30/04/2026
#সম্মানিত অভিভাবকদের প্রতি খোলা চিঠি,
যাদের সন্তানের মাদ্রাসায় পড়াচ্ছেন বা পড়াবেন, অনুরোধ থাকবে পুরো লেখাটা পড়ার!
সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম।
একটা কথা অনেকদিন থেকে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আজ সাহস করে বলেই ফেলি। মাফ করবেন।
আপনাদের ঘরে ২টা, ৩টা বা ৪টা সোনামণি। مَا شَاءَ اللَّهُ। মাঝে মাঝে তাদের দুষ্টামিতে আপনারাও রেগে যান। ধমক দেন। কখনো হালকা মাইরও দেন। এটা স্বাভাবিক। এতে আমরা কেউ কিছু মনে করি না। কারণ আপনি বাবা, আপনি মা।
কিন্তু আমার কাছে কয়টা বাচ্চা জানেন? ৫০টা, ১০০টা, কখনো ১৫০টা।
এরা সবাই একসাথে দুষ্টামি করে। মারামারি করে। একজন আরেকজনকে গালি দেয়। ক্লাসের মধ্যে দৌড়াদৌড়ি করে। সবক না শিখে গল্প করে।
ভাই, বলেন তো — এই ১০০টাকে একসাথে মানুষ করতে হলে, শুধু আদর দিয়ে হবে?
নিয়ম-শৃঙ্খলা না থাকলে মাদ্রাসা কি মাদ্রাসা থাকবে? নাকি বাজার হয়ে যাবে?
বিশ্বাস করেন, আমরা শাসন করতে ভালোবাসি না। আমাদেরও কলিজা আছে। মারতে গেলে হাত কাঁপে।
কিন্তু শাসন না করলে আপনার সন্তানটাই নষ্ট হবে। আজ যে বাচ্চাটা অন্যের খাতা ছিঁড়লো, কাল সে মানুষের হক মারবে। আজ যে গালি শিখলো, কাল সে আপনার সামনেই গালি দিবে।
আমরা শুধু শাসন করি না ভাই।
আমরা আদর করি। মাথায় হাত বুলাই।
যেদিন ছবক সুন্দর হয়, সেদিন বুকে জড়ায় ধরি। উৎসাহ দেই, পুরস্কার দেই। হাততালি দিয়ে সবার সামনে সম্মান দেই।
১০ বার আদর করি, ১ বার শাসন করি। কিন্তু বাসায় খবর যায় শুধু ওই ১ বারের।
রাসূল ﷺ বলেছেন:
"তোমরা প্রত্যেকে দায়িত্বশীল।" [বুখারী]
আপনার দায়িত্ব ২-৩ জন। আমার দায়িত্ব ১০০ জন। দুজনের জবাবই আল্লাহর কাছে দেওয়া লাগবে।
আপনারা যদি একটু সচেতন হন, একটু পাশে থাকেন —বাচ্চাকে যদি বলেন, "বাবা, হুজুর যা বলে শুনবা" — বিশ্বাস করেন, অর্ধেক সমস্যা এমনেই সমাধান হয়ে যাবে।
আজকের ছোট শাসনটা কালকের বড় বিপদ থেকে বাঁচাবে।* আজকের কান্নাটা কালকের হাসি ফিরায় দিবে إِنْ شَاءَ ٱللَّٰهُ
আসুন, আমরা শত্রু না হই — সঙ্গী হই। আপনি ঘরে তরবিয়ত দেন, আমি মাদ্রাসায় তালিম দেই। *দুইয়ে মিলে একটা জান্নাতি প্রজন্ম বানাই।
আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন।
*وَاللَّهُ الْمُسْتَعَان
* #অভিভাবক_সমীপে #তরবিয়ত #উস্তাদ_ছাত্র #মাদ্রাসা_শিক্ষা*