16/12/2025
🇧🇩 মহান বিজয় দিবস—১৬ ডিসেম্বর 🇧🇩
১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
মহান বিজয় দিবস উপলক্ষে গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই বিজয়ের চেতনাকে ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।
গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ