Ideal Learning Home

Ideal Learning Home আলোকিত মানুষ গড়ার প্রত্যয়
এটাই আমাদের লক্ষ্য।

27/08/2025
সন্তানের বাবা যদি, সন্তানের মাকে সম্মান করে, ভালোবাসে তবে সন্তানও সেটাই শিখবে।এমনকি আশেপাশের সবাইও তা করবে।একজন মেয়ের জন...
26/03/2025

সন্তানের বাবা যদি, সন্তানের মাকে সম্মান করে, ভালোবাসে তবে সন্তানও সেটাই শিখবে।
এমনকি আশেপাশের সবাইও তা করবে।একজন মেয়ের জন্য স্বামী তার সবচেয়ে বড় ঢাল,ছায়া।স্বামী যেভাবে সবার সামনে তার স্ত্রীকে উপস্থাপন করবে,সবাই সেভাবেই তাকে কদর করবে।স্বামী নিজেই যদি সবার সামনে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে,গুরুত্ব না দেয় তবে অন্য রাও সাহস পায়।নিজের সন্তানও তখন আর তার মাকে গুরুত্ব, সম্মান কোনোটাই করে না।হয়তো আপনার স্ত্রী ভুল করে বেশি, বুঝে কম,কাজে পারদর্শী নয় তবুও তাকে কখনো সবার সামনে উচ্চ স্বরে ধমক দিবেন না,তাকে লো ফিল করাবেন না।সবাই সবদিক দিয়ে পারফেক্ট হয়না,এই সত্যি টা আপনাকে মেনে নিতে হবে।একজন সন্তান আদর্শবান তখনই হয়,যখন তার বাবা মাও আদর্শবান হয়,তাদের টা দেখে সেও ভালো গুণ শিখে।

©সাদিয়া আফরিন মার্জান

স্ত্রী তাঁর মৃত স্বামীর জামা এভা‌বে আট বছর ধরে ঝুলি‌য়ে রে‌খে‌ছে!সব সময় জামার পকেটে টাকা রাখত।যখনই তার সন্তানরা তার কাছে ...
26/03/2025

স্ত্রী তাঁর মৃত স্বামীর জামা এভা‌বে আট বছর ধরে ঝুলি‌য়ে রে‌খে‌ছে!
সব সময় জামার পকেটে টাকা রাখত।

যখনই তার সন্তানরা তার কাছে টাকা চায়,
সে বলত: তোমার বাবার পকেট থেকে নাও।
যাতে সন্তানরা বাবার স্মৃতি ভুলে না যায়..!!

💌 || মা এক‌টি বিদ‌্যালয়

28/02/2024

#মুক্তিযুদ্ধ অংশ থেকে ১০ থেকে ৪০ তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছেঃ-

✅1. প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
✅2. প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর|
✅3. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ এর পরিচালক কে?
উত্তর: জহির রায়হান
✅4. প্রশ্ন:মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর: যশোর।
✅ 5. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
✅6. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
✅ 7. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?
উত্তর: বীরউত্তম।
✅8. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর: ১৮ এপ্রিল কলকতায়।
✅9. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উত্তর: ১১ টি।
✅ 10. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদুল ইসলামের বয়স কত ছিল?
উত্তর: ১২ বছর।
✅ 11. প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কি খেতাব দেয়া হয়?
উত্তর: বীর প্রতীক।
✅ 12. প্রশ্ন: বাংলাদেশে সর্ব কনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: শহীদুল ইসলাম চৌধুরী।
✅13. প্রশ্ন: শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর: ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
✅১৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা
উত্তর: অ্যালেন গিনসবার্গ
✅ ১৫. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ অবস্থিত কোথায়?
উত্তর: নাটোরে
✅১৬. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
✅ ১৭. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
✅১৮. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর: তাজউদ্দিন আহমেদ।
✅১৯. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর: এম, মনসুর আলী।
✅২০. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?
উত্তর: তাজউদ্দিন আহমদ
(সংগৃহীত)

#পড়া_শেষ হলে Done লিখবেন।

Address

M. A. G Osmani Medical College, Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Learning Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share