Dreams Learning Centre

Dreams Learning Centre An English learning institute An English Learning Institute.

Our courses:
1.Spoken English
2.IELTS
3.Grammar and Writing
4.DICU
5.Mock Test
6.Clubs
7.Students Counselling

সফল স্টুডেন্টের সফলতার গল্প শুনার আনন্দ অনেক বেশি! আলহামদুলিল্লাহ!  সফল স্টুডেন্টদের সাপোর্টে নতুনরা খুব ভালো করতেছে।❤️❤...
01/09/2024

সফল স্টুডেন্টের সফলতার গল্প শুনার আনন্দ অনেক বেশি!

আলহামদুলিল্লাহ! সফল স্টুডেন্টদের সাপোর্টে নতুনরা খুব ভালো করতেছে।❤️❤️❤️

26/08/2024

জীবনে সবসময় প্ল্যান বি রাখবেন!
অনেক সময় প্ল্যান এ কাজ করে না, অনেক সময় ভাগ্যের নির্মম পরিহাসের কারণে স্বপ্ন ভেঙ্গে যায়, তখন প্ল্যান বি আপনাকে আশা দিবে, স্বপ্ন দেখাবে, পথ দেখাবে।

মনে রাখবেন আপনার সফলতার উপর নির্ভর করে আপনার পরিবারের সফলতা!

আপনাকে জিততেই হবে, আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য , আপনার পরিবারের জন্য!

জীবন চলার পথে অনেক বিপদ আসবে, ঝড় আসবে, কালো রাত আসবে, হাল ছাড়বেননা।

মনে রাখবেন রাত যতো গভীর হয় ভোর ততো নিকটে আসে।

আলহামদুলিল্লাহ মাহবুব স্যারের ইংরেজি  কমিউনিকেশন এর স্পেশাল ব্যাচ 114 এর অরিয়েন্টেশন ক্লাস আজকে শুরু হয়েছে। সবার জন্য শু...
10/02/2024

আলহামদুলিল্লাহ মাহবুব স্যারের ইংরেজি কমিউনিকেশন এর স্পেশাল ব্যাচ 114 এর অরিয়েন্টেশন ক্লাস আজকে শুরু হয়েছে।

সবার জন্য শুভকামনা রইলো।

ইনশা আল্লাহ এটা আমার স্টুডেন্টদের আর্নিং বৃদ্ধিতে সাহায্য করবে।

বায়ারের সাথে তাঁদের কমিউনিকেশন আরো ভালো হবে ইনশা আল্লাহ।

09/01/2024
শুভ জন্মদিন  ফ্রিল্যান্সার ফয়সল!ফয়সল DIP তে আসার পর তাঁর সরলতা দেখে সবাই বলেছিলো ফয়সলের পক্ষে ফ্রিল্যান্সার হওয়া কঠিন অথ...
29/12/2023

শুভ জন্মদিন ফ্রিল্যান্সার ফয়সল!

ফয়সল DIP তে আসার পর তাঁর সরলতা দেখে সবাই বলেছিলো ফয়সলের পক্ষে ফ্রিল্যান্সার হওয়া কঠিন অথচ এই ছেলেটা গতো ১ বছরে একটা গাড়ি কিনেছে, বাড়ি করেছে নিজের এবং তাঁর মা বাবার অনেক স্বপ্ন পূরণ করেছে ফ্রিল্যান্সিং এর টাকায়।

তাঁর জন্মদিনের মাসে তাঁর আয় ২৩০০ ডলার!
মানুষের মন্তব্য আপনার গন্তব্য পরিবর্তন করতে পারবে না।

শুভ জন্মদিন ফয়সল! আল্লাহ তোমার সকল স্বপ্ন পূরণ করুক।

আলহামদুলিল্লাহ ! আমার ২৫ তম কম্পিউটার! এবং  ৩য় Gaming PC!টিউশনি করিয়ে ১২ হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছিলাম ২০১৭ স...
28/12/2023

আলহামদুলিল্লাহ ! আমার ২৫ তম কম্পিউটার! এবং ৩য় Gaming PC!

টিউশনি করিয়ে ১২ হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছিলাম ২০১৭ সালের শেষের দিকে!

গতো ৫ বছরে ২৫ টি কম্পিউটার কিনেছি এবং ১০০ জন মানুষ এসব কম্পিউটারে আমার টিম মেম্বার হিসেবে কাজ করে গেছে যাদের প্রায় সবাই এখন সফল ফ্রিল্যান্সার।

আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং পেশাকে আমার নেশায় পরিণত করেছি!

যারা নতুন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন তাঁদের জন্য আমার পরামর্শ এই পেশাকে নিজের একমাত্র নেশায় পরিণত করুন
এই পেশা আপনার কোনো স্বপ্ন অপূর্ণ রাখবে না।

19/07/2023
17/06/2023

রংপুর থেকে সবুজ সিলেট এসেছিলো Dreams IT Park এর DIP:DM-15 ব্যাচে এডমিশন নিতে।
মাত্র ৩০ হাজার টাকা নিয়ে এসেছিলো সে, এর ২৫ হাজার টাকা চলে গিয়েছিলো ল্যাপটপ কিনতে।

৫০০০ টাকা দিয়ে সিলেটে থেকে কোর্স করা বা কোর্স ফি দেওয়া তাঁর জন্য সম্ভব নয়, আমাকে সে এসে বলেছিলো ভাই আমার ফেরার পথ বন্ধ! আমি সফল না হয়ে ফিরবো না, আমাকে বলেন আমি কি করবো।

আমি অনেক চিন্তা করে বললাম ৫০০০ টাকা দিয়ে একটা সাইকেল কিনো আর ফুডপান্ডা ডেলিভারি শুরু করো।
কয়েকদিন পর সে একটা আউট নম্বর থেকে ফোন করে বললো ভাই আমার ফোন চুরি হয়ে গেছে , ফোন ছাড়া আমি কাজ করতে পারবো না, সে আরো বললো " আমার উপর কেনো এতো বিপদ আসে" আমি বললাম " রাত যতো গভীর হয় ভোর ততো নিকটে আসে"
এবং বললাম আমি কিছু টাকা ঋণ হিসেবে দিবো একটা ফোন কিনো, ভালো করে কাজ করো কয়েকদিন পর দিয়ে দিও।

ক্লাস টাইম এবং হোমওয়ার্ক করার সময় পরে সে ৫-৬ ঘন্টা ফুড পান্ডায় কাজ করতো।
রাতে ক্লায়েন্ট হান্টিং করতো, আল্লাহ থাকে নিরাশ করেননি, Instagram থেকে সে একটা ক্লায়েন্ট পায়, শুরু হয় তাঁর ফ্রিল্যান্সিং থেকে আর্নিং, আস্তে আস্তে তাঁর ক্লায়েন্ট এবং আর্নিং বাড়তে থাকে। আর্নিং শুরু হওয়ার পর সে ফুড পান্ডার কাজ ছেড়ে দিয়ে ফুলটাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করে।

গতো মাসে সে ঋণ পরিশোধ করে ফেলছে, কোর্স ফিও দিয়ে দিছে।
আলহামদুলিল্লাহ এখন সে একজন সফল ফ্রিল্যান্সার!
লাস্ট ৩০ দিনে তাঁর আয় ফ্রিল্যান্সিং থেকে ৬০০ ডলার বা ৬০ হাজার টাকা।
এখন তাঁর মুখে আর ক্লান্তি দেখা যায় না, সবসময় তৃপ্তির হাসি লেগে থাকে।

যারা বিভিন্ন কারণে অজুহাত দাড় করান তাঁদের জন্য সবুজ হতে পারে অনুপ্রেরণা!
কখনও হাল ছাড়বেননা।

NEVER GIVE UP

10/05/2023
23/04/2023

ঈদে ছুটিতে বাড়িতে গিয়েছিলো রবিন, আসার সময় নিয়ে এসেছে কুমিল্লার বিখ্যাত রসমালাই💛

এসে বলেছিলো ভাইয়া আমি ফ্রিল্যান্সার কি জানতাম না, আপনার পেইজ থেকে সফলতার গল্প পড়ে স্বপ্ন নিয়ে এসেছিলাম সিলেটে, আজকে ছোট হলেও নিজেকে ফ্রিল্যান্সার মনে হচ্ছে , কারণ ঈদের ২-৩ দিন আগে আমি ১০০ ডলারের একটা কাজ পেয়েছি, বড় আরো দুইটা কাজ এই মাসেই পাবো ইনশা আল্লাহ।

আমি স্বপ্ন দেখেছিলাম যদি আমি কোনদিন ফ্রিল্যান্সিং থেকে আর্ন করতে পারি তাহলে আপনাকে আমাদের কুমিল্লার বিখ্যাত রসমালাই খাওয়াবো।

আজ আমার স্বপ্ন পূরণের দিন।

এভাবে হাজারো গল্প তৈরি করতেছে আমার স্বপ্নের প্রতিষ্ঠান Dreams IT Park.
আল্লাহর কাছে লাখো কুটি শুকরিয়া।

স্বপ্ন দেখুন, এমন ভাবে দেখুন যেন ঘুমের মধ্যে অন্য কোন স্বপ্ন না আসতে পারে 💙

15/04/2023

ছবির মানুষটির নাম মুজিবুর রাহমান, তাঁর ফেসবুক প্রোফাইলে আমার সাথে তাঁর একটা পিক।

আজ থেকে প্রায় ১ বছর আগে সে আমার সাথে দেখা করে বলেছিলো ভাই আমি ছোট একটা জব করি , আমার স্বপ্ন ফ্রিল্যান্সার হওয়ার , আমি একসাথে সব কোর্স ফি দিতে পারবো না, আমাকে আপনি সুযোগ দিন।

তাঁর ইচ্ছেশক্তি দেখে আমার মনে হয়েছিলো কিছু একটা করবে সে , আমি বললাম তুমি তোমার ফ্রিল্যান্সিং এর আয়ের টাকায় কোর্স ফি দিবে এর আগ পর্যন্ত তোমাকে আমি সবরকম সাপোর্ট দিবো।

আমি দুবাই ঘুরতে আসার আগের দিন আমাকে কল দিয়ে বলল ভাই আপনার সাথে আমি জরুরি দেখা করতে চাই, বললাম অফিসে আসো।

সে অফিসে আসলো সাথে আমার প্রিয় আইসক্রিম, বললো ভাই আমি এখন একজন ফুল টাইম ফ্রিল্যান্সার ।
আলহামদুলিল্লাহ আমার আয়ে এখন সবকিছু চলে।
আমি এসেছি আপনার দোয়া নিতে এবং কোর্স ফি দিতে, আমি নিতে চাইনি টাকা, সে বললো ভাইয়া আমি ফ্রিল্যান্সিং এর টাকায় ফি দিবো বলে শত রাত ঘুমাইনি, আপনাকে নিতে হবে।

একজন সফল ফ্রিল্যান্সার হয়ে সে আমার কাছে এসেছে , তাঁর চেহারা অনেক বদলে গেছে , এখন মনেহয় কতো সুখি একজন মানুষ ।

মানুষ চেষ্টা করলে কি পারে না?
সব পারে।

লাস্ট ৪ বছরে কতো ছেলে মেয়ের জীবন বদলেছে এই ফ্রিল্যান্সিংয়ে।

একজন মানুষকে সফল করতে সাহায্য করার আনন্দ পৃথিবীর সবচেয়ে সেরা আনন্দের একটি 🤍💜❤️

Address

Jugajug Complex (3rd Floor), Mouchak, Tamabil Rd, Sylhet 3100
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dreams Learning Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dreams Learning Centre:

Shortcuts

Share