ছাত্র সংসদ লক্ষনাবন্দ হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ছাত্র সংসদ লক্ষনাবন্দ হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসা

ছাত্র সংসদ লক্ষনাবন্দ হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসা This is the official page of Lashkhanaband Hafizia Furqania Madrasa Student Council
(1)

সকলের সার্বিক সহোযোগিতা ও উপস্থিতি কামনা করছি।
07/12/2025

সকলের সার্বিক সহোযোগিতা ও উপস্থিতি কামনা করছি।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন,হাজারো হাফিজে কুরআনের শিরতাজ উস্তাজ,সুলতানুল হুফ্ফাজ, বিশিষ্ট আলেমে দ্বীন। ...
24/10/2025

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন,
হাজারো হাফিজে কুরআনের শিরতাজ উস্তাজ,সুলতানুল হুফ্ফাজ, বিশিষ্ট আলেমে দ্বীন। লক্ষণাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদরাসার প্রধান শিক্ষক,আলহাজ্ব হাফিজ মাওলানা আব্দুল আজিজ ( বড় হুজুর ) সাহেব। আজ রাত ৮ টা ৫০ মিনিটের সময় ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন ইনশাআল্লাহ।
পবিত্র মক্কা ও মদিনার সফর যেন মোবারক হয়। এবং আল্লাহ পাক যেন বড় হুজুরকে পবিত্র ওমরাহ'র সকল হুকুম - আহকাম সহি সালামতে পালনের তাওফিক দান করেন, আমিন।

সফলতা কামনা করি।
27/08/2025

সফলতা কামনা করি।

তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তরের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ...
08/04/2025

তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তরের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৭ এপ্রিল ২০২৫, সোমবার গোলাপগঞ্জ হযরত শাহজালাল রহ. লতিফিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান।

গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি শিপু আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি ফয়জুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট পূর্ব জেলার সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সদস্য জসিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা উওর শাখার সাবেক সভাপতি শাহবাজ আহমদ সুচন, সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম, অর্থ সম্পাদক তুফায়েল আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুজাহিদুল ইসলাম, সদস্য আব্দুল মালেক, ফাহিম ফরিদ প্রমুখ।

গাজায় মুসলিম হত্যার চেয়ে নিকৃষ্ট বর্বরতা বিশ্বের ইতিহাসে আর নেই----মাহবুবুর রহমান ফরহাদবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামি...
08/04/2025

গাজায় মুসলিম হত্যার চেয়ে নিকৃষ্ট বর্বরতা বিশ্বের ইতিহাসে আর নেই
----মাহবুবুর রহমান ফরহাদ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, গাজায় মুসলমানদের উপর ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে তা ইতিহাসের সকল নির্মমতাকে হার মানিয়েছে। জাতিসংঘ সেখানে যথার্থ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। আরব শাসকদের নিরবতার জন্য আমরা ধিক্কার জানাই। আরবলীগের নেতারা ইহুদীদের দালালী করছে এবং তাদের মতো নির্লজ্জ দালাল ইতিহাসে আর নেই। গাজায় মুসলিম হত্যার চেয়ে বড় বর্বরতা বিশ্বের ইতিহাসে আর নেই।
তিনি আরও বলেন, দেশের সরকারের কাছে আমাদের দাবি হলো, রাষ্ট্রীয়ভাবে সকল ইসরায়েলি পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সরকারিভাবে ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা পাঠানোর পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে যেকোনো সহযোগিতার জন্য এদেশের মুসলমানরা প্রস্তুত রয়েছেন, এদেশের আপামর জনতা নিজের সম্পদ ও খাবার ফিলিস্তিনিদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

তিনি আরো বলেন, ভারতে মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্য বিতর্কিত ওয়াকফ বিল পাস করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। বির্তকিত বিল বাতিলের জন্য রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহবান জানাই।

গাজায় মুসলমানের উপর সন্ত্রাসী ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে সোমবার (৭ এপ্রিল, ২০২৫), বাদ জুহর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদের সভাপতিত্বে এবং সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান ও সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন এর যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, মুফতি মাওলানা বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজির আহমেদ হেলাল, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, মাওলানা মুহা. শরিফ উদ্দিন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, কবির আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসরুর হাসান জাফরী, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সদস্য এম. শামছ উদ্দিন, রেজাউল করিম, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি হাফিয ছাদ উদ্দিন, জকিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, মাহবুব খান, সিলেট মহানগরীর সহ-সভাপতি মাহমুদুল হাসান, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লবিবুর রহমান লাভলু, ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সূফি, সিলেট পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক জায়দুর রহমান, সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, শেখ বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়ছল ইসলাম, সিলেট পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ আশিক, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।

যোগ দিন সফল করুন।
06/04/2025

যোগ দিন সফল করুন।

সফল হউক।
28/03/2025

সফল হউক।

বদর যুদ্ধ মুসলমানদের ঈমানি চেতনার পরিচায়ক---এস এম মনোয়ার হোসেনবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্প...
17/03/2025

বদর যুদ্ধ মুসলমানদের ঈমানি চেতনার পরিচায়ক
---এস এম মনোয়ার হোসেন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। যা মুসলমান ও কাফিরদের মধ্যে দ্বিতীয় হিজরী সনের ১৭ রামাদান তথা ৬২৪ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ বদর নামক স্থানে সংগঠিত হয়। এ যুদ্ধ ছিল সত্যের পক্ষে, অন্যায়-যুলম ও অবৈধ আধিপত্যের বিরুদ্ধে। এ যুদ্ধে মুসলমানরা সংখ্যাধিক্যে কম হয়েও মক্কার কাফির পরাশক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের সূচনা করেন। এর মাধ্যমে সত্য-মিথ্যার পার্থক্য সূচিত হয়। এজন্য এ যুদ্ধকে সত্য-মিথ্যার পার্থক্যকারী বলা হয়। মহাগ্রন্থ আল কুরআনে এই দিনকে ‘ইয়াউমুল ফুরকান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

তিনি আরো বলেন, ইসলাম ও মুসলমানদের জন্য এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শিক্ষা বদর যুদ্ধ। প্রতিবছর দিনটি আমাদের মাঝে আসে ঈমানী চেতনা জাগিয়ে তুলতে। আমরা লক্ষ্য করি, বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ ছিল তাঁদের দৃঢ়পদ অবস্থান, একতা ও অবিচলতা। বদর যুদ্ধ সর্বযুগে মুসলিম জাতিকে প্রেরণা যুগিয়েছে এবং ভবিষ্যতেও আমাদের ঈমানি চেতনা যুগিয়ে যাবে।

১৬ মার্চ '২৫, রবিবার, সন্ধ্যায় উপজেলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা আয়োজিত "ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য" শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা সভাপতি শিপু আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন, সিলেট পূর্ব জেলার সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, গোলাপগঞ্জ হযরত শাহজালাল রহ. লতিফিয়া মাদ্রাসার সুপার মাওলানা মাহফুজুর রহমান, সিলেট পূর্ব জেলার সদস্য জায়েদ খান।

শাখা সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের স্বাগত বক্তব্যে সূচিত সেমিনার ও ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা সহ-সভাপতি আল-আমিন, প্রচার সম্পাদক সুয়েব আহমদ, সহ-প্রচার সম্পাদক রায়হানুল ইসলাম শিকদার, হাসান আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, হাশিম আহমদ, সদস্য মামুন আহমদ, ফাহিম আহমদ প্রমুখ। এছাড়াও শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও মাদ্রাসা শাখার দায়িত্বশীলবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সফল হউক
15/03/2025

সফল হউক

সকল আশেকে রাসুল ﷺ ছাত্র জনতার উপস্থিতি কামনা করি।
22/02/2025

সকল আশেকে রাসুল ﷺ ছাত্র জনতার উপস্থিতি কামনা করি।

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে তালামীযের সেমিনার ও র‌্যালিতালামীযে ইসলামিয়ার মিশন হলো খালিসভাবে দ্বীন ও দেশের ত...
18/02/2025

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে তালামীযের সেমিনার ও র‌্যালি

তালামীযে ইসলামিয়ার মিশন হলো খালিসভাবে দ্বীন ও দেশের তরে কাজ করা

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, সিলেট নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি বা’দ যুহর সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহজালাল (র.) এর মাযার যিয়ারত ও সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে হাজারো তালামীয কর্মীর মুখে মুখে মুহুর্মুহু স্লোগান উঠে ‘আদর্শের সংগ্রাম, তালামীযে ইসলাম’ ‘সন্ত্রাস নয় সম্প্রীতি, তালামীযের মূলনীতি’। এরকম শত স্লোগানে মুখরিত হয় নগরী।

সেমিনারে বক্তারা বলেন, ইসলামের আদর্শিক আন্দোলনে তালামীযে ইসলামিয়া একটি ব্যতিক্রমী কাফেলা। ব্যক্তিস্বার্থ ভুলে গিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, নবী করীম (সা.) এর আদর্শ প্রচার, ইজ্জত-সম্মান রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসাবে এ সংগঠন কাজ করে থাকে। ছাত্রসমাজের স্বার্থ রক্ষায় সংগঠিত সকল আন্দোলনে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে আসছে কিন্তু কখনো এর কৃতিত্ব নেয়নি। কেননা তাদের মিশন হলো খালিসভাবে দ্বীন ও দেশের তরে কাজ করা।
বক্তারা বলেন, ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ছাত্রসমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথে পরিচালিত করার জন্য তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন আপন আদর্শের উপর অটল থেকে ছাত্রসমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়রোধে কাজ করছে। পড়াশোনার পাশাপাশি পারিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় নিরলস ভূমিকা পালন করছে। আপন লক্ষ্য পানে তালামীযের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সকাল ১০টায় সংগঠনের সিলেট জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।

সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে এবং সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।

সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ এর স্বাগত বক্তব্যে সূচিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ অফিস সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার, জামাল আহমদ, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবায়দুর রহমান শাহান, মো. ছাদেকুর রহমান, সাবেক কেন্দ্রীয় সদস্য ইসলাম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এম শামছ উদ্দিন, রেজাউল ইসলাম, হাবিবুর রহমান ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন।

সেমিনার ও র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, মাহবুব খান, সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি লাবিবুর রহমান লাভলু, ফয়জুল ইসলাম, সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমদ, সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আমিন উদ্দিন, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নাসির খান, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফি, সিলেট মহানগরীর সাবেক সহ-সাধারণ সম্পাদক আজাদ হোসাইন, সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক শেখ বেলাল আহমদ, শিহাব উদ্দিন, সিলেট পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক জায়দুর রহমান, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক আবু ছাঈদ মো. আশিক, সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক ফয়ছল ইসলাম প্রমুখ।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্র সংসদ লক্ষনাবন্দ হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ছাত্র সংসদ লক্ষনাবন্দ হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসা:

Shortcuts

Share

Category