বিসমিল্লাহির রাহমানির রাহীম
আলহামদুলিল্লাহ ওয়াস্ সালাতু ওয়াস্ সালামু আলা রাসূলিল্লাহ ।
আম্মাবাদ,
‘সহজ কথা কইতে আমায় কহো যে, সহজ কথা কওয়া যায় না সহযে’ !
এটি শুধুমাত্র এক সরল উক্তিই নয় এটি আজ আমার মনের অভিব্যক্তি । মহান এবং মহনুভবতা আসলে ঠিক ভাষায় বুঝানো সম্ভব নয়। আজ আমি নিজেকে গর্বিত অনুভব করছি। মহান এক সিলসিলার খেদমতে শামিল হতে পেরেছি। নিজের মধ্যে মহান-মনীষীদের পদাঙ্ক অনুসরণ করার তাগাদা অনুভব করছি।
সেই তাগিদ এবং হেদায়েতের ওসিলাই হলো আজকের এই ‘দারুল কিরাত অনলাইন ক্লাস’ প্লাটফর্মটি।
কোরআনের খেদমতে যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন আজ আমি তাদেরই পথ অনুসরণ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোন । এই উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ায় আল্লাহ তায়ালার বিশেষ রহমত হলো আলেম-ওলামা এবং ওলী-আউলিয়াগণ। যাদের পদদুলিতে এ জমিন ধন্য। আর সবচেয়ে বেশি ওলি-আল্লাহদের সোহবত যে জমিন পেয়েছে সেটি হলো আমাদের এই বাংলাদেশ। এই ভূমি আবাদ হয়েছে ওলী-আল্লাহদের দ্বারা । আমার জানা নেই এখানকার মতো অন্য কোন ভূমি আছে কিনা !? যেখানে আমাদের মতো ওলী-আল্লাহদের এতো সোহবত পেয়েছে ।
এদেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখগণ আমাদেরকে দ্বীন-ধর্ম শিক্ষা দিয়েছেন। তালীম-তরবিয়ত প্রদান করেছেন। কোরআন শিক্ষা দিয়েছেন হাদসি শিক্ষা দিয়েছেন । সর্বোপরি আমাদের ইমানী দৌলত হাসিল করার তাওফিক হয়েছে।
কোরআনের নূর আমাদের মুখ ( দেহ) এবং অন্তর (দেহাভ্যান্তর) উভয় জায়গাই সমান পৌছে গেছে আলহামদুলিল্লাহ। আম-খাস অর্থাৎ সর্বসাধারণ কোরআনের মুজিজা চিনতে পেরেছে এবং হেদায়েত লাভ করেছে। আর কোরআন মানুষকে আত্মিক পরিশুদ্ধি দিয়েছে। একটি উদাহরণ দিয়েই বুঝা যাক।
কেউ যদি কোরআনের জীবন্ত মুজেজা দেখতে চায় যে, কোরআন মানুষকে কোন উচ্চতায় নিয়ে যায় ! তাহলে হযরত মাওলানা আব্দুল লতীফ ফুলতলী রহ. এর বর্ণাঢ্য এবং মহান ব্যক্তিত্ত্বের দিকে তাকাতে পারে। কোরআনের খেদমত যাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সুধিজনেরা বলেন, কোরআনের খেদমত তাঁকে সিলেটের গণমানুষের কাছে তাকে তারকাতূল্য মনিষী হিসাবে ভূষিত করেছে । তাইতো তিনি শামসুল উলামা ।
আর হ্যা, সহজ করে বললে আমরা এই প্লাটফর্মের মাধ্যমে তারই পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করছি । এই দুনিয়ায় মরেও যারা অমরত্বের সুধা পান করেছেন আমরা তাদের ঐ দেখানো পথে সুধা পান করতে চাই। অমরত্ব লাভ করতে চাই । এই মহান কাজের পূর্ণতার জন্য মহান রবের কাছেই প্রার্থনা । এবং আমরা তারঁ দিকেই ফিরে যাবো একদিন। কোরআন শিক্ষার এই প্রচেষ্টায় যারা আমাদের শুভাকাঙ্খী এবং সাহয্যকারী তাদেরকেও আল্লাহ তাআলা নেক করেন কবুল করেন। আমীন
আমার এই দোয়ায় যারা আমীন বললো তাদেরকেও আল্লাহ কবুল করেন ।
আবারো আপনাদের দোআর মুহতাজ ।
আহকারুল ইবাদ
(আল্লাহ‘র বান্দা)