Fulshaind Hafizia Madrasha and Orphanage

Fulshaind Hafizia Madrasha and Orphanage Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fulshaind Hafizia Madrasha and Orphanage, Religious school, Sylhet.

যারা কুরআনের খেদমতে রয়,আল্লাহর রহমত বর্ষিত হোক সর্বদয়। হৃদয়ে জাগুক ঈমানের আলো,পথের পাথেয় হোক সত্যের পালো। নেক আমলে ভরে যাক তাদের জীবন,দুনিয়া ও আখিরাতে পাক চির কল্যাণ।

ফুলসাইন্দ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলে আপনারা আমন্ত্রিত।
22/12/2025

ফুলসাইন্দ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলে আপনারা আমন্ত্রিত।

13/10/2025

"আলহামদুলিল্লাহ"
ফুলসাইন্দ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ক্লাস টাইমের দৃশ্য।

21/09/2025

بسم الله الرحمن الرحيم
শুরু করলাম মহান আল্লাহর নামে, যিনি পরম করুনাময় ও দয়ালু।
الم نشرح لك صدرك-
(হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমি কি তোমার (জ্ঞান ধারণের) জন্যে তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি?
ووضعنا عنك وزرك-
(হাঁ অতঃপর) আমিই তো তোমার (ওপর) থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি,
الذي انقض ظهرك-
(এমন এক বোঝা) যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিলো,
ورفعنا لك ذكرك-
আমিই তোমার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি;
فان مع العسر يسرا-
অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে;
ان مع العسر يسرا-
নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম;
فاذا فرغت فانصب-
অতঃপর যখনই তুমি অবসর পাবে তখনই তুমি (এবাদতের) পরিশ্রমে লেগে যাও,
والى ربك فارغب-
এবং সম্পূর্ণ নিজের মালিকের অভিমুখী হও।

20/09/2025

"নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসে বলা হয়েছে "

কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের। যে ব্যক্তি নামাজ আদায় করবে, সে সফল হবে, কিন্তু যে নামাজ ছেড়ে দেবে, সে ব্যর্থ হবে। নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, এটি মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যকারী একটি বিষয়, এবং ইসলাম ধর্মের মূল ভিত্তিগুলোর একটি হলো নামাজ।

# নামাজের গুরুত্ব বিষয়ক কয়েকটি হাদিস:
সালাত হলো কুফর ও ঈমানের মধ্যে পার্থক্যকারী: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "আমাদের (মুসলমানদের) মধ্যে এবং তাদের (কাফিরদের) মধ্যেকার চুক্তি হলো নামায। যে ব্যক্তি নামায পরিত্যাগ করল, সে কুফরী করল।" (মুসলিম)।

কেয়ামতের দিন প্রথম আমলের হিসাব হবে নামাজ: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "কিয়ামতের দিন বান্দার প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, তা হলো নামাজ। যদি তার নামাজ ঠিক হয়, তাহলে সে সফল হবে ও মুক্তি পাবে। আর যদি তার নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে সে ব্যর্থ হবে ও ক্ষতিগ্রস্ত হবে।" (তিরমিজি, নাসাঈ)।
নামাজ অশ্লীলতা থেকে রক্ষা করে: আল্লাহ তা'আলা কোরআনে বলেছেন, "নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।" (সূরা আনকাবুত, আয়াত: ৪৫)।
নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসুল, নামাজ কায়েম করা..." (বুখারি, মুসলিম)।
নামাজ আদায় করলে আল্লাহ বান্দার অভাব দূর করেন, কবরের আযাব থেকে মুক্তি দেন, ডান হাতে আমলনামা দেন, বিজলীর ন্যায় পুলসিরাত পার করান এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করান।

19/09/2025

সন্তানকে সালাতের নির্দেশ সম্পর্কিত হাদিস)

مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلُوةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِيْنَ

অর্থ: তোমরা তোমাদের সন্তানদের সালাতের জন্য নির্দেশ দাও, যখন তারা সাত বছরে পৌঁছে। (আবু দাউদ)

ব্যাখ্যা

এই হাদিসে সন্তানকে দ্বীন শিখানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিশুর জীবনের গতিপথ নির্ধারণে পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। সন্তানকে আখিরাতের প্রস্তুতির শিক্ষা দেওয়া মাতাপিতার ওপর কর্তব্য। তাকে জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনী শিক্ষা দিতে হবে। আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দিতে হবে। তাছাড়া তাকে যদি ভালো কাজ শিক্ষা দেওয়া হয়, তবে সে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যবান হবে। আর যদি তাকে মন্দ কাজে অভ্যস্ত করা হয়। অথবা অবজ্ঞা ও উপেক্ষা করা হয়। তাহলে সে হতভাগ্য ও ধ্বংস হবে।

ইমানের পর সালাতই সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদাত। পিতা-মাতার দায়িত্ব হলো শৈশব থেকে সন্তানকে সালাতে অভ্যস্ত করা। তাহলে সে ভবিষ্যতে সালাতের প্রতি যত্নবান হবে। রাসুলুল্লাহ (সা.) সালাতকে মু'মিন ও কাফিরের মধ্যে পার্থক্যকারী আখ্যা দিয়েছেন। শুধু সালাত আদায় নয়, বরং পরিবার ও সমাজে সালাত প্রতিষ্ঠার নির্দেশও দিয়েছে ইসলাম।

মা-বাবা ও অভিভাবককেও সালাতের প্রতি যত্নবান হওয়া উচিত। কারণ, শিশুরা বড়দের দেখে শেখে। মা- বাবা সালাত আদায়ের সময় সন্তানকে পাশে রাখবে। যেন সন্তান তাদের অনুকরণ করতে পারে। শুধু উপদেশ বা ধারণা দেওয়াই যথেষ্ট নয়। মোটামুটি বুঝ-জ্ঞান হলে সন্তানকে মসজিদে নিতে হবে। সাত বছর বয়স হলে সন্তানকে হাতে-কলমে সালাত শিক্ষা দিতে হবে। সন্তানের সামনে সালাতের গুরুত্ব তুলে ধরতে হবে। সালাত না পড়ার কুফল ও শাস্তি বর্ণনা করতে হবে। সালাত সম্পর্কিত ঘটনা শোনাতে হবে। তাহলে শিশুরা সালাতে উৎসাহী হবে।

সন্তান ঠিকমতো সালাত পড়ছে কি না, সেদিকেও মা-বাবাকে লক্ষ রাখতে হবে। সালাতে অলসতা করলে জবাবদিহির আওতায় আনতে হবে। সন্তান যেন সালাতের প্রতি যত্নবান হয়, সেজন্য মা-বাবা দোয়াও করবে। ১০ বছর বয়স পর্যন্ত সন্তানকে উৎসাহের মাধ্যমে সালাতে অভ্যস্ত করার চেষ্টা করবে। ১০ বছর পূর্ণ হওয়ার পর সন্তানকে সালাতের নির্দেশ দেবে। এরপরও তারা সালাতে অবহেলা করলে প্রয়োজনে শাসন করবে। আল্লাহ তা'আলা আমাদের সন্তানদের নেককার ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তাওফিক দান করুন।



শিক্ষা

১. মাতা-পিতার দায়িত্ব হলো সন্তানদের দ্বীনী শিক্ষাসহ আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া।

18/09/2025

"আলহামদুলিল্লাহ"
সপ্তাহে দুই দিন বা তিন দিন এভাবে বাচ্চাদের জন্য নাস্তা আসে, যারা নাস্তা বা সাহায্য সহযোগিতা করেন - মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদের নেক হাজতগুলাকে কবুল করেন, আমিন।

Bismillahir Rahmanihir Rahim.Assalamu Alaikum.On the occasion of the holy Eid-e-Miladunnabi (PBUH), on Tuesday, Septembe...
04/09/2025

Bismillahir Rahmanihir Rahim.

Assalamu Alaikum.

On the occasion of the holy Eid-e-Miladunnabi (PBUH), on Tuesday, September 9th - at the initiative of Fulsaind Hafizia Madrasa and Orphanage...

_ Mubarak Rally
_ Discussion Meeting and Du'A Mahfil

I seek your presence and cooperation in the said Mahfil.

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ফুলসাইন্দ ফকির ভাগ (টিল্লাবাড়ী) নিবাসী ফুলসাইন্দ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা'র...
21/02/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফুলসাইন্দ ফকির ভাগ (টিল্লাবাড়ী) নিবাসী ফুলসাইন্দ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা'র সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম সাহেব অধ্য সকাল ৬:০০ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর ফুলসাইন্দ দারুল কেরাত দাখিল মাদ্রাসায় অনুষ্টিত হবে।

Address

Sylhet
3108

Telephone

+8801721962793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fulshaind Hafizia Madrasha and Orphanage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Fulshaind Hafizia Madrasha and Orphanage:

Shortcuts

Share