30/07/2023
দারুল আজহারে শতভাগ পাশের ধারাবাহিকতা অব্যাহত৷ রয়েছে A+ সহ স্টার রেজাল্ট৷
------------------------------------------------------
দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসে প্রতিবারের ন্যায় এবারও দাখিল পরীক্ষায় সকল শিক্ষার্থী স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছ৷ এছাড়াও মেইন ক্যাম্পাস, দক্ষিণ খান ক্যাম্পাস, নোয়াখালী ক্যাম্পাস, ভোলা ক্যাম্পাস, লক্ষ্মীপুর ক্যাম্পাস, পঞ্চগড়, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ফেনীসহ দেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা দাখিল পরীক্ষা -২০২৩ এর বিজ্ঞান বিভাগ ও মানবিক বিভাগ থেকে A+ সহ স্টার রেজাল্ট করেছে।
দারুল আজহারের শিক্ষার্থী সহ সারাদেশের উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের দারুল আজহার সিলেট ক্যাম্পাসের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক৷ স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত হোক৷
শুভ কামনায়:
সুলাইমান আহমদ হুজাইফা
পরিচালক ও ভাইস প্রিন্সিপাল
দারুল আজহার মডেল মাদরাসা
সিলেট ক্যাম্পাস৷
29/06/2023
ঈদ মোবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
--------------------
দারুল আজহারের সকল শিক্ষক,শিক্ষিকা, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী সহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা ও ঈদ মোবারক৷
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সকলে হজ্ব, কুরবানীসহ যাবতীয় নেক আমল কবুল করুন৷
25/06/2023
ঈদের উল্লাসে কিডস সেকশনের সোনামণিরা
----------------------------------------
আজ থেকে দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের ঈদের ছুটি শুরু হয়েছে৷ ঈদ-উল-আযহা ২৩ এর পূর্বে আজ ছিল শেষ ক্লাস৷ তাই কিডস সেকশনের শিক্ষার্থীরা তাদের সহপাঠী ও টিচার্সদের সাথে ঈদের শুভেচ্ছা বিয়িময় আনন্দ-উল্লাসে মেতে উঠে৷ ঈদ কার্ড, গিফট ও চকলেট বিনিময়ে ঈদের পূর্বেই ঈদ আনন্দে উল্লাসিত দারুল আজহারের সোনানণিরা৷
পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সাথে পবিত্র ঈদ উদযাপন করে সুস্থ ফুরফুরে মেজাজে আবার ফিরে আসুক ক্লাস রুমে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে৷
সবাইকে ঈদ মোবারক
29/04/2023
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা...
প্রতিবারের ন্যায় এবারও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের একঝাঁক স্বপ্নবাজ কিশোরসহ দারুল আজহারের কয়েক শতাধিক শিক্ষার্থী৷ সারাদেশে অংশগ্রহণকারী সবার জন্য অনেক দোয়া ও শুভ কামনা৷
28/04/2023
আপনার সন্তানকে যুগোপযোগী ইসলামিক স্কলার হিসেবে গড়ে তুলতে দারুল আজহারের সেবা নিন।
---------------------------------------
রমজান পরবর্তী হিফজুল কুরআন, ইংলিশ মিডিয়াম, বিজ্ঞান ও মানবিক বিভাগে সীমিত আসনে আবাসিক /অনাবাসিক /ডে কেয়ারে ভর্তি চলছে...
আদর্শ নাগরিক, উন্নত আমল আখলাক ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন জেনারেশন গড়তে ভারসাম্যপুর্ণ কাজ করে যাচ্ছে দারুল আজহার মডেল মাদরাসা৷
বিভাগ ভিত্তিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকমণ্ডলী৷ কিডস সেকশন সম্পূর্ণ ফিমেল শিক্ষক দ্বারা নার্সিং৷ একাডেমিক শিক্ষার পাশাপাশি অনেকগুলো কো-কারিকুলামে বিশেষ তত্ত্বাবধান৷
সন্তানের উপযুক্ত শিক্ষা, নৈতিক দীক্ষা ও মানসিক পুষ্টি নিশ্চিত করতে দারুল আজহারের যে কোন ক্যাম্পাসের সেবা নিন।
সিলেট ক্যাম্পাস: হাউজ ৪৫, প্রধান সড়ক, ব্লক এ, শাহজালাল উপশহর, সিলেট৷
ফোন ০২৯৯৬৬৪১৮১১ মোবাইল : ০১৭৮৫০৫৪০০৮, ০১৭৫০৯৬৯২৯৮
ওয়েব : www.darulazharsylhet.com
23/04/2023
দারুল আজহার কেন ব্যতিক্রম?
• দক্ষ ইসলামী স্কলার তৈরির জন্য পবিত্র কুরআনের ৫০০টি আয়াত এবং ৩০০টি হাদিস শেখা বাধ্যতামূলক।
• মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে গণিত এবং বিজ্ঞানে বিশেষ তত্ত্বাবধান।
• নিজস্ব কম্পিউটার ল্যাব, সুসজ্জিত লাইব্রেরি, সুসজ্জিত জিম এবং ক্রীড়া সুবিধা।
• শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতি।
• ইংরেজি এবং আরবীতে শুদ্ধ উচ্চারণে কথোপকথনের ব্যবস্থা।
Why is the Darul Azhar an exception?
----------------------------------------------------------
Learning and memorising 500 Ayat of holy Quraan and 300 hadiths is mandatory for making efficient Islamic scholars.
• Special supervision in Mathematics and Science to building a well career in Medical and Engineering.
• Own computer lab, well-stocked library, well-equipped gym and sports facilities.
• Digital attendance of teachers and students.
• Conversation arrangement in pure pronunciation in English and Arabic.
20/04/2023
পবিত্র ঈদ-উল ফিতর এর শুভেচ্ছা- ঈদ মোবারক🌙
দীর্ঘ মাসব্যাপী সিয়াম-সাধনার পর পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম জীবনে বয়ে আনুক শুদ্ধতার পরশ। আত্মিক পরিশুদ্ধি ও নৈতিক উন্নয়নের এই মাস বছরের বাকি দিনগুলোর জন্য হোক মাইলফলক।
বিশ্বব্যাপী নিপীড়িত মজলুম মানবতা মুক্তি পাক৷ সকল প্রকার বিদ্বেষ, জুলুম-নিপীড়ন ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বেঁচে থাকুক মুসলিম উম্মাহ।
আল্লাহ তায়ালা আমাদের সকল নেক প্রচেষ্টা তাঁর সন্তুষ্টির উছিলা হিসেবে কবুল করুন। আমীন।
17/04/2023
ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানঃ বিশ্বাসের চাষ ও বিকাশে নান্দনিক শিল্পকলা ক্যলিগ্রাফি শক্তিশালী মাধ্যম।
------------
দারুল আজহার মডেল মাদরাসা, সিলেট ক্যাম্পাস আয়োজিত রমজান মাসব্যাপী ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, "বিশ্বব্যাপী নন্দিত ও স্বীকৃত ক্যালিগ্রাফি শিল্প মুসলমানদের গৌরবময় উত্তরাধিকার। এই শিল্পের কাছে গোটা বিশ্ব ঋনী। মানুষের মনে শিল্প ও সৌন্দর্য্যের বোধ সৃষ্টিতে, বিশ্বাসের চাষ ও বিকাশে নান্দনিক শিল্পকলা ক্যলিগ্রাফি একটি শক্তিশালী মাধ্যম। ক্যালিগ্রাফি শিল্পের চর্চায় দারুল আজহারের উদ্যোগ ও প্রশিক্ষণ সমাজে সৃজনশীল মানস তৈরীতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।"
১৬ এপ্রিল রবিবার বিকেলে ডিএএম সিলেট ক্যাম্পাসের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আজহার সিলেট ক্যাম্পাসের সম্মানিত পরিচালক ও সিলকো হোমস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা তাজুল ইসলাম হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল অধ্যক্ষ মনজুরে মাওলা। অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত করে মাদরাসার দাখিল পরীক্ষার্থী ক্বারী আবু সালেহ।
মাদরাসার ক্যালিগ্রাফি এন্ড আর্ট বিভাগের ইনচার্জ ও ট্রেইনার কাজী সায়ীদ তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল সুলাইমান আহমদ হুজাইফা, হোস্টেল তত্বাবধায়ক ইসমাঈল হোসেন মিসবাহ, বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ, সিলেট আইডিয়াল মাদরাসার শিক্ষক আবু বকর সিদ্দিক, ক্যালিগ্রাফি শিল্পী তাহের আহমদ।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি। সনদ গ্রহণের পর প্রশিক্ষণার্থীদের প্রস্তুতকৃত ক্যালিগ্রাফি প্রদর্শন করা হয়। এ-সময় প্রধান অতিথি তাজুল ইসলাম হাসান বলেন, সিলেট শহরে স্কুল-মাদরাসার সংখ্যা রয়েছে অনেক। কিন্তু দারুল আজহার শিক্ষা, দীক্ষা, তালীম, তরবিয়ত, সায়েন্স ফেয়ার, আর্ট ও ক্যালিগ্রাফি, সাহিত্য চর্চা, ক্বিরাত-সংগীত ইত্যাদিতে যে স্বকীয়তা ও অনন্যতা সৃষ্টি করেছে নিঃসন্দেহে তা বিরল। এই প্রতিষ্ঠান আমাদের জন্য গৌরব ও নেয়ামতের।
অনুষ্ঠান শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
09/04/2023
দারুল আজহারে বদর দিবসের আলোচনা সভাঃ
বদরের যুদ্ধ কিয়ামত অবধি সত্য-মিথ্যার পার্থক্য নিরুপনকারী হিসাবে আখ্যায়িত হবে।
---------------------------------------
দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের প্রাক্তণ শিক্ষার্থীদের সাহিত্য ও গবেষণাধর্মী সংগঠন আল আজহার রাইটার্স এন্ড থিংকার্স ফোরাম (আরাথিফ) ও আল আজহার ছাত্র সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, "ঐতিহাসিক বদরের যুদ্ধ কিয়ামত অবধি সত্য-মিথ্যা এবং জালেম-মজলুমের পার্থক্য নিরুপনকারী হিসাবে আখ্যায়িত হবে। এই যুদ্ধ তৎকালীন পৃথিবীর জুলুম-লুটতরাজের স্ট্রাকচার ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়েছিল। এই যুদ্ধ প্রমান করেছে ন্যায়ের পথে অবিচলতা ও আল্লাহর নুসরাত লাভ করলে কোন জালেম পরাশক্তিই মাথাচাড়া দিতে সক্ষম হবে না। তাই আমাদেরকে চলতে হবে হক্বের পথে। শক্ত হাতে লড়তে হবে অন্যায়-জুলুমের বিরুদ্ধে। মনে রাখতে হবে, হক্বের পথে অবিচলতাই টেকসই বিজয়ের পূর্বশর্ত।"
দারুল আজহার সিলেট ক্যাম্পাস প্রাঙ্গণে ১৭ রমজান ৯ এপ্রিল রবিবার বিকাল ৪ টায় ঐতিহাসিক বদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা উল্লেখিত কথাগুলো বলেন।
দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল, গবেষক-শিক্ষাবিদ অধ্যক্ষ হাফিজ মাওলানা মনজুরে মাওলা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সিলেট উইমেন্স কলেজের প্রিন্সিপাল লেখক গবেষক অধ্যক্ষ কবি কালাম আজাদ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সিলেটের চেয়ারম্যান ও দারুল আজহার সিলেট ক্যাম্পাসের পরিচালক এ এস এম জি কিবরিয়া, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার তোফায়েল আহমেদ,
দারুল আজহার সিলেট ক্যাম্পাসের পরিচালক, বিশিষ্ট প্রকৌশলী শাহজাহান কবির ডালিম, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, সিলেট ক্যাম্পাসের পরিচালক, বিশিষ্ট ব্যাবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সুলাইমান আহমদ হুজাইফা প্রমুখ।
বক্তারা আরো বলেন, আল আজহার রাইটার্স এন্ড থিংকার্স ফোরামের মিশন ও ভিশন জাতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
আরাথিফ সদস্য সচিব মাওলানা সাজিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আরাথিফের কো-অর্ডিনেটর আহমদ সালমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কানাইঘাট ডিগ্রী কলেজের প্রভাষক মুহাম্মদ ইয়াহিয়া, দারুল আজহার সিলেট ক্যাম্পাসের হোস্টেল ইনচার্জ মাওলানা ইসমাঈল হুসাইন মিছবাহ, সহকারী শিক্ষক (ইংরেজি) হাফিজ আব্দুস সালাম, সহকারী শিক্ষক (সায়েন্স) আরিফুল ইসলাম সোহান, সহকারী শিক্ষক (আরবি) মাওলানা মামুনুর রশীদ,সহকারী শিক্ষক (ইসলামিয়াত) মাওলানা শিহাব উদ্দিন, সহকারী শিক্ষক (গণিত) শামীম আহমদ, সহকারী শিক্ষক (হিফয) আব্দুল মুনতাকিম কামরুল ও ক্যালিগ্রাফি ও আর্ট বিভাগের ইন-চার্জ সায়ীদ তানভীর, ছাত্রনেতা ইশমাম তাশরীফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাথিফের এক্সিকিউটিভ মেম্বার হাফিজ খুবাইব আহমদ শাকির, হাফিজ মাওলানা হুসাইন আল আমিন, ছাত্র নেতা শাহিদ নাসির, আহমদ জাকী, আল আজহার ছাত্র সংসদের জি এস হাফিজ কাশিম আহমদ, অর্থ সম্পাদক আবু সালেহ সোহান, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, এজিএস নোমান আহমদসহ আরাথিফ দায়িত্বশীলবৃন্দ।
মাদরাসার বিপুল সংখ্যক গার্ডিয়ানসহ বিভিন্ন শ্রেণী-পেশার অতিথিরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মনজুরে মাওলা বলেন, দারুল আজহারের শিক্ষার্থীরা জাতির সম্পদ। নষ্ট সমাজের খোল-নলচে পাল্টে দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভংগীর উন্নয়ন করে একটি ইতিবাচক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এই মাদরাসার ছাত্ররা। তিনি আরাথিফের অগ্রগতির পথে সবাইকে সাথী ও সহযোগী হবার আহবান জানান। সবার দোয়া ও পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠান শেষে সুধীবৃন্দ ইফতার গ্রহণ করেন।
26/03/2023
দারুল আজহারের আলোচনা সভায় বক্তারাঃ
সকল জুলুমের বিরুদ্ধে শক্তহাতে রুখে দাঁড়ানোই স্বাধীনতা দিবসের অঙ্গীকার!
--------------------------------
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল আজহার সিলেট ক্যাম্পাস কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, "মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটই ছিল অন্যায় ও জুলুমকে স্বীকার এবং কোনরুপ প্রশ্রয় না দেয়া। অত্যাচার-অবিচারকে চোখ বুজে মেনে নিতে না পারার অপরাধেই মুলত পচিশে মার্চের কালরাতে মজলুম বাঙ্গালীর উপর ঝাপিয়ে পড়েছিল জালেম পাক হানাদাররা। কিন্তু কোনভাবেই সাহসী বীরদের মাথা নোয়াতে পারেনি পাক ইয়াহইয়া ভুট্টোর পাক বাহিনী। তাই যুগে যুগে ছাব্বিশে মার্চ আমাদের প্রেরণা। আমাদের শক্তি। সেই চেতনা আজীবন ধারণ করে সামনে চলতে হবে আমাদের।
জুলুমের বিরুদ্ধে শক্তহাতে রুখে দাঁড়ানোই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার "।
আজ বিকেলে শাহজালাল উপশহরে দারুল আজহারের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ সিলেট-এর সহযোগী অধ্যাপক ডাঃ তোফায়েল আহমদ।
দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মনজুরে মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পূবালী ব্যাংক ব্যবস্থাপক মনজুর আহমদ, আর আর কেবল সিলেট রিজিওনাল হেড জাহাঙ্গীর হোসেন সুমন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান- এর চেয়ারম্যান দেওয়ান মনজুর আহসান মিশু, জালালাবাদ ম্যাটস এর প্রভাষক মুহাম্মদ তৌফিকুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী কামরান আহমদ,
মাদরাসার ভাইস প্রিন্সিপাল সুলাইমান আহমদ হুজাইফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মাদরাসার ইংরেজী শিক্ষক আবদুস সালাম, আরবী শিক্ষক মিসবাহ উদ্দিন, গণিত শিক্ষক শামীম আহমদ, আল আজহার ছাত্র সংসদের জিএস কাশিম আহমদ প্রমুখ।
সভায় দেশ, জাতি ও শহীদদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে ইফতারে অংশ নেন অতিথিরা।
21/03/2023
দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের স্ট্যান্ডার্ড ওয়ানের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ মুত্তাকী'র জন্মদিন ছিল আজ৷ জন্মদিনের আনন্দ আব্দুল্লাহ'র সহপাঠীদের সাথে ভাগাভাগি করতে ক্লাস শেষে মিসরা আয়োজন করেন ক্লাস পার্টি৷ উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, সিলেট ক্যাম্পাসের পরিচালক ও আমেরিকার বিশিষ্ট সাংবাদিক গোলাম মঈনুস সাদাত জুয়েল, আব্দুল্লাহর পিতা ডাক্তার তোফায়েল আহমদ, আব্দুল্লাহর টিচার্স ও সহপাঠীবৃন্দ৷
উল্লেখ্য ওসমানী মেডিকেলের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তোফায়েল আহমদ ও ডাক্তার শাফিয়া সুলতানা মারদিয়া'র বড় ছেলে আব্দুল্লাহ মুত্তাকী ২০২১ সালে দারুল আজহার সিলেট ক্যাম্পাসে প্লে গ্রুপে এবং ২০২২ সালে নার্সারিতে ফাস্ট হয়ে স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ছে৷ আব্দুল্লাহ'র ছোটভাই আহমদ সুলাইমান ত্বাকী প্লে গ্রুপে পড়ছে৷
মুত্তাকী ও ত্বাকী'র জন্য অনেক দোয়া ও শুভ কামনা৷ আল্লাহ তায়ালা মুত্তাকী, ত্বাকী সহ আমাদের সকল শিক্ষার্থীদের ইসলামিক স্কলার, দেশ ও জাতির সেবক হিসেবে কবুল করুন৷ আমিন৷
20/03/2023
আমরা অনেকেই সন্তানকে স্কুল,কলেজ ও ভার্সিটিতে পড়াচ্ছি ,অথচ আমাদের সন্তান কোরআন শুদ্ধরুপে পড়তে পারেনা, এই সন্তান কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে নালিশ করবে হে আল্লাহ, আমার মা বাবা, আমার অভিভাবক আমাকে বিশুদ্ধভাবে কুরআন পড়া শিক্ষা দেননি, দ্বীন শিক্ষা দেননি । আমি তাদের বিচার চাই। সে দিন বিচার শেষে কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে সন্তান মা বাবার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামের দিকে যাবে। নাউজুবিল্লাহ!
তাই কিয়ামতের মাঠের ভয়াবহতার কথা চিন্তা করে উভয় জাহানে সফলতার লক্ষ্যে আপনার সন্তানকে পবিত্র মাহে রামাজানে সহীহ কোরআন শিক্ষা কোর্সে ভর্তি করে দিন। সহীহ কোরআন তেলাওয়াত শিক্ষার পাশাপাশি দ্বীনের মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়া অভিভাবকদের দায়িত্ব।
আপনার সন্তানকে বিশুদ্ধভাবে কোরআন ও দ্বীনের মৌলিক জ্ঞান শিক্ষায় গড়ে তুলতে দারুল আজহার মডেল মাদরাসা সিলেট উপশহর ক্যাম্পাসে মাস ব্যাপী সহীহ কোরআন শিক্ষা কোর্সে আজই ভর্তি করুন৷
মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের পাশাপাশি যেসকল বিভাগ রয়েছে৷।
• হিফজুল কুরআন
• ইংলিশ মিডিয়াম
• এরাবিক মিডিয়াম
• জেনারেল (প্লে থেকে আলিম)
• ক্যালিগ্রাফি (আর্ট)
যোগাযোগ : হাউজ ৪৫, ব্লক এ, প্রধান সড়ক, শাহজালাল উপশহর, সিলেট৷