Jalalabad Medical Assistant Training School,Sylhet

Jalalabad Medical Assistant Training School,Sylhet Uposhohor, Sylhet...

02/09/2023
18/05/2017
26/04/2016

পিরিওডের তীব্র ব্যাথা নিয়ে মেয়েটি যখন
হাসপাতালে এল, এমনভাবে কাতরাচ্ছিল যেন
মনে হচ্ছিল কেউ ছুরি দিয়ে আঘাত করেছে।
সাথে সাথে পেইনকিলার ইনজেকশন দিয়ে
ভর্তি করালাম। দুদিন পর সে ব্যাথা কমেছিল।
সেদিনই সন্ধ্যার দিকে স্বামীসহ আরেক
মহিলা এল... তারও একই কাহিনী... ব্যাথা
বেশি তবে হাসপাতালে ভর্তি হওয়ার মত না।
হাসপাতালে থাকলে প্রায়ই এই ধরনের রুগি
আসে। পিরিওডের সবচেয়ে কষ্টদায়ক জিনিস
হল প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম (পিএমএস)... শুরু
হওয়ার আগে তীব্র পেট ব্যাথা, পিঠ ব্যাথা,
বমি বমি ভাব, বিষণ্ণতা, মেজাজ খিটখিটে
হওয়া, টেনশন করা এগুলো অনেকেরই খুব কমন।
অনেকে আছে বিছানা থেকেই উঠতে পারে
না। অনেকের আবার পিরিওডকালীন সময়েও
প্রচন্ড ব্যাথা হয় কিংবা অনেক বেশি
রক্তপাত হয়... কারো কারো আবার এত বেশি
রক্ত বের হয়, কাহিল হয়ে যায়... কিন্তু এ
সবকিছুই ঘটে লোকচক্ষুর আড়ালে... তারা
এগুলো সহজে কাউকে বুঝতে দিতে চায় না।
কথাগুলো বলা এই কারণে যে, কেন জানি
ইয়াং ছেলেরা মেয়েদের পিরিওডের প্রতি
বিকৃতভাবে আগ্রহ প্রকাশ করে... স্কুল কলেজে
থাকাকালীন দেখতাম, কোন মেয়ের পিরিওড
চলছে কিংবা কার ড্রেসে রক্তের দাগ
পড়েছে, সেগুলো নিয়ে ছেলেদের জল্পনা
কল্পনার ঠিক নেই। অনেকে আবার এগুলো
কল্পনা করে বিকৃত মজাও পায়।
কিন্তু একেকটি পিরিওড মানে যে কতটা কষ্ট
কিংবা অস্বস্তিকর অবস্থা, সেটা যার হয়
এবং যারা নিয়মিত সেই অবস্থা দেখে, তারাই
শুধু বুঝে। হয়তো আমরাও বুঝতাম, যদি আমাদের
পেনিস দিয়ে মাসে মাসে এরকম রক্তপাত হত...
একজনের স্বাভাবিক বায়োলজিক্যাল বিষয়
নিয়ে এতো বিকৃত চিন্তা কেন আসে সেটাই
মাথায় ঢুকে না... বায়োলজিক্যাল বিষয়
প্রসাব পায়খানা স্বাভাবিক হলে, আরেক
বায়োলজিক্যাল বিষয় পিরিওড জিনিসটা
স্বাভাবিক কিছু হবে না কেন? এমনো
দেখেছি, যে ছেলেটি রক্ত দেখলেই ভয় পায়,
সে ছেলেটি পর্যন্ত পিরিওড নিয়ে মজা
করতে দ্বিধা করে না... কেন ভাই, রক্তগুলো
ভ্যাজাইনা দিয়ে বের হচ্ছে বলে এতো আগ্রহ?
অথচ আমাদের সবার জন্মই ঐ জায়গা দিয়ে...
ছেলেদের প্রসাবও তো পেনিস দিয়ে বের
হয়... সেটা নিয়ে আমরা মজা নেই? পিরিওড
মানে সে একজন সুস্থ প্রজনন ক্ষমতাসম্পন্ন
নারী। পুরুষ হয়ে বীর্য তৈরি না হওয়া, আর
মেয়েদের পিরিওড না হওয়া একই কথা... আজ
হয়তো আপনি একজন মেয়ের পিরিওড নিয়ে
মজা নিচ্ছেন, কাল যখন আপনার স্ত্রীরই
পিরিওড বন্ধ হয়ে যাবে, আপনি নিজেই
স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়
দিবেন... পিরিওড হচ্ছে নারীত্বের
অহংকার... এটা তাদের অধিকার... পিরিওড
নিয়মিত হয় বলেই, একজন মেয়ে মাতৃত্বের
স্বাদ অনুভব করে... আর আমরা হতে পারি
পিতা... এতটুকু তো রিস্পেক্ট প্রাপ্য সেজন্য...

ম্যাটস এর চার দফা দাবী এর কথা যে সকল পত্রিকায় প্রকাশিত হয়......................1) m.dailynayadiganta.com/detail/news/699...
29/11/2015

ম্যাটস এর চার দফা দাবী এর কথা যে সকল পত্রিকায় প্রকাশিত হয়......................

1) m.dailynayadiganta.com/detail/news/69909
2) www.jugantor.com/bangla-face/
2015/11/16/8424
3) www.amardeshonline.com/pages/
details/2015/11/16/311175 #.Vkki4jNw3TY
4) archive.ittefaq.com.bd/index.php?ref=Mj
BfMTBfMDhfMTNfMV8yNV8xXzc3MTcy
5) www.sheershanewsbd.com/2015/
11/15/103803
7) www.kalerkantho.com/print-edition/priyo-
desh/2015/11/16/290986
8)
www.campuslive24.com/campus.147667.live24/
9)
www.banglamail24.com/news/117269
10)
www.manobkantha.com/2015/11/15/80415.php
11)
www.dhakatimes24.com/2015/11/15/90881
12)
www.1newsbd.com/2015/11/15/114723
13
m.bdnews24.com/bn/detail/bangladesh/1056180
14)
silkcitynews.com/bangladesh/article/14387
15)
www.eibela.com/article/মাগুরার-৪-দফা-দা
বীতে-ম্যাটস-শিক্ষার্থীদের-মানববন্ধন
16) newsnow24.com/চুয়াডাঙ্গায়-৪-দফা-
দাবিতে/
17) www.bhorerbarta24.com/2015/11/country/
jhenaidah-district/18114/
18) 24bdhealth.com/home/latestnews/80
19) shomoyerkhobor.com/news-detail.php?
id=46056
20) bd24reports.com/bangla/উচ্চ-শিক্ষার-সুয
োগের-দাব/
21) comillarkagoj.com/চার-দফা-দাবি-কুম
িল্লায়-ম্/
22) bangladesh.shafaqna.com/BD/BD/455860
23) thenewse.com/মাগুরায়-৪-দফা-দাবীতে-
ম্যা/
24) chandpurtimes.com/৪-দফা-দাবিতে-কুম
িল্লায়-ম্/
25) www.bangladeshbani24.com/whole-country/
2015/11/15/17703
26) www.jagonews24.com/health/news/63455/৪-
দফা-দাবিতে-ডিপ্লোমা-মেডিকেল-স
্টুডেন্টস-অ্যাসোসিয়েশনের-মানববন্ধন
27) www.banglapost24.com/রংপুরে-
ডিপোমা-মেডিকেল-স্/
28) ctvnews24.com/?p=65263
29) www.ptbnews24.com/83262
30) dailyandolonerbazar.com/30/10/2015/news/
details/nid=200537
31) www.campustimes.press/archives/18428
32) www.ctgpost.com/?p=9612
33) www.chtmedia24.com/1764?q=print
34) biggaponchannel.com/মেডিকেল-
ডিপ্লোমাধারীদের/
35) www.banglapress.com.bd/রংপুরে-
বিডিএসএসএ-এর-৪-দফা/
36) www.akhonishomoy.com/content/3706.html
37) www.timewatch.com.bd/2015/11/15/17387
38) www.timenewsbd.com/news/detail/65442
39) www.dailyjanakantha.com/online-national/
40) inbnews24.com/inb-news-56323.php
41) abnews24.com/article.php?details=28755
41) www.mathabhanga.com/archives/5498
43) crimevision24.com/?p=38329
uttorbangla.com/?p=85162
44) www.bagerhatnews.com/?p=1176
45) www.nirapadnews.com/2015/11/15/news-
id:106497/
46) www.sylhetnewstimes.com/?p=40187
47) banglanewspapersonline.blogspo
t.com/2013/01/daily-manobkhantha-online-
newspaper.html?m=1
48) www.banglarchokh.net/detailsnews.php?
nssl=53530
49) updatebanglanews24.com/
50) www.m.banglanews24.com/detailnews2.php?
nid=440902&cid=1023

চুয়াডাঙ্গায় চার দফা দাবিতে মানববন্ধন করেছে ম্যাটস শিার্থীরা। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা প্রেস কাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দাবি করা হয়, উচ্চশিার ব্যবস্থা করতে...

15/10/2015

হার্ট অ্যাটাক ! পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
ধৈর্যধারন করে পড়লে অনেক কিছু জানতে
পারবেন নিজেও বাঁচতে পারবেন অন্যকেও
বাঁচাতে পারবেন ধন্যবাদ ।
হার্ট অ্যাটাক ! কি ?
আমাদের পুরো শরীরে অনবরত রক্ত সরবরাহ
করে চলেছে হৃৎপিন্ড। রক্তের মাধ্যমে পুষ্টি
পেয়ে বেঁচে থাকে আমাদের শরীরের
কোষগুলো। করোনারি আর্টারি নামে
হৃৎপিন্ডের গায়ে থাকে দুটি ছোট ধমনী।
এরাই হৃৎপিন্ডে পুষ্টির যোগান দেয়। কোন
কারনে এই করোনারি আর্টারিতে যদি ব্লক
সৃষ্টি হয় তাহলে যে এলাকা ঐ আর্টারি বা
ধমনীর রক্তের পুষ্টি নিয়ে চলে সে জায়গার
হৃৎপেশি কাজ করে না। তখনই হার্ট এটাক
হয়ে থাকে। এর কেতাবি নাম
মায়োকার্ডিয়াল ইনফার্কশন।
হার্ট এটাকের লক্ষণ
এখন প্রথমেই যেই কথাটা মাথায় আসে
বুঝবো কী করে যে হার্ট এটাক হয়েছে
কিনা। হার্ট এটাকের ক্ষেত্রে সাধারণত
নিম্নলিখিত ব্যাপারগুলো চোখে পড়েঃ
১) বুকের মাঝে অস্বস্তিকর চাপ অনুভব করা
কিংবা বুকে ব্যথা হওয়া। এই ব্যথা ক্রমেই
শরীরের নানা অংশে যেমন বা হাতের
দিক দিয়ে ছড়িয়ে পড়া।
২) পেটের উপরের দিকে তুলনামূলক লম্বা
সময় ধরে ব্যথা অনুভব করা।
৩) শ্বাস নিতে কষ্ট হওয়া, মূর্ছা যাওয়া।
৪) অস্বস্তিকর চাপ কিংবা বুকে ব্যথার
কারণে ঘামতে থাকা।
করনীয়ঃ- বাংলাদেশের পরিপ্রেক্ষিতে
হার্ট এটাক সবচেয়ে বেশী শোনা এক
ত্রাসের নাম। প্রত্যেকেই কোনো না
কোনোভাবে এই শব্দটার সাথে পরিচিত।
হার্ট এটাকের চিকিৎসার পুরোটাই
ডাক্তার এবং হসপিটাল নির্ভর তবুও
প্রাথমিক চিকিৎসা করলে ঝুঁকি
অনেকাংশে কমে আসে।
১) যদি আপনি একা থাকেন সেক্ষেত্রে
ঝুকি অনেক বেশি ।লম্বা করে শ্বাস নিন।
এবার কাশুন। লম্বা সময় নিয়ে দীর্ঘ কাশি
দিন। এর ফলে আপনার ফুসফুসে স্পাটাম/
মিউকাস উৎপন্ন হবে।‘শ্বাস – কাশি, শ্বাস
– কাশি...’ এই প্রক্রিয়া প্রতি দুই সেকেণ্ডে
একবার করে করতে থাকুন, যতক্ষণ না কেউ
আপনার সাহায্যে এগিয়ে না আসে অথবা
যতক্ষণ আপনার হৃদযন্ত্র একা একাই
স্বাভাবিকভাবে স্পন্দিত হতে থাকে।
লম্বা করে শ্বাস নেবার ফলে আপনি
পর্যাপ্ত অক্সিজেন পাবেন। আর কাশির
ফলে আপনার হৃদযন্ত্র সংকোচন-প্রসারণ
হবে যার ফলে আপনার হৃদপিণ্ডের ভিতর
দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত
থাকবে।
২) প্রথমেই ইমারজেন্সি নাম্বারে ফোন
করুন (সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবহৃত
মোবাইলে অ্যাম্বুলেন্স – ফায়ার সার্ভিস
– হাসপাতালের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার
সেভ করে রাখুন আগে থেকেই)।
৩) হাতের কাছে অ্যাসপিরিন থাকলে দ্রুত
নিয়ে চুষতে থাকুন এবং গিলে ফেলুন।
এখানে অবশ্যই মনে রাখতে হবে যে
অ্যাসপিরিন আপনার ডাক্তারের পরামর্শে
নেওয়া।সরাসরি নাইট্রোগ্লিসারিন
ব্যবহার করা। তবে আগে থেকেই
ডাক্তারের কাছ থেকে নাইট্রোগ্লিসারিন
ব্যবহারের ব্যাপারে পরামর্শ নিয়ে রাখুন।
৪) প্রথমেই ঘটনাস্থলে পর্যাপ্ত বাতাস
চলাচলের ব্যবস্থা করুন ।রোগী মূর্ছা গেলে
তাকে শুইয়ে দিন এবং রোগীর উপর চেপে
থাকা কাপড় ঢিলা করে দিন। বুকের একটু
উপরে হাত রেখে কপালে চাপ দিয়ে
চোয়াল উচু করে দিন (Like Pic B )
৫)তারপর কৃত্তিমভাবে হার্ট চালু করানো
এবং কৃত্তিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কৃত্তিম ভাবে হার্ট
চালু করানো প্রক্রিয়াটি অনেকটা এরকম -
ক) প্রথমে রোগীর এক পাশের হাঁটুর উপর ভর
দিয়ে বসুন । তারপর বাম হাত বুকের উপরে
রেখে ডান হাত পুনরায় বাম হাতের উপর
রাখুন। এরপর ডান হাতের আঙ্গুলগুলোকে বা
হাতের আঙ্গুলের ফাঁকে রেখে বুকে চাপ
দিন (Like Pic E )
খ)হার্ট পাম্পিং এর সাথে সাথে অবশ্যই
শরীরে কৃত্তিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা
করতে হবে, কেননা হার্ট যখন থেমে যায়
তখন শরীরের প্রয়োজনীয় অক্সিজেনের
অভাব পড়ে। এজন্য রোগীর উপর ঝুঁকে
রোগীর মুখে মুখ লাগিয়ে বাইরে থেকে
অক্সিজেন সরবরাহ করুন। (Like Pic C )
বাইরে থেকে সাহায্য না আসা পর্যন্ত
সমগ্র প্রক্রিয়াটা চালু রাখুন। এতে খারাপ
কিছু হওয়ার আশঙ্কা যেমন কমে তেমনি
দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।
ধন্যবাদ ।

09/10/2015

লিভার নষ্ট হবার ১০টি কারণ হলো :-
১) রাতে খুব দেরিতে ঘুমাতে
যাওয়া ও সকালে দেরি করে ঘুম থেকে
ওঠা।
২) সকালে মূত্রত্যাগ ও পর্যাপ্ত
পানি পান না করা।
৩) অতিরিক্ত খাবার খাওয়া।
৪) সকালে নাস্তা না করা।
৫) মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করা।
৬) প্রিজারভেটিভ, ফুড কালার
ওখাবার মিষ্টি করতে কৃত্রিম
সুইটেনার ব্যবহার করা খাবার
বেশি খাওয়া।
৭) রান্নায় অস্বাস্থ্যকর তেল
ব্যবহার
করা।
৮) ভাজা-পোড়া জাতীয় খাবার
খাওয়া ও ভাজার সময় অতিরিক্ত
তেল ব্যবহার করা।
৯) মাত্রাতিরিক্ত যে কোন কিছুই
ক্ষতিকর। খুব
বেশি পরিমাণে কাঁচা খাদ্য
খাওয়ার অভ্যাসও লিভারের ওপর
চাপ সৃষ্টি করে।
১০) অ্যালকোহল বা মদ/বিয়ার, সেবন
করা।
পোস্টগুলো অবহেলা করবেন না।

14/09/2015

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের ম্যাটস এর ৩য় বর্ষের ছাত্র
Nurul Goni Chowdhury এর আব্বা মারা
গেছেন। সবাই উনার আত্মার মাগফেরাতের
জন্য দোয়া করবেন। আল্লাহ যেন অনাকে জান্নাত দান করেন। আমিন

04/03/2015

রক্তদান নিয়ে আপনার মনের সকল প্রশ্ন ও
উত্তরঃ-
1. রক্ত দানের জন্য সর্বনিম্ন বয়স?
--> আপনি ইচ্ছে করলে ১৭ বছর বয়সের পর
থেকেই রক্ত দান
করতে পারেন।
2. রক্ত দান কি নিরাপদ ?
--> রক্ত দান করা সম্পূর্ন নিরাপদ।
3. রক্ত দানের কি কোন সাইড এফেক্ট
আছে ? --> না রক্ত দানের কোন সাইড
এফেক্ট নাই।
4. রক্ত দানে কতটুকু রক্ত নেওয়া হয় ?
--> আপনার শরীর থেকে প্রায়
380-400মি.লি রক্ত নেওয়া হয়।
5. কতদিন পর পর রক্ত দান করা যায় ?
--> স্বাস্থ্য ঠিক থাকলে পুরুষ-রা প্রতি ৩
মাস অন্তর-অন্তর, আর
নারীদের ক্ষেত্রে ৪ মাস অন্তর-অন্তর রক্ত-
দান করতে পারবেন। 6. রক্ত দান করতে কত
সময় লাগে ?
--> সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। বিশ্রাম
এবং রক্তের বিভিন্ন
পরীক্ষাসহ সর্বমোট ১.৫
ঘন্টা লাগতে পারে।
7. রক্ত দান করতে ব্যাথা লাগে কি ?
--> জ্বী না। রক্ত দানের সময়
আপনি ব্যাথা পাবেন না।
8. রক্ত দানের ফলে আমার কি অঙ্গান
হয়ে পড়তে পারি ? -->না, তবে রক্ত-দান
করার পর অবশ্যই কমপক্ষে ৫ মিনিট বিশ্রাম
নিবেন।
9. কিভাবে রক্ত নেওয়া হয় ?
--> প্রথমে আপনার বাম হাত
থেকে আধা সিরিজ রক্ত নেওয়া হয়,
ক্রস মেসিং ও অন্যান্য পরীক্ষা করার জন্য।
তারপর আপনার ডান
হাতের বাহুতে একটি সিরিন্জ
দিয়ে রক্তটানার ব্যাবস্থা করা হয়।
নিডিলটি ঢোকানোর সময় সামান্য
ব্যাথা লাগে। তারপর আর
ব্যাথা লাগবে না। আপনার রক্ত একটি নলের
মাধ্যমে স্যালাইনের মত
একটি ব্যাগে সহজেই জমা হয়ে যায়।
10. রক্ত দানের জন্য সর্বনিম্ন ওজন কতটুকু ?
--> মেয়েদের ক্ষেত্রে ৪৭
কেজি এবং ছেলেদের ক্ষেত্রে ৫০
কেজি বা এর বেশি হতে হবে। 11. রক্ত
দানের পর হাত ফুলে বা রক্ত জমাট
বেধে বা ইনফেক্সন
হতে পারে কি ?
--> হাতের যেখান থেকে রক্ত
নেয়া হয়েছে সেখানে ম্যসেজ করবেন
না। ফুলে যাওয়া, জমাট
বাধা বা ইনফেক্সনের সম্ভবনা নেই বললেই
চলে।
12. এলকোহল ( মদ) খাবার পর রক্ত দান
করা যায় কি ? --> না । রক্ত দেবার ২৪
ঘন্টা মধ্যে এলকোহল পান করলে রক্ত দান
করা যাবে না। পান করার ২৪ ঘন্টা পর রক্ত
দিতে পারেন।
13. এন্টিবায়টিক ওষুধ খাওয়া অবস্থায় রক্ত
দান করা যাবে কি ?
--> না। এন্টিবায়োটিক খাবার অন্তত ৭
দিন পর, সম্পূর্ন সুস্থ
হলে তারপর রক্ত দান করা যাবে।
14. ব্লাড প্রেশারের রোগী রক্ত দান
করতে পারবেন কি ? --> হ্যা। যদি আপনার
রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে আপনি রক্ত দান
করতে পারেন।
15. শিশু বুকের দুধ খায় এ অবস্থায় রক্ত দান
করা যাবে ?
--> না। যখন শিশু শুধুমাত্র বুকের দুধ পান
করে তখন রক্ত দান
করা যাবে না।
16. শিশুর জন্মের কতদিন পর মা রক্ত-দান
করতে পারেন ? --> শিশুর জন্মের ১৫ মাস পর
মা রক্তদান করতে পারেন।
17. সর্দি লাগা/ জ্বর থাকা অবস্থায় রক্ত
দান করা যাবে ?
--> ঠান্ডা বা সর্দি লাগা অবস্থায় যেহেতু
একটি জীবানু সংক্রামন
থাকে সেহেতু রক্ত দান করা যাবে না।
18. জন্ম নিয়ন্ত্রন পিল খাবার সময় রক্ত দান
করা যাবে কি ?
--> হ্যা। জন্ম নিয়ন্ত্রন পিল খাবার সময়
রক্ত দান করা যাবে। 19. ডায়বেটিক
রোগী রক্ত দান করতে পারেন ?
--> যে সমস্ত ডায়াবেটিক রোগী ইনসুলিন
গ্রহন করেন তাদের রক্ত
দান না করাই ভালো। তবে বিশেষ
প্রয়োজনে তারা রক্ত দান
করতে পারেন।
20. রোগের ভ্যাকসিন নেবার পর রক্ত দান
করা যাবে ?
--> না। ভ্যাকসিন নেবার অন্তত ২৮ দিন
পর্যন্ত রক্ত দান করা যাবে না।
21. রক্ত দানের আগে আমার কি করা উচিত ?
--> আগের রাতে ভাল ভাবে ঘুমান।
সকালে ভাল নাস্তা করুন।
ক্যাফেইন যুক্ত পানীয় ( চা , কফি) খাবেন
না। বেশী চর্বিযুক্ত খাবার
খাবেন না। পর্যাপ্ত পানি পান করুন।
22. রক্ত দানের সময় কি করা উচিত ? --> হাফ
হাতা পোষাক পরুন। রিল্যাক্স থাকুন।
রক্তদান
শেষে পর্যাপ্ত বিশ্রাম নিন।
23. রক্ত দানের পর কি করা উচিত ?
--> রক্ত দানের পর পর্যাপ্ত তরল পান করুন
অন্তত ৪ গ্লাস
( স্যালাইন, ফলের রস)। ৫ ঘন্টা পর্যন্ত
ভারী কাজ করবেন না।
মাথা ঘুরলে শুয়ে পড়ুন, এবং পা মাথার
চেয়ে উচুতে রাখুন (পায়ের
নীচে একটি বালিশ দিন)। দুশ্চিন্তা মুক্ত
থাকুন। ধুমপান করবেন
না অন্তত ১ ঘন্টা। অন্তত কিছু
জানতে পারলে বন্ধুদের সাথে শেয়ার
করুন।।।

03/03/2015

প্রিয় ভাই ও বোনেরা, অত্যান্ত আনন্দের
সাথে যানাচ্ছি যে,বি ডি এম এর
সন্মানিতো সভাপতি আলহাজ্ব
ডাঃ শামছুল হুদা বড়। আগামীকাল রাত ৮
টায় মোহোনা টেলিভিশন এ ক্যারিয়ার
কেয়ার লাইভ
অনুষ্ঠানে সরাসরি আপনাদের প্রশ্ন এর
উত্তর দিবেন। তার সাথে কথা বলতে,
টেলিভিশন এর নিচ দিয়ে দেয়া নাম্বার
এ কল করুন।
বিস্তারিত জানতে কল করুন।
রুবেলঃ
01711361302
প্রচারেঃ খন্দকার মনির হোসেন
সহ সভাপতি (বি ডি এম এস এ) কেন্দ্রীয়
কমিটি
মোবাইল : 01711306003

সংগৃহীত

21/12/2014

Address

Upshohor
Sylhet
3100

Opening Hours

Monday 07:00 - 20:00
Tuesday 07:00 - 20:00
Wednesday 07:00 - 20:00
Thursday 07:00 - 20:00
Friday 07:00 - 20:00
Saturday 07:00 - 20:00
Sunday 07:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Medical Assistant Training School,Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category