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা শহিদুর রহমান, সহ প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, হুফ্ফাজ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ফয়জুর রহমান, সহ দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা ইমাম উদ্দীন, নির্বাহী সদস্য মাওলানা ফজলে রাব্বী, মাওলানা ফয়সল আহমদ,মাওলানা হারিছ উদ্দীন, মাওলানা আশরাফুল্লাহ, হাফিজ শিব্বীর আহমদ, হাফিজ আবু সুফিয়ান, হাফিজ মুস্তাফিজুর রহমান প্রমূখ।আল-আশরাফ ফুযালা পরিষদের উপদেষ্টা উস্তাযুল আসাতিযা মাওলানা নূরুল ইসলাম শাহজিরগাঁও এর দোয়ার মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।
বার্তাপ্রেরক:
এইচ এম জিয়াউর রহমান
প্রচার সম্পাদক,
আল-আশরাফ ফুযালা পরিষদ।
১১ জানুয়ারি ২৪ ইং
28/12/2023
জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ফাযিল হাফিজ মাও.রেজওয়ান আহমদ রাহ. স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথের ফাযিল(হিফজ সম্পন্নকারী) ও জামাত বিভাগের সাবেক ছাত্র হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ রাহ. স্মরণে জামিয়ার একক ছাত্র সংগঠন 'আল আশরাফ ছাত্র সংসদ 'র উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার আল আশরাফ মিলনায়তনে সংসদের সহসভাপতি মাওলানা হাসান বিন ফাহিমের সভাপতিত্বে ও এজিএস আফিফ হাসান রাসেল,পাঠাগার সম্পাদক আনোয়ার হুসাইনের যৌথ পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়ার ছানী শায়খুল হাদীস মাওলানা আব্দুল করীম শাখাইতি,মুহাদ্দিস মাওলানা নূরুল ইসলাম,মাওলানা জাহিদুর রহমান,মাওলানা বশির আহমদ,মুফতি রেজাউল করীম,মাওলানা মাহমুদুল হাসান,শিক্ষক মাওলানা হাফিজ ফয়জুর রহমান,মাওলানা জহিরুল আলম আনছারী,আল আশরাফ ফুযালা পরিষদের প্রচার সম্পাদক,তরুণ মুহাদ্দিস মাওলানা হাফিজ মাওলানা জিয়াউর রহমান,আল আশরাফ ছাত্র সংসদের জি,এস হাফিজ আব্দুল্লাহ আল গালিব,সাহিত্য সম্পাদক শফিউর রহমান,হাফিজ রেজওয়ান রাহ.'ছোট ভাই, তাকমিল ফিল হাদীসের ছাত্র শফি আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী বলেছেন-হাফিজ রেজওয়ান এই জামিয়া শৈশব থেকে লেখাপড়া করেছে।এখানে সে হাফিজ হয়েছে,মিশকাত পর্যন্ত পড়েছে।সে অত্যন্ত মেধাবী ছিলো।কখনো তার কোন বিচার পাই নি।মাদরাসার আইন-কানুনের পাবন্দি,উস্তাযদের আনুগত্য,সবার সাথে অমায়িক আচরণের মাধ্যমে জামিয়ার সকলের প্রিয়ভাজন ছিলো।বেঁচে থাকলে হয়তো জামিয়ার জন্য গৌরবজনক ভূমিকা রাখতে পারতো।আল্লাহ তা'লার মনশা তার হায়াত শেষ হয়ে গেছে।আল্লাহ জামিয়ার এই সন্তানকে আমাদের জন্য নাজাতের ওসিলাহ হিসেবে ক্ববুল করুন।
জামিয়ার মুহাদ্দিস মাওলানা নূরুল ইসলাম(শাহজিরগাঁও হুজুর)এর দোয়ার মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।
শোক সংবাদ
জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মজলিসে শুরা ও আমেলার সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান মেম্বার সাহেবের স্ত্রী ও জামিয়ার সাবেক নায়েবে নাযিম উস্তাযে মুহতারাম মাওলানা আব্দুল বাতিন(শিমুলতলার হুজুর)দা.বা.'র আম্মা ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ মরহুমাকে মাগফিরাত ও জান্নাত দান করুন এবং উস্তাযে মুহতারামসহ পরিবারের সকলকে সবরে জামীল দান করুন।
সকল ফুযালা ভাইদের নিকট খাস দোয়ার অনুরোধ রইলো।
04/10/2023
বাসিয়া ব্রীজ থেকে প্রিয় ক্যাম্পাসের একাংশ ❤️
30/09/2023
আল আশরাফ ফুযালা পরিষদের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন লন্ডনে পৌঁছেছেন।
আল্লাহ তার নেক মাকসাদ পূর্ণ করুন।প্রবাস জীবন বরকতে ভরপুর করুন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sylhet