20/04/2024
একটা পোষ্ট প্রায় সবাই শেয়ার দিচ্ছে "একসাথে এক কোটি গাছ লাগানো" বিষয়ক।
এখানে আমার একটু কথা আছে, আগেই বলে রাখি ভাববেন না আমার গাছ লাগানোর বিপক্ষে কথা বলতেছি।
প্রচন্ড দাবদাহ কি করা যায়?
একসাথে সবাই মিলে ইভেন্ট বানাইলাম, প্রচুর স্পন্সর আনলাম, ফুটেজ খাইলাম, কন্টেন্ট ক্রিকেট করলাম, গাছ ও লাগাইলাম। এরপরে শেষ হয়ে গেল গরম?
লাভ হবে যারা ইভেন্টের সাথে সম্পৃক্ত থাকবে,যারা লিটারেলি গরম আর আবেগ কাজে লাগায়া এই জিনিসটাকে নিয়ে একটা ছোট ব্যবসা করে দিতে পারবে।(এমনই হবে বলছি না,হইতেও পারে)
তাছাড়া পরিবেশের খুব বেশি একটা কিছুই হবে না।
অবাক লাগতেছে না?
বুঝায়া বলি,
বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান বেশি থাকলে সেখানে গরম বেশি লাগে। কেন?
কার্বনের ডাই অক্সাইডের খুবই সহজ একটা কাঠামো,এরা কি করে সূর্যের তাপের সংস্পর্শে আসা মাত্রই এর মলিকিউলসগুলা দ্রুত নড়তে থাকে, এবং গরম হইতে থাকে। এর ফলে পাশের অনুটাও গরম হয় এভাবে সবগুলা কার্বন ডাই অক্সাইডের অনু গরম হয়ে গেলে পুরা পরিবেশ গরম হয়ে যায়।
তারমানে বাতাসে যত কার্বন ডাই অক্সাইড কম তত গরম কম।
এখন বলেন গাছ তো কার্বন ডাই অক্সাইড শোষণ করে,তাইলে গাছ লাগাইলে সমস্যা কি?
আমার তো সমস্যা নাই। কিন্তু ওই যে বললাম "কথা আছে"
একটা গাছ প্রোপারলি কার্বন ডাই অক্সাইড শোষণ করা শুরু করে একটা পরিনত বয়স থেকে। কোনো গাছের সেটা ১০ বছর কোনো গাছের সেটা ৩০ বছর ও।তারমানে গাছ লাগানোর সাথে সাথেই আপনি তাপ কমায়া ফেলতে পারবেন এমনটা ভাবার উপায় নাই।
এখন প্রশ্ন হইলো আপনি কতগুলা গাছ লাগাইতে পারবেন?
১ কোটি? ২ কোটি?
২ কোটি গাছের বছরে কার্বন ডাই অক্সাইড শোষণ করার ক্ষমতা ৪ মিলিওন টন। অনেক তাই না?
মজার কথা হইলো কেবলমাত্র ২০১৯ সালেই পৃথিবীতে কার্বন নিঃসরিত হইছে ৪৩ বিলিওন টন। মিলিওন আর বিলিওনের পার্থক্য তো বুঝেন ই।
এখন প্রশ্ন হইলো তাহলে কি করা যায়?
গাছ অবশ্যই লাগানো যায়,তবে সেটা আপনাকে রক্ষা করা শুরু করবে কয়েকবছর পর থেকে।ফিউচারের জন্যে সেটা।
এখনকার পরিস্থিতির জন্যে আপনি যেই ক্রেজ নিয়ে এখন বলছেন না চলেন গাছ লাগাই? ঠিক ওই ক্রেজ নিয়েই আপনাকে বলতে হবে 'আসুন গাছ বাঁচাই।' সেই ক্রেজ নিয়ে বলেন আসুন ডোবা সংস্কার করি, শ্যাওলাদের বাঁচতে দেই,ওরা কার্বন নিয়ে যাক।
যেই গাছগুলা অলরেডি আপনাকে হেল্প করছে,বয়স্ক গাছ,বড় গাছ। যাদের কে কাঠের ছুতায়, রাস্তা বানানোর ছুতায়, বিল্ডিং করার ছুতায় কেঁটে ফেলতেছেন।সেগুলা ঠ্যাকান।
কচুরিপানাওয়ালা পুকুর পলিথিন ব্যাগ দিয়ে ভরে না ফেলে সেখানে নরমাল ইকোসিস্টেম থাকতে দেন। পরিস্কার রাখেন,
ভরাট করতে দিয়েন না।
ক্রেজটা ঠিক জায়গায় ফোকাস করেন।
সামনে বর্ষাকাল এখন গাছ লাগানোর জন্যে বেস্ট টাইম, ১ কোটি গাছ লাগান বা ২ কোটি।নতুন গাছের সাথে পুরান গাছগুলারে ভুলে যায়েন না, গাছ রক্ষার জন্যেও কিছু কইরেন। এতে বেশি লাভ।
আর বলছিলাম না আমি একমত,কিন্তু আমার একটু কথা আছে।
কথাটা হইলো - গাছ লাগানোর থেকে গাছ রক্ষা করা কঠিন।কঠিনরে একটু বেশি ভালোবাসা দেন।
Peace.