11/08/2022
Easy and effective way to learn vocabulary
ভোকাবুলারি শেখার সহজ পন্থা।
📍Introduction
সবার মাথায়-ই একটা হতাশা! যতই শিখি যতই মুখস্থ করি ভোকাবুলারি মনে থাকে না ভুলে যাই! তাই কিভাবে আরেকটু কার্যকারীভাবে শেখা যায় তা নিয়েই আজকোর আলোচনা।
কোন কিছু একবার শিখলে যদি আপনি এটার ব্যবহার না করেন অথবা পরবর্তীতে এটার চর্চা না করেন তাহলে এই জিনিসটা সহজেই ভুলে যাবেন এটাই স্বাভাবিক।
আমরা মনে করি যারা খুব পড়াশোনা পারে তারা হয়ত তাদের মেধার জন্য পারে ব্যপারটা কিন্তু এরকম না আসলে তারাও ভুলে যায় আবার শিখে রিভিশন দেয় চর্চা করে তারপর একটা সময় আর ভুলে না। তা যদি আমরাও করি আমরাও পারবো। তাই এই বিষয়টা নির্দিধায় ভুলে মেনে নিতে হবে যে শেখার পর অবশ্যই ভুলে যাব এবং এটাই স্বাভাবিক।
📍How many words will I learn?:
দিনে কতগুলো ভোকাবুলারি শিখব?
আপনি যদি একদিনে ১০০/২০০ ভোকাবুলারি একদিনেই শিখে ফেলতে চান তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য না। কারণ একদিনে এতবেশি পরিমানে শব্দ শিখলে আপনার মনে রাখার সম্ভাবনা খুবই কম।তাই প্রতিদিন ১০ থেকে ২০ টার বেশি না শেখাই ভালো।
📍How do I arrange in the exercise copy?:
যেভাবে একটা খাতায় বা নোটবুকে শব্দগুলো সাজাবেন।
প্রথমে একটা পৃষ্ঠাকে ৪ টি সারিতে লম্বালম্বি ভাগ করবেন প্রতিটি সারির প্রস্থ যেন একটি স্বাভাবিক শব্দের সাইজের হয়।
📑১ম সারির হেডলাইনে থাকবে শব্দ(Word)
📑২য় সারির হেডলাইনে থাকবে অর্থ(Meaning)
📑৩য় সারির হেডলাইনে থাকবে সমার্থক শব্দ (Synonyms)
📑৪র্থ সারির হেডলাইনে থাকবে বিপরীত শব্দ (Antonyms)
তরাপর বাজারের যেকোনো বই দেখে বা ইন্টারনেট থেকে আপনার ঐ পৃষ্ঠায় সুন্দরভাবে সাজিয়ে লিখুন। এবং মুখস্থ করা শুরু করুন।
যতগুলো লিখবেন ততোগুলো শিখারপর অন্য কিছু দিয়ে উত্তর ঢেকে রাখবেন এবং দেখবেন পারেন কি না যদি কয়েকটা পারেন না তবে আবার শিখবেন এবং আবার চেক করবেন সমার্থক শব্দ ও বিপরীত শব্দসহ।
এরকম প্রতিদিন ১০টি শব্দের একসেট করে শিখলে ৩০ টি শব্দ শেখা হয়ে যাবে আর আপনার ভোকাবুলারি লেভেল হবে অসাধারণ মজবুত এবং শক্তিশালী।💪
📕ভোকাবুলারি শিখার জন্য একটা বেস্ট বই হতে পারে আপনার জন্য যদি আপনি হয়ে থাকেন একজন স্টুডেন্ট, শিক্ষক কিংবা Ielts এর পরিক্ষার্থী।
মাত্র ৭৫ টাকা ব্যয় করে কিনলে আপনি অন্তত ঠকবেন না এটা নিশ্চিত বলতে পারি বইটি এমন ভাবে সাজানো যে আমাদের চারপাশে যা কিছু আছো মোটামুটি সব জিনিসের নামসহ বিভিন্ন শব্দ ও অর্থ ছবিসহ সাজানো হয়েছে যা পরবর্তীতে ব্যবহার করতে খুবই সহজ হবে।
📍পাওয়া যাবে:
📌পিডিএফ লিংক: প্রথম কমেন্টে পেয়ে যাবেন(75৳টাকা)
📌রকমারি (322৳)কিংবা যেকোনো অনলাইন শপে খুজলে পেতে পারেন।
📌বাংলাদেশের যেকোনো শহরের লাইব্রেরিতে পাবেন।