28/05/2026
🌙 ঈদুল আযহার শুভেচ্ছা 🌙
শায়খুল ইসলাম জামেয়ার পক্ষ থেকে সম্মানিত অভিভাবকমণ্ডলী, শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ আমাদের ত্যাগ, তাকওয়া, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা দেয়। হযরত ইবরাহীম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর মহান কুরবানির আদর্শ আমাদের জীবনে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মত্যাগের প্রেরণা জাগ্রত করুক।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন, পরিবারে শান্তি, সমাজে সম্প্রীতি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মাঝে ঐক্য, নিরাপত্তা ও কল্যাণ দান করুন।
এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও রহমতের বারতা।
✨ ঈদ মোবারক ✨
শায়খুল ইসলাম জামেয়ার পক্ষ থেকে।