Daily Quran Bangla

Daily Quran Bangla Daily Quran Bangla - ভিডিও ফরম্যাটে কুরআন শুনুন।

26/06/2025

মুসলিমরা ফজরের পর কুরআন তিলাওয়াত ভুলে গেছে | haha লুজার 🎙️কন্ঠ: আমার

18/10/2024

"মানুষের অপকর্মের শাস্তি হিসেবে আল্লাহ যদি মানুষের অকল্যাণ করার ব্যাপারে দ্রুততা অবলম্বন করতেন

যতটা দ্রুততার সঙ্গে তারা (দুনিয়ার) কল্যাণ পেতে চায়, তবে তাদের কাজ করার অবকাশ কবেই না খতম করে দেয়া হত, (কিন্তু আল্লাহ তা করেন না)।

কাজেই যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তাদেরকে আমি তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর অবকাশ দেই।"

15/10/2024

"প্রত্যেকেই চিন্তা করে দেখুক, আগামীকালের জন্য সে কী (পুণ্য কাজ) অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় কর, তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি খবর রাখেন।

তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মভোলা। এরা পাপাচারী লোক।"

"নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত"
24/09/2024

"নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত"

18/08/2024

আমরা অনেকেই এখনো মিলিয়নিয়ার নই বা মাসে ১০ লক্ষ টাকা কামাই না

(যদিও মিলিয়নিয়ার হওয়া মুসলিমদের মেইন গোল না, তবে আমরা সবাই এর মঙ্গলটা চাই)

আমরা এটা বুঝি যে আল্লাহ বলেছেন,

'তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব'
(সুরাহ গাফিরঃ ৬০)

এর প্রমাণ পাওয়া যায় অন্য এক আয়াতে,

'তিনি তোমাদেরকে সে সব কিছুই দিয়েছেন যা তোমরা চেয়েছ'
(সুরাহ ইব্রাহিমঃ ৩৪)

তিনি কখনো বলেননি তোমরা যা চাইবে তা আমি দিবো না বরং তিনি যা তোমাকে এখনো দেন নাই নিশ্চয়ই তোমার জন্য সামনে এর চেয়ে মঙ্গলজনক কিছু রেখেছেন এটার ইঙ্গিত আসছে।

কারণ তিনি কখনো প্রার্থনা রিজেক্ট করেন না।

এর মানে হলো, যখনই তুমি কিছু চাইবে, তখনই সেই চাওয়ার অনুভূতি তোমার মধ্যে তৈরি হওয়া উচিত।

প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি তা পেতে যাচ্ছ, আর আল্লাহ তোমাকে তা অবশ্যই দেবেন বা তার চেয়ে ভালো কিছু দিবেন। তোমাকে তাঁর ওপর মনে প্রাণে বিশ্বাস ও আস্থা রাখতে হবে।

তোমার কাজ শুধু বীজ বপন করা, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও।

তাই, নিজেকে যেভাবে দেখতে চাও, সেভাবেই এখন থেকে ভাবতে শুরু করো।

খাতায় কলম দিয়ে লিখো, আলহামদুলিল্লাহ্‌, আমি এখন মাসে ১০ লক্ষ টাকা কামাই। লিখার সময় সেই অনুভূতিটা ফিল করেন।

বাস্তবতা সেই ভাবনার প্রতিফলন হবে ইনশাল্লাহ।

আর সেটা সম্ভব যখন আপনি একমাত্র আল্লাহর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখবেন।

- শাহান

2:195وَأَنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلْقُوا۟ بِأَيْدِيكُمْ إِلَى ٱلتَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوٓا۟ ۛ إِنَّ ٱللَّهَ...
13/12/2023

2:195
وَأَنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلْقُوا۟ بِأَيْدِيكُمْ إِلَى ٱلتَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوٓا۟ ۛ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ ١٩٥

তোমরা আল্লাহর পথে ব্যয় কর এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও, নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালবাসেন।
— Taisirul Quran

13/12/2023

০২। সূরাহ বাকারাহ তিলাওয়াত আয়াত ১৯৫-২০০

27/07/2023

আপনি আল্লাহকে দেখানোর জন্য নিজের সবকিছু দিয়ে প্রচেষ্টা চালিয়ে যান।

সূরাহ বাকারাহ আয়াত ২৩
13/04/2022

সূরাহ বাকারাহ আয়াত ২৩

06/04/2022

উক্ত আয়াতের তাফসীরঃ
আনসার এবং অন্যান্য আরবরা জাহেলী যুগে হজ্জের ইহরাম বেঁধে নেওয়ার পর যদি পুনরায় কোন বিশেষ প্রয়োজনে তাদের বাড়িতে আসার দরকার হত, তাহলে তারা বাড়ির দরজা দিয়ে আসার পরিবর্তে পিছন দিক দিয়ে দেওয়াল টপকে ভিতরে আসত এবং এটাকে তারা নেকী বা পুণ্যের কাজ মনে করত। মহান আল্লাহ বললেন, এটা নেকী বা পুণ্যের কাজ নয়। (আইসারুত্ তাফাসীর)

-- তাফসীরে আহসানুল বায়ান

সমগ্র কুরআনে এমনিভাবে প্রশ্নোত্তরের আকারে বিশেষ বিধানের বর্ণনা প্রায় সতেরটি জায়গায় রয়েছে। তন্মধ্যে সাতটি সূরা আল-বাকারায়, একটি সূরা আল-মায়েদায়, একটি সূরা আনফালে। এ নয়টি স্থানে প্রশ্ন করা হয়েছে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে। এছাড়া সূরা আল-আ’রাফে দু'টি এবং সূরা আল-ইসরা, সূরা আল-কাহাফ, সূরা ত্বা-হা ও সূরা আন-নাযিআতে একটি করে ছয়টি স্থানে কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন ছিল- যার উত্তর কুরআনুল কারীমে উত্তরের আকারেই দেয়া হয়েছে। তাছাড়া সূরা আল-আহযাব ও সূরা আয-যারিয়াতে একটি করে দুটি প্রশ্ন ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণের চাইতে কোন উত্তম দল আমি দেখিনি; দ্বীনের প্রতি তাদের অনুরাগ ছিল অত্যন্ত গভীর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি তাদের এহেন ভালবাসা ও সম্পর্ক সত্বেও তারা মাত্র তেরটি প্রশ্ন করেছিলেন”। [সুনান দারমী: ১২৫]

-- তাফসীরে জাকারিয়া

আল কুরআন [২ঃ১৮৮]
04/04/2022

আল কুরআন [২ঃ১৮৮]

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Quran Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share