12/11/2015
সহজে ইংরেজি ভাষা শিক্ষা-
প্রথম স্তরঃ
সহজ ভাবে Tense-এর আওতায় যেভাবে বাংলাকে ইংরেজী করা সম্ভব
য়ামরা বাংলা বাক্যের গঠন প্রণালি অনুযায়ী বাক্যের শেষে ক্রিয়া পেয়ে থাকি। যেমনঃ আমিন ফুটবল খেলে। এখানে ক্রিয়া হচ্ছে ‘খেলে’, যেটি বাক্যের শেষে রয়েছে। বাক্যের ভিতর যে শব্দটির মাধ্যমে কোন কাজ করা বুঝানো হয় সেটাই ক্রিয়া। ক্রিয়াকে ইংরেজী গ্রামারে Verb বলা হয়। তাই এখানে আমরা ক্রিয়া শব্দটিকে ক্রিয়া না বলে Verb বলবো
বাংলা বাক্যের ভেতরে যে বাংলা ক্রিয়া পাওয়া যায় তার মাধ্যমে আমরা চিনতে Tense পারবো। ৮টি সাংকেতিক চিহ্ন বা Symbol দিয়ে আমরা চিনতে Tense পারবো। Symbol গুলো নিম্নরূপঃ
‘ব’
‘তব’
‘ল’
‘তল’
‘তছ’
‘য়ছ’
‘Nil’
‘তছ+Time period (বা তছ + T.P.)
উপরের Symbol গুলো বুঝার কিছু নেই। Symbol গুলো দ্রুত মুখস্ত করে ফেলুন। একটু পরে আমরা সহজে Tense চিনে যাবো।
নিচের তালিকাটি লক্ষ করুনঃ (এটি মুখস্ত করার প্রয়োজন নেই)
‘ব’= Future Indefinite Tense
‘তব’= Future Continuous Tense
‘ল’= Past Indefinite Tense
‘তল’= Past Continuous Tense
‘তছ’ = Present Continuous Tense
‘য়ছ’= Present perfect Tense
‘Nil’ Present Indefinite Tense
‘তছ+ T.P.)= Present perfect Continuous Tense
যেহেতু বাংলা বাক্যের শেষে ক্রিয়া পাওয়া যায় এবং বাংলা ক্রিয়ার শেষে Tense-এর Symbol পাওয়া যায় সেহেতু বাংলা বাক্যের শেষের অক্ষরটা বা শেষের দিকের অক্ষর গুলোই আসলে Symbol হিসেবে কাজ করবে। (‘ব’, ‘তব’, ‘ল’, ‘তল’, ‘তছ’, ‘য়ছ’, ‘Nil ইত্যাদিকে আমরা Symbol বলবো )
খেয়াল করুনঃ
ব= তুমি চা খাইবে [খাওয়া+ব]
তব= তুমি চা খাইতে থাকিবে [ খাওয়া=ত, থাকা+ব]
ল= তুমি চা খাইলে [খাওয়া+ল]
তল= তুমি চা খাইতেছিলে (খাইতে ছিলে) [খাওয়া+তল]
তছ= তুমি চা খাইতেছ [খাওয়া+তছ]
য়ছ= তুমি চা খাইয়াছ [খাওয়া+য়ছ]
Nil=তুমি চা খাও [ খাওয়া+ Nil (ক্রিয়া নেই]
তছ+ T.P= তুমি চা খাইতেছ দশ মিনিট ধরিয়া । [তছ+ Time period (দশ মিনিট ধরিয়া)]
Symbol গুলো ব্যাপক ভাবে চেনার ব্যাবস্থাঃ
‘ব’- [বাংলা ক্রিয়ার শেষে কেবল ‘ব’]
তুমি ভাত খাইবে----------------ব
সে স্কুলে যাইবে-----------------ব
নাবিহা ইংরজী বলিবে-----------ব
তুমি আমাকে ভুলিয়া যাইবে-----ব
তাহারা ফুটবল খেলিবে----------ব
‘তব’ [বাংলা ক্রিয়ার শেষের দিকে ‘ত’ এবং ‘ব’]
তুমি চা খাইতে থাকিবে---------খাইতে—‘ত’+ থাকিবে---‘ব = “তব”
সে স্কুলে যাইতে থাকিবে=“তব”
নাবিহা ইংরেজি বলিতে থাকিবে= “তব”
তুমি আমাকে ভুলিয়া যাইতে থাকিবে = “তব”
তাহারা ফুটবল খেলিতে থাকিবে=“তব”
“ল” [বাংলা ক্রিয়ার শেষে কেবল ‘ল’]
তুমি চা খাইলে= ল
তুমি চা খাইয়াছিলে=ল
সে স্কুলে গেল=ল
সে স্কুলে গিয়াছিল=ল
নাবিহা ইংরেজি বলিল=ল
নাবিহা ইংরেজি বলিয়াছিল=ল
তুমি আমাকে ভুলিয়া গেলে=ল
তুমি আমাকে ভুলিয়া গিয়াছিলে=ল
“তল” [বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ‘ত’ এবং ‘ল’]
তুমি চা খাইতে থাকিলে (খাইতে+থাকিলে)=তল
সে স্কুলে যাইতে থাকিল=তল
নাবিহা ইংরেজি বলিতে থাকিল=তল
তুমি আমাকে ভুলিয়া যাইতে থাকিলে=তল
‘তছ’ [বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ‘তছ’]
তুমি চা খাইতেছ=তছ
সে স্কুলে যাইতেছে=তছ
নাবিহা ইংরেজি বলিতেছে=তছ
তুমি আমাদেরকে ভুলিয়া যাইতেছ=তছ
‘য়ছ’[বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ‘য়ছ’]
তুমি চা খাইয়াছ= য়ছ
সে স্কুলে গিয়াছে= য়ছ
নাবিহা ইংরেজি বলিয়াছে= য়ছ
তুমি আমাকে ভুলিয়াছ= য়ছ
‘Nil’=[Nil=শূন্য। বাংলা বাক্যের ক্রিয়ার (‘ব’, ‘তব’, ‘ল’, ‘তল’, ‘তছ’, ‘য়ছ’ এর কোনটি যুক্ত হবেনা]
তুমি চা খাও
সে স্কুলে যায়
নাবিহা ইংরেজি বলে
তুমি আমাকে ভুলিয়া যাও
তছ+ T.P (Time period) [বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তছ ও Time period যেমন দুই ঘন্টা ধরিয়া, দুই দিন ধরিয়া, দুই বছর ধরিয়া ইত্যাদি থাকবে]
তুমি দশ মিনিট ধরিয়া চা খাইতেছ=তছ+T.P
সে এক বছর ধরে স্কুলে যাইতেছে= তছ+T.P
নাবিহা অনেকক্ষন ধরে ইংরেজিতে কথা বলেতেছে= তছ+T.P
যেভাবে Tense চিনা যায়ঃ-
‘ব’= Future Indefinite Tense
‘তব’= Future Continuous Tense
‘ল’= Past Indefinite Tense
‘তল’= Past Continuous Tense
‘তছ’ = Present Continuous Tense
‘য়ছ’= Present perfect Tense
‘Nil’= Present Indefinite Tense
‘তছ+ T.P.)= Present perfect Continuous Tense
এবার Symbol এর বিপরীত বাক্য লিখে Tense বের করবোঃ-
ব = তুমি স্কুলে যাইবে = Future Indefinite Tense
তব =তুমি স্কুলে যাইতে থাকিবে= Future Continuous Tense
ল = তুমি স্কুলে গিয়াছিলে= Past Indefinite Tense
তল = তুমি স্কুলে যাইতেছিলে = Past Continuous Tense
তছ = তুমি স্কুলে যাইতেছ= Present Continuous Tense
য়ছ = তুমি স্কুলে গিয়াছ= Present perfect Tense
Nil= তুমি স্কুলে যাও= Present Indefinite Tense
তছ+ T.P.= তুমি এক বছর ধরে স্কুলে যাইতেছ=Present perfect Continuous Tense
২য় স্তর:
নিচের তালিকাটি মূখস্ত করুনঃ
ব= Shall/Will+ Present form
তব = Shall be/Will be +ing form
ল = Past form
তল = was/were+ing form
তছ = am/is/are+ing from
য়ছ = have/has+past participle
Nil= present form
তছ+ T.P.= have been/has been+ing form
Strong verb & Weak Verb
Present form Past form Past participle
go(যাওয়া) went gone
Speak(কথা বলা) Spoke Spoken
Forget(ভুলে যাওয়া) Forgot Forgotten
Come (আসা) Came Come
Take (নেওয়া) Took Taken
Buy (কেনা) Bought Bought
Sell (বিক্রি করা) Sold Sold
Try (চেষ্টা করা) Tried Tried
See (দেখা) Saw Seen
Read (পড়া) Read Read
Write (লেখা) Wrote Writte