Dasher Bazar Online School

Dasher Bazar Online School দাসের বাজার উচ্চ বিদ্যালয়

27/10/2025

এতদ্দ্বারা দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ২৮-১০-২০২৫ এবং ২৯-১০-২০২৫ ইং রোজ মঙ্গলবার ও বুধবার টাইফয়েড টিকা দেওয়া হবে। তাই আপনার সন্তানের উপস্থিতি নিশ্চিত করবেন এবং টাইফয়েড টিকা গ্রহণে উৎসাহিত করবেন। আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যেহেতু দুইদিন টিকা প্রদান করা হবে তাই আগামীকাল অর্থাৎ ২৮-১০-২০২৫ ইং রোজ মঙ্গলবারে ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীদের এবং পরের দিন অর্থাৎ ২৯-১০-২০২৫ ইং রোজ বুধবার ৮ম এবং ৯ম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। যেসকল শিক্ষার্থী ইতোমধ্যে টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে তাদের অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে। আর যেসকল শিক্ষার্থী এখনও রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেনি তারা আগামীকাল জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে অফিস সহায়ক দীপক মালাকারের সাথে যোগাযোগ করলেই হবে।
অনুরোধক্রমে
দীপক রঞ্জন দাস
প্রধান শিক্ষক
দাসের বাজার উচ্চ বিদ্যালয়
বড়লেখা, মৌলভীবাজার।

24/10/2025

এতদ্দ্বারা দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বার্ষিক পরীক্ষার আগে প্রতি শনিবার শ্রেণি কার্যক্রম চলবে। তাই আপনার সন্তানকে অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। যেহেতু সামনে বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষা তাই আপনার সন্তানের পড়াশুনার বিষয়ে অধিক যত্নবান হোন।
অনুরোধক্রমে
দীপক রঞ্জন দাস
প্রধান শিক্ষক
দাসের বাজার উচ্চ বিদ্যালয়
বড়লেখা,মৌলভীবাজার।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমুহে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামুলক কর্মসূচি পালন উপলক্ষে আজকে ৩০/০৬/২০২৫ ইং তারি...
30/06/2025

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমুহে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামুলক কর্মসূচি পালন উপলক্ষে আজকে ৩০/০৬/২০২৫ ইং তারিখে দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে ১টি ফলদ এবং ১টি বনজ বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত একজন অভিভাবকের অংশগ্রহণে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইছ) প্রজেক্ট এর কার্যক্রম আজ শুরু হলো।

২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার রুটিন।
19/02/2025

২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার রুটিন।

জরুরি নোটিশ
07/12/2024

জরুরি নোটিশ

08/06/2024

এতদ্দ্বারা দাসের বাজার উচ্চ বিদ্যালয় এর ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন ফি, পিতা ও মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং নিজের ইংরেজি জন্ম নিবন্ধন কার্ডের কপি জমা দেয়নি তাদেরকে আগামী ০৯/০৬/২০৪ খ্রিঃ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় নির্ধারিত ক্লাস ক্যাপ্টেনের নিকট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া গেল |

নির্দেশক্রমে,
দীপক রঞ্জন দাস
প্রধান শিক্ষক
দাসের বাজার উচ্চ বিদ্যালয়
বড়লেখা,মৌলভীবাজার।

23/04/2024

দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের ৭ম হতে ১০ম শ্রেণি ও এস,এস,সি-২৪ সালের সকল উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের বিকাশ উপবৃত্তি একাউন্ট আছে, তারা সবাই নতুন করে অভিভাবকদের মাধ্যমে নগদ একাউন্ট খুলে আগামীকাল ২৪-০৪-২০২৪ খ্রিঃ রোজ বুধবার সকাল ১১ টার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য জমাদানের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া গেল।
বিষয়টি অতীব জরুরী।
বিঃদ্রঃ যাদের ব্যাংক একাউন্ট এবং নগদ একাউন্ট খোলা আছে তাদের নতুন করে কোনো একাউন্ট খোলার প্রয়োজন নেই এবং যারা পূর্বের নোটিশ পাওয়ার পর জমা দিয়েছো তাদের নতুন করে জমা দিতে হবে না। তবে যারা জন্ম নিবন্ধন জমা দাওনি তারা অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন জমা দিবে।

25/01/2024

এতদ্দ্বারা দাসের বাজার উচ্চ বিদ্যালয় এর ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তোমাদের বই বিতরণ শুরু হয়েছে। তাই আগামী রবিবার স্কুল রেকর্ড ও পুরাতন বই নিয়ে এসে অবশ্যই নতুন বই সংগ্রহ করবে।

প্রধান শিক্ষক
দাসের বাজার উচ্চ বিদ্যালয়।

24/08/2023
সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৩ সালের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করায় বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শ্রেণি কার্যক্রম  আগামী ২৩...
20/07/2023

সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৩ সালের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করায় বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শ্রেণি কার্যক্রম আগামী ২৩ জুলাই রবিবার থেকে যথারীতি চালু থাকবে। এ ব্যাপারে সকল সম্মানিত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করি।

Address

School Road
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Dasher Bazar Online School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category