12/05/2026
Nursing Education- নার্সিং শিক্ষা
Our goal is to help you grow your medical and nursing skills with top-notch educational resources and expert insights.
**Welcome to Nursing Education - নার্সিং শিক্ষা!**
Our mission is to empower and support aspiring and current nurses through high-quality educational resources and insights. We offer a wealth of information designed to guide you through every stage of your nursing career, from foundational knowledge to advanced practice. Here, you'll find expert advice, the latest industry trends, and practical t
12/05/2026
বিনামূল্যে কীভাবে পেইড রিসার্চ পেপার ডাউনলোড করবেন?
নিয়মিত গবেষণাপত্র পড়া একজন গবেষকের প্রতিদিনের গবেষণা কার্যক্রমের একটি অংশ। তবে অনেক আর্টিকেল সাবস্ক্রিপশন-ভিত্তিক হওয়ায় সেগুলো সরাসরি পড়তে বা ডাউনলোড করতে গেলে অনেক সময় টাকা খরচ করতে হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশের গবেষকদের জন্য এই খরচ বহন করা খুব কঠিন। তাহলে কীভাবে পেইড আর্টিকেলগুলো (Subscription) বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব?
কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে যার মাধ্যমে এই পেইড আর্টিকেলগুলো কোনো টাকা খরচ ছাড়াই ডাউনলোড করা সম্ভব।
✍️ Institutional Access
Institutional Access-এর মাধ্যমে বিভিন্ন জার্নাল ডাটাবেস ব্যবহার করে পেইড গবেষণাপত্র বিনামূল্যে ডাউনলোড করা যায়। এজন্য নিজের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের লাইব্রেরি ওয়েবসাইটে গিয়ে E-resources বা Online Database অংশে প্রবেশ করে ScienceDirect, Springer, Wiley, Taylor & Francis, JSTOR, IEEE Xplore ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় আর্টিকেল সার্চ করলেই সাধারণত “Full-text access” বা “Download PDF” অপশন দেখা যায়। এটি সম্পূর্ণ বৈধ এবং সবচেয়ে নিরাপদ উপায়।
✍️ ResearchGate
পেইড আর্টিকেল পাওয়ার আরেকটি সহজ উপায় হলো ResearchGate ব্যবহার করা। প্রায় সব প্রকাশিত আর্টিকেলই এই প্ল্যাটফর্মে পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় আর্টিকেলটি খুঁজতে ResearchGate-এ গিয়ে টাইটেল বা লেখকের নাম দিয়ে সার্চ করুন। যদি আর্টিকেলটি সেখানে পাওয়া যায়, তাহলে “Request full-text” নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে ResearchGate স্বয়ংক্রিয়ভাবে লেখকের কাছে মেসেজ পাঠানোর জন্য একটি ড্রাফট তৈরি করে। আপনাকে শুধু Send বাটনে ক্লিক করতে হবে। বেশিরভাগ সময় লেখকরা এই অনুরোধের প্রতিক্রিয়ায় আপনার ResearchGate এর প্রোফাইলে এবং ইমেইলে আর্টিকেলের PDF কপি পাঠিয়ে দেন। যদি কোনো লেখক সাড়া না দেন, তাহলে আর্টিকেলের মধ্যে থাকা corresponding author-এর ইমেইল ঠিকানা খুঁজে নিয়ে politely একটি মেইল পাঠান। মেইলে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কেন আপনি সেই আর্টিকেলটি চান এবং গবেষণায় এর প্রয়োজনীয়তা উল্লেখ করলে বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য করেন।
✍️ The Wikipedia Library
The Wikipedia Library ব্যবহার করে অনেক পেইড আর্টিকেল অ্যাক্সেস করা যায়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণভাবে ২০–৫০টিরও বেশি আন্তর্জাতিক academic databases এবং publishing platforms-এ প্রবেশ করা সম্ভব। তবে এই সংখ্যা সময়ের সাথে পরিবর্তন হতে পারে। এখানে জার্নাল আর্টিকেল, ই-বুক, রেফারেন্স বইসহ বিভিন্ন ধরনের ঐতিহাসিক ও ডিজিটাল ডকুমেন্ট পাওয়া যায়। সব অ্যাক্সেস একসাথে পাওয়া যায় না। আলাদা আলাদা ডাটাবেসের জন্য আবেদন করতে হয়। অনুমোদন পেলে নির্দিষ্ট সময়ের জন্য (যেমন ৬ মাস বা ১ বছর) অ্যাক্সেস দেওয়া হয়। আপনি যদি নিয়মিত Wikipedia-এ কাজ করেন, অ্যাকাউন্টের বয়স অন্তত ৬ মাস হয় এবং ৫০০টির বেশি এডিট থাকে, তাহলে আপনি আবেদন করে এই সুবিধা পেতে পারেন। অনুমোদন পেলে আপনি সরাসরি অনেক জার্নাল, বই এবং আর্কাইভে অ্যাক্সেস পাবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় গবেষণা আর্টিকেল ডাউনলোড করতে পারবেন।
✍️ SC/i-/Hu/b
Sc/i-/H/ub আধুনিক বিজ্ঞানের অন্যতম বিত/র্কিত প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্ল্যাটফর্মটি মূলত সাবস্ক্রিপশনভিত্তিক পেইড আর্টিকেলগুলো বিনামূল্যে অ্যাক্সেস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। Sc/i-Hu/b ওয়েবসাইটে ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে প্রকাশিত অধিকাংশ গবেষণাপত্র বিনামূল্যে ডাউনলোড করা যায়। তবে Sc/i-/Hu/b-এর ডোমেইন বিভিন্ন সময়ে পাবলিশারদের আইনি চাপের কারণে পরিবর্তন করা হয়। ফলে এটি নির্দিষ্ট কোনো একটি ডোমেইনে স্থায়ী থাকে না। বর্তমানে সচল এবং ব্যবহৃত ডোমেইনগুলোর মধ্যে রয়েছে: sc/i-/hu/b (./st, ./se, ./ren, ./do, ./ee, ./ru, ./live, ./wf, ./shop, ./box) ইত্যাদি। প্রথমে আপনি যে গবেষণাপত্রটি ডাউনলোড করতে চান তার DOI (Digital Object Identifier) নম্বর বা পুরো টাইটেল কপি করুন। এরপর ব্রাউজারে গিয়ে Sc/i-/Hu/b-এর কার্যকর ডোমেইন ঠিকানায় প্রবেশ করুন। ওয়েবসাইটে গেলে একটি সার্চ বক্স দেখতে পাওয়া যাবে, সেখানে আপনার কপি করা DOI বা টাইটেলটি পেস্ট করুন। তারপর “Open” বা সার্চ বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত আর্টিকেলটি স্ক্রিনে চলে আসবে। এখান থেকে আপনি সহজেই PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখতে হবে, Sc/i-/H/ub-এর মাধ্যমে সদ্য প্রকাশিত (২০২০ সালের পর) অনেক আর্টিকেল পাওয়া যায় না। সম্প্রতি প্রকাশিত আর্টিকেল ডাউনলোডের ক্ষেত্রে Sc/i-/Net (sc/i-/net[dot]xyz) ব্যবহার করা যেতে পারে। S/ci/DB-কেও Sc/i-/H/ub এর সম্প্রসারণ হিসেবে ধরা হয় এবং এটি তুলনামূলক সাম্প্রতিক পেপার ডাউনলোডে সাহায্য করে। Sc/i-/H/ub ব্যবহার করে পেইড কনটেন্ট ডাউনলোড করা অনেক দেশে কপিরাইট আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত। তাই এই ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা জরুরি।
✍️ Sci/ence H/ub Mu/tual Ai/d Com/munity
সম্প্রতি প্রকাশিত আর্টিকেল কিংবা এমন কিছু আর্টিকেল আছে যেগুলো কোনো কৌশল অবলম্বন করেই ডাউনলোড করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে Scie/nce H/ub Mu/tual Ai/d Com/munity (www. wos/onhj/. com) হতে পারে আরেকটি কার্যকর বিকল্প। এই কমিউনিটি-ভিত্তিক প্ল্যাটফর্মে সদস্যরা একে অপরকে পেইড আর্টিকেল ডেলিভারি করে সহযোগিতা করে। ব্যবহারকারী হিসেবে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে একটি একাউন্ট খুলতে হবে এবং প্রতিদিন কমপক্ষে একবার লগইন করে কিছু পয়েন্ট সংগ্রহ করতে হবে। এই পয়েন্টই হলো আপনার মুদ্রা, যার মাধ্যমে আপনি “Post” অপশনে গিয়ে যেকোনো আর্টিকেলের DOI নম্বর লিখে “Quick Search” দিতে পারবেন। যদি সেই আর্টিকেল সিস্টেমে থেকে থাকে, তাহলে “New Reward” অপশনে ক্লিক করার পর সাধারণত ৪-৫ মিনিটের মধ্যে আপনার প্রোফাইলের Content অপশনের My Posts এ এবং ইমেইলে ঐ আর্টিকেলটি চলে আসবে। ব্যবহারকারীরা সাধারণত অত্যন্ত সক্রিয় এবং গবেষণার প্রতি সহানুভূতিশীল হওয়ায় এই প্ল্যাটফর্মে সহায়তা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
✍️ Access to Research
Access to Research যুক্তরাজ্যের একটি বিনামূল্যে রিসার্চ আর্টিকেল অ্যাক্সেস পরিষেবা। এখানে আনুমানিক ৩০ মিলিয়ন আর্টিকেল পাওয়া যায়। এখানে কোনো সাবস্ক্রিপশন বা পেমেন্ট ছাড়াই আর্টিকেল পড়ার সুযোগ পাওয়া যায়। এই প্ল্যাটফর্মটি মূলত পাবলিক লাইব্রেরির মাধ্যমে ব্যবহার করা হয়। ব্যবহারকারী ওয়েবসাইটের সার্চ সেকশনে টাইটেল, কীওয়ার্ড বা লেখকের নাম লিখে সার্চ করলে সংশ্লিষ্ট আর্টিকেল পাওয়া যায়। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সব জার্নাল এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত নয় এবং ঘরে বসে সরাসরি ডাউনলোড বা অ্যাক্সেস করা সাধারণত সম্ভব নয়। তাই যদি কোনো প্রয়োজনীয় আর্টিকেল খুঁজে না পান, অথবা নিজে যুক্তরাজ্যে অবস্থান করার সুযোগ না থাকে, তাহলে পরিচিত কেউ UK-তে থাকলে তাদের সাহায্য নেওয়া যেতে পারে। তারা স্থানীয় লাইব্রেরিতে গিয়ে আপনার প্রয়োজনীয় আর্টিকেল সার্চ করে সংগ্রহ করতে পারেন।
— Azizul Haque
— Oriyet-অরিয়েট
ধাপে ধাপে বেসিক থেকে অ্যাডভান্স গবেষণা শেখার রোডম্যাপ
এখানে প্রতিটি কোর্স নিজের সুবিধামতো সময়ে করা যাবে। সম্পূর্ণ ফ্রি।
প্রতিটি কোর্স শেষ করলে বিনামূল্যে সার্টিফিকেটও পাওয়া যাবে।
✍️ 𝐏𝐡𝐚𝐬𝐞 𝟏: 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 & 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
1. How to identify research gaps (12 min)
https://lnkd.in/g6XP8V5N
2. How to find relevant research papers (15 min)
https://lnkd.in/gEaU7m76
3. How to conduct evidence-based research (38 min)
https://lnkd.in/gqDY9cwC
✍️ 𝐏𝐡𝐚𝐬𝐞 𝟐: 𝐋𝐢𝐭𝐞𝐫𝐚𝐭𝐮𝐫𝐞 & 𝐂𝐨𝐧𝐜𝐞𝐩𝐭 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭
4. How to write a literature review (60 min)
https://lnkd.in/gSh6Ge8T
5. An editor’s guide to writing a review article (60 min)
https://lnkd.in/gSh6Ge8T
6. How to prepare a proposal for a review article (60 min)
https://lnkd.in/g72ibFDC
✍️ 𝐏𝐡𝐚𝐬𝐞 𝟑: 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬
7. How to use Generative AI in research (53 min)
https://lnkd.in/gkG6473Z
8. Author policies on the use of Generative AI (11 min)
https://lnkd.in/gAXMYrmy
9. How to secure funding (64 min)
https://lnkd.in/grudGAn6
✍️ 𝐏𝐡𝐚𝐬𝐞 𝟒: 𝐖𝐫𝐢𝐭𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐧𝐮𝐬𝐜𝐫𝐢𝐩𝐭
10. How to prepare your manuscript (40 min)
https://lnkd.in/gGb3AnBN
11. Structuring your article correctly (40 min)
https://lnkd.in/gXd2Zwt5
12. How to write an abstract (40 min)
https://lnkd.in/ga_vC5tH
13. How to design effective figures for review articles (60 min)
https://lnkd.in/gw_zxBdq
✍️ 𝐏𝐡𝐚𝐬𝐞 𝟓: 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥 𝐒𝐞𝐥𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 & 𝐒𝐮𝐛𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧
14. How to identify suitable journals for submission (15 min)
https://lnkd.in/gXD6maYm
15. How to write a cover letter for your manuscript (8 min)
https://lnkd.in/gAKk8Qc3
✍️ 𝐏𝐡𝐚𝐬𝐞 𝟔: 𝐏𝐞𝐞𝐫 𝐑𝐞𝐯𝐢𝐞𝐰 & 𝐑𝐞𝐯𝐢𝐬𝐢𝐨𝐧
16. How to respond to reviewers’ comments (37 min)
https://lnkd.in/gYWVGQFd
✍️ 𝐏𝐡𝐚𝐬𝐞 𝟕: 𝐑𝐞𝐣𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 & 𝐑𝐞𝐬𝐮𝐛𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐒𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲
17. Understanding manuscript rejection and reasons why (7 min)
https://lnkd.in/gSjutweQ
18. Appealing the rejection and why you should think twice (2 min)
https://lnkd.in/gsJtuHEU
19. How to submit to the next journal if your paper is rejected (7 min)
https://lnkd.in/grgmYvCp
✍️ 𝐏𝐡𝐚𝐬𝐞 𝟖: 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐯𝐢𝐭𝐲
20. How to turn your thesis into an article (60 min)
https://lnkd.in/ghvtjqNp
Adiba Rahman
Masters in CSC scholarship
Chongqing ,China
Copyright Rahman
LinkedIn This link will take you to a page that’s not on LinkedIn
Insulin Dose
31/08/2025
🩺 Air Embolism (এয়ার এমবোলিজম)
⚠️ সংজ্ঞা (Definition):
Air embolism occurs when air bubbles enter a vein or artery and block blood flow, disrupting circulation.
➡️ রক্তনালিতে বাতাস/গ্যাস ঢুকে রক্ত সঞ্চালন বন্ধ করে দিলে এ অবস্থা হয়।
🧠 ধরণ (Types)
Venous Air Embolism- শিরায় বায়ু প্রবেশ
Arterial Air Embolism - ধমনিতে বায়ু প্রবেশ
⚠️ কারণসমূহ (Causes)
💉 ভুলভাবে IV line দেওয়া
🩺 সার্জারি (বিশেষ করে Neuro/Cardiac)
📍 Central line insertion বা removal
💥 বুক/ফুসফুসে আঘাত
🤿 Diving / Scuba diving (Decompression sickness)
👶 প্রসবজনিত জটিলতা
💨 High-pressure mechanical ventilation
⚡ Hemodialysis
⚙️ Improperly primed IV tubing
🧬 লক্ষণ ও উপসর্গ (Symptoms)
সিস্টেম উপসর্গ
Respiratory 😮💨 হঠাৎ শ্বাসকষ্ট, কাশি, Cyanosis
Cardiac 💔 বুকে ব্যথা, অনিয়মিত হৃদস্পন্দন, ⬇️ রক্তচাপ কমে যাওয়া
Neurological 😵 মাথা ঘোরা, অজ্ঞান হওয়া, 🧠 স্ট্রোকের মতো উপসর্গ, Seizure
🏥 জরুরি ব্যবস্থা (Emergency Management)
1️⃣ Durant’s position → Left lateral decubitus + Trendelenburg
2️⃣ High-flow O₂ (100% via non-rebreather mask)
3️⃣ Aspiration of air (যদি central line থাকে)
4️⃣ Hyperbaric Oxygen Therapy (severe case)
5️⃣ Cardiac & Respiratory support
❌ রোগীকে কথা বলা/কাশতে না দেওয়া (কারণ চাপ বাড়াতে পারে)
✅ প্রতিরোধ (Prevention)
🔒 IV বা central line দেওয়ার সময় সতর্কতা
🧪 Air filter ব্যবহার
⚙️ Proper surgical technique
🤿 Diving-এর সময় ধীরে উপরে ওঠা
📍 IV tubing ভালভাবে priming করা
📉 Central line insertion/Removal সময় Trendelenburg position
🩺 Dressing change করার সময় air entry এড়ানো
📝 মনে রাখার কৌশল (Mnemonic): A-I-R
A 👉 Avoid air entry (IV, surgery)
I 👉 Immediate oxygen & positioning
R 👉 Remove air / dissolve with oxygen
✨ সচেতনতা ও দ্রুত ব্যবস্থা নিলে Air Embolism-এর ঝুঁকি কমানো সম্ভব।
23/08/2025
আপনি কি জানেন, ডায়ালাইসিসের সময় লাল টিউব দিয়ে শরীর থেকে রক্ত বের করে মেশিনের ভেতর দিয়ে পরিষ্কার করা হয় এবং নীল টিউব দিয়ে আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয়।
এই প্রক্রিয়া টানা চার ঘণ্টা চলে, যেখানে রোগীকে সম্পূর্ণ স্থির হয়ে বিছানায় শুয়ে থাকতে হয়।
সপ্তাহে তিনবার এই ডায়ালাইসিস করতে হয়। অর্থাৎ মাসে বারোবার।
প্রতিবার চার ঘণ্টা করে মানে মাসে মোট আটচল্লিশ ঘণ্টা।
যাদের কিডনিতে কোনো সমস্যা নেই, তাদের শরীরে প্রতিদিনই এই রক্ত পরিশোধনের কাজটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাচ্ছে— কোনো কষ্ট বা অসুবিধা ছাড়াই।
তাই সবসময় কৃতজ্ঞ থাকুন, আপনার যা আছে তার জন্য ❤️
#ডায়ালাইসিস
16/08/2025
🩺 হঠাৎ রক্তচাপ ওঠা-নামার করণীয়
১️⃣ রক্তচাপ হঠাৎ কমে গেলে (Hypotension)
লক্ষণ-
★মাথা ঘোরা, অজ্ঞান হওয়া
★ঠান্ডা ঘাম, দুর্বল পালস
করণীয়-
★রোগীকে শুইয়ে পা উঁচু করুন
★টাইট জামা-কাপড় ঢিলা করুন
★Oxygen দিন.
★IV fluid দিন (Normal saline / Ringer’s).
কারণ খুঁজে বের করুন → রক্তক্ষরণ, পানিশূন্যতা ইত্যাদি।
দ্রুত ডাক্তারকে জানান।
ওষুধ-
-Dopamine / Norepinephrine IV → রক্তচাপ বাড়াতে।
-Dobutamine IV → যদি হার্ট দুর্বল হয় (cardiogenic shock).
-Atropine IV → যদি হার্টরেট কম থাকে (bradycardia)
-Hydrocortisone IV → যদি Adrenal crisis থাকে।
২️⃣ রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে (Hypertensive Crisis)-
লক্ষণ-
★তীব্র মাথাব্যথা, চোখে ঝাপসা
★বুক ব্যথা, শ্বাসকষ্ট
★নাক দিয়ে রক্ত পড়া
★স্ট্রোক/অজ্ঞান হওয়ার ঝুঁকি
করণীয়-
★রোগীকে আরামদায়কভাবে বসান/শুইয়ে দিন
শান্ত রাখুন।
★Oxygen দিন।
★প্রতি 15 মিনিটে BP মনিটর করুন
★দ্রুত হাসপাতালে পাঠান
ওষুধ-drug
IV (জরুরি অবস্থায়):
-Labetalol IV – সবচেয়ে বেশি ব্যবহৃত
-Nitroglycerin IV infusion – হার্টে ব্যথা থাকলে
-Hydralazine IV – প্রেগন্যান্সি/ইক্লাম্পসিয়ায়
-Nicardipine IV – নিরাপদ ও কার্যকর
-Sodium Nitroprusside IV – শক্তিশালী ভ্যাসোডাইলেটর।
Oral (BP Urgency):
-Captopril.
-Clonidine
-Amlodipine/Nifedipine
⚠️ গুরুত্বপূর্ণ নোট
রক্তচাপ হঠাৎ কমানো যাবে না (প্রথম ১ ঘণ্টায় সর্বোচ্চ ২৫% কমানো নিরাপদ)।
সবসময় আগে Airway, Breathing, Circulation (ABC) ঠিক আছে কিনা দেখুন।
Hypotension = Fluid + Vasopressor
Hypertension = Slow reduction + Antihypertensive drug
16/08/2025
Nursing Process
✅ Definition-
Nursing Process হলো একটি systematic, problem-solving approach যার মাধ্যমে নার্স রোগীর প্রয়োজন অনুযায়ী individualized care প্রদান করে।
✅ Characteristics of Nursing Process
Systematic: ধাপে ধাপে করা হয়
Dynamic: রোগীর অবস্থার সাথে পরিবর্তিত হয়
Patient-centered: রোগীর প্রয়োজন অনুযায়ী সাজানো।
Goal-oriented: নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য
Cyclic & Ongoing: একবার শেষ হয় না, চলমান প্রক্রিয়া।
✅ Steps of Nursing Process (5 Steps)
1. Assessment (তথ্য সংগ্রহ)
রোগীর শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ।
Source: Patient, Family, Health Records, Observation
Data:
Subjective Data → রোগীর কথা (symptoms).
Objective Data → নার্সের দেখা/পরীক্ষা (signs, lab reports)
2. Nursing Diagnosis (সমস্যা চিহ্নিতকরণ)
সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নার্সের দৃষ্টিকোণ থেকে সমস্যার নামকরণ।
উদাহরণ:
"Impaired Gas Exchange related to respiratory infection"
"Acute Pain related to surgical incision"
3. Planning (পরিকল্পনা)
রোগীর জন্য SMART Goals নির্ধারণ করা (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound)
Short-term & Long-term goals-
Nursing Interventions পরিকল্পনা করা
4. Implementation (কার্যকর করা)
পরিকল্পিত Nursing Interventions বাস্তবায়ন করা।
যেমন: vital signs মনিটর করা, ওষুধ দেওয়া, রোগীকে শিক্ষা দেওয়া, আরাম দেওয়া
5. Evaluation (মূল্যায়ন)
রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে লক্ষ্য অর্জিত হয়েছে কিনা দেখা।
Goal পূর্ণ হলে care plan শেষ, না হলে আবার নতুনভাবে planning.
✅ Example (Short Case)
Patient: 45-year-old male, admitted with pneumonia.
1. Assessment: কাশি, জ্বর, শ্বাসকষ্ট, SpO₂ 88%.
2. Nursing Diagnosis: Impaired Gas Exchange related to pneumonia
3. Planning:
Goal: Within 48 hours SpO₂ ≥ 95%
4. Implementation:
O₂ therapy, vital signs monitoring, semi-fowler’s position, patient education.
5. Evaluation:
48 ঘণ্টায় SpO₂ 96%, শ্বাসকষ্ট কমে গেছে ✅
✅ Importance of Nursing Process
রোগীর জন্য personalized care.
Care continuity নিশ্চিত করে।
নার্সিং এর বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করে।
রোগীর outcome উন্নত করে।
15/08/2025
🩸 CBC রিপোর্ট গাইড –
1️⃣ RBC (লাল রক্তকণিকা সম্পর্কিত)
পরীক্ষার নাম স্বাভাবিক মান কমে গেলে (↓) বেড়ে গেলে (↑)
RBC Count পুরুষ: 4.7–6.1 M/µLনারী: 4.2–5.4 M/µL রক্তাল্পতা, রক্তক্ষরণ, পুষ্টির ঘাটতি Polycythemia, ডিহাইড্রেশন।
Hemoglobin (Hb) পুরুষ: 13–17 g/dLনারী: 12–15 g/dL Iron deficiency anemia, B12/Folate deficiency Polycythemia, ডিহাইড্রেশন
Hematocrit (Hct) পুরুষ: 40–54%নারী: 36–48% Anemia, Overhydration Dehydration
MCV 80–96 fL Microcytic anemia Macrocytic anemia.
MCH 27–33 pg Hypochromic anemia Macrocytosis.
MCHC 32–36 g/dL Iron deficiency anemia Spherocytosis.
2️⃣ WBC (শ্বেত রক্তকণিকা সম্পর্কিত)
পরীক্ষার নাম স্বাভাবিক মান কমে গেলে (↓) বেড়ে গেলে (↑)
WBC Count 4,000–11,000 /µL ভাইরাস সংক্রমণ, বোন ম্যারো সমস্যা ব্যাকটেরিয়া সংক্রমণ, প্রদাহ
Neutrophil 40–70% Neutropenia → ভাইরাস সংক্রমণ, বোন ম্যারো সমস্যা Neutrophilia → ব্যাকটেরিয়া সংক্রমণ, প্রদাহ।
Lymphocyte 20–45% Lymphopenia → HIV, স্টেরয়েড ব্যবহার Lymphocytosis → ভাইরাস সংক্রমণ।
Monocyte 2–10% কমে গেলে বিশেষ অর্থ নেই বেড়ে গেলে দীর্ঘস্থায়ী সংক্রমণ (TB, ফাঙ্গাল)।
Eosinophil 1–6% কমে গেলে বিশেষ অর্থ নেই বেড়ে গেলে অ্যালার্জি, কৃমি সংক্রমণ।
Basophil
15/08/2025
🔴 RBC (Red Blood Cell) — লাল রক্তকণিকা
1️⃣ RBC-এর গুরুত্ব
RBC হলো মানুষের রক্তের সবচেয়ে বেশি সংখ্যক কোষ। আমাদের রক্তের লাল রঙ মূলত হিমোগ্লোবিন নামের প্রোটিনের জন্য।
হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে লাল রক্তকণিকাকে অক্সিজেন পরিবহনের ক্ষমতা দেয়।
এই অক্সিজেন ছাড়া শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গই সঠিকভাবে কাজ করতে পারবে না।
2️⃣ RBC-এর উৎস (কোথায় তৈরি হয়)
তৈরি হয় Bone marrow (অস্থিমজ্জা)-তে
তৈরির প্রক্রিয়াকে বলা হয় Erythropoiesis
হরমোন Erythropoietin (কিডনি থেকে নিঃসৃত) RBC তৈরিতে সহায়তা করে।
3️⃣ গঠন ও বৈশিষ্ট্য
আকার: Biconcave disc (দুই পাশে চাপা গোলাকার)
ব্যাস: প্রায় 6-8 মাইক্রোমিটার
নিউক্লিয়াস নেই (প্রাপ্তবয়স্ক RBC-তে) → এজন্য বেশি হিমোগ্লোবিন ধারণ করতে পারে
জীবনকাল: প্রায় 120 দিন
পুরনো RBC ধ্বংস হয় প্লীহা (Spleen) ও যকৃত (Liver)-এ
4️⃣ মূল কাজ
1. অক্সিজেন বহন (ফুসফুস → শরীরের টিস্যুতে)
2. কার্বন-ডাই-অক্সাইড বহন (টিস্যু → ফুসফুসে)
3. রক্তের pH নিয়ন্ত্রণে সাহায্য
4. টিস্যুর সঠিক কার্যকারিতা বজায় রাখা
5️⃣ স্বাভাবিক মাত্রা
শ্রেণি স্বাভাবিক সংখ্যা (প্রতি মাইক্রোলিটার রক্তে)
প্রাপ্তবয়স্ক পুরুষ 4.7 – 6.1 মিলিয়ন
প্রাপ্তবয়স্ক নারী 4.2 – 5.4 মিলিয়ন
শিশু 4.1 – 5.5 মিলিয়ন
নবজাতক 4.8 – 7.1 মিলিয়ন
6️⃣ RBC কমে গেলে — Anemia (রক্তাল্পতা)
কারণ:
আয়রন ঘাটতি (Iron deficiency anemia)
ভিটামিন B12 বা ফোলেটের অভাব
রক্তক্ষরণ (দুর্ঘটনা, ঋতুস্রাব, অভ্যন্তরীণ রক্তপাত)
অস্থিমজ্জার সমস্যা (Aplastic anemia)
দীর্ঘস্থায়ী রোগ
জেনেটিক রোগ (Thalassemia, Sickle cell anemia)
লক্ষণ:
ত্বক ও ঠোঁট ফ্যাকাশে
শ্বাসকষ্ট
মাথা ঘোরা
সহজে ক্লান্ত হওয়া।
7️⃣ RBC বেড়ে গেলে — Polycythemia
কারণ:
উচ্চ পার্বত্য অঞ্চলে বসবাস (অক্সিজেন কম পাওয়া)
ফুসফুস বা হৃদযন্ত্রের দীর্ঘস্থায়ী রোগ
কিছু হরমোনের অস্বাভাবিক বৃদ্ধি
ডিহাইড্রেশন
Polycythemia vera (রক্তের একটি ক্যান্সারজাতীয় অবস্থা)।
লক্ষণ:
মাথা ঘোরা।
দৃষ্টিতে অস্পষ্টতা।
হাত-পা ঝিনঝিন বা ব্যথা।
ত্বক লালচে হওয়া।
8️⃣ পুরনো RBC ধ্বংসের প্রক্রিয়া
পুরনো RBC ভেঙে হিমোগ্লোবিন থেকে হিম ও গ্লোবিন আলাদা হয়।
হিম থেকে বিলিরুবিন তৈরি হয় (যকৃতে গিয়ে পিত্তের সাথে মিশে যায়)।
গ্লোবিন প্রোটিন হিসেবে পুনঃব্যবহার হয়।
এতে লোহা (Iron) আবার নতুন RBC তৈরিতে ব্যবহৃত হয়।
9️⃣ RBC-এর বিশেষ তথ্য
মানুষের শরীরে প্রায় 25 ট্রিলিয়ন RBC থাকে
প্রতি সেকেন্ডে প্রায় 20-30 লাখ নতুন RBC তৈরি হয়
রক্তের মোট ভলিউমের প্রায় 40-45% অংশ RBC (এটিকে Hematocrit বলা হয়)।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Sylhet
3100
Opening Hours
| 09:00 - 17:00 |