12/07/2026
সেবার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে আল আমানাহ ফাউন্ডেশন। বিশেষ করে, শিক্ষাক্ষেত্রে আমরা আমাদের মেধা, যোগ্যতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে সিলেটবাসীকে উপহার দিতে চাই নির্ভরযোগ্য কিছু প্রতিষ্ঠান। মেট্রোসিটি উইমেন্স কলেজকেও সিলেটের অন্যতম শ্রেষ্ঠ কলেজ হিসেবে তৈরি করতে চাই। আমাদের নিরলস প্রচেষ্টা আর আপনাদের আন্তরিক সহযোগিতার সমন্বয়েই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইন শা আল্লাহ।
নতুন নেতৃত্বে নতুন প্রত্যয়!
নতুন সম্ভাবনার পথে মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট।
আলহামদুলিল্লাহ!
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট-এর নতুন গভর্নিং বডি গঠিত হয়েছে।
এই গভর্নিং বডিতে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষাবিদ, গবেষক এবং অভিজ্ঞ শিক্ষাপ্রশাসক—যাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্ব কলেজকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইন শা আল্লাহ।
আমাদের দৃঢ় বিশ্বাস, তাঁদের দিকনির্দেশনায় কলেজটি হবে গুণগত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং একাডেমিক উৎকর্ষের এক অনন্য প্রতিষ্ঠান।
অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আমাদের অঙ্গীকার—
✅ নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ
✅ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ
✅ আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা
✅ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।
আপনার কন্যার উচ্চশিক্ষার জন্য একটি নির্ভরযোগ্য ও আস্থার ঠিকানা —মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট।