Learn Qur'an with Mariyam

Learn Qur'an with Mariyam The one who is proficient in the recitation of the Qur’an will be with the honorable and obedient🥀🖤

13/10/2025

মাওলানা তারিক জামিলের (হাফি:) এক বয়ানে শুনেছিলাম, শেষ বিচার শেষে দুইজন লোককে জাহান্নামের দিকে যেতে বলা হবে।
তাদের মধ্যে একজন ধীরে ধীরে জাহান্নামের দিকে যেতে থাকবে আর বার বার পেছন ফিরে তাকাবে। অন্যজন জাহান্নামে যাওয়ার জন্য একটা দৌড় দিবে।
আল্লাহ সুবহানাহু তা'আলা তাদের দুজনকে থামাবেন। প্রথমজনকে জিজ্ঞেস করবেন কেন সে ধীরে ধীরে গিয়ে ফিরে ফিরে চাচ্ছিলো। সে উত্তর দিবে, হে আমার রব! পৃথিবীতে থাকতে আপনার ক্ষমার ব্যাপারে যেই ধারণা করতাম তার উপর নির্ভর করে আমার বিশ্বাস যে জাহান্নামের ফায়সালা হওয়ার পরেও আপনি হয়ত শেষ মূহুর্তে আমাকে ক্ষমা করে দিবেন। সেই ক্ষমার আশায় আমি ফিরে ফিরে তাকাচ্ছি।
আল্লাহ পরের জনকে জিজ্ঞেস করবেন কেন সে জাহান্নামে যাওয়ার জন্য দৌড় দিয়েছে? সে বললো, হে আমার রব! পৃথিবীতে থাকতে আমি আপনার কতই না নাফরমানি করেছি! আপনার কোন আদেশ মানি নি। তাই চিন্তা করলাম, অন্তত এই শেষ আদেশটা আমি মান্য করি।
আল্লাহ সুবহানাহু তা'আলা তাদের এই উত্তর শুনে খুশি হয়ে যাবেন আর দুজনকেই ক্ষমা করে দিবেন।
পরম দয়ালু ও অসীম ক্ষমাশীল আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। দুনিয়ার পরের জীবনে বান্দা ও আল্লাহর মাঝে কী পরিস্থিতি অপেক্ষা করবে তা কি আমরা দুনিয়ায় থেকে বুঝতে পারবো?
©️

“দৃষ্টির হিফাযত কেবল নাজায়েজ কিছু থেকে নয়, বরং জায়েজ বস্তু থেকেও করতে হয়”…চমকে উঠলাম। জায়েয জিনিস থেকেও নজরের হিফাযত?? …...
07/09/2025

“দৃষ্টির হিফাযত কেবল নাজায়েজ কিছু থেকে নয়, বরং জায়েজ বস্তু থেকেও করতে হয়”…

চমকে উঠলাম। জায়েয জিনিস থেকেও নজরের হিফাযত?? …

মাগরিবের পর মসজিদে বসা ছিলাম। মিম্বারের পাশে একজন বয়ষ্ক তাবলিগের মুরুব্বী বয়ান করছেন। কিছুটা দুরে থেকে তার বক্তব্যের এই অংশটা কানে আসতেই কান খাড়া হয়ে গেলো। তিনি ব্যাক্ষা দেয়ার জন্য একটু সময় নিয়ে বলতে শুরু করলেন,

দুনিয়াবী বিষয়গুলো নিয়ে যার ভেতর আকর্ষন এবং হীনমন্যতা বেশী কাজ করে, তার জন্য জরুরী এরকম ক্ষেত্রেও দৃষ্টির হিফাযত করা। যার লেটেস্ট মডেলের গাড়ীর প্রতি ফ্যাসিনেশন আছে, এরকম গাড়ি চোখে পড়লেই তার জন্য চোখ সরিয়ে নেয়া জরুরী। সুন্দর বাড়ী বা এপার্টমেন্ট, লেটেস্ট মডেলের মোবাইল ফোন বা আকর্ষণীয় কোন ড্রেস - যেগুলো দেখলে তার নিজের ভেতর আফসোস এবং আকর্ষণ তৈরি হয়, সে যেন এসব কিছু থেকেও দৃষ্টির হিফাযত করে।

আর এটা আমার কথা না। বরং স্বয়ং আল্লাহ তাআলা তার রাসুলকে এরকম আদেশ দিয়েছেন।

আবার অবাক হওয়ার পালা। এতক্ষন ভাবছিলাম, সাময়িক চিকিৎসা হিসেবে তিনি হয়তো নিজ থেকে এটা বললেন। কিন্তু এটা সরাসরি আল্লাহর আদেশ!! সত্যি!!

মুরুব্বী তিলাওয়াত শুরু করলেন,

وَلَا تَمُدَّنَّ عَیۡنَیۡکَ اِلٰی مَا مَتَّعۡنَا بِہٖۤ اَزۡوَاجًا مِّنۡہُمۡ زَہۡرَۃَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۬ۙ لِنَفۡتِنَہُمۡ فِیۡہِ ؕ وَرِزۡقُ رَبِّکَ خَیۡرٌ وَّاَبۡقٰی

হে নবী! তুমি পার্থিব জীবনের ওই চাকচিক্যের দিকে তাকিও না, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে সাময়িক উপভোগের জন্য দিয়ে রেখেছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। বস্তুত তোমার রব্বের রিযক সর্বাপেক্ষা উত্তম ও সর্বাধিক স্থায়ী। - সুরা ত্বহা, আয়াত ১৩১।

দ্বীনি মজলিসের ফায়দা এটাই। কুরআনের এই আয়াত তিলাওয়াত হয়েছে বহুবার। কিন্তু নিজের সাথে এভাবে ফিট করার সুযোগ…. আগে হয়নি কখনো!
©️

🌙 পবিত্র রবিউল আউয়াল মাস 🌙রবিউল আউয়াল হলো সেই পবিত্র মাস, যেই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ এই পৃথিবীতে আগমন ...
03/09/2025

🌙 পবিত্র রবিউল আউয়াল মাস 🌙

রবিউল আউয়াল হলো সেই পবিত্র মাস, যেই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ এই পৃথিবীতে আগমন করেন। 🌸
এ মাস আমাদের জন্য রহমত, বরকত ও ভালোবাসার প্রতীক।

🔸 এ মাসে নবীজির ﷺ জীবনী অধ্যয়ন করা
🔸 তাঁর সুন্নাহ অনুসরণ করা
🔸 বেশি বেশি দরুদ পাঠ করা
🔸 সৎকর্মে নিজেকে নিয়োজিত করা
🔸১২ই রবিউল আউয়াল একটি রোযা রাখা,
— এগুলোই আমাদের করণীয়।

আসুন, এই পবিত্র মাসে আমরা প্রিয় নবীর ﷺ আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার চেষ্টা করি। 💖

اللهم صل وسلم على نبينا محمد ﷺ🤍

03/08/2025
31/07/2025

💙💦

30/07/2025

🎧

25/07/2025

এই আয়াত টা কত ভয়ং*কর!

"আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়ত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জ্বী*ন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো"!

[সুরা-আস সেজদাহ আয়াত -১৩]🌸

'হে আমার রব, আমিতো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি।' - [সুরা মারইয়াম, আয়াত: ৪]
19/07/2025

'হে আমার রব, আমিতো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি।'
- [সুরা মারইয়াম, আয়াত: ৪]

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn Qur'an with Mariyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category