Hazi Shafiqur Rahman Ideal Academy

Hazi Shafiqur Rahman Ideal Academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hazi Shafiqur Rahman Ideal Academy, School, Dhupagul Road, Sylhet.

28/03/2026

নোটিশ: আগামীকাল ২৯/০৩/২০২৬খ্রি থেকে হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমির পাঠদান কার্যক্রম পুরোদমে শুরু হবে।তাই আপনার সন্তানকে বিদ্যালয়ে পাঠাবেন।

02/01/2026

প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন কালে সম্মানিত শ্রেণি শিক্ষকগণের খেদমতে লিখেছিলাম-
-------------------------------------------------------
সম্মানিত শিক্ষকদের খেদমতে লেখাটি পেশ করলাম-
* ক্লাসের শুরুতেই বিভিন্ন দুআ এবং দুরূদ পড়ুন৷
১.ঘন্টা বাজার কমপক্ষে ১৫ মিনিট পূর্বে মাদরাসায় উপস্থিত হবেন।
২.নির্ধারিত সময়ের পূর্বে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করবেন।
৩.ঘন্টা বাজার কমপক্ষে ১০ মিনিট পূর্বে শ্রেণি কক্ষে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করবেন।
৪.আপনার শ্রেণি হাজিরা খাতা, মার্কার, ডাস্টারসহ প্রয়োজনীয় সকল দ্রব্যাদি আপনার নিজ দায়িত্বে রাখবেন।
৫.শ্রেণি কক্ষে প্রবেশের সাথে সাথে শিক্ষার্থীদের আপনি প্রথম সালাম দিবেন।
৬.আপনার ক্লাসের যে কোন সমস্যার কথা তাৎক্ষণিক অফিসে জানাবেন। (লাইট, ফ্যান, রুমে ময়লা, চেয়ার-টেবিল অপরিস্কার, আসন সংখ্যা অপর্যাপ্ত) ইত্যাদি ।
৭.বোর্ডটি ভালোভাবে পরিস্কার করে শ্রেণি, শাখা, উপস্থিতি, অনুপস্থিতি, তারিখ ইত্যাদি সুন্দরভাবে লিখুন।
৮.শ্রেণিকক্ষে প্রবেশের সাথে সাথে ছাত্র ছাত্রীদের মনোযোগী করার জন্য প্রথমে উঠ-বস করাবেন, ( Stand Up- Sit Dawn)|
৯.একনজরে প্রত্যেক ছাত্র ছাত্রীর নির্ধারিত পোশাক, টুপি, পরিস্কার পরিচ্ছন্নতা, হাতের নখ, দাঁত পরিস্কার, মাথার চুল ইত্যাদির দিকে নজর দিন।
১০.বৃহস্পতিবার/শনিবার কে পরিস্কার পরিচ্ছন্নতা দিবস ঘোষণা করুন।
১১.সংক্ষেপে সকল ছাত্র ছাত্রীদের সাথে কৌশল বিনিময় করুন। ( নাস্তা করেছে কিনা, গোসল করেছে কিনা, পারিবারিক ব্যক্তিগত, শারিরিক অবস্থা) ইত্যাদি ।
১২.গতকাল জোহর থেকে আজ ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের জবাবদিহিতা নিশ্চিত করুন, প্রয়োজনে শাস্তি দিন।
১৩.ডাইয়েরীতে দৈনন্দিন রুটিন অনুসরনের বিষয়টি নিশ্চিত করুন।
১৪.প্রতিদিন একটি করে নতুন শব্দ শিক্ষা (আরবী/ইংরেজী) কর্মসূচি চালু করুন।
১৫.বিগত দিনে অনুপস্থিত অথবা ফেরারী ছাত্র ছাত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করুন। ( দরখাস্ত গ্রহণ,বাসায় পাঠানো, অফিসে প্রেরণ, মৃদু শাস্তি ইত্যাদি। )
১৬.শ্রেণিকক্ষে কোন অভিভাবককে অবস্থান করতে দিবেন না।
১৭.অনুপস্থিত ছাত্র ছাত্রীদের অভিভাবককে তাৎক্ষণিক ফোন দেয়া।
১৮.ছাত্র-ছাত্রীকে আপনি সম্বোধন করুন।
১৯.হাজিরা খাতা সব সময় আপডেট ও পরিচ্ছন্ন রাখবেন।
২০.হাজিরা খাতায় অপ্রয়োজনীয় কোন কাগজ রাখবেন না।
২১.ছাত্র ছাত্রীদের বই খাতা সেলাই এবং পরিচ্ছন্ন রাখতে তদারকি করুন।
২২.শ্রেণি কক্ষে প্রবেশের পূর্বে শিক্ষকের অনুমতি নেওয়া এবং শিক্ষকের সামনে না চলা, সিঁড়িতে শিক্ষকদের অগ্রাধিকার প্রদান, শিক্ষককে দাঁড়িয়ে সম্মানসহ প্রাথমিক জ্ঞান দান করুন।
২৩.বাসায় বাবা, মা এবং বড় ভাই-বোনদের সালাম প্রদানে উৎসাহ দিন।
২৪.রাস্তার ডান পার্শ্বে চলা এবং পথিককে সালাম প্রদানে উৎসাহিত করুন।
২৫.সালাম প্রদান এবং উত্তরদান শিক্ষা দেওয়া।
২৬.বিলম্বে উপস্থিত ছাত্র ছাত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করুন।
২৭.হোস্টেলে অবস্থারত ছাত্র ছাত্রী অনুপস্থিত থাকলে সাথে সাথে হোস্টেল সুপারের দৃষ্টি আকর্ষণ করুন।
২৮.আপনার ক্লাসের সকল ছাত্র-ছাত্রীর বই, খাতা, ডাইয়েরী, বিভিন্ন রুটিন, শিট, প্রাতিষ্ঠানিক বিভিন্ন নোটিশসহ যাবতীয় বিষয় প্রাপ্তি নিশ্চিত করুন।
২৯.সম্ভব হলে ছাত্র ছাত্রীদের বাসা চেনা ও একাধিক মোবাইল নাম্বার সংগ্রহে রাখুন।
৩০.সকল ছাত্র ছাত্রীদের বাসার ঠিকানা আপনার নিজ দায়িত্বে সংরক্ষণ রাখার চেষ্টা করা।
৩১.অসুস্থ ছাত্র-ছাত্রীদের নিয়মিত ফোন করা এবং প্রয়োজনে বাসায় যাওয়ার ব্যবস্থা করা।
৩২.আপনার ক্লাসের সকল ছাত্র ছাত্রীর পরীক্ষার Progress Report নিজ দায়িত্বে সংরক্ষণ রাখুন।
৩৩.পাঠদান শেষে সালাম দিয়ে বিদায় নিবেন।

মুহাদ্দিস ইব্রাহিম খলিল
মুহাদ্দিস, শাহতলী কামিল মাদরাসা, চাঁদপুর।

Photos from Hazi Shafiqur Rahman Ideal Academy's post 31/12/2025

হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমি এর বার্ষিক পরীক্ষার ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মোঃ সামছুল আলম সমছু মিয়ার সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক Rakibur Rohman Atik এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদান করেন 'নিরাপদ সড়ক চাই' সিলেট মহানগর এর সভাপতি জনাব রোটা: এম.ইকবাল হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধূপাগোল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক জনাব মো: মোবারক হোসেন । এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেম অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ দুলাল মিয়া, মোঃ শাহাবুদ্দিন মিয়া, মোঃ আব্দুল করিম। আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আলমগীর হোসেন ও রুমেল আহমদ।

উক্ত অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে এবং বার্ষিক কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।

20/12/2025

হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমী।
শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

03/11/2025

কিন্ডারগার্টেন সহ সকল ধরনের বিদ্যালয়কে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশগ্রহণের রায় দিয়েছে। মহামান্য হাইকোর্ট ।

29/10/2025

আগামীকাল সকাল ১০ ঘটিকায় হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমিতে টাইফয়েড ভেকসিনের টিকা দেয়া হবে। সব ছাত্র /ছাত্রীরা যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকবে।

29/08/2025

জ্যামিতির সকল পরিমিতি সূত্রাবলী 🎯 সারাজীবন কাজে লাগবে 🩸

✅আয়তক্ষেত্রঃ
১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
২। আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)একক
৩। আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য² + প্রস্থ²)একক
৪। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (ক্ষেত্রফল ÷ প্রস্থ) একক
৫। আয়তক্ষেত্রের প্রস্থ = (ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য) একক।

✅বর্গক্ষেত্রঃ
৬। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
৭। বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
৮। বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
৯। বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 একক।

✅ত্রিভূজ
১০। সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
১১। সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
১২। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s-a) (s-b) (s-c)}
যেখানে,
a, b, c = ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য
s = অর্ধপরিসীমা
১৩। ত্রিভুজের পরিসীমা 2s=(a+b+c) একক
১৪। সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½
(ভূমি×উচ্চতা) বর্গ একক
১৫। সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
১৬। সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4
এখানে, a = ভূমি; b = অপর বাহু।

১৭। ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
১৮। সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ (লম্ব² + ভূমি²)
১৯। লম্ব =√(অতিভূজ² - ভূমি²)
২০। ভূমি = √(অতিভূজ² - লম্ব²)
২১। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² – a²/4
এখানে
a = ভূমি
b = সমান দুই বাহুর দৈর্ঘ্য।
২২। ত্রিভুজের পরিসীমা = তিন বাহুর সমষ্টি।

✅রম্বস
২৩। রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
২৪। রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য।

✅সামান্তরিকঃ
২৫। সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
২৬। সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)

✅ট্রাপিজিয়ামঃ
২৭। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল) × উচ্চতা।

✅ঘনকঃ
২৮। ঘনকের ঘনফল = (বাহু)³ ঘন একক।
২৯। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক।
৩০। ঘনকের কর্ণ = √3×বাহু একক
আয়তঘনকঃ
৩১। আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক।
৩২। আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
যেখানে, a = দৈর্ঘ্য, b = প্রস্থ , c = উচ্চতা
৩৩। আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
৩৪। চার দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)
©

Photos from Hazi Shafiqur Rahman Ideal Academy's post 22/08/2025
09/08/2025

✅জেনে নিন একজন আদর্শ শ্রেণি শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য-
শ্রেণি শিক্ষক নিজেকে হতে হবেঃ--
১। দৃঢ়চেতা, উত্তম নৈতিক চরিত্রের অধিকারী।
২। নিরপেক্ষ,অকুতোভয়,সত্যবাদী ।
৩। অনুপম চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষার্থীর মন জয় করবেন।
৪। নিজস্ব চিন্তা-চেতনা,ব্যক্তিত্ব,মেধা যোগ্যতা, মননশীলতা আর আধুনিক প্রযুক্তির প্রয়োগে শ্রেণির কার্যক্রম পরিচালনা করবেন।
৫। শ্রেণি শিক্ষকের মধ্যে থাকতে হবে উদ্ভাবনী ক্ষমতা, নতুন কিছু সৃষ্টি করার নিরন্তর প্রচেষ্টা।
৬। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ ও উন্নয়নের এক অনিবার্য মাধ্যম।
৭। ধৈর্যশীলতা হবে একজন শ্রেণি শিক্ষকের অন্যতম প্রধান গুণ।

✅শ্রেণি শিক্ষকের মৌলিক২১ টি দায়িত্ব ও কর্তব্যঃ-
১। হাজিরা খাতায় নাম উঠানো।
২। ডায়েরিতে শিক্ষার্থীর পিতা- মাতার নাম বা স্থানীয় অভিভাবকের নাম এবং তাদের মোবাইল নম্বর, বাসার ঠিকানা, অভিভাবকের পেশা সংরক্ষণ করবেন ।
২। ফলাফল রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করবেন ।
৩। । শ্রেণি শিক্ষক সবল, দূর্বল, অধিক দূর্বল, বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করবেন।
৪। শিক্ষক বিধি মোতাবেক সময়মত বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণি কার্যক্রম শেষে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে প্রতিষ্ঠান ত্যাগ করবেন।
৫। শিক্ষার্থীর প্রতি একজন শ্রেণি শিক্ষকের আচরণ বা দৃষ্টিভঙ্গি সবসময় হবে ইতিবাচক । তিনি নেতিবাচকতা সম্পূর্ণভাবে পরিহার করবেন । শিক্ষক নিজে শৃংখলা মেনে চলবেন ।
৬। শ্রেণি শিক্ষক নিয়মিত প্রাত্যহিক সমাবেশে সময়মত উপস্থিত থাকবেন।
৭। শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি সমান গ্রুপে ভাগ করে দিবেন।
৮। শিক্ষার্থীর মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করার মানসে শ্রেণি শিক্ষক গোপন ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করবেন।
৯। একজন শ্রেণি শিক্ষক তার শিক্ষার্থীর সাথে বিশ্বস্থ বন্ধুর মত আচরণ করবেন।
১০। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বজায় রেখে একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর সুখে-দুখে, সাফল্য-ব্যর্থতায় সব সময় পাশে থাকবেন।
১১। একজন শ্রেণি শিক্ষককে শিক্ষার্থীর আচরণ দেখে তার মনের ভাষা বুঝতে হবে।
১২। একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেষণা সৃষ্টি করবেন
১৩। শ্রেণি শিক্ষকের নিজস্ব গঠনমূলক বা সৃজনশীল কোনো পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সে অনুযায়ী কাজ করবেন।

১৪। শ্রেণি শিক্ষক শ্রেণির বিষয় শিক্ষকদের সাথে পরামর্শ করবেন এবং তাঁদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিবেন ।
১৫। কোন শিক্ষার্থী শ্রেণিতে অনিয়ম বা শৃংখলা ভঙ্গ করলে শ্রেণি শিক্ষক তা অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবেন ।
১৬। শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর পেশাগত জীবনের লক্ষ্য জেনে নিবেন । এতে করে শিক্ষক শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করতে পারবেন ।

১৭। শ্রেণি শিক্ষক তাঁর বিষয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সময়ে সময়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন । নিজ বিদ্যালয়ে ইন হাউজ ট্রেনিং করাবেন।
১৮। একজন শ্রেণি শিক্ষক বা বিষয় শিক্ষক যে বিষয়টিতে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করবেন সে বিষয়টি সম্পর্কে তাঁর সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে ।
১৯। শিক্ষক তাঁর সুবিধা মত সময়ে এই পাঠাগারে প্রবেশ করবেন নিজের জ্ঞানের প্রসার ঘটানোর জন্য ।

২০। পেশাদারী এবং নৈতিক দায়িত্ববোধ থেকে একজন শ্রেণি শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সব সময় সকল শিক্ষার্থীর জন্য একই রকম ধারাবাহিকতা বজায় রাখবেন । মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় যাতে প্রাধান্য না পায় বরং শিক্ষার্থীর মেধার মাধ্যমে সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করলে প্রতিভাবান শিক্ষার্থীরা যথাযথভাবে মূল্যায়িত হবে।

২১। যথা যথ উপকরণ ব্যবহার ও পাঠ পরিকল্পনা করে অংশ গ্রহন মুলক ক্লাস নিতে হবে। যাতে থাকবে কুশল বিনিময়, পূর্ব জ্ঞান যাচাই, পাঠ ঘোষণা, শিখন ফল জানানো,বোর্ডের কাজ, আলোচনা, দলিয়,একক কাজ, মূল্যায়ন, বাড়ির কাজ,বিদায়। ICT পূর্ণ ব্যবহার।

Photos from Ministry of Education, Bangladesh's post 06/08/2025
Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhupagul Road
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00