JM English Centre

JM English Centre

Share

Read books.

28/10/2024

English grammar: Voice Change part 2

23/10/2024

English grammar: Voice Change part 1

21/10/2024

DU Admission English analysis 2023 A unit

19/10/2024

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ টি ইউনিটে সাধারণত এক্সাম হয়ে থাকে। ক, খ, এবং গ ইউনিট। এছাড়াও চারুকলার জন্য আলাদা ইউনিট এ এক্সাম হয়ে থাকে।
ক, খ, গ প্রতিটি ইউনিটের ইংরেজী প্রিপারেশানে কিছু মিল বা কিছু অমিল রয়েছে। আমরা প্রতিটি ইউনিটের জন্যই ইংরেজী প্রিপারেশন এর স্ট্রাটেজি আলাদা আলাদা ভাবে আলোচনা করব।
গ ইউনিটঃ
গ ইউনিটে ইংরেজী অংশে এম সি কিউ অংশে ১২ মার্ক এবং রিটেন অংশে ৮ মার্ক।এম সি কিউ অংশে প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -০.২৫ নাম্বার। এম সি কিউ তে ১২ এর মধ্যে কমপক্ষে ৫ না পেলে অকৃতকার্য হিসেবে ধরা হবে। এ কারণেই গ ইউনিটে ইংরেজী সবভেয়ে সেন্সিটিভ অংশ। বিগত ১২-১৩ বছরের প্রশ্ন প্যাটার্ন বলে এম সি কিউ তে পাশ করার সবচেয়ে সহজ উপায় মুখস্থ বিদ্যার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া। মুখস্থ বিদ্যা কোনগুলো? Synonym, Antonym, Appropriate Preposition, Phrase & Idioms, Spelling, Group verb, Analogy ( যেহেতু Analogy Previous Years Question থেকে ডিরেক্ট কমন চলে আসে আমরা গ unit এর প্রিপারেশনে এটাকে মুখস্থ বিদ্যা হিসেবেই count করি)। বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন বলে শুধুমাত্র এই ৫-৬ টি আইটেম থেকেই ৫ বা তার চেয়ে বেশী নাম্বার অনায়াসে তুলে ফেলা যায়। এছাড়াও সেকেন্ড টাইম তুলে দেয়ার পর ২০১৫-২০২৩ সালের ভর্তি পরীক্ষা গুলোতে মিনিমাম ৫০%-৬০% প্রশ্ন সরাসরি এসব মুখস্থ বিদ্যা আইটেম থেকেই আসতে দেখা গেছে। তাই সি ইউনিটে ইংরেজী এম সি কিউ সেগমেন্টে পাশ নাম্বার তোলার পূর্বশর্ত মুখস্থ বিদ্যার ওপর পূণার্ঙ্গ প্রস্তুতি। মুখস্থ বিদ্যার প্রিপারেশন এর জন্য C ইউনিট এর Compact বইটি হতে পারে অত্যন্ত কার্যকরী।
এছাড়া গ্রামার অংশে শর্ট সিলেবাসের গ্রামার গুলো তে আগে জোর দিতে হবে। সেক্ষেত্রে Subject Verb Agreement, Modal Verb, Conditional, Tense & Consequence of tense, Subjunctive, Voice change, Narration, Basic Preposition, Conjunction & Connectors, Modifier, Relative Pronoun এই আইটেম গুলোতে সবচেয়ে বেশী জোর দেয়া উচিত। এ সমস্ত শর্ট সিলেবাসের আইটেম শেষ করার পর Noun, Pronoun, Adjective, Adverb, Affirmative Negative Agreement, Inversion এসমস্ত অংশে জোর দেয়া যেতে পারে। এ অংশের প্রস্তুতির জন্য Compact ( C Unit) বইটি highly recommended. ইংরেজীর প্রশ্নের মান যথেষ্ট কমে গিয়েছে সাম্প্রতিক বছর গুলোতে। ২০১৬ সাল বা তার আগের বছর গুলোর মত ডিফিকাল্টি লেভেল আর মেনটেইন হয় না।এছাড়াও বেশ আগে থেকেই ঢাবি গ ইউনিট এর ইংরেজী প্রশ্ন একটা নির্দিষ্ট প্যাটার্ন মেইনটেইন করে। তাই প্রশ্নের ধরন প্রেডিক্ট করা সম্ভব। সিনোনিম, এন্টোনিম, প্রিপজিশন, স্পেলিং, verb রিলেটেড যাবতীয় আইটেম গুলো ভালো মত পড়লেই ইজিলি পাশ মার্ক বা তার চেয়ে বেশী মার্ক ক্যারি করা সম্ভব।
Written অংশে Translation এ ৪ মার্ক এবং Sentence Correction এ ৪ মার্ক। Translation এর জন্য যে কোন প্রকাশনীর Written সহায়িকা থেকে আগের বছরে বিভিন্ন পরীক্ষাতে আসা Translation গুলো Practice করা যেতে পারে। Sentence Correction এর জন্য আলাদা প্রস্তুতির দরকার পড়ে না। MCQ অংশের Grammar Preparation এই এ প্রস্তুতি cover হয়। এছাড়াও cliffs TOEFL এর Error detection থেকে নিয়মিত ১০ টা বাক্য Practice করলে বাক্যের ভুল ধরতে পারা, correction করার স্কিল আরো মজবুত হবে।
খ ইউনিটঃ
খ ইউনিট বেশ Unpredictable একটি Unit. গ ইউনিটের মত আগের বছর থেকে প্রশ্নের স্পেসিফিক প্যাটার্ন বের করা, এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেয়া টা বেশ রিস্কি। কারণ, সাধারণত খ ইউনিট কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে না। যেমন বিগত দু বছর খ ইউনিটে গ্রামার বেইজড কুয়েশ্চন এর প্রাধান্য দেখা গেছে। অথচ, ২০১৯ ও ২০২১ সালের ভর্তি পরীক্ষা ৫০%-৬০% প্রশ্ন ছিল ইংরেজি প্রথম পত্র থেকে। ২০১৮ সালে ৩০ টা প্রশ্নের ১২ টা প্রশ্নই এসেছিল ইংরেজী ১ম পত্র থেকে। ২০১৫ ও ২০১৬ সালের প্রশ্ন ছিল গ্রামার ও মুখস্থ বিদ্যা বেইজড। তাই এখানে প্রশ্নের প্যাটার্ন বোঝা, বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে লিমিটেড কিছু আইটেম এর প্রিপারেশন নেয়া এমন সু্যোগ কম। আমরা বি ইউনিটের পুরা প্রিপারেশন কে ৪ টা লেয়ারে ভাগ করব।
১. গ্রামার: গ্রামার অংশে প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ Identification of Parts of speech শেখা। এমন বছর খুব কমই আছে যেখানে Identification of Parts of speech থেকে প্রশ্ন আসেনি। এক্ষেত্রে সবচেয়ে রিসোর্সফুল বুক পিসি দাসের গ্রামার বই। Same word as different parts of speech বলে একটি অংশ আছে। যেখানে একটা শব্দ কিভাবে noun, adjective, adverb, preposition আকারে ব্যবহার আছে তারা বিশাল এক্সাম্পল দেয়া আছে যেখান ঢাকা ভার্সিটি বছরের পর বছর হুবুহু প্রশ্ন কমন দিয়ে আসছে। এরপরের কাজ Identification of Clause এবং Identification of phrase এই দুইটি টপিক্স এর প্রস্তুতি নেয়া। তবে Identification of Parts of speech একবার বোঝা গেলে বাকি Phrase এবং Clause Identify করা বেশ সহজ।
সাধারণত প্রতি বছরই Narration, Voice Change থেকে খ ইউনিট এ প্রশ্ন আসতে দেখা যায়। Narration, Voice change এর কোনো নিয়মই skip করা উচিত নয়। যত uncommon ই হোক পড়ে রাখা উচিত। Dhaka University এই অংশের প্রশ্ন সেট করার সময় বেশ ট্রিকি প্রশ্ন set করতে পারে।
এরপর সি ইউনিটের প্রসের টার মতই। প্রথমে শর্ট সিলেবাসের আইটেম। বিশেষত, Subject verb agreement, tense, conditional, linkers and conjunction. এছাড়াও verb সম্পর্কিত অন্যান্য item গুলোও জানা জরুরি। যেমন - Modal, Causative verb, Subjunctive, Transitive & Intransitive verb, Linking verb এগুলোর ওপরও বিস্তারিত প্রস্তুতি নেয়া উচিত। এছাড়া Adjective অংশের ওপর আলাদা ভাবে প্রস্তুতি রাখা উচিত। খ এবং ২০২১ এর পূর্বে ঘ ইউনিট এ Adjective অংশ থেকে প্রচুর পরিমানে প্রশ্ন আসতে দেখা গেছে।
এ সমস্ত শর্ট সিলেবাসের আইটেম শেষ করার পর Noun, Pronoun, Adverb, Affirmative Negative Agreement, Inversion এসমস্ত অংশে জোর দেয়া যেতে পারে। খ ইউনিটের গ্রামার অংশের প্রস্তুতির জন্য Compact ( B unit), PC Das applied grammar এই ম্যাটেরিয়ালস দুইটি গুরুত্বপূর্ণ।
ইংরেজী ১ম পত্র: খ ইউনিটের Synonyms, Antonyms গুলো সাধারণত
১ম পত্র থেকে আসে। সেক্ষেত্রে HSC তে যারা প্যাসেজ গুলো খুটে খুটে পড়েছে এখানে একটা বিশাল advantage পাবে। এক্ষেত্রে syllabus এ থাকা সবগুলা unit এর প্রতিটি প্যাসেজ এর important word গুলোর মিনিং ও সিনোনিম জানা বাঞ্চনীয়। এক্ষেত্রে Text book এর পাশাপাশি Paragon Publication এর Adtroit Textbook বইটি অত্যন্ত helpful হবে। এছাড়া সিলেবাসে থাকা প্রতিটি কবিতার literary term গুলো পড়া আবশ্যক। এক্ষেত্রে Simile, Metaphor, Personification, Oxymoron, Irony এই কনসেপ্ট গুলো থেকেই সাধারনত ঘুরে ফিরে ঢাবি প্রশ্ন করে।
এছাড়াও, English 1st paper এর প্যাসেজ অফুরন্ত প্রশ্নের সমাহার। ২০২১ সালে অনেক গুলা প্রশ্নই ডিরেক্ট passage এর ইনফর্মেশন জানতে চেয়েছে। যেমন, Diaspora is predominantly a _______ phenomenon ( Region based). ২০২১ সালের এই প্রশ্নটি সরাসরি Diaspora প্যাসেজের একটি লাইন থেকে তুলে দেয়া। তো এ কারণেই pasaage গুলো ভালো মত পড়া না থাকলে এ ধরনের প্রশ্ন কিন্তু উত্তর করা টাফ।
এছাড়াও প্রতিটি চ্যাপ্টারের কনফিউজিং বানান গুলো থেকে বহুবার ঢাবিতে প্রশ্ন এসেছে- যেমন, Anemia, Cigarette এই সব গুলোই Stress of Adulthood চ্যাপ্টার থেকে কমন আসা spelling. সব চ্যাপ্টারেই এমন কম বেশী গুরুত্বপূর্ণ বানান থাকে যেগুলো থেকে ঢাকা ভার্সিটি তে সরাসরি প্রশ্ন আসতে পারে।
মুখস্থ বিদ্যাঃ এ ক্ষেত্রে C unit এর Item গুলো repat হবে। Appropriate Preposition, Phrase & Idioms, Spelling এগুলো। খ unit এর কোনো পরীক্ষাতে কখোনো Analogy আসতে দেখা যায় নি। এই আইটেম টি avoidable. তবে এক্ষেত্রে নতুন করে যে item টি যোগ হবে সেটি হচ্ছে Interchange of parts of speech. একটি নির্দিষ্ট শব্দ এর বিভিন্ন Parts of speech এর form. এই Item গুলোর জন্য Compact (B unit), এবং PC Das এর বই ফলো করা যেতে পারে।
রিটেন: খ ইউনিটের রিটেনে ইংরেজী তে ২০ নাম্বার থাকে। সেক্ষেত্রে ১০ মার্কের একটি Paragraph fixed. সাধারণত এগুলা first paper এর টপিক্স বেইজড প্যারাগ্রাফ হয়। যেমন- dream, Folk song, Natural Beauty of Sundarban, Nelson Mandela, Stress of adulthood etc. অর্থাৎ ইংরেজী ১ম পত্র বই এর কোনো বিকল্প নেই। তবে কোনো কোনো সময় রিসেন্ট কোনো ইস্যু থেকে ফ্রি হ্যান্ড রাইটিং ও আসতে দেখা গেছে। যেমন covid এর বছরে গ ও ঘ ইউনিটে covid সম্পর্কিত paragraph এসেছিল। তাই এমন recent issue সম্পর্কে ধারনা থাকা, লেখা প্র‍্যাক্টিস করা জরুরি। বাকি ১০ মার্ক সাধারণত Translation / Make Sentence / Poem Explanation/ Fill in the blank with clue এর ভেতরে যে কোনো দুইটা item থেকে আসে। Make sentence & Poem's explanation সরাসরি first paper থেকে আসা প্রশ্ন। Textbook এর কোনো কবিতার লাইন এর ব্যাখা/সামারি জানতে চাবে, কোনো ওয়ার্ড দিয়ে make sentence তৈরী করতে বলবে।
Translation, Fill in the blank এগুলো নিয়মিত practice করা জরুরি। এক্ষেত্রে বাজার থেকে যে কোন লিখিত সহায়িকা কিনে প্রতিদিন দুইটা করে Translation, দুইটা করে Fill in the blank practice করা গেলে মাস খানেক পর বেশ শক্ত প্রস্তুতি হবে। তবে, fill in the blank কিন্তু text book এর কোনো passage থেকেও চলে আসতে পারে। passage গুলো সুন্দর মত পড়া থাকলে এখানেও কিছুটা safe থাকা যাবে।
ক ইউনিটঃ
সাধারণত যারা ক ইউনিটে ম্যাথ বা বায়োলজি দাগায় না, তারা ইংরেজী এন্সার করে। ইংরেজী ক ইউনিটে অপশনাল সাবজেক্ট।
ক ইউনিটের প্রস্তুতির মাদারবুক বরাবরই Barrons TOEFL বই এর গ্রামার অংশ। বাজারে যে পুরানো Barrons TOEFL পাওয়া যায় সেখানে গ্রামার সেগমেন্ট ১৫০ টা মত রুলস আছে এবং পিছনের মডেল টেস্ট এবং প্রতিটি রুলসের সাথে attached একটি করে প্রব্লেম সহ প্রায় ২৫০-৩০০ টি প্রশ্ন আছে। বহুবছর এই বইটি থেকে A Unit এর অনেক প্রশ্ন হুবুহু কমন চলে আসতে দেখা গেছে। তাই এই বইটি grammar অংশের জন্য highly recommended. এখানে বলে রাখা ভালো ক ইউনিটে সাধারণত গ্রামার পার্ট থেকে অনেক বেশী প্রশ্ন দেখা যায়। সেক্ষেত্রে Subject Verb Agreement, Modal Verb, Conditional, Tense & Consequence of tense, Subjunctive, Voice change, Narration, Basic Preposition, Conjunction & Connectors, Modifier, Relative Pronou, Identification of Parts od speech এই আইটেম গুলোতে সবচেয়ে বেশী জোর দেয়া উচিত। এ সমস্ত শর্ট সিলেবাসের আইটেম শেষ করার পর Noun, Pronoun, Adjective, Adverb, Affirmative Negative Agreement, Inversion এসমস্ত অংশে জোর দেয়া যেতে পারে।
সাধারণত A Unit এর গ্রামার প্রশ্ন একটু ডিটেইলস থেকে করা হয়। এক্ষেত্রে grammar প্র‍্যাক্টিসের জন্য Master by Jahangir Alam বইটি ব্যবহার করা যেতে পারে৷ বইটি প্র‍্যাক্টিস কুয়েশ্চেন, বিভিন্ন এক্সসেপশনাল নিয়মে ভরপুর যেটি A unit এর সূক্ষ্মাতিসূক্ষ্ম গ্রামার কনসেপ্ট থেকে আসা প্রশ্ন এন্সার করার জন্য অত্যন্ত কার্যকরী। Synonym, Antonym, Appropriate Preposition, Phrase & Idioms, Spelling, Group verb এই আইটেম গুলো মুখস্থ বিদ্যার জন্য পড়া যেতে পারে। মাস্টার্স বই টিই এই আইটেম গুলোর প্রিপারেশন নেয়ার জন্য যথেষ্ট।
তবে অন্যান্য ইউনিট এর তুলনায় ক ইউনিটে মুখস্থ বিদ্যা থেকে আসা প্রশ্ন সংখ্যা কম, গ্রামার প্রশ্নের সংখ্যা চোখে পরার মত বেশী। তাই ক ইউনিটের প্রিপারেশন এ গ্রামার এর ওপর পূর্ণাঙ্গ দখল রাখা জরুরি।

16/10/2024

Students don't understand but memorise.

07/07/2024

Ernest Hemingway's quote
"A man can be destroyed but not defeated"
একজন ব্যক্তি নিঃশেষ হয়ে যেতে পারে কিন্তু পরাজিত হয় না।

07/07/2024

Listen to English conversation and speak yourself.

04/07/2024
04/07/2024

"All the world's a stage, and all the men and women merely players. They have their exits and their entrances; And one man in his time plays many parts." William Shakespeare

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sylhet