সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্টে রোড, সদর সিলেট।

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্টে রোড, সদর সিলেট।

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্টে রোড, সদর সিলেট। এই পেইজটি শুধুমাত্র বিদ্যালয় অফিস থেকে পরিচালিত

আলহামদুলিল্লাহ, এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা -২০২৫ এ সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ৪ জন বৃত্তি...
25/02/2026

আলহামদুলিল্লাহ, এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা -২০২৫ এ সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের
৮ম শ্রেনির ৪ জন বৃত্তি পেয়েছে।
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

১। সানোয়ার হোসেন অপু
২। জান্নাতুল মাওয়া
৩। ফাদিলা ইবনাত নাভিন
৪। সামিয়া জাহান

20/02/2026

চিরবিদায় নিয়ে চলে গেল আমাদের প্রিয় শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত মোঃ জীবন। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জীবনের জন্য মহান রবের কাছে প্রার্থনা _— “আল্লাহ নিস্পাপ জীবন কে আপনি জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নাও” সন্তানহারা মা-বাবাকে তুমি ধৈর্য ধরার তাওফিক দান করুন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিদ্যালয়ের পক্ষ হতে গভীর সমবেদনা প্রকাশ করা হচ্ছে।আল্লাহর কাছে এই ফরিয়াদ বিদ্যালয় পরিবারের সবাই কে নিরাপদে রাখেন।

09/02/2026

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জীবন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে, যা তাহার বাবার হাতে বিদ্যালয় ক্যাম্পাসে তুলে দেওয়া হয়েছে, এবং তার শারীরিক সুস্থতার খবর বিদ্যালয় থেকে নেওয়া হচ্ছে প্রতিনিয়ত। জীবনের জন্য সবাই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আমাদের মধ্যে ফিরে আসে।

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের শুধু মাত্র ৬ষ্ট শ্রেনীতে অনলাইনে ভর্তির আবেদন চলছে। আবেদন...
17/11/2024

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের শুধু মাত্র ৬ষ্ট শ্রেনীতে অনলাইনে ভর্তির আবেদন চলছে।
আবেদন ৩০ নভেম্বর ২০২৪ এর মধ্যে করতে হবে।
আবেদনের লিংক :

Government School Admission-2022

06/06/2024

****শিক্ষার্থীর উদ্দেশ্যে কিছু কথা ****

প্রিয় শিক্ষার্থী!
তুমি একজন শিক্ষকের কাছে শুধু স্নেহের নও, সম্মানেরও পাত্র,
তা খেয়াল করেছো কখনো?

খেয়াল করে দেখ,
তুমি যখন ক্লাসে পরিপাটি হয়ে বসে আছো তখন তোমার শিক্ষক দাঁড়িয়ে তোমাকে শেখাচ্ছেন, কথা বলছেন।

পুরো ক্লাসের সময় তুমি বসে থাকলে আর শিক্ষক দাঁড়িয়ে থাকলো,
এতে কি তোমাকে একটুও সম্মান দেখানো হলো না?

তোমার বাড়িতে কোনো অতিথি গেলে,
কী করো?

চটজলদি একটা চেয়ার দাও আর তুমি পাশে বা সামনে দাঁড়িয়ে থাকো,
তাঁর সেবায় নিয়োজিত থাকো।

আচ্ছা,
দেখতো, ক্লাসে ঢুকেই একজন শিক্ষক দাঁড়িয়ে থাকার পরেও তোমাকে বসতে বলেন,
তোমার সমস্যা হলে তোমার নিকট গিয়ে শুনে আসেন আর সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেন।

তাহলে কি তুমি শিক্ষকের কাছে একজন মেহমানও নও?

একজন শিক্ষক তোমাকে মেহমান বা অতিথি ভেবে সেবা করে যান;

এক বছর কিংবা দু'বছর নয়, দীর্ঘ সময়।

তুমি আজ বড় হয়েছো,

ভার্সিটির লাইফ শেষ করে,
বড় চাকরি করে,
গাড়ি বাড়ি করে নিজেকে প্রতিষ্ঠিত ভাবছো।

আর দেখছো যে একজন শিক্ষক আজও সেই ক্লাসে,

সেই কালো বোর্ডের পাশে দাঁড়িয়ে আছে,
স্যারের কোনো উন্নতি নেই।

অথচ,
একবারও ভাবোনি যে তুমি
যে জীবনের জন্য আজ অহংবোধ করছো
সেই আলোকিত জীবনের প্রতিবিম্ব তোমাকে ঐ কালো বোর্ডে সাদা চকেই দেখানো হয়েছিল।

স্যারের হাতের চক ছিল না ওটা,
ওটা ছিল তোমার জীবনগাড়ির হেডলাইট;

সেই আলোতেই তুমি আজ পথ খুঁজে পেয়েছো।

কিন্তু দুর্ভাগ্য হলো এই যে তুমি সেইদিনগুলো অস্বীকার করছো অথবা তোমার ক্যারিয়ারের আলোতে স্যারকেই ঢেকে ফেলেছো।

বড় হও,
তবে বেড়ো না।

বাড়তি কোনো কিছুই ইতিহাস কখনো গ্রহণ করেনি।

সেই বোর্ড,
সেই ক্লাস,
সেই চক সকল সভ্যতার চাবিকাঠি।

এই চাবিকাঠি ছাড়া কোনো সভ্যতা আজও আলো দেখেনি।

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের- ২০২১ এস এস সি  ব্যাচের মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে...
24/05/2024

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের- ২০২১ এস এস সি ব্যাচের মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায়, ****অভিনন্দন***

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন -২০২৩
23/10/2023

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন -২০২৩

23/10/2023
সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ে আপনাকে স্বাগতম
28/07/2023

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ে আপনাকে স্বাগতম

এই পেইজটি শুধুমাত্র বিদ্যালয় অফিস থেকে পরিচালিত

Address

Sylhet Cadet College
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্টে রোড, সদর সিলেট। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্টে রোড, সদর সিলেট।:

Shortcuts

Share

Category