21/05/2026
আগামীকাল শুক্রবার দিনব্যাপী তালিবানে ইলমের ইলমী প্রতিযোগিতা। বাদ মাগরিব কুরবানীর মাসাইল বিষয়ক মুবাহাসা ও প্রশ্নউত্তর পর্ব অনুষ্ঠিত হবে৷ ইনশাআল্লাহ।
ঈদুল আযহা উপলক্ষে ৩ দিনব্যাপী বাংলা হস্তলিপি প্রশিক্ষণ ও ছুটি পূর্ব এই গুরুত্বপূর্ণ আয়োজন ভরপুর কামিয়াব হোক। আল্লাহ তাআলা উস্তাদ-তালাবাদের এই মেহনতকে কবুল করুন।
বি.দ্র. আগামী শনিবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩ দিনব্যাপী তালিবুল ইলমদের বাংলা হস্তলিপি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
05/04/2026
আলহামদুলিল্লাহ। আমাদের ৩দিনব্যাপী খত্ত্বে রুকআর কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর ১২টার সময়। অংশগ্রহণকারীদের মধ্যে দীর্ঘ যাচাই বাচাই ও চুলচেরা বিশ্লেষণের পর ১ম ২য় ও ৩য় বিজয়ীকে পুরষ্কৃত করা হয়েছে। পুরষ্কার সৌজন্যে আমেরিকা প্রবাসী জামিআর মুঈনে মুহতামিম মাওলানা Zakariyya Bakor হাফিযাহুল্লাহ।
অংশগ্রহণকারীদের নসীহত প্রদানের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জামিআর সম্মানিত মুহতামিম মুফতি আবু মুহাম্মদ ইয়াহইয়া হাফিযাহুল্লাহ ও স্বনামধন্য নাযিমে তালিমাত মাওলানা হাফিয মুশতাক আহমদ চৌধুরী হাফিযাহুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জামিআর আদব বিভাগের সম্মানিত মুশরিফ ও হস্তলিপি প্রশিক্ষক মাওলানা আশরাফ হোসাইন ফুআদী হাফিযাহুল্লাহ, মুফতি তাওহীদুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম রাহমানী, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ আসাতিযায়ে কেরাম।
উপস্থিত সকলে তালিবুল ইলমদের ৩ দিনের মেহনতের ভুয়সী প্রশংসা করে বলেন বছরের প্রারম্ভে এমন আয়োজন ব্যাতিক্রমী ও প্রশংসার দাবিদার। অভিভাবক মহল থেকে এমন ব্যাতিক্রমী আয়োজনকে স্বাগত জানানো হয়। আলহামদুলিল্লাহ।
30/03/2026
জামিআ শারইয়্যাহর ভর্তি আপডেট
...
আজ আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে জামিআর ইফতা বিভাগের লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা।
#আদব ও #কিতাব বিভাগে নতুন-পুরাতন ভর্তি চলমান। আগামীকাল ভর্তির শেষ দিন।
বুধবার বাদ ফজর থেকে ৩ দিনব্যাপী খত্ত্বে রুকআর হস্তলিপি কোর্স শুরু হচ্ছে। ইনশাআল্লাহ। এতে ভর্তি হওয়া সকল তালিবুল ইলমদের অংশগ্রহণ আবশ্যক।
হিফজ ও নাযারা বিভাগের পড়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।
আশ শারইয়্যাহ একাডেমী বিভাগ (শিশু থেকে ৪র্থ শ্রেণী) বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি নেওয়া হবে।
তাই সম্মানিত অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, আজ ও আগামীকালের মধ্যে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করে ফেলুন৷ সকল বিভাগের কোটা পুর্ণ হয়ে গেলে
আর ভর্তি নেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে।
27/03/2026
আগামীকাল থেকে শুরু হচ্ছে #জামিআ_শারইয়্যাহর আদব, ইফতা, কিতাব বিভাগ (নাহবেমীর-শরহেজামী), মাদানী নেসাব আরবি ১ম বর্ষ, এদাদিয়া জামাত, হিফজ-নাজারা ও একাডেমি বিভাগের নতুন বছরের ভর্তি।
ভর্তির নির্ধারিত ৪ দিন পরই দারস শুরু। ইনশাআল্লাহ।
নতুন শিক্ষাবর্ষে নবিন-প্রবিন তালিবুল ইলমদের জামিআ শারইয়্যাহর ইলম, যাওক, আদব, আখলাক ও আফকারের আঙ্গিনায় সুস্বাগতম। আহলান ওয়া সাহলান।
বিশেষ দ্রষ্টব্য:
১। ইফতা বিভাগের ভর্তি পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হবে।
২। ভর্তি শেষে দরস নিয়তান্ত্রিক দরস শুরুর আগে আমাদের পূর্ব নিয়মানুযায়ী ৩ দিনব্যাপী খত্ত্বে রুকআর হস্তলিপি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
18/03/2026
সিলেটের ঐতিহ্যবাহী উচ্চতর গবেষণামূলক ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিআতুল উলূম আশ-শারইয়্যাহ পিরোজপুর'সিলেট'র ইফতা, আদব, কিতাব বিভাগ, মাদানী নেসাব, এদাদিয়া জামাত ও হিফজ-নাজারা বিভাগে ভর্তির তারিখ ঘোষণা....
✒️ সকল বিভাগে ভর্তি শুরু: ৯ শাওয়াল। ২৮ মার্চ। শনিবার।
✒️ ইফতা বিভাগ: ১১ শাওয়াল। ৩০ মার্চ। সোমবার।
✒️ দারস শুরু: ১৩ শাওয়াল। ১লা এপ্রিল। বুধবার।
🔗 (ভর্তির বিস্তারিত তথ্য ভর্তি বিজ্ঞপ্তিপত্রে)
📞 যোগাযোগ: ০১৭১৮- ১০৮২৭৪ (মুহতামিম) ০১৭৩১- ৬৬৭৯৮৮ (নাযিমে তালিমাত) ০১৭৮৪-৪৯২৯৭৭ (ইফতা) ০১৭৭৭-৬৩৪৯৮৬ (আদব) ০১৪০৯- ৫১৩২৭৬ (মাদানী নেসাব) ০১৭৩৯-১২৬৮৩৬ (হিফজ)।
🎆 আগামী শিক্ষাবর্ষ (১৪৪৭/৪৮ হিজরী) থেকে জামিআতুল উলুম আশ শারইয়্যাহ পিরোজপুর সিলেট
তার ধারাবাহিক সফলতা ও অগ্রযাত্রাকে সমৃদ্ধ করণের অংশ হিসেবে প্রত্যাশিত ও যুগান্তকারী কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ।
🪢 ১। ভারতীয় উপমহাদেশের অনুকরণীয় শিক্ষাপ্রতিষ্ঠান, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়্যাহ ঢাকা এর ইফতা বিভাগীয় (সাবেক) প্রধান মুশরিফ ও বর্তমান মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা এর মুহতারাম মুদীর ও প্রধান মুফতি, মুফতি মুহাম্মদ ইয়াহইয়া সাহেব দা.বা. জামিআতুল উলূম আশ শারইয়্যাহ পিরোজপুর সিলেটের প্রধান অভিভাবকত্ব ও ইফতা বিভাগের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ।
🪢 ২। জামিআর ইফতা বিভাগের সার্বক্ষণিক নেগরান হিসেবে মেহনত করার জন্য, মুফতি ইয়াহইয়া সাহেবের বিশেষ সুহবতপ্রাপ্ত ও প্রশিক্ষিত তালিব মাওলানা তাওহীদুল ইসলাম সাহেবকে হযরতের মাধ্যমে জামিআর উস্তাদ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
🪢 ৩। আরবি ভাষা ও সাহিত্যের প্রবাদ পুরুষ আদীব মাওলানা মুফতি মুজিবুল্লাহ ইসহাকিসহ অভিজ্ঞ ব্যাক্তিত্বদের পরামর্শক্রমে আদব বিভাগের সার্বক্ষণিক নেগরান হিসেবে মেহনতের জন্য জামিআতুল উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকার মেধাবী ফাযিল মাওলানা আশরাফুল ইসলাম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা জামিআকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার সকল ব্যবস্থাকে সহজ করে দিন এবং জামিআকে কিয়ামত পর্যন্ত দেশ ও উম্মাহর জন্য কবুল করুন।
পরিচালনায়:
মুফতি আবু মুহাম্মদ ইয়াহইয়া
প্রতিষ্ঠাতা ও মুহতামিম উক্ত জামিআ
18/03/2026
অল্প সময়েই সুনাম ও কৃতিত্বের স্বাক্ষর রেখে সিলেটের শিক্ষাঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেছে জামিআতুল উলূম আশ-শরইয়্যাহ, পিরোজপুর, দক্ষিণ সুরমা। মানসম্মত পাঠদান, দক্ষ শিক্ষক মণ্ডলী ও ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে।
এই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করেছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো
14/03/2026
আলহামদুলিল্লাহ। আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা আমাদের সানাবিয়্যাহ আম্মাহ জামাতে মোট ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন মুমতায বিভাগে উত্তীর্ণসহ শতভাগ পাশ করেছেন। আলহামদুলিল্লাহ।
আশ শারইয়্যাহ একাডেমী (নূরানী বিভাগে) ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন GA+সহ শতভাগ পাশ করেছেন।
জামিআর অধীনে পরিচালিত হাজি আসগর আলী রহ. হাফিজিয়া মাদরাসায় ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ১, ২ ও ৪ নং মেধাতালিকাসহ মোট ৯ জন মুমতাজ এবং একজন জায়্যিদ বিভাগে উত্তীর্ণসহ শতভাগ পাশ করেছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা জামিআ ও জামিআর সকল তালিবুল ইলমদের কবুল করুন। আসাতিযায়ে কেরামকে উত্তম জাযা দান করুন। আমীন।
08/03/2026
আলহামদুলিল্লাহ।
আগামী শিক্ষাবর্ষ (১৪৪৭/৪৮ হিজরী) থেকে জামিআতুল উলূম আশ শারইয়্যাহ পিরোজপুর সিলেট,
তার ধারাবাহিক সফলতা ও অগ্রযাত্রাকে সমৃদ্ধ করণের অংশ হিসেবে প্রত্যাশিত ও যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
১। ভারতীয় উপমহাদেশের অনুকরণীয় শিক্ষাপ্রতিষ্ঠান, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়্যাহ ঢাকা এর ইফতা বিভাগীয় (সাবেক) প্রধান মুশরিফ ও বর্তমান মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা এর মুহতারাম মুদীর ও প্রধান মুফতি, মুফতি মুহাম্মদ ইয়াহইয়া সাহেব দা.বা. জামিআতুল উলূম আশ শারইয়্যাহ পিরোজপুর সিলেটের প্রধান অভিভাবকত্ব ও ইফতা বিভাগের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ।
২। জামিআর ইফতা বিভাগের সার্বক্ষণিক নেগরান হিসেবে মেহনত করার জন্য, মুফতি ইয়াহইয়া সাহেবের বিশেষ সুহবতপ্রাপ্ত ও প্রশিক্ষিত তালিব মাওলানা তাওহীদুল ইসলাম সাহেবকে হযরতের মাধ্যমে জামিআর উস্তাদ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩। আরবি ভাষা ও সাহিত্যের প্রবাদ পুরুষ আদীব মাওলানা মুফতি মুজিবুল্লাহ ইসহাকিসহ অভিজ্ঞ ব্যাক্তিত্বদের পরামর্শক্রমে আদব বিভাগের সার্বক্ষণিক নেগরান হিসেবে মেহনতের জন্য জামিআতুল উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকার মেধাবী ফাযিল মাওলানা আশরাফুল ইসলাম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা জামিআকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার সকল ব্যবস্থাকে সহজ করে দিন এবং জামিআকে কিয়ামত পর্যন্ত দেশ ও উম্মাহর জন্য কবুল করুন।