ABC School সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল

ABC School সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল

Share

"ভালোর সাথে, আলোর পথে"

03/11/2025

"আগামীকাল আপনি মারা যাবেন - এটা জানতে পারলে আপনি কি করবেন?", একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল এরকম।
প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব।

উত্তর শুনে ভাইভা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন? আপনি এমনটা কেন করবেন?

জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন, তাদের ওপর আর মায়া বাড়ানোর মানে হয় না - তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য দোয়া আর আশীর্বাদ করবে।

ব্যাপারটা গুরুত্বপূর্ণ।

আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়! কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, তাতে আখেরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তার ভয়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে।

প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো শেষ; ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল আর তার উদ্দেশ্য সফল হল। আর যদি গালির জবাবে হাসিমুখে তাকে 'শুভকামনা' জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয়।

আমি যখন কিছু লিখি, তখন 'সহমত' কমেন্ট দেখলে খুশি হই। তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না। সমালোচকদের ভালোবাসুন; দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে - এটা পরীক্ষিত সত্য। মনে রাখবেন প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্ক বার্তা। আর সতর্কতা সফলতার জন্য প্রচন্ড দরকারি! কেউ অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে, আপনি নিজেকে তমুকের ভাগ্নে হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে সালাম দিয়ে চলে আসুন। এতে আপনি ছোট হবেন না; বরং বড় হবেন।

ভালো থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের, সবাই।
©️

25/06/2025

সিলেটের সকল হাসপাতালের নাম,
ঠিকানা ও মোবাইল নাম্বার।

১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
✆ +88 0821717055, +88 0821717051

(২) সদর হাসপাতাল
চৌহাট্টা, সিলেট।
✆ +88 0821713506

(৩) সিলেট ডায়বেটিক হাসপাতাল
মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
✆ +88 0821713632, +88 08212830383

(৪) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
সুনামগঞ্জ রোড, পাঠানটুলা সিলেট।
✆ +88 0821719096

(৫) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
মিরবক্সটুলা, সিলেট।
✆ +8808212830040

(৬) নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
দক্ষিণ সুরমা, গহরপুর রোড, সিলেট।
✆ +880821-728587

(৭) পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভিআইপি রোড, তালতলা, সিলেট -৩১০০
✆+880821-728878

(৮) মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট হাসপাতাল
চৌহাট্টা, সিলেট-৩১০০।
✆ 0821-724098

(৯) ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ
সোবহানীঘাট পয়েন্ট, সিলেট।রিকাবীবাজার ইবনে সিনা শাখা,01708399304
✆ +88 08212832735

(১০) মাউন্ট এডোরা হসপিটাল
আখালিয়া, সিলেট-৩১০০
✆ +8801707079716

(১১) মাউন্ট এডোরা হসপিটাল
নয়াসড়ক, সিলেট-৩১০০
✆ +8801786637476

(১২) আল হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +880821729981

(১৩) ওয়েসিস হসপিটাল
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +8801611-99 0000

(১৪) সেবা পলি ক্লিনিক
দরগাহগেইট, সিলেট।
✆ +88 0821713900

(১৫) রয়েল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821714850, +88 0821723362

(১৬) ইউনাইটেড পলি ক্লিনিক
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821717476

(১৭) নিরাময় পলি ক্লিনিক
নবাবরোড, সিলেট।
+88 0821716258

(১৮) হেলথ কেয়ার হাসপাতাল
৯৮ কাজলশাহ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 08212830792

(১৯) মা-মনি ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713211

(২০) মেট্রোপলিটন পলি ক্লিনিক
রিকাবীবাজার, সিলেট।
✆ +88 0821712311

(২১) মডার্ণ জেনারেল হাসপাতাল
সুবিদবাজার, সিলেট।
✆ +88 0821723633

(২২) মহানগর হাসপাতাল
দরগা মহল্লা, সিলেট।
✆ +88 0821720431, +88 0821720432

(২৩) জালালাবাদ ক্লিনিক
মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712460

(২৪) মাদার কেয়ার ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713131

(২৫) নূরজাহান হাসপাতাল
দরগা গেইট, সিলেট।
✆ +88 0821714123

(২৬) সেন্ট্রাল পলি ক্লিনিক
হাওয়াপাড়া, সিলেট।
✆ +88 0821713838, +88 0821714849

(২৭) সিটি পলি ক্লিনিক
পুরাতন মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821715433

(২৮) আল-নুর চক্ষু ক্লিনিক
হাউস-৭, রোড- ৮, ব্লক- এ, উপশহর, সিলেট।
✆ +880821 715620, +8801716753657

(২৯) আল-বান্না জেনারেল হাসপাতাল
দরগাহ গেইট, আম্বরখানা, সিলেট।
✆ +88 0821725441

(৩০) আরোগ্য পলি ক্লিনিক
১০, মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712311, +88 0821714744

(৩১) আয়েশা মেডিকেয়ার
লামাবাজার, সিলেট।
✆ +88 0821717222

Photos from ABC School সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল's post 14/03/2025

মার্চ মাসের ২ য় শুক্রবারে ক্লাস ✋🌼
এবিসি স্কুল চলছে, চলবে 💖💖

07/03/2025

এবিসি স্কুলের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে 🌻
সবাই এবিসি স্কুলের পাশে থাকবেন ✋

ধন্যবাদ উত্তম ও রুবেলকে আজকের কার্যক্রম সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য 🌻

31/01/2025

🌸🌸🌸

08/10/2024

নিচের ছবিটি দেখে কি ভাবছেন উনি ব্যাকপ্যাকে করে হয়তো কিছু বহন করছেন। হ্যা উনি অনেক মূল্যবান একটি জিনিস বহন করছেন আর তা হলো তাঁর হৃদয় / হার্ট।

এই মহিলার নাম সেলওয়া হুসেন। তাঁর বয়স ৩৯ বছর। তাঁর ২ টি বাচ্চা রয়েছে। তিন বছর আগে তাঁর হার্টের অপারেশন হয়৷ এবং অস্ত্রোপচারে তাঁর দোষযুক্ত হার্টের পরিবর্তে একটি কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করা হয়। এই কৃত্রিম হার্ট তিনি তাঁর ব্যাকপ্যাকে বহন করেন সবসময়।

তাঁর হার্টেকে সচল রাখতে রয়েছে ২ সেট ব্যাটারি এবং একটি মোটর যা তাঁর শরীরে রক্ত পাম্প করে। ব্যাকপ্যাক থেকে উদ্ভুত ২ টি প্লাস্টিক পাইপ তাঁর পেটের বোতামের মাধ্যমে তাঁর শরীরে প্রবেশ করানো।

এখন বলুন আমাদের জীবন কি তাঁর থেকেও কঠিন?

জীবনকে অন্য কারো জীবনের সাথে তুলনা করুন যারা আমাদের থেকে খারাপ আছে। তাহলে নিজেকে অনেক সুখি মনে হবে।

(সংগৃহিত)

07/06/2024

আজকের পাঠদান ০৭/০৬/২০২৪ইং

24/05/2024

আজকের পাঠদান 🥰
২৪/০৫/২৪

03/05/2024

ঈদ পরবর্তী এবিসি স্কুলের পাঠদান কার্যক্রম 🤍

26/04/2024

ঈদ পরবর্তী আজকের ক্লাস
২৬.০৪.২৪

06/04/2024

সহমর্মিতার ঈদ-২০২৪ইং 🇧🇩

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sylhet
3100