22/01/2026
আজ স্মৃতি হয়ে রইল!!
দীর্ঘ ৮বছর পার হলো আল ক্বাসিম ছাত্র সংসদ নতুন রুপে সজ্জিত হওয়ার।
আজকের দিনে স্বরন করছি শ্রদ্ধাবাজন উস্তাদ জামিয়ার দীর্ঘদিনের শিক্ষক উস্তাদুল আসাতিজা হজরত মাওলানা খলিলুর রহমান (ফুবর হুজুর) রাহিমাহুল্লাহ কে। আল্লাহ তা ' লা হুজুরের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যারা জীবিত আছেন সবাইকে সুস্থতার সাথে হায়াত দান করুন। আমিন।
বিশেষভাবে শুকরিয়া জ্ঞাপন করছি জামিয়ার ফাজিল আল-ক্বাসিম ছাত্র সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক হাফিঃ মাওঃ ওকায়েতুর রহমান কে।
15/01/2026
আল ক্বাসিম ছাত্র সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজ মাহবুবুর রহমান কে আল ক্বাসিম ছাত্র সংসদ এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করছেন জামেয়ার মুদিরে মুহতারাম সহ সম্মানিত আসাতিযায়ে কেরাম আমরা তার উজ্জল ভবিষ্যৎ কামনা করি
14/01/2026
বিদায় লুকিয়ে আছে কি যে বেদনা!!
আল ক্বাসিম ছাত্র সংসদ এর উদ্যোগে মাদরে ইলমি জামিয়া কাসিমুল উলূম কাকরদিয়া শেওলা দক্ষিণভাগ মেওয়া, বিয়ানীবাজার, সিলেট । এর ১৪৪৬-৪৭ হিজরি সনের শিক্ষা সমাপনী ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান ও খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল।
13/01/2026
আগামীকাল সকাল দশ ঘটিকা থেকে জামেয়ার হলরুমে দাওরায়ে হাদিস সমাপনকারী ছাত্রদের বিদায়ী সভা অনুষ্ঠিত হবে এবং বাদ যোহর খতমে বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এতে জামেয়ার সকল ছাত্রদের উপস্থিতি একান্ত কাম্য
12/01/2026
আগামী 14 জানুয়ারি বুধবার জামেয়ার খতমে বোখারী ও দাওরায়ে হাদিস সমাপনকারী ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান এতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণে আল ক্বাসিম ছাত্র সংসদ
20/12/2025
সকল প্রস্তুতি সম্পন্ন।
রাত পোহালেই মাদরে ইলমি জামিয়া মেওয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন।
ভরপুর সফলতা কামনা করি।
19/12/2025
গভীর রাতে আসন্ন জামেয়ার বার্ষিক ইসলামী মহা সম্মেলন কে ঘিরে চলছে আল ক্বাসিম ছাত্র সংসদ এর সৃজনশীল কার্যক্রম।